Khanonlineit

Khanonlineit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khanonlineit, Advertising/Marketing, গুলফেশা প্লাজা (আগুরা বিল্ডিং ), লেভেল ৪, সুইট #এন-৪, মগবাজার মোড় , ৬৯ আউটার সার্কুলার রোড , রমনা, Dhaka.

26/06/2021

✅Topic: ৩য় পক্ষ বা কোন এজেন্সির মাধ্যমে ফেইসবুক বুস্ট বা এ্যাডস দেওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত?

দিন দিন বেড়ে চলেছে ফেইসবুকের জনপ্রিয়তা আর তার সাথে ফেইসবুকের বিজনেস ফিচার আমাদের দিয়েছে ঘরে বসে একটি ফেইসবুক পেইজ খুলে অল্প পুজিতে নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করার সুযোগ। আর আপনারা যারা ফেইসবুক পেইজ খুলে ফেইসবুকে ব্যবসা শুরু করেছেন তাদের কাছে একটি পরিচিত নাম হচ্ছে ফেইসবুক বুস্টিং বা ফেইসবুক এ্যাডস। আমাদের দেশে প্রায়শই ফেইসবুক বুস্টিং-এর সময় আমরা ৩য় কোন ব্যক্তি বা এজেন্সিকে হায়ার করে থাকি নিজেদের পেইজের এ্যাডস বা বুস্ট দেওয়ার জন্য। আমাদের আজকের পোস্টটিতে ৩য় ব্যক্তি বা এজেন্সির মাধ্যমে ফেইসবুক বুস্ট করার পূর্বে কি কি বিষয় মাথায় রাখা উচিত এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক —-

✅১. কম রেট বা বুস্টিং চার্জঃ
আমাদের দেশে প্রতিনিয়ত বেড়ে চলেছে ই-কর্মাসের পরিধি। ফেইসবুকে যারা প্রতিনিয়ত তার বিজনেস বুস্ট করে থাকেন, তাদের বেশিরভাগই ই-কর্মাস ব্যবসায়ী, এছাড়া অন্যরাও বুস্ট করে থাকেন। আর তাদের মধ্যে অনেকের কাছেই মাস্টার কার্ড বা ফেইসবুক সাপোর্টেড ডুয়েল কারেন্সির কার্ড না থাকার কারণে তাদেরকে ৩য় কোন ব্যক্তি বা কোন এজেন্সিকে হায়ার করতে হয়। আর ৩য় ব্যক্তিকে হায়ার করতে গিয়ে যে বিষয়টা সবার আগে মাথায় আসে সেটা হলো কত টাকা থেকে শুরু করবেন।

যেহেতু ফেইসবুকে সর্বনিম্ন দিনে ১ ডলারের এ্যাড দেওয়া যায়, তাই আপনারা বুস্ট করার সময় ডলার ও সার্ভিস চার্জ কোথায় কম পাওয়া যায় এটা খুজে থাকেন। আর কোন ৩য় ব্যক্তি বা এজেন্সি সার্ভিসচার্জসহ প্রতি ডলার সর্বনিম্ন ৮০ টাকা থেকে সর্বোচ্চ ১২৫ টাকা চার্জ করে থাকেন। স্বভাবতই আপনারা যারা ফেইসবুকে বুস্ট করান তারা প্রতি ডলার সার্ভিস চার্জসহ ৮০-৯০ টাকা প্রতি ডলার বুস্ট করাতে সাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এর মানে এই না যে, প্রতি ডলার সার্ভিসচার্জসহ ১২০ টাকা যে চার্জ করেন সে তার সার্ভিস সেল করতে পারছেন না। যে ৮০-৯০ টাকা চার্জ করে সেও সেল করে যে ১২০ টাকা সেল করে সেও তার সার্ভিস সেল করে। (কেউ কেউ ১০০ টাকা আবার কেউ কেউ ১১০ টাকাও নিচ্ছেন)।

এখন বুস্ট করার সময় আপনার মাথায় যে প্রশ্ন গুলো ঘুরপাক খাচ্ছে –
সার্ভিসচার্জসহ ৮০ টাকা ১ ডলারের মূল্য নিচ্ছে, তাহলে ১২০ টাকা দিয়ে বুস্ট করার তো কোন দরকার নেই। ৪০ টাকা এমনিতেই বেচে যাবে।

আপনার জন্য আমার প্রশ্ন?
ভাই বাজারে ১ ইউএস ডলারের মূল্য ৮৩ টাকা একবার একটু ভেবে দেখেছেন কি ৮৩ টাকার ডলার কিনে সে কেন আপনাকে ৮০ টাকায় সার্ভিসচার্জ সহ সেল করবে।

এবার আপনি বলতে পারেন যে, আমি তো স্ক্রিনশট নেই, যিনি কাজ করে দিচ্ছেন তিনিতো মিথ্যে বলছেন না!
তাহলে চলুন আপনার ভ্রমটাকে ভেঙ্গে দেই। চিন্তিত হওয়ার কিছু নেই, আমি বিষয়টা সহজ করছি-
যারা ৮০ টাকা করে নিচ্ছেন তারা সিঙ্গাপুরের ডলার বা অন্য কোন দেশের ডলার কারেন্সীতে ফেসবুককে টাকা দিয়ে থাকে। যা বাংলাদেশের ৫০-৬০ টাকা এর সমতুল্য। এর মানে তিনি আপনার থেকে প্রায় ২০-৩০ টাকা এর মত লাভ করেন। যারা ৯০ টাকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন তারাও অনেক ক্ষেত্রে এ কাজ করেন এবং তাদের লাভ হয় প্রায় ৩০-৪০ টাকা। আপনি স্ক্রিনশট নিচ্ছেন এবং সেখানে শুধু ডলার এর চিহ্ন থাকে, তাই আপনি বুজতে পারেন না এটি কোন ডলার।

এখন আপনি হয়ত ভাবতে পারেন, কম টাকায় বিজ্ঞাপনতো হয়ে গেল ক্ষতি কি?
কোন ক্ষতি নেই, Singapore Dollar আপনি যা রেজাল্ট পাবেন US Dollar এ বিজ্ঞাপন দেয়ার কারণে আপনি এর চাইতে একটু বেশি রেজাল্ট পাবেন, কারণ US Dollar এর মান Singapore Dollar এর চাইতে বেশি। সিদ্ধান্ত আপনার উপর। এখানে কোন ক্ষতি নেই। কিন্তু বুস্ট করার পূর্বে কিন্তু আপনি বুস্ট করার সময় মূল্যটা ইউএস ডলারের সাপেক্ষেই মূল্যের বিচার করেছেন।

তাই কোন ডলারে বুস্ট করেছেন তা অবশ্যই জেনে নিবেন। মনে রাখবেন, কেউ ফ্রি-তে আপনার জন্য কিছু করবে না, তার লাভ রাখবেই। কম মূল্যে কিছু পেয়ে গেলেন, এর মানে এই নয় যে আপনি লাভবান হয়েছেন। যে আপনাকে ইউএস ডলার বলে সিঙ্গাপুর ডলারে বুস্ট করিয়ে দিয়েছে তার কাছ থেকে বুস্টিং করে ভালো ফলাফল আশা করাটাই বোকামী।

অপরদিকে, যারা ১০০ টাকায় বিজ্ঞাপন দিচ্ছেন তাদের বিষয়টা প্রায় একই। তারা US Dollar এ বিজ্ঞাপন দিচ্ছেন এবং প্রতি ডলার এ প্রায় ২০ টাকা লাভ রাখছেন। আবার, যারা ১২৫ টাকায় বিজ্ঞাপন দিচ্ছেন, তারা বিজ্ঞাপন দেয়ার সাথে সাথে আরো কিছু সার্ভিস দিচ্ছেন তাই একটু বেশি রাখছেন।

এ অবস্থায় আমাদের মনে একটা কথা অনেক সময় আসে, ৮০ টাকার ডলার ৯০ টাকা হিসেবে রাখলেইতো হয়, এতো বেশি রাখার দরকার কি
এ প্রশ্নের উত্তর এর জন্য নিচের বিষয়গুলো আপনাকে একটু ভাবা উচিত –

✅ক. ফেসবুক এ বিজ্ঞাপন এর কাজ করেন এমন একজন ব্যবসায়ী যখন ব্যবসায় শুরু করেন তখন ক্লায়েন্ট পাওয়ার জন্য তাকেও বিজ্ঞাপন দিতে হয় ফেসবুক এ। অনলাইন এ সক্রিয় থাকতে হয়, কখনো যদি কোথাও দেখে কেউ এ ধরণের সার্ভিস খুঁজছেন তার সাথে যোগাযোগ এর চেষ্টা করতে হয়। ক্লায়েন্ট কে নিজের সার্ভিস বোঝাতে হয়, কেন তার থেকেই সার্ভিস নেবেন তা বোঝাতে হয়, বিভিন্ন সময় ক্লায়েন্ট এর বিভিন্ন বিষয় এর উত্তর দিতে হয়, ফোনে কথা বলতে হয় ইত্যাদি ইত্যাদি। এসব না করলে তিনি ক্লায়েন্ট পাবেন না বা ক্লায়েন্ট ধরে রাখতে পারবেন না। এসকল কাজে তার সময় এবং অর্থ এর খরচ হয়। সে সময় এর মূল্য এবং অর্থ তাকে তার ব্যবসায় এর থেকে বের করতে হয়। নয়ত তার পক্ষে ব্যবসায় করা সম্ভব হবে না।

✅খ. ধরুন, বিজ্ঞাপনদাতা প্রতি মাসে ১০০০ ডলার (৮০,০০০ টাকা) এর বিজ্ঞাপন দিয়ে থাকেন। এর মানে তাকে ৮০,০০০ টাকা বিনিয়োগ করতে হচ্ছে। এখানে তেমন বড় ক্ষতি এর সুযোগ নেই, কিন্তু প্রতি মাসে এ ৮০,০০০ টাকা ক্লায়েন্ট এর মাধ্যমে তুলতে হবে এবং আবার ৮০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এ পর্যন্ত বিষয়টি অনেক সহজ মনে হচ্ছে। কারণ, প্রতি মাসে ২০,০০০ টাকা লাভ মনে হচ্ছে সহজেই, কিন্তু বিষয়টি একটু অন্যরকম। টাকা থাকলেই হবে না, এ টাকাকে ডলার এ রুপান্তর করাতে হবে। যদি ব্যাংক এর কথা ভাবেন, খুব সহজেই ডুয়েল কারেন্সি মাষ্টার কার্ড পাওয়া যায় না, ব্যাংক এর খরচ আছে, ডলার কিনতে গেলে একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়, কার্ড এর খরচ ইত্যাদি আছে। আবার যদি মনে করেন, ডলার অন্য ভাবে আসছে, তখন অনেক ক্ষেত্রেই ডলার কিনতে ডলার এর রেট এর থেকে অধিক অর্থ দিতে হচ্ছে। ধরুন, ৮০ টাকার ডলার ৮৫ টাকা বা কিছু ক্ষেত্রে ৯০ টাকা।

✅গ. তিনি আপনার জন্য কাজ করছেন, আপনার মত করে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছেন, এর হিসেব রাখছেন। এ সকল কাজ এর জন্য সময়, তার আসবাবপত্র, কম্পিউটার, বিদ্যুৎ ইত্যাদি ব্যবহার করছেন। এ সকল খরচ বাদ দেয়ার পরে তিনি লাভ এর টাকা এর কথা ভাবার সুযোগ পাচ্ছেন। যত সহজে প্রতি ডলার এ ২০ টাকা লাভ দেখা যায়, আসলে সেটা তত সহজ নয়। শেষ পর্যন্ত ২০ টাকা লাভ থাকে না।

✅ঘ. অনেক সময়, ফেসবুক মাষ্টার কার্ড ব্লক করে দেয় বা অনেক সময় ক্লায়েন্ট এর কপি রাইট বিজ্ঞাপন এর জন্য ফেসবুক অ্যাড অ্যাকাউন্টও ব্যান হয়ে যায়। এসকল ক্ষতিতো আছেই।

তাহলে এখন আপনি ভাবছেন তাহলে আপনি প্রতি ডলার সার্ভিসচার্জসহ কত টাকার বুস্টিং করবেন?
আপনি ১০০ টাকা থেকে শুরু করতে পারেন। কিন্তু খুব ভালো সার্ভিস পেতে ১১০-১২৫ টাকার সার্ভিস নিতে পারেন। কিন্তু অবশ্যই বুস্টিং কারেন্সী জেনে নিবেন।

✅২. সঠিক অডিয়েন্স নির্বাচনঃ
সঠিক অডিয়েন্স একটি বুস্ট বা এ্যাডসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা বুস্ট করার সময়ই অডিয়েন্স সিলেকশনের সময় সঠিক অডিয়েন্স সিলেক্ট করে থাকেন না। আবার অনেক সময় সঠিক অডিয়েন্সের জন্য ৩য় পক্ষ বা এজেন্সির উপর নির্ভরশীল হয়ে থাকেন। একটা বিষয়টা একবার ভেবে দেখা উচিত যে ব্যবসাটা কিন্তু আপনার, আপনার ব্যবসার অডিয়েন্স বা ব্যবসার লক্ষ্য কিন্তু আপনিই সবথেকে ভালো জানেন। আর সব সময় যে, ৩য় পক্ষ আপনার জন্য সঠিক অডিয়েন্স ঠিক করতে পারবে এমনটা নয়। তাই ভালো ফলাফলের জন্য বুস্ট বা এ্যাডস দেওয়ার সময় ৩য় পক্ষের সাথে আপনার অডিয়েন্স এবং ব্যবসার লক্ষ্য সম্পর্কে বিষদ আলোচনা করা নেওয়া উচিত।

✅৩. বেশি রিচ/বিক্রয়
আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমরা ভেবে থাকি তা হচ্ছে, রেসপন্স বা বিক্রয় এর পরিমাণ। কেউ কেউ রিচ বেশি চায়, কেউ কেউ বিক্রয় বেশি চায়। রিচ বা বিক্রয় বেশি হলে বিজ্ঞাপনদাতা ভালো, রিচ বা বিক্রয় কম হলে বিজ্ঞাপনদাতা খারাপ (অন্য কোন বিজ্ঞাপনদাতাকে খুজতে হবে)।

মনে রাখবেন, রিচ এবং বিক্রয় এ দুটো বিষয় টার্গেট, প্রোডাক্ট এবং ভোক্তাদের পছন্দ অপছন্দ এর উপর নির্ভর করে। এ দুই বিষয় এর জন্য, আমি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকেই (যিনি ব্যবসায় এর মালিক) দায়ী করব, বিজ্ঞাপনদাতাকে নয়।

কারণ, ভোক্তা এর পছন্দ এবং অপছন্দ এর কথা ভেবেই পণ্য নিয়ে কাজ করা উচিত আপনার, আপনার পণ্য কোন ধরণের ভোক্তা এর জন্য তা আপনার জানা উচিত। আপনি বিজ্ঞাপনদাতাকে বলে দিবেন টার্গেট কি হওয়া উচিত, কোন শহর, কোন লিঙ্গ এবং কোন বয়স এ সকল কিছু আপনি বলে দিবেন। বিজ্ঞাপনদাতা আপনার ব্যবসায় এর মার্কেটার নয় যে তিনি এসকল কাজ করে দিবেন, তার উপর নির্ভর করে থাকলে আপনাকে আজ নয়ত কাল সমস্যার সম্মুখীন হতেই হবে।

একটু ভাবুন, কোন কারণে আপনাকে যদি বিজ্ঞাপনদাতা পরিবর্তন করে নতুন বিজ্ঞাপনদাতা এর কাছে যেতে হয় এবং এতদিন কিভাবে বিক্রয় হয়েছে, কি টার্গেট হতো এসব কিছু যদি আপনি না জেনে থাকেন তখন নতুন বিজ্ঞাপনদাতা এর মাধ্যমে আবার নতুন টার্গেট হয়ে যেতে পারে এবং আপনার বিক্রয় কমেও যেতে পারে, তাই নিজের ব্যবসায় এর জন্য, নিজের জন্য সকল তথ্য নিজের জানা উচিত।

দুই পক্ষ এর কথা ভেবে সবসময় সিদ্ধান্ত গ্রহণ করবেন, তাহলে সবসময় ভালো কিছু হবে, নয়ত আজ ভালো কিছু হলেও আগামীকাল ভালো হবে কিনা এ নিয়ে অনেক সন্দেহ রয়েই যায়।

রিচ কমে যাওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে সেটা হচ্ছে সঠিক এ্যাডস ইমেজ। আপনার বুস্টের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে, আপনার নির্বাচিত ইমেজটি আসলে এ্যাডস রিলেটেড কিনা, অথবা এটা পরিস্কার নাকি ঘোলাটে এবং আপনার ইমেজে টেক্সট বা লেখার ব্যবহার কতটা অংশ জুড়ে। অধিক টেক্সট আপনার বুস্ট বা এ্যাডসের রিচ কমিয়ে দেয়। উল্লেখ্য ফেইসবুক মোট ইমেজের ২০% বা এর নিচে টেক্সট ব্যবহার করার পরামর্শ দেয়। কিন্তু আপনি সর্বোচ্চ ৪০% পর্যন্ত টেক্সট ব্যবহার করতে পারবেন কিন্তু ২০% অতিক্রম করার পর থেকে আপনার এ্যাডসের রিচ কমতে থাকবে।

✅নোট – একজন বিজ্ঞাপনদাতা এর উপর নির্ভর না করে, এ বিষয়গুলো নিজে জেনে রাখা অনেক বেশি জরুরী। ভবিষ্যৎ এর কথা ভেবে হলেও কিভাবে বিজ্ঞাপন দিতে হয়, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে নতুন করে টার্গেট করে আবার বিজ্ঞাপন দিতে হয় এসব বিষয় শেখার চেষ্টা করুন। শিখেই নিজেকে কাজ করতে হবে এমন নয়, অন্য কেউ কাজ করুক, কিন্তু আপনি সঠিক এবং ভুল বিষয়টি বুঝবেন এবং আপনাকে কেউ ঠকাতে পারবে না।

08/04/2021

ফেইসবুকে বুস্ট বিষয়ে খুঁটিনাটি মোটামুটি

আপনার বিলিং এবং পেমেন্ট ইনফরমেশন সেট করুন

ফেসবুকে অ্যাড দিতে হলে আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। সহজে বলতে গেলে যে কার্ড দিয়ে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন।যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেওনিয়ার কার্ড, পেপাল অথবা ডুয়েল কারেন্সি সংযুক্ত যেকোনাে বাংলাদেশি কার্ড ইত্যাদি। ফেসবুকে ক্যাম্পেইন করার জন্য আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে।
এবার আপনি অ্যাড ম্যানেজারের সেটিংয়ে যান এবং বিলিংয়ে ক্লিক,
এরপর পেমেন্ট সেটিংয়ে ক্লিক করলে পেমেন্ট মেথড ডিটেইলস দেখতে পাবেন।
এবার আপনি বিলিং ল্যান্ডিং পেজ দেখতে পাবেন। এরপর বিলিং সেটিংয়ে গিয়ে আপনার কার্ডটি সংযুক্ত করতে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে কার্ড নাম্বার এবং কার্ডের মেয়াদকাল উল্লেখ করুন সাথে ৩ ডিজিটের সিকিউরিটি কোডসহ।
আপনার অ্যাকাউন্টের ব্যয় লিমিট সেট করুন। আগে যদি আপনার কোনাে পেমেন্ট সেট করা থাকে আপনি সেটা এডিট করতে পারেন। এবার আপনি আপনার পরবর্তী বিল দেখুন। এরপর থেকে আপনার সকল অ্যাডের জন্য ফেসবুক চার্জ নিয়ে নিবে অটোমেটিক্যালি।
(যারা নতুন তারা অ্যাড ম্যানেজার অপশন খুঁজে না পেলে সামনে অ্যাড
ম্যানেজার নিয়ে আলােচনা আছে সেখানে পাবেন)।

পণ্য বুঝে বিজ্ঞাপনের অডিয়েন্স নির্ধারণ করুন

ফেসবুকে বিজ্ঞাপনের অসংখ্য সুবিধার মাঝে একটি হলাে, ফেসবুকে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন কাকে দেখাবেন, কিংবা কাকে দেখাবেন না সেটি সম্পূর্ণরূপে আপনি নির্ধারণ করে দিতে পারেন। অথবা আপনার হয়ে ফেসবুক স্বয়ংক্রিয় অ্যালগরিদম ব্যবহার করে সর্বাপেক্ষা সঠিক গ্রাহকের কাছেই
আপনার পণ্যের বিজ্ঞাপন পৌছে দেবে।

ফেসবুকের কোর অডিয়েন্স নির্ধারণের কৌশল

একটু খেয়াল করলেই দেখবেন, আপনি নির্দিষ্ট কোনাে কিছুর প্রতি আগ্রহী হলে, আপনার ফেসবুক হােমপেজে সেই জিনিস বা আগ্রহ সংক্রান্ত পােস্ট অনেক বেশিই দেখা যায় কখনাে ভেবেছেন, কী করে ফেসবুক এটি করে?এটি প্রধানত পাঁচটি বিষয়ের ওপর লক্ষ রেখে করা হয়। আপনিও এই পাঁচটি বিষয়ের নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার কোর অডিয়েন্স অর্থাৎ বিজ্ঞাপনের ভিউয়ার নির্ধারণ করে দিতে পারেন; এতে করে আপনার অ্যাডের প্রভাব ক্লায়েন্টের ওপর অনেক বেশি পড়বে যা বিক্রি বাড়াতে সাহায্য করবে।

১. সঠিক স্থান

একবার ভাবুন তাে, আপনি ঢাকায় বসে বিজ্ঞাপন দিলেন ২০০ টাকার একটি পণ্যের, যার ডেলিভারি চার্জ ৬০ টাকা। কিন্তু সেই পণ্যের বিজ্ঞাপন আমেরিকার কানসাসের এক প্রবাসীকে দেখালেও কি তিনি আপনার পণ্য নেবেন? একদম নয়! তাই আপনার পণ্যের ধরন বুঝে ও ব্যবসায়ের গণ্ডির ভেতরেই যেসব ক্রেতা আছে, তাদের জন্যই বিজ্ঞাপনের লােকেশন সিলেক্ট করে দিন। যেমন আপনি উত্তরায় একটি ছােট রেস্তোরাঁর মালিক হলে, বিজ্ঞাপনের লােকেশন হিসেবে দিন ঢাকা, এতে সেরা ফলাফল পাবেন।

২. ক্লায়েন্টের ধরন

পণ্যের বিক্রি ও প্রচারের ক্ষেত্রে ক্রেতার বয়স, রুচি, শিক্ষাগত যােগ্যতা ও চাকরির ক্ষেত্রে তার পোেস্ট অনুযায়ী অনেককিছুই নির্ধারিত হয়ে থাকে। তাই আপনার পণ্যের ধরন বুঝে, সেই পণ্যের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ক্লায়েন্টের জন্য আপনার বিজ্ঞাপন নির্ধারণ করে দিতে পারবেন। একদম কাটখােট্টা ভাষায় ফেসবুক এই জিনিসটিকে ‘ডেমােগ্রাফি’ বা
‘জনমিতি’ বলে অবহিত করে। পণ্যের সঠিক প্রচারণার জন্য এই জনমিতি আপনাকে বুঝতেই হবে এবং সে অনুযায়ী অডিয়েন্স নির্ধারণ করে দিতে হবে।

এক্ষেত্রে আপনার পণ্যটি যদি হয়ে থাকে লাক্সারি মেকআপ কিট তাহলে মাথায় রাখুন :
• উচ্চ আয়সম্পন্ন পরিবারের নারী
• সাজগােজের প্রতি দুর্বলতা আছে যাদের।
• কোয়ালিটি প্রােডাক্টের পেছনে যারা খরচ করতে ইচ্ছুক।
পণ্য বুঝে এভাবেই ক্রেতার বয়স ও অভিরুচি অনুযায়ী অডিয়েন্স নির্ধারণ করুন।

৩. আগ্রহ

ফেসবুক ব্যবহারকারীর আগ্রহ, শখ ও ইচ্ছের ধরন অনুযায়ী আপনার ব্যবসায়ের বিজ্ঞাপনের অডিয়েন্স নির্ধারণ করতে পারলে, আপনি নিশ্চিতভাবেই বাজিমাত করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর লাইকের ধরন, পােস্ট ও শেয়ারকৃত বিষয় আপনাকে দারুণভাবে সাহায্য করবে। তবে ভয়ের কিছু নেই। আপনাকে ২০০ কোটি মানুষের প্রােফাইল খুঁজে খুঁজে
আপনার ব্যবসায়ের ধরন অনুসারে ভিউয়ার সিলেক্ট করতে হবে না। আপনার হয়ে কাজটি করে দেবে বর্তমান সময়ের বিস্ময় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ।
আপনি কেবল আপনার পণ্যের প্রতি আকৃষ্ট হতে পারে কারা, সেই আগ্রহীদের ব্যাপারে বিজ্ঞাপন পােস্ট করার সময়ে ইনপুটগুলাে ঠিকঠাক দিয়ে দেবেন।ব্যস, বাকি কাজ ফেসবুকের।

৪. ক্রয় আচরণ

একজন ক্রেতা একটি পণ্য কিনবেন কিনা সেটি বােঝার সহজতম উপায় হলাে সে পণ্য সম্পর্কে তিনি কতটুকু খোজ করেছেন তা জানা। ফেসবুকের সাহায্যে
খুব সহজেই তার ব্যবহারকারীর অতীত কেনাকাটা সম্পর্কে জানা যায়। এটি খুব সহজ একটি প্রক্রিয়া। প্রায় প্রতিটি ব্যবহারকারী তার দৈনন্দিন জীবনের
খুঁটিনাটি ফেসবুকে শেয়ার করে; সেটি থেকেই তার অতীত ইতিহাস ও ক্রয়ের ধরন সহজেই বের করে ফেলা যায়। এর সাহায্যে খুব সহজেই নির্ধারণ করা
যায় আপনি কোন ক্রেতাকে আপনার বিজ্ঞাপনটি দেখাবেন। ধরুন, যদি আপনার পণ্যটি হয়ে থাকে থ্রিডি গ্লাস, তাহলে যারা মুভিপাগল তাদের জন্য আপনার বিজ্ঞাপনটি সেরা অপশন হবে।

৫. সংযােগ রক্ষা

ফেসবুক পেজের সাহায্যে সহজেই আপনি আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। অথবা, আপনি চাইলে নির্দিষ্ট কাউকে ব্যান করে অহেতুক ঝামেলা থেকে সহজেই মুক্তি পেতে পারেন।

উপরের এই পাঁচটি বিষয়ের দিকে খেয়াল রেখে যদি বিজ্ঞাপনের ভিউয়ার নির্ধারণ করতে পারেন। তাহলে ফেসবুক সবসময়ই আপনার পণ্যটি আগ্রহী ক্রেতার নিকট দ্রুত পৌছে দিবে, কেবল প্রয়ােজন আপনার সঠিক অডিয়েন্স নির্ধারণ।
চলবে.....
#সস্তায়_নয়_আস্থায়_বিশ্বাসী

১৯৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।"প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক একুশের চেতনা"আল্লাহ তায়ালা সকল ভাষা শহী...
20/02/2021

১৯৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
"প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক একুশের চেতনা"

আল্লাহ তায়ালা সকল ভাষা শহীদদেরকে
জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুক, আমিন...

19/01/2021

ফেসবুকে বিজ্ঞাপন দিন!!
আপনার প্রতিষ্ঠানের ফেসবুক পেইজের বিজ্ঞাপনের দিন।
ফেইসবুক পেইজ এ লাইক বাড়ানোর জন্য Page Promote অথবা Post Boost করার জন্য আমরা আছি আপনার পাশে।
আপনি কেন ফেসবুকে বিজ্ঞাপন দিবেন?
১) প্রচারের সবচেয়ে বড় মাধ্যম (বাংলাদেশে ইউজার ১ কোটি ১০ লাখের ও বেশি)
২) এলাকা ভিত্তিক বিজ্ঞাপন প্রচারের সুবিধা
৩) বয়স নির্ধারনের স্বাধীনতা
৪) লিঙ্গ বাছাই করার সুবিধা
৫) প্রতিষ্ঠান টার্গেট অনুসারে ক্লাইন্ট বাছাই করার সুবিধা
৬) তুলনামূলক অন্যান্য মাধ্যমের চেয়ে খরচ কম।

******সর্বনিম্ন ৪৯৫ টাকা ( ৫ ডলার) থেকে শুরু।

***আপনার ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের যে কোন ধরনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
বি: দ্র:কসমেটিক পন্য & আমরা কোন প্রকার হারাম প্রডাক্ট বা হারাম কাজের বিজ্ঞাপন দেই না।

***খুব সহজে, কম খরচে সেরা মাধ্যম ফেসবুকে আপনার এবং আপনার পণ্যের প্রচারণার জন্য আজই বিজ্ঞাপন দিন।

বিঃদ্রঃ- আপনাকে আগে টাকা পেমেন্ট করতে হবেনা। আপনার বিজ্ঞাপন Active হওয়ার পরে আপনাকে Screenshot দেওয়া হবে। তারপর আপনি Confirm হয়ে ১০ মিনিটের মধ্যে আমাদের টাকা পাঠাবেন।

আমাদের ডলার এর দামঃ
১ ডলার = 99 টাকা
30+ ডলার = 95 টাকা

বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের পেইজে মেসেজ করুন

19/01/2021

সঠিক মার্কেটিং প্ল্যানিং পারে আপনার ব্যবসা সাফল্যের চাবি কাঠি।

👉 ব্যবসা আপনার প্রচারের দায়িত্ব আমাদের ।
👉 আপনারা চাইলে ফেসবুকে আপনার দোকান / হোটেল/ রেস্তোরা/ নিউজ পেপার/ শিক্ষা প্রতিষ্ঠান/ব্যবসা সহ বিভিন্ন অফিসের নিজস্ব এলাকা সিলেক্ট করে বিজ্ঞাপন দেখাতে পারবেন।
👉 তাই, দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন -

✅ পেজ প্র-মোট বা পো-স্ট বু-স্টের সুবিধাঃ
👉 টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
👉 অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
👉 কতজন মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখলো তা সরাসরি দেখার সুযোগ।

বি: দ্র: আমরা কোন প্রকার হারাম প্রডাক্ট বা হারাম কাজের বিজ্ঞাপন দেই না।

18/01/2021

বুস্ট করুন পণ্যের সেল বাড়ান
page / post Boost করুন 5$ এখন মাএ ৪৯৫ টাকায় ।প্রতিদিন 1000-2500 Reach হবে। বিশাস এর সাথে কাজ করা হয় ।দ্রুত সেল বাড়িয়ে নিতে বুস্ট করুন পেমেন্ট করুন বিকাশে
আগে বুস্ট পরে টাকা । Page Like ও দেওয়া হয় । Boost Active এর পর টাকা দিতে হবে ।
আমাদের প্যাকেজঃ
🔹সর্বনিম্ন 5$ ড`লার ৪৯৫ টাকায় বুস্ট বা প্রমোট করতে পারবেন।
🔹কাস্টম প্যাকেজ পার ডলার 99/- টাকা করে।
🔹 আগে বুস্ট পরে টাকা

🎯আমাদের সেবাসমূহঃ
ফেসবুক পেইজ সেটআপ সাভিস
পেইজ ব্র্যান্ডিং(লোগো, কাভার ডিজাইন, পোষ্ট ডিজাইন)
🔸পেজ প্রমোট ( Page Like )
🔸পোস্ট বুস্ট
🔸ভিডিও বুস্ট
তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

💥আমরা যেভাবে আপনাকে খুঁজে পেয়েছি , ঠিক তেমনি আপনিও সঠিক ফেসবুক মাকেটিং করে আপনার ব্যবসার প্রোডাক্ট বা সাভিস এর কাঙ্খিত ক...
14/01/2021

💥আমরা যেভাবে আপনাকে খুঁজে পেয়েছি , ঠিক তেমনি আপনিও সঠিক ফেসবুক মাকেটিং করে আপনার ব্যবসার প্রোডাক্ট বা সাভিস এর কাঙ্খিত ক্রেতাকে খুজে পাবেন।

💥আপনার যদি রেষ্টুরেন্ট ,অফিস , স্কুল বা কোচিং , ডায়গনিষ্টি সেন্টার , আইটি ট্রেনিং সেন্টার, হোটেল , প্রোডাক্ট বা সাভিস যাই থাকুক না কেন, সব কিছু আপনি ফেসবুক মাধ্যমে প্রমোশন করতে পারবেন ।

🎯কেন আপনি ফেসবুকের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সাভিস এর প্রমোশন করবেন, তাঁর কারন হলঃ
১। খুব কম খরচে ফেসবুক মাকেটিং করা সম্ভব ,যা অফলাইন মাকেটিং অনেক খরচ হয়।

২। ফেসবুক মাধ্যমে আপনি আপনার ব্যবসার টারগেট ক্রেতার বয়স , জেন্ডার , ক্রেতার ইন্টারেষ্ট অনুয়ায়ী বিজ্ঞাপন দিতে পারবেন, যা অফলাইন বিজ্ঞাপন
(পেপার , মাইকিং , বিলবোড,লিফলেট , হ্যান্ডবিল মাধ্যমে করা সম্ভব না।
৩। ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আপনি কয়টা থেকে কয়টা মধ্যে তাদেরকে আপনার এড টি দেখাবেন তাঁর সিডিউলিং করা সম্ভব ,যা অফলাইন মাকেটিং সম্ভব না ।

***তাই আপনার পন্যে বা সেবা প্রচার জন্য আমাদের ফেসবুক মাকেটিং সেবাটি নিতে পারেন।

🎯আমাদের সেবাসমূহঃ
ফেসবুক পেইজ সেটআপ সাভিস
পেইজ ব্র্যান্ডিং(লোগো, কাভার ডিজাইন, পোষ্ট ডিজাইন)

✳️ অ্যাডভান্স লেভেল ফেসবুকে বু*স্টিং এবং পেইজ লাইক সার্ভিস।✳️✳️নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বু*স্টিং/প্রমো*শন করুন।  ✳️✳️...
12/01/2021

✳️ অ্যাডভান্স লেভেল ফেসবুকে বু*স্টিং এবং পেইজ লাইক সার্ভিস।

✳️✳️নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বু*স্টিং/প্রমো*শন করুন।

✳️✳️নিশ্চয় আপনি নতুন কাস্টমারদের খুঁজতে খুঁজতে হাফিয়ে
উঠেছেন। আপনার কাস্টমারদের ডেটাবেজ থাকা অত্যন্ত জরুরী। তা না হলে একসময় আপনাকে বাবসা ছেড়ে দিতে হতে পারে।

✳️✳️উদ্যোক্তা হতে প্রয়োজন উদ্যমী সেই সাতে সঠিক গাইডলাইন।
আপনার বিজনেসকে সামনে এগিয়ে নিয়ে যেতে পাশে থেকে আমরা একদম ফ্রি তে দিচ্ছি সকল দিক নির্দেশনা।

✳️✳️Boost মানেই অনেক বেশি মানুষের কাছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে পৌঁছে দেওয়া।

🟢🟢তবে টার্গেটেড কাস্টমারদের আপনার অ্যাডস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরী। যা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে বিক্রয় করতে অনেক বেশী ভূমিকা রাখে।

🟢🟢আমাদের রয়েছে দক্ষ ডিজিটাল মার্কেটিং টিম।
আপনার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী মার্কেটিং করে থাকে।

✅ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

07/01/2021

Address

গুলফেশা প্লাজা (আগুরা বিল্ডিং ), লেভেল ৪, সুইট #এন-৪, মগবাজার মোড় , ৬৯ আউটার সার্কুলার রোড , রমনা
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Khanonlineit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khanonlineit:

Share