Arthoniti - অর্থনীতি

Arthoniti - অর্থনীতি "অর্থনীতি" নিউজ পোর্টাল (Arthoniti.Com) বাংলাদে?

11/10/2022
13/09/2022

Otaque

Sham
13/09/2022

Sham

রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে: হাইকোর্ট ।রোববার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ বলেন, রাজনৈ...
28/08/2022

রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে: হাইকোর্ট ।

রোববার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়েছে। চ্যানেল২৪, ডিবিসি টিভি

ভোলার মনপুরা এলাকায় আলাউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, তার এলাকার মোশাররফ হোসেন, আব্দুল হান্নানসহ আরও ৮ জন জালিয়াতি করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি এ অভিযোগ তুলে নেন।

এ বিষয়ে তিনি হাইকোর্টকে বলেন, জীবননাশের হুমকি পাওয়ায় তিনি অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছেন। তখন হাইকোর্ট বলেন, আপনিতো জীবনবাজি রেখেই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তাহলে এখন কেন ভয় পাচ্ছেন। নিশ্চয়ই কোন সুবিধা পেয়েছেন।

হাইকোর্ট বলে, দুঃখজনক বিষয়, যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়নি, তারা মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে। মুক্তিযোদ্ধা হয়ে মিথ্যা বলা ঠিক না, বলেও মন্তব্য করে হাইকোর্ট।

অভিযুক্তদের বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৮০ তম সভার সিদ্ধান্তের প্রতিবেদন রাষ্ট্রপক্ষকে জমা দিতে বলা হয়েছে।

পুঁজিবাজারে সুসময়, ১১ মাসে সর্বোচ্চ লেনদেন । দেশের শেয়ারবাজারে রোববার (২৮ আগস্ট) লেনদেনে চমক দেখা গেছে। এদিন ঢাকা স্টক এ...
28/08/2022

পুঁজিবাজারে সুসময়, ১১ মাসে সর্বোচ্চ লেনদেন । দেশের শেয়ারবাজারে রোববার (২৮ আগস্ট) লেনদেনে চমক দেখা গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২১০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১০২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৮১ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৫৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩১৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত আছে ৫৬ টির। দিন শেষে সিএসইতে ৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ভালো দাম না পাওয়ার শঙ্কায় কলাচাষিরা । দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাদিপুর গ্রামের সফিকুল ইসলামের এক বিঘা জমির ৭০০ কলাগাছ ...
28/08/2022

ভালো দাম না পাওয়ার শঙ্কায় কলাচাষিরা । দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাদিপুর গ্রামের সফিকুল ইসলামের এক বিঘা জমির ৭০০ কলাগাছ ফল আসার আগেই মৌখিক চুক্তিতে কিনে নেন স্থানীয় পাইকার দলিলউদ্দিন। কথা ছিল প্রতি ১০০ কাঁদি (প্রতি কাঁদিতে প্রায় ৮০টি কলা) কলার দাম দেবেন ৩৮ হাজার টাকা। এর মধ্যে ৫০ হাজার টাকা অগ্রিমও দিয়েছেন সফিকুলকে। কিন্তু কলা বিক্রির উপযোগী হওয়ার পর দলিলউদ্দিন দেখেন, বাজারে কলার দাম কম। তাই সফিকুলের সঙ্গে করা মৌখিক চুক্তি রক্ষা করতে পারছেন না। শেষমেশ প্রতি ১০০ কাঁদি কলা ৩৫ হাজার টাকায় দফারফা হয়।

কলাচাষিরা বলছেন, গত মৌসুমে প্রতি ১০০ কাঁদি কলা ৪৮ হাজার টাকায় বিক্রি করেছেন তাঁরা। এবার শ্রাবণের শুরুতে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কলার দাম কমিয়ে দিয়েছেন ব্যাপারীরা। তাই চলতি মৌসুমে কলার ভালো দাম না পাওয়ার শঙ্কায় তাঁরা।

গত দেড় যুগে দিনাজপুরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে কলার আবাদ। জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে জেলায় ১ হাজার ১৪৬ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এবার আবাদ বেড়েছে আরও ৩৪ হেক্টর জমিতে। দিনাজপুরে কলার আবাদের ৭০ শতাংশ হয় কাহারোল, বীরগঞ্জ, সদর ও ফুলবাড়ী উপজেলায়।

দিনাজপুরে শ্রাবণের শুরু থেকে আশ্বিনের মধ্যভাগ পর্যন্ত চলে কলা কেনাবেচা। কাহারোল উপজেলার দশমাইল এলাকায় বসে উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট। ভোর থেকে এই হাটে বিক্রির জন্য কলা আনতে শুরু করেন চাষি ও স্থানীয় কলা ব্যবসায়ীরা। ঢাকার বাদামতলী, যাত্রাবাড়ী, তেজগাঁও, ওয়াইজঘাট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্যাপারী কলা কিনতে আসেন এখানে। বেলা ১১টার মধ্যে শেষ হয় হাটের বেচাকেনা।

এ জেলায় উৎপাদিত ‘মেহের সাগর কলার’ খ্যাতি দেশজুড়ে। সাগর কলার পাশাপাশি সবরী, সুন্দরী (মালভোগ), চিনিচম্পা কলার চাষও হয় এখানে। কলা চাষের উপযোগী জলামুক্ত উঁচু জমি, ভালো ফলন, চাষে কম পরিশ্রম আর ভালো দাম পাওয়ায় গত কয়েক বছরে কৃষকেরাও উদ্বুদ্ধ হয়েছেন।

কয়েকজন কৃষক জানান, গত বছর মানভেদে প্রতি কাঁদি কলার দাম ছিল ৪০০-৪৮০ টাকা। প্রতি কাঁদিতে কলা থাকে প্রায় ৮০টি। সেই হিসেবে গত বছর প্রতিটি কলার পাইকারি দাম ছিল ৪ টাকা ৮০ পয়সা। এবার দাম ৩ টাকা ৩৮ পয়সা।

কলাচাষি মোসলেমউদ্দিন বলেন, যেভাবে দাম কমছে তাতে লোকসান হয়তো হবে না। তবে মুনাফা নেমে আসবে অর্ধেকে।

এদিকে কলার দাম কমে যাওয়ার ক্ষেত্রে পরিবহন খরচ বেড়ে যাওয়াকেই প্রধান কারণ হিসেবে বলছেন পাইকারেরা। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে আসা কলার ব্যাপারী লুৎফর রহমান বলেন, গত বছর ট্রাকের ভাড়া ছিল ১৬-১৮ হাজার টাকা। এবার দিতে হচ্ছে ২৫-২৮ হাজার টাকা। সব খরচ যোগ করলে ঢাকায় পৌঁছানো পর্যন্ত একটি কলার দাম পড়েছে প্রায় ৪ টাকা।

‘সুশাসন না থাকলে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে’ ।সুশাসন না থাকলে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...
28/08/2022

‘সুশাসন না থাকলে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে’ ।

সুশাসন না থাকলে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেছেন, ব্যাংক শুধু মুনাফাই করবে না, সুশাসনের চর্চাও অব্যাহত রাখবে, নইলে পুরো খাতটিই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, ব্যাংকের পরিচালক ও ব্যবস্থাপনার কর্মকর্তাদের দায়িত্ব ও কাজ সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করবেন। পরিচালকরা ব্যবস্থাপনার কাজ করবেন না। আর কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাবেন।

শনিবার ঢাকার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘‘নবম বার্ষিক ব্যাংকিং কনফারেন্স’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতির বর্তমানে চিত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত উদ্যোগ না নিলে বাজেটে নেওয়া বিভিন্য লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হয়ে দাঁড়াবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নতুন কোনো উদ্যোগ নেবে কি না- প্রশ্নে গভর্নর বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদী।

বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের উদ্বেগ নেই দাবি করে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, “এখন যে মূল্যস্ফীতি, তা কিন্তু আমদানির কারণে … তেল ও সার কিনে আনতে হয়। তেলের দাম বেড়েছে। সার বিকল্প উপায়ে কম দরে কেনার চেষ্টা চলছে। পরিস্থিতির উন্নয়নে সরকার ও বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতিতে এগোচ্ছে …ইনশাল্লাহ বাংলাদেশ ভালোর দিকে আছে।”

প্রাণ ফিরেছে সিলেটের চা বাগানগুলোতে ।দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৫ দিন ধর্মঘট পালন ক...
28/08/2022

প্রাণ ফিরেছে সিলেটের চা বাগানগুলোতে ।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৫ দিন ধর্মঘট পালন করেন চা-শ্রমিকেরা। আন্দোলনের মুখে গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসে নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন। যা মেনে নিয়ে কাজে ফিরতে সম্মতি জানায় চা-শ্রমিকেরা।

এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৮ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও সিলেট জেলার কিছু কিছু চা-বাগানের শ্রমিকরা কাজে নেমেছেন। রোববার সিলেটের ২৩টি চা বাগানের মধ্যে কেবল ৯টি বাগান চালু থাকে।

রোববার (২৮ আগস্ট) সকালে সিলেট মালনীছড়া, লাক্কাতুরা চা বাগান এলাকায় দেখা যায় চা শ্রমিকরা কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ কাজে ফিরেছেন। এতে করে খোলা থাকা বাগানে বাগানে পাতা উত্তোলন শুরু করেন তারা। এতে দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে চা বাগানগুলোতে।

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘চা বাগানে অচলাবস্থার অবসান ঘটেছে। সকাল থেকে বেশ কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে কিছু বাগানে আজ সাপ্তাহিক ছুটি থাকায় আজ কাজে যাচ্ছেন না তারা, সে সকল বাগানের শ্রমিকরা আগামীকাল সোমবার থেকে কাজে যোগ দেবেন। এছাড়া সকাল থেকে কিছু শ্রমিক দলে দলে আনন্দ র‌্যালি করে কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’

প্রসঙ্গত, দেশের ১৬৭টি চা-বাগানে শ্রমিকের সংখ্যা দেড় লাখেরও বেশি। বর্তমানে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা। গত ৯ আগস্ট এ আন্দোলন শুরু হয়। শুরুতে প্রথম কয়েকদিন কেবল ৪ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। সে সময় মজুরি বৃদ্ধি ও মজুরি চুক্তি বাস্তবায়নের দবিতে শ্রমিক ইউনিয়নগুলোর পক্ষ থেকে বাগান মালিকদের সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়।

কিন্তু মালিক পক্ষ এ সময়ের মধ্যে বৈঠক বা সমঝোতায় না আসায় ১৩ আগস্ট থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান হচ্ছিল না। সবশেষ ২৭ আগস্ট রাতে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসে নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন। এরপরে কাজে ফেরার আশ্বাস দেন চা-শ্রমিকরা।

লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত অন্তত ২৩ । আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজনৈতিক বিভিন্ন গ্রুপের মধ্যে র...
28/08/2022

লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত অন্তত ২৩ । আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজনৈতিক বিভিন্ন গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ আগস্ট) দেশটির রাজধানী ত্রিপোলিতে একদিনের এই প্রাণঘাতী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ জন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

এদিকে বিবদমান রাজনৈতিক গ্রুপগুলোকে নিজেদের মধ্যে শত্রুতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রোববার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রক্তক্ষয়ী লড়াইয়ে সময় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে তরুণ কমেডিয়ান মুস্তফা বারাকাও রয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ায় বিশৃঙ্খলা দেখা দেয় এবং দেশটির দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হয়। আর এরপর থেকে উত্তর আফ্রিকার এই দেশটিতে অস্থিতিশীলতা চলছে। তা সত্ত্বেও গত দুই বছরে তুলনামূলকভাবে শান্ত সময় পার করেছে লিবিয়া।

বিবিসি বলছে, শনিবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে। দেশটির পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট ফাথিকে প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এই কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তিনি একজন প্রতিদ্বন্দ্বী।

রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট অস্ত্রের মাধ্যমে গুলিবর্ষণ ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে কালো ধোঁয়া উঠতেও দেখা যায়।

লিবিয়ার জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসংঘের লিবিয়া মিশন বলেছে, এই দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে যুদ্ধে ‘বেসামরিক জনবহুল আবাসিক এলাকায় নির্বিচারে মাঝারি এবং ভারী গোলাবর্ষণ’ করা হয়েছে। একইসঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

বিবিসি বলছে, তেল-সমৃদ্ধ এই দেশটির জীবনযাত্রার মান একসময় ছিল আফ্রিকা মহাদেশের মধ্যে সর্বোচ্চ। সেসময় এই দেশটিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে শিক্ষার সুযোগও ছিল।

কিন্তু লিবিয়ার যে স্থিতিশীলতা দেশটিকে সমৃদ্ধির দিকে নিয়ে গিয়েছিল সেটি কার্যত নষ্ট হয়ে গেছে এবং ২০১১ সাল থেকে প্রতিদ্বন্দ্বী বাহিনীগুলোর মধ্যে ঘন ঘন লড়াইয়ের সাক্ষী হয়েছে ত্রিপোলি।

Address

89/1 New Circular Road
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Arthoniti - অর্থনীতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arthoniti - অর্থনীতি:

Share