abirakashjournal.com

abirakashjournal.com abirakashjournal is positive news paper. print & online.

07/10/2025
নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার  বিতরণ অনুষ্ঠান, লক্ষীপুর। আবীর আকাশ জার্নাল @ছবি নিতে আবীর আকাশকে জানান। নয়তো...
20/09/2025

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, লক্ষীপুর। আবীর আকাশ জার্নাল

@ছবি নিতে আবীর আকাশকে জানান। নয়তো চুরি বলে বিবেচিত হবে। ভয় পাবেন না,, টাকা লাগবে না। শুধু জানালেই হবে -০১৮২-৩০৩০২৪৫. লজ্জা পেলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলুন।

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার  বিতরণ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য করছেন |  আবীর আকাশ জার্নাল
20/09/2025

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য করছেন | আবীর আকাশ জার্নাল

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার  বিতরণ অনুষ্ঠানে শিল্পকলা পুরস্কার পাওয়াদের বই দিয়ে বরণ।  আবীর আকাশ জার্নাল
20/09/2025

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিল্পকলা পুরস্কার পাওয়াদের বই দিয়ে বরণ। আবীর আকাশ জার্নাল

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার  বিতরণ অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নেয়া হচ্ছে।   আবীর আকাশ জার্নাল
20/09/2025

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নেয়া হচ্ছে। আবীর আকাশ জার্নাল

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার  বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংগীতকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন মেহমানবৃন্দ। আবীর...
20/09/2025

নজরুল একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংগীতকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন মেহমানবৃন্দ। আবীর আকাশ জার্নাল

বিসিএস (ক্যাডার) পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন যিনি! বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরব...
23/06/2025

বিসিএস (ক্যাডার) পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন যিনি!

বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”
ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে।
পাশ করেই বিসিএস পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসেবে প্রথম হল (১০ম বিসিএস পরীক্ষা)।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করলো না।

পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবার ভাইভাতে উপস্থিত!
ভাইভা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে ১০ম বিসিএস পরীক্ষায় প্রথম মেধাস্থানে ছিল।
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন,
“জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও যোগদান সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”

উত্তরে নাজিম উদ্দিন জানালেন,
আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন,
তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেন নি।

তারপর, বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন?”
উত্তরে নাজিম উদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চড়কগাছ!
নাজিম উদ্দিনের সরল উত্তর, “আসলে আমি একটু যাচাই করে দেখলাম, আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা”।

নাজিম উদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সি‌স্টেমস বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ।

তিনি দ্বিতীয় বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন।

কিন্তু যোগদান করেননি, পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন।

বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন, কিন্তু তিনি নিজেকে মহাজ্ঞানী ভেবে যাকে-তাকে তুচ্ছতাচ্ছিল্য করেননি। কারণ, তিনি জানতেন, “যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি বিনয়ী।

সংগৃহীত

লক্ষীপুরে সাংবাদিকদের আশ্রম এম এ মালেকের ৮ম মৃত্যুবার্ষিকীঅ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: আমাদের একজন এম এ মালেক ছিলেন। এ কথা...
12/04/2025

লক্ষীপুরে সাংবাদিকদের আশ্রম এম এ মালেকের ৮ম মৃত্যুবার্ষিকী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
আমাদের একজন এম এ মালেক ছিলেন। এ কথাটি আমি এজন্যই হলপ করে বলছি যে, উনি আসলে সাংবাদিকই ছিলেন না- তিনি মনেপ্রাণে একজন সংবাদকর্মী, একজন সমাজদরদী, একজন সহকর্মী দরদী, একজন আস্থাশীল মানুষ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন এ জেলায়। তার মত নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের উপকার করা, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া এরকম খুব কম মানুষই আমার চোখে পড়েছে। সবাই যেখানে স্বার্থের পিছনে ছুটেন সেখানে এম এ মালেক একজন নিবেদিত প্রাণ।
তার সাথে আমার সংগঠন করার, তার নেতৃত্বে সাড়া দেওয়ার অনেক সুযোগ হয়েছিল।
একবার আমি লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিয়ে রিপোর্ট করায় আওয়ামী লীগের কিছু লোকজন আমার উপর ছড়াও হয়েছেন। পরবর্তীতে আমি আমার সংগঠনের নীতি নির্ধারক হিসাবে তাকে জানিয়েছিলাম। তিনি পরের দিনেই মিটিং ডেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, জোর প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনা সুষ্ঠু সমাধানও করেছিলেন। শুধু তাই নয় তিনি একজন সংগঠক হিসেবে, নীতি নির্ধারক হিসেবে যথেষ্ট সচেতন এবং লক্ষ্মীপুরের সকল শ্রেণী পেশার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছেন এম এ মালেক।
সাংবাদিক এম এ মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাব, লক্ষ্মীপুর রিপোর্টার্স ইউনিটিসহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন। আমি দুই একটা সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উনার সান্নিধ্যে আসতে পেরেছি। আমি তার ব্যক্তিত্বের অনেক গুণাবলী নিয়ে কথা বলতে পারি। আমি সাংবাদিক এম এ মালেকের চার পৃষ্ঠার একটি ইন্টারভিউ চেপে ছিলাম লক্ষ্মীপুর সমাচার ম্যাগাজিনে। শুধু তাই নয় তিনি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নীতি নির্ধারক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে গেছেন।

নিরহংকারী স্বেচ্ছাসেবী মনসম্পন্ন সাংবাদিক এম এ মালেক দৈনিক ভোরের পাতা পত্রিকার ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন। সহজে সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিতেন তিনি।

সাংবাদিক এম এ মালেকের সুযোগ্য সন্তান মোঃ নাজিম উদ্দিন রানা ও আমজাদ হোসেন বাবার দেখানো আলোকিত রাস্তায় হাটছেন। সমাজ সেবার মন মানসিকতা নিয়ে সংবাদ সাংবাদিকতায় নিজেদের জড়িয়ে রেখেছেন৷

২.
মরহুম এম এ মালেকের শিক্ষা ও সাংবাদিকতার সংক্ষিপ্ত জীবনীঃ প্রবীণ সাংবাদিক এম এ মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাধারণ সম্পাদক ছিলেন। সদর উপজেলার সমসেরাবাদ গ্রামের হাজী চুনু মিঞা হাওলাদার বাড়ীর সভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সমসেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। তারপর লক্ষ্মীপুর মডেল হাইস্কুলে অধ্যয়ন কালে দৈনিক আজাদ পত্রিকায় তার সাংবাদিকতার হাতে খড়ি। পরবর্তীতে চৌমুহনী এস এ কলেজে অধ্যয়নকালীন সময়ে দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলা, দৈনিক কিষাণ, দৈনিক দেশ বাংলায় লেখালেখি করেন এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক আল চিশত ও দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠে দীর্ঘদিন সম্পাদনার দায়িত্ব পালন করেন। ষাট দশকের তুখোড় ছাত্র নেতা হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান করেন। মরহুম মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা টিটি কলেজ থেকে বিএড সমাপ্ত করেন। দীর্ঘ ১৫বছর সিলেটের ছাতক এবং সাভারের দোসাইদ একে হাইস্কুলে পর্যায়ক্রমে প্রধান শিক্ষক ছিলেন। বিএড অধ্যায়ন কালীন সময়ে ১৯৭৫-৭৬ সালে টিটি কলেজের ছাত্র সংসদ এর নির্বাচিত জিএস ছিলেন। তিনি সাংবাদিকতা জীবনে অসংখ্য প্রশিক্ষণ ও কর্মশালা অংশগ্রহণ করেছিলেন।

আবীর আকাশ জার্নাল ও এটিভিলাইভ.নিউজ পরিবার তার রুহের মাগফেরাত কামনা করে।

*
অ আ আবীর আকাশ
কবি প্রাবন্ধিক কলামিস্ট লোকসাহিত্য গবেষক ও সাংবাদিক
[email protected]

আমি জীবন ভালোবাসি। আমি আমাকে ভালোবাসি।জীবন সে-তো অনেক কঠিন, আবার কঠিনও নয়। বেঁচে থাকার তাগিদে কত স্থান, কত মায়া, কত ভা...
13/02/2025

আমি জীবন ভালোবাসি। আমি আমাকে ভালোবাসি।

জীবন সে-তো অনেক কঠিন, আবার কঠিনও নয়। বেঁচে থাকার তাগিদে কত স্থান, কত মায়া, কত ভালোলাগা, কত মন্দ-লাগা সব মিলিয়ে একটা পছন্দের জায়গা তৈরী হয়, তারপরই সুখের দেখা।

জীবনটা তো কম দীর্ঘ নয়। শুধু চাই ভালোবেসে যত্নে আগলে রাখার শক্ত দুটি হাত। 🫶

অ আ আবীর আকাশ

সবাইকে বাসন্তী শুভেচ্ছা
13/02/2025

সবাইকে বাসন্তী শুভেচ্ছা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when abirakashjournal.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to abirakashjournal.com:

Share