16/12/2024
ফিরে এল বিজয় দিবস
নেইতো খোকা ঘরে,
সেই যে গেল আর এলোনা
যুদ্ধে একাত্তরে।
স্বপ্ন বোনে পাগলী মা’টা
ফিরবে খোকা কবে,
ফুলেল মালা গলে দিবে
ফুল ঝরে যায় টবে।
ছেলে আসবে,আসবে ছেলে
পাগলী মা’টা চ্যাঁচায়,
পাগলী মা’টা রুক্ষ সুক্ষ
যত্ন নিতে কে চায়?
প্রতিবারে বছর শেষে
বিজয় যখন আসে,
ছেলে হারা পাগলী মা’টা
দাঁত খিলিয়ে হাসে।
এমন অসংখ্য সন্তান-প্রিয়জন হারা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার, স্বাধীন ভাবে মায়ের ভাষায় কথা বলার অধিকার। সালাম জানাই সেইসব শহীদদের এবং নিপীড়িত মানুষদের যাদের ত্যাগের ফসল এই বাংলাদেশ 🇧🇩