Honest Page BD

Honest Page BD Honesty is the best policy.

লম্বা সময় পর কোন কাজ দেখলাম যা দেখে মনে হলো খুবই সুন্দর ধরনের রাইটিং দেখলাম।ড্রামার গল্প শুরু হয় টক-শো চলাকালীন টেলিভিশন...
17/07/2026

লম্বা সময় পর কোন কাজ দেখলাম যা দেখে মনে হলো খুবই সুন্দর ধরনের রাইটিং দেখলাম।
ড্রামার গল্প শুরু হয় টক-শো চলাকালীন টেলিভিশন লাইভে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু দিয়ে। ড্রামার একদম প্রথম সিকুয়েন্সই ছিল এটা। তারপর দেখানো হয় এক অদ্ভুতুরে ব্যক্তিকে যিনি বাষ্পে পরিণত হতে পারেন। নিজের শরীরকে বাষ্প বানিয়ে যেভাবে খুশি কন্ট্রোল করতে পারেন। অনেকটা ওয়ান পিসের লোগিয়া পাওয়ারের মত।
শুরুর দুই এপিসোড দেখে মনে হচ্ছিল প্রথাগত অ্যাকশন থ্রিলার হবে একটু-আধটু ফ্যান্টাসি মিলিয়ে। এই টাইপ জিনিস আবার আমাকে খুব বেশি টানে না। ছেড়ে দিতে চাচ্ছিলাম। কিন্তু কাস্টিংয়ে দুই পছন্দের শিল্পী থাকায় কন্টিনিউ করেছি।
ড্রামা শেষ করার পর উপলব্ধি করলাম যে কন্টিনিউ করে ভালো করেছি। এই গল্প যে এতটা গভীর এবং ইমোশনাল হবে তা প্রত্যাশা করিনি। গল্পটাকে ধীরে ধীরে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। অনেক ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়েছে, পাশাপাশি অনেক ক্ষুব্ধ হওয়ার মত জিনিসও দেখানো হয়েছে। আবেগে আপ্লুত করে অশ্রুসিক্ত করার করার মত জিনিসও আছে।
রহস্যগুলো খুব সুন্দরভাবে সময় নিয়ে দক্ষতার সাথে রিভিল করা হয়েছে। ড্রামার টুইস্টগুলো শক ভেল্যু হিসেবে ফ্যান্সি স্টাইলে ইউজ করা হয়নি। বরং সুক্ষ্মভাবে সবকিছু সময়মত স্টোরিতে আনা হয়েছে।
যদিও ড্রামায় আমার প্রিয় দুই শিল্পী; Shun Oguri এবং Yu Aoi অভিনয় করেছেন, তবে তাদেরকে ছাপিয়ে গল্পটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। এই ড্রামার গল্প লিখেছেন সাউথ কোরিয়ার বিখ্যাত সিনেমা "Train to Busan (2016)" এর ডিরেক্টর Yeon Sang-ho.
এটা আমার দেখা শুন ওগুরি অভিনীত ১২তম ড্রামা। আমি মূলত সিনেমার দর্শক। ড্রামা বেছে বেছে দেখি। আমার মত অডিয়েন্স যদি কোন একজন শিল্পীর ১২ টি ড্রামা দেখে, তবে বুঝতে হবে তাঁর কোয়ালিটির উপর আমার আস্থা কতটা রয়েছে। আজ এত বছর পর এসেও শুন ওগুরির স্ক্রিন প্রেজেন্সের ঝাঁঝ একটুও কমেনি। এখনো তাকে স্ক্রিনে দেখলে ফ্যানগার্লদের মত ভ্যাদভ্যাদ করে হাসতে থাকি আমি।
খুব সুন্দর ড্রামা। এখানে ক্রাইম-থ্রিলারের জনরা ছাপিয়ে আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে ড্রামার মানবিকতা। আমাকে যদি জিজ্ঞেস করেন দেখা উচিত কিনা, আমি বলবো অবশ্যই দেখতে পারেন।
Human V***r (2026)
Language: Japanese

Grave of the Fireflies (1988, Japan)Genre: Tragedy, War, Drama Director: Isao TakahataStory by: Akiyuki NosakaRunning ti...
17/07/2026

Grave of the Fireflies (1988, Japan)
Genre: Tragedy, War, Drama
Director: Isao Takahata
Story by: Akiyuki Nosaka
Running time: 1h 29m
IMDb: 8.5/10
My Rating: 10/10
যুদ্ধের এক করুণ মহাকাব্য❤️
অনেক দিন হলো, মুভি রিভিউ লিখি না। এই মুভি সম্পর্কে কিছু কথা লেখা উচিত বলে মনে হলো, তাই লিখলাম।
স্পয়লার দেবো না।
গতকালকের আগে, কেউ যদি আমায় বলতো আপনার দেখা সবথেকে সেরা দুটি মুভির নাম বলুন।
আমি তৎক্ষণাৎ বলতাম Miracle in Cell No. 7 (2013, Korea) মুভির কথা, কিন্তু ২য় মুভিটা একটু ভেবে হয়তো Interstellar (2014, English) বলতাম। কিন্তু সবাই Miracle in Cell No. 7 অনুভব করতে পারলেও‌। অধিকাংশ মানুষের Interstellar মাথার উপর দিয়ে যেত। কিন্তু luckily আমি গতকাল Grave of the Fireflies দেখলাম। এখন আমাকে আর ২য় সেরা মুভি নিয়ে ভাবতে হবে না।
এটা একটা মাস্টারপিস মুভি। সব ধরণের, সব বয়সের মানুষকে সাজেস্ট করা যায়। যারা মনে করেন অ্যানিমেশন মানেই শুধু শিশুদের বিনোদন, এই সিনেমাটি তাদের সেই ধারণা পুরোপুরি বদলে দেবে। স্টুডিও জিবলির বানানো Grave of the Fireflies শুধুমাত্র একটি অ্যানিমেটেড মুভি নয়; এটি যুদ্ধের ভয়াবহতা এবং মানবিক ট্র্যাজেডির এক অনন্য দৃষ্টান্ত । এটি শুধু একটি যুদ্ধভিত্তিক মুভি না, এটি এমন এক গল্প যা আপনাকে অনেকদিন পর্যন্ত ভাবাবে, আবার আপনাকে পরিবারের প্রতি অনেক বেশি দায়িত্বশীল করে তুলবে।
Happy Watching🙂

𝗠𝗼𝘃𝗶𝗲: Mad Max: Fury Road (2015)𝗡𝗼 𝗦𝗽𝗼𝗶𝗹𝗲𝗿২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত Mad Max: Fury Road শুধু একটি অ্যাকশন সিনেমা নয়, বরং ব...
17/07/2026

𝗠𝗼𝘃𝗶𝗲: Mad Max: Fury Road (2015)
𝗡𝗼 𝗦𝗽𝗼𝗶𝗹𝗲𝗿
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত Mad Max: Fury Road শুধু একটি অ্যাকশন সিনেমা নয়, বরং বড় পর্দায় বিশুদ্ধ সিনেম্যাটিক অভিজ্ঞতার এক অসাধারণ উদাহরণ।
দুই ঘণ্টারও কম সময়ের এই ছবিতে গল্প খুব জটিল নয়, কিন্তু যেভাবে সেটিকে উপস্থাপন করা হয়েছে, সেটাই একে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
প্রায় পুরো সিনেমাজুড়ে নিরবচ্ছিন্ন চেজ, বিস্ফোরণ, বাস্তব স্টান্ট আর দুর্দান্ত ভিজ্যুয়াল দর্শককে এক মুহূর্তের জন্যও ক্লান্ত হতে দেয় না।
George Miller–এর পরিচালনা সত্যিই বিস্ময়কর। এত দ্রুতগতির সিনেমাতেও প্রতিটি ফ্রেম, প্রতিটি অ্যাকশন দৃশ্য এবং প্রতিটি চরিত্রের উপস্থিতি নিখুঁতভাবে ফুটে উঠেছে।
Tom Hardy ও Charlize Theron–এর অভিনয় ছিল শক্তিশালী এবং পরিমিত। বিশেষ করে Furiousa চরিত্রটি সিনেমাটিকে আরও গভীরতা দিয়েছে।
ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সাউন্ড ডিজাইন পুরো অভিজ্ঞতাকে আরও তীব্র করে তোলে।
সবচেয়ে অবাক করার বিষয় হলো, ছবিটির অধিকাংশ স্টান্টই বাস্তবভাবে ধারণ করা হয়েছে, যা আজও দেখলে অবিশ্বাস্য লাগে।
এ কারণেই মুক্তির এক দশকেরও বেশি সময় পরও Mad Max: Fury Road অনেকের কাছেই আধুনিক অ্যাকশন সিনেমার বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত হয়।
যারা এখনো দেখেননি, তারা অবশ্যই একবার সময় নিয়ে দেখে ফেলতে পারেন। বড় পর্দায় দেখার সুযোগ পেলে অভিজ্ঞতাটা আরও অসাধারণ হবে।
আমার ব্যক্তিগত রেটিং: ৯.৫/১০।

Movie Name •The Sheep Detectives [ 2026 ]Genre • Comedy/Family/MysteryPersonal rating • 8/10[ NO SPOILER ]কিছু সিনেমা থা...
17/07/2026

Movie Name •The Sheep Detectives [ 2026 ]
Genre • Comedy/Family/Mystery
Personal rating • 8/10
[ NO SPOILER ]
কিছু সিনেমা থাকে, শুরু করার আগে খুব একটা আশা থাকে না। কিন্তু শেষ হওয়ার পর মনে হয়, আরে! এমন সুন্দর একটা সিনেমা এতদিন কোথায় ছিল! The Sheep Detectives আমার কাছে ঠিক তেমনই একটা সারপ্রাইজ। সবচেয়ে ভালো লেগেছে, সিনেমাটা কোনো জায়গায় তাড়াহুড়া করেনি। আবার একটুও বিরক্তও লাগেনি। গল্প যেভাবে সামনে এগিয়েছে, প্রতিটা মুহূর্তেই মনে হয়েছে, আচ্ছা, এরপর কী হয়? এই আগ্রহটাই পুরো সময় ধরে রেখেছে। সিনেমার ভেড়াগুলোর কাজ দেখে আমি সত্যিই অবাক। CGI বলেই মনে হয়নি। তাদের মুখের এক্সপ্রেশন, ছোট ছোট রিঅ্যাকশন, চলাফেরা—সবকিছু এত সুন্দরভাবে করা হয়েছে যে কিছুক্ষণ পর ওদেরকে আর অ্যানিমেশন মনে হয় না, একেকটা আলাদা চরিত্র মনে হয়। এই জায়গাটায় নির্মাতাদের সত্যিই বাহবা দিতে হয়।
অভিনয় নিয়ে আলাদা করে বলতেই হবে। ভয়েস কাস্ট হোক বা পর্দার অভিনেতারা, সবাই নিজের কাজটা দারুণভাবে করেছে। কারও অভিনয় আলাদা করে চোখে লাগেনি, কারণ পুরো টিমটাই একসাথে সিনেমাটাকে সুন্দর করে তুলেছে। আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে, সিনেমাটা নিজের মতো করে একটা গল্প বলতে চেয়েছে। অন্য কোনো সিনেমার ফর্মুলা কপি করার চেষ্টা করেনি। তাই পুরো সিনেমাটার মধ্যে একটা আলাদা ফ্রেশ অনুভূতি পাওয়া যায়। মনে হয়েছে, নির্মাতারা মন থেকে কিছু একটা ভালো বানানোর চেষ্টা করেছে, আর সেটাই পর্দায় সুন্দরভাবে ফুটে উঠেছে। ভালো গল্প, সুন্দর রহস্য, প্রাণখোলা হাসি আর মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু মুহূর্ত—সব মিলিয়ে এই সিনেমাটা আমার কাছে একদম স্পেশাল। সুযোগ পেলে অবশ্যই দেখে নিয়েন। আমার বিশ্বাস, শেষ হওয়ার পর আপনিও বলবেন, সিনেমাটা সত্যিই দারুণ ছিল।

🎬 Pitfall (2025)Genre: Slasher / Survival Horror📖 Story: (Warning Spoiler) একদল বন্ধু ক্যাম্পিং করতে গিয়ে জঙ্গলে এক সাই...
17/07/2026

🎬 Pitfall (2025)
Genre: Slasher / Survival Horror
📖 Story: (Warning Spoiler)
একদল বন্ধু ক্যাম্পিং করতে গিয়ে জঙ্গলে এক সাইকো hunter এর ফাঁদে পড়ে যায়। মূল character Scott একটা spike-ভর্তি গর্তে পড়ে পুরো সিনেমাজুড়ে আটকে থাকে, আর বাকিরা তাকে খুঁজতে গিয়ে বুঝতে পারে তারা শিকার হচ্ছে।
Premise-টা শুনতে interesting লাগলেও ex*****on একদম flat লেগেছে। প্রথম অংশে character build-up-এর নামে অযথা টেনে লম্বা করা হয়েছে, ভাইবোনের পুরনো family trauma-টাও তেমন impact ফেলে না, বরং মাঝেমধ্যে বিরক্তিকর লেগেছে।
Kill scene গুলো কিছু জায়গায় brutal ও creative, এটা স্বীকার করতেই হবে। কিন্তু বেশিরভাগ সময় logic মানে না একজন character মারাত্মক আহত হয়েও পরে normal মানুষের মতো হেঁটে বেড়ায়, killer-এর ক্ষমতাও প্রায় supernatural লেভেলের, যার কোনো ব্যাখ্যা নেই। শেষদিকে হঠাৎ দুইটা নতুন character ঢুকিয়ে দেওয়া হয় শুধু বডি কাউন্ট বাড়ানোর জন্য এটা লেখার দুর্বলতা স্পষ্ট করে দেয়।
Killer-এর backstory-টাও আরেকটু ভালোভাবে দেখানো যেত। যতটা সম্ভাবনা ছিল থিমের দিক থেকে (দুই পরিবারের সমান্তরাল ট্রমা), সেটা পুরোপুরি কাজে লাগানো হয়নি সব কিছু শেষে তাড়াহুড়ো করে গুঁজে দেওয়া হয়েছে।
👍 ভালো লাগার জায়গা: Cinematography, forest atmosphere, আর কিছু gory kill sequence!
👎 খারাপ লাগার জায়গা: ধীরগতির ও predictable প্লট, দুর্বল dialogue, weak character logic, unnecessary lengthy runtime!
মুভিটা দেখা শেষে মনে হইল কি দেখলাম, হুদাই ভয় ভিতি দেখানোর চেষ্টা করছে!
⭐Personal Rating: 5/10

🏆 ক্রিকেট শুধু খেলা না… এটা Emotion! ❤️🔥আর সেই excitement যদি uninterrupted HD streaming এ উপভোগ করা যায়, তাহলে তো মজাই ...
07/05/2026

🏆 ক্রিকেট শুধু খেলা না… এটা Emotion! ❤️🔥

আর সেই excitement যদি uninterrupted HD streaming এ উপভোগ করা যায়, তাহলে তো মজাই আলাদা 😍

এখন ঘরে বসেই enjoy করুন JioHotstar এর premium streaming experience - যেখানে পাবেন IPL সহ আপনার favourite সব ম্যাচ একদম smooth & buffer-free ভাবে 📺⚡

✨ কেন সবাই এখন JioHotstar prefer করছে?
✔️ Live IPL & International Matches
✔️ Crystal Clear HD / 4K Quality
✔️ Multi-Device Support
✔️ Fast Access & Easy Login
✔️ No Extra Hassle, Just Entertainment

বন্ধুদের সাথে ম্যাচের thrill, last over tension আর প্রতিটি ছক্কার excitement এখন হবে আরও realistic! 🏏💥

📌 আজই subscription নিয়ে উপভোগ করুন premium sports entertainment।

🚀 Don’t just watch the match… feel every moment of it!

⚡ AI use করতে জানেন? - এই একটা skill-ই আপনার future change করে দিতে পারে!বর্তমানে smart মানুষরা hard work এর পাশাপাশি AI...
07/05/2026

⚡ AI use করতে জানেন? - এই একটা skill-ই আপনার future change করে দিতে পারে!

বর্তমানে smart মানুষরা hard work এর পাশাপাশি AI use করে কাজকে আরও fast & professional বানাচ্ছে 🚀

আর এই জায়গায় Claude AI এখন সবচেয়ে trending নামগুলোর একটি 🔥

✍️ Content Writing
💻 Coding & Problem Solving
📚 Study & Research
📄 PDF Summary
📈 Productivity Boost

সবকিছু এখন কয়েক মিনিটেই possible! 😍

আপনিও যদি modern AI tools use করে নিজের কাজ, skill বা income grow করতে চান -তাহলে এখনই শুরু করুন।

✨ Future অপেক্ষা করে না…যারা আগে শিখে, তারাই আগে এগিয়ে যায়।

Series name : The Fragrant Flower Blooms With DignityGenre : Animation, Romance, Comedy, Shounen, Slice-of-life, School,...
01/04/2026

Series name : The Fragrant Flower Blooms With Dignity
Genre : Animation, Romance, Comedy, Shounen, Slice-of-life, School, Drama
Episode(s) : 13
Runtime : 24 minutes
Director : Miyuki Kuroki, Haruka Tsuzuki
MyAnimeList rating: 8.56/10
IMDB rating : 8.3/10
Personal rating : 10/10
Studio : CloverWorks
Year : 2025
Country : Japan
Language : Japanese, English (বাংলা সাবটাইটেলও আছে)
Where to watch : Netflix
#এতে_অল্প_স্পয়লার_আছে
জাপানের কোনো একটা শহরে পাশাপাশি অবস্থিত দুটো স্কুল, চিদোরি পাবলিক হাইস্কুল আর কিকিয়ো গার্লস হাইস্কুল। পাশাপাশি অবস্থিত হলেও এই দুটো স্কুল হচ্ছে একটা আরেকটার rival আর কি। এই চিদোরি স্কুলের একজন ছাত্র হচ্ছে, আমাদের গল্পের নায়ক, রিনতারো ৎসুমুগি। রিনতারোদের সংসার চলে ওদের একটা বেকারি আছে সেখান থেকেই। সেই বেকারির এক নিয়মিত কাস্টমার কাওরুকো ওয়াগুরি নামের মিষ্টি, ভদ্র, সভ্য, শান্ত, ফুটফুটে একটা মেয়ে, যে রিনতারোর সমবয়সী। এক রাতে ওদের বেকারি থেকে খাবার খেয়ে বের হতে হতে কাওরুকোর অনেক দেরি হয়ে যায়। তখন রিনতারোর মা ওকে এগিয়ে দিয়ে আসার কথা বললে, সে তখনই কাওরুকোর পিছু নেয় আর বখাটে ছেলেদের হাত থেকে ওকে বাঁচায়। এরপর থেকেই ওদের মধ্যে একটা দারুণ ভালোলাগা কাজ করতে থাকে। কিন্তু হায়, কাওরুকো যে কিকিয়ো স্কুলের স্টুডেন্ট!
যে স্কুলের সাথে রিনতারোর স্কুলের এত শত্রুতা, সেই স্কুলের স্টুডেন্ট এর সাথে কীভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবে সে? জানতে হলে, আপনাকে যে এই ভীষণ সুন্দর সিরিজ টা দেখতেই হবে।
ব্যক্তিগত মতামত :
স্লো-বার্নড রোমান্টিক সিরিজ হিসেবে এই সিরিজটা আমার ভীষণ রকম ভালো লেগেছে। স্পেশালি রিনতারো আর কাওরুকোর মিষ্টিমধুর প্রেমের জার্নি টা ভীষণ সুন্দর ছিল। ওদের একে অন্যের প্রতি রেসপেক্ট আর জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য একে অন্যের প্রতি যে সাপোর্ট আর ইন্সপিরেশন হয়ে ওঠার ব্যাপার গুলো আমার মন কেড়ে নিয়েছে। সিরিজে এতটুকুও কোনো ফ্যান সার্ভিস ছিল না + প্রতিটা ক্যারেকটারের ড্রেস আপ খুবই মার্জিত ছিল, স্পেশালি কাওরুকোর ড্রেসগুলো দেখে আমার নিজেরই লোভ হচ্ছিল। মনে হচ্ছিল যেন সুযোগ পেলেই কাওরুকোর ওয়ারড্রোব টা লুঠ করতে পারলে মন্দ হতো না। 😁
রিনতারোর মনের দ্বিধাদন্দ্বের টানাপোড়েন থেকে ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপার গুলো খুবই দারুণ ছিল। রিনতারোর বাবামায়ের সাথে ওর বন্ডিং টা আমার ভীষণ ভালো লেগেছে। সেই সাথে রিনতারোর বন্ধুদের সাপোর্টিভ আচরণ আর ম্যাচিওরিটি আমাকে মুগ্ধ করেছে।
সেইসাথে কাওরুকোর বান্ধবীর কেয়ার আর আগলে রাখতে চাওয়ার মানসিকতা আমার খুবই ভাল লেগেছে। পৃথিবীর হাজারো লোকের ভিড়ে রিনতারোর বন্ধুরা আর কাওরুকোর বান্ধবীর মতো মানুষ কাছে পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার।
সিরিজের একটা কোনো পর্ব আমার কাছে বোরিং লাগেনি। আমি এটা অনগোইং দেখেছিলাম ত, শুরু থেকে একদম শেষ পর্ব পর্যন্ত, সবকটা পর্বই দারুণ ছিল। রিনতারোর প্রতি আমি যারপরনাই ক্রাশ খেয়েছি। ওর মতো গ্রিন ফরেস্ট বয়ফ্রেন্ড বা স্বামী পেলে একটা মেয়ের আর কিচ্ছু লাগে না (অন্তত আমার ত লাগে না)।
সেইসাথে কাওরুকোর মার্জিত চলাফেরা দেখে মুগ্ধ হবে না এমন ছেলেও খুবই কম, i thank.
সিরিজের স্ক্রিনপ্লে ছিল দারুণ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও ছিল খাপেখাপ। এন্ডিং আর ওপেনিং থিম এর মধ্যে ওপেনিং থিম টা বেশি ভাল লেগেছে ব্যক্তিগত ভাবে।
সেইসাথে ক্যারেকটার ডিজাইন গুলোও ছিল খুবই সুইট।
সিরিজটা কাদের জন্য :
যারা আমার মতো হেলদি রোমান্টিক জনরার কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা মাস্টওয়াচ বলেই আমি মনে করি।
সিরিজটা আমি সবাইকে দেখার জন্য রেকমেন্ড করবো না। স্পেশালি যারা রোমান্টিক জনরার কন্টেন্ট একেবারেই পছন্দ করে না, তাদের জন্য ত এটা একদমই উপযুক্ত নয়। সেইসাথে যারা লুতুপুতু প্রেম পছন্দ করেন, বা একটু গায়েগায়ে মাখামাখি টাইপের প্রেম পছন্দ করেন, তাদের জন্য এটা একদমই নয়। কারণ এই সিরিজে সেসব লুতুপুতুপনা পাবেন না।
সবশেষে এটাই বলবো যে, সিরিজ টা আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি, আপনাদেরও সিরিজ টা খুবই ভাল্লাগবে। সবাইকে ভ্যালেন্টাইনস ডে এর শুভেচ্ছা জানিয়ে এখানেই রিভিউ শেষ করছি। Happy Valentines Day💖💖

সিরিজ: Mobland  প্ল্যাটফর্ম: MTVReview: অনেকদিন পর একেবারে ক্ল্যাসিক ঘরানার একটা সিরিজ দেখলাম।  সিরিজের পটভূমি লন্ডনের দ...
01/04/2026

সিরিজ: Mobland
প্ল্যাটফর্ম: MTV
Review:
অনেকদিন পর একেবারে ক্ল্যাসিক ঘরানার একটা সিরিজ দেখলাম। সিরিজের পটভূমি লন্ডনের দুই মাফিয়া পরিবারের সংঘাতকে কেন্দ্র করে। আর এই দুই পরিবারের middleman হিসেবে অভিনয় করেছে Tom Hardy. মূলত Tom Hardy আছে বলেই সিরিজটা আগ্রহ নিয়ে দেখতে বসেছিলাম। তবে অন্যরাও হতাশ করেনি। আর সিরিজের মূল আকর্ষণ এর গল্প। প্রথম দিকে কিছুটা স্লো গেলেও শেষ পর্যন্ত টানটান ভাইব ধরে রেখেছে।
যারা গ্যাংস্টার থ্রিলার পছন্দ করেন তাদের জন্য must watch.

     🍭Name       :  A Silent Voice (2016)        Genre      :  Romance, Comedy, Fantasy,         Runtime   : 2Hour 10 mi...
01/04/2026


🍭Name : A Silent Voice (2016)
Genre : Romance, Comedy, Fantasy,
Runtime : 2Hour 10 minute
Category : Movie
Studio : Kyoto Animation
স্কুল লাইফ বৈচিত্র্যময়! স্কুল লাইফেই আমরা আমাদের সেরা সময়টা কাটাই! আমাদের দারুণ কিছু বন্ধু গড়ে উঠে এ সময়টাতেই! হাসি ঠাট্টা খেলা ধুলা, দুষ্টামি এসবের মঝেই কাটে সময়! কিন্তু কেমন হয় যদি কারো ক্ষেত্রে তা সম্পূর্ণ উলটো টা ঘটে! সাথে বাড়তি যদি যোগ হয় তার কথা বলতে না পারার প্রতিবন্ধকতা!! স্কুল লাইফ যেখানে সেরা সময় হওয়ার কথা তখন সেটাই হয়ে উঠে সবচেয়ে করুণ কষ্টকর মুহুর্ত! এমনই কিছু নিয়ে লিখা দারুণ এক এনিমে মুভি A Silent Voice এর গল্প!
🍭প্লট: (হালকা স্পয়লার)
এলিমেন্টারি স্কুলের স্টুডেন্ট Shoya. ক্লাসের সবচেয়ে চনমনে আর সারাক্ষণ দুষ্টুমি ও বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকে! হঠাৎ ই তাদের ক্লাসে একটি নতুন মেয়ে ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে যোগ দেয়!
মেয়েটির নাম Shoko, সে বাক প্রতিবন্ধি! কথা বলতে পারে না, এমনকি শুনতেও পায় না!
ক্লাসের অন্যরা প্রথমে তাকে দেখে কিছুটা অবাক হলেও, সবাই তার সাথে ঠিকভাবে মানিয়ে নিতে পারে না! Shoko সবসময়ই চেষ্টা করে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে, কিন্তু তার সাথে কথা বলার সমস্যার জন্য কেউ তাকে নিজেদের প্রিয় বন্ধু হিসেবে নিতে পারে নি! Shoko সবচেয়ে বেশি পছন্দ করে বসে Shoya নামের ছেলেটি কে! তার সাথে বন্ধুত্বের চেষ্টা চালায়! কিন্তু shoya উল্টো তাকে নানান ভাবে বুল্যি ও র‍্যাগ দিতে থাকে! তার এসব কাজে তার সাথের বন্ধু,বান্ধবীরাও মজা নিতো! এভাবেই shoko নানা ধরনের সমস্যা ফেইস করে! পরে তার বাসা থেকে স্কুলে জানানো হলে ক্লাস টিচার Shoya কে দাড়াতে বলে, এসময় তার বিরুদ্ধে সাক্ষ দেওয়ার জন্য তারই কাছের বন্ধু বান্ধুবীদের জিজ্ঞেস করলে কেউ তার পক্ষ না নিয়ে উল্টো Shoya কে দোষ দিতে থাকে! এভাবেই তাদের সুন্দর একটা ফ্রেন্ডশিপ ভেঙে যায়! এদিকে Shoko ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে যায়! গল্প এখান থেকেই এগুতে থাকে চনমনে Shoya অন্যদের থেকে দুরত্ব তৈরি করে একা একা থাকা শুরু করে! এই হলো গল্পের প্রাথমিক প্লট! তবে Shoya আর shoko কি পরবর্তীতে মানিয়ে নিতে পারবে? দেখতে পারেন গল্পে!
🍭Key Points:
✨স্টোরি: নিঃসন্দেহে ওয়ান অফ দা ফাইনেস্ট স্টোরি এভার! এই গল্পের শুরু থেকে শেষ জাস্ট মুগ্ধ হয়ে দেখার মতো! অন্যান্য গল্পের মতো কেবল ফ্ল্যাট একটা স্টোরি লাইন না! ডিটেইল্ড স্টোরি লাইন আছে! গল্পে জাস্ট একটা স্টোরি আছে তাই না, বরং এই গল্পের মাঝে একটা মেসেজ দেওয়া হয়েছে! অন্যের প্রতিবন্ধকতার জন্য তাকে অবহেলা না করে উলটো তার সাথে ভালো সম্পর্ক করা! আর এটাই গল্পের সবচেয়ে স্ট্রং পয়েন্ট!
✨ এনিমেশন : দারুন কালার কম্বিনেশন! পারফেক্ট ক্যারেক্টর ডিজাইন! আর ক্যারেক্টর এর পুরোপুরি এক্সিকিউট করতে পেরেছে এই এনিমে তে! সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক+ সাউন্ড পারফেক্ট ভাবে ম্যাচ করে গেসে! প্রত্যেক টা দৃশ্য কি নিঁখুত ভাবে করা! কেবলই চোখে লেগে থাকবে!
🍭ব্যাক্তিগত মতামত :
আয়ার দেখা টপ ১০ মুভির ভেতর এটা নিঃসন্দেহে উপরের দিকের একটা! কি নেই এই গল্পে? একটা গল্পকে সাধারণ থেকে অসাধারণ করার জন্য যা যা দরকার সবই আছে! দারুণ একটা স্টোরি, স্টোরিতে কোনো প্লট হোল নাই, একদম নিখুঁত! আছে প্রপার সাউন্ড! আছে স্কুল লাইফের বাস্তব চিত্র! বন্ধুত্বের উত্থান পতন! সবকিছু ছাপিয়ে একটা সোশ্যাল ম্যাসেজ!
আমি এই মুভিটা অন্তত ২০+ বার দেখেছি জাস্ট এই এক এক মাসের কম সময়ে! যতবারই দেখি ততবারই ভালো লাগে! এনিমে যারা দেখ রেগুলার তাদের অনেকে এটা দেখে ফেলেছে! অলমোস্ট সবাই! আর যার নতুন তারা দারুণ এঞ্জয় করবে আশাকরি!
Imdb Rating : 8.1/10
My Anime list : 8.9/10
Personal Rating : 9.6/10 (গল্পটা একটু স্লো ছিলো যার কারণে
Duration লম্বা হয়ে গেসে, অন্যথায়,৯.৯/১০)

Address

Mirpur/10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Honest Page BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Honest Page BD:

Shortcuts

Share