ফার্মা যোদ্ধাদের গল্প

ফার্মা যোদ্ধাদের গল্প Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফার্মা যোদ্ধাদের গল্প, Dhaka.

ওষুধ কোম্পানির প্রতিনিধির জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতর থেকে ততটাই কঠিন।সকাল শুরু হয় তাড়াহুড়ো করে, আর দিন শেষ ...
12/09/2026

ওষুধ কোম্পানির প্রতিনিধির জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতর থেকে ততটাই কঠিন।

সকাল শুরু হয় তাড়াহুড়ো করে, আর দিন শেষ হয় ক্লান্ত শরীরে।
রোদ হোক কিংবা বৃষ্টি—মোটরসাইকেল নিয়ে ছুটতে হয় এক চেম্বার থেকে আরেক চেম্বারে। কখনো ঘণ্টার পর ঘণ্টা ডাক্তারের চেম্বারের সামনে অপেক্ষা, কখনো প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকা, আবার কখনো বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করা।
অনেক সময় শরীরটা আর চলতে চায় না, তবুও থামার সুযোগ নেই।
কারণ মাসের শেষে বেতনটা শুধু নিজের জন্য নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের স্বপ্ন, সন্তানের পড়াশোনা, বাবা-মায়ের প্রয়োজন আর প্রিয় মানুষগুলোর মুখের হাসি।
দিন শেষে সবাই শুধু জিজ্ঞেস করে—

“আজ কত কাজ হলো?”
কেউ খুব কমই জিজ্ঞেস করে—
“আজ তুমি কেমন আছো?” 💔

হাজার কষ্টের মাঝেও আমরা হাসি, কারণ আমাদের ক্লান্তি দেখলে পরিবারের মানুষগুলোও কষ্ট পাবে।

আমরা ওষুধ কোম্পানির প্রতিনিধি—
রোগীর চিকিৎসার জন্য ওষুধ পৌঁছে দিই,
কিন্তু আমাদের নিজের ক্লান্তির কোনো ওষুধ নেই। 🥀

এই পেশার সঙ্গে যারা জড়িত, তারা জানেন—এই কথাগুলোর প্রতিটি শব্দ কতটা সত্য। ❤️‍🩹

07/09/2026

বাজারে নকল ঔষধের ছড়াছড়ি
যদিও এসব কিছু আগে থেকেই জানা কিন্তু আজকে প্রমানসহ দিলাম
যারা ডিসকাউন্টের আশায় কম দামে ঔষধ কিনেন তারা সাবধান

04/09/2026

Baa*l এর চাকরি 💔😅-

25/08/2026

বাংলাদেশের কোন জবে মামা, চাচা, খালু, ভাই কারো সুপারিশ বা ঘুষের দরকার হয় না এবং কোম্পানি গুলো বেতন ও দেয় অনেক টাকা
কিন্তু তারপরও কেউ জব করতে চায় না 🤣🤣

এর কারন কি হতে পারে বলে আপনি মনে করেন??
22/08/2026

এর কারন কি হতে পারে বলে আপনি মনে করেন??

ফার্মাসিউটিক্যালস সেক্টরে আন্ডাররেট: কার লাভ, কার ক্ষতি?আজ আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে নীরব কিন্তু ভয়ংকর সমস্যার নাম—আন...
04/08/2026

ফার্মাসিউটিক্যালস সেক্টরে আন্ডাররেট: কার লাভ, কার ক্ষতি?
আজ আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে নীরব কিন্তু ভয়ংকর সমস্যার নাম—আন্ডাররেট।
কাগজে-কলমে টার্গেট পূরণ হচ্ছে, রিপোর্টে সেলস বাড়ছে—কিন্তু বাস্তবে শত শত Medical Information Officer (MIO) পড়ছে ফাইন্যান্সিয়াল লস, মানসিক চাপ আর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে।
একজন MIO সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাক্তার ভিজিট, ফার্মেসি ভিজিট, প্রেসক্রিপশন ফলোআপ—সবকিছু করে।
কিন্তু মাস শেষে যখন দেখা যায় আন্ডাররেটের কারণে হিসাব মিলছে না, তখন সেই পরিশ্রমের মূল্যটাই যেন হারিয়ে যায়।
👉 আন্ডাররেট মানে শুধু ডিসকাউন্ট না
👉 আন্ডাররেট মানে সেলসের ভুল ছবি
👉 আন্ডাররেট মানে যোগ্য লোকের হতাশা
👉 আন্ডাররেট মানে দীর্ঘমেয়াদে কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর ক্ষতি
আজ হয়তো আন্ডাররেট দিয়ে এক মাসে ভালো করলেন বা সেলস টার্গেট পূরণ করলেন !
কিন্তু কাল সেই ভালো করা বা টার্গেট পূরণ করাটা কোম্পানির বিশ্বাসযোগ্যতা আর ফিল্ড কলিগদের ক্যারিয়ার ধ্বংস করে দেয়।
যেখানে সবার ঘরে আনন্দ থাকার কথা, সেখানে অনেক MIO এর মনে চাপা দুঃখ আর অনিশ্চয়তা।
আমরা কি চাই না—
✔️ ফেয়ার টার্গেট
✔️ হেলদি ইনভেস্টমেন্ট
✔️ স্টেবল ক্যারিয়ার
✔️ সম্মানের সাথে কাজ করার পরিবেশ?
আন্ডাররেট রিমুভ করা কি অসম্ভব?
না।
সঠিক প্রাইসিং, রিয়েলিস্টিক টার্গেট আর ফিল্ড কলিগদের কথা শোনা—এই তিনটা থাকলেই তৈরি হতে পারে একটি সুস্থ ও ন্যায্য মার্কেট কালচার।
আজ সময় এসেছে চুপ করে থাকার না,
সময় এসেছে সঠিকটার পক্ষে কথা বলার।
আপনি যদি ফিল্ডে কাজ করে থাকেন—
✍️ আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন


Beacon pharmaceutical রিপ্রেজেন্টেটিভ সাদ্দাম হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে 😓😓ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন স...
31/07/2026

Beacon pharmaceutical রিপ্রেজেন্টেটিভ সাদ্দাম হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে 😓😓

ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন

স্থান- সারিঘাট, জৈন্তাপুর

23/07/2026

ফার্মাসিউটিক্যালসের নীরব সংকট:

ফার্মাসিউটিক্যালস সেক্টরে আজ সবচেয়ে বড় সংকট পণ্যের নয়, সংকট দক্ষ জনবলের। অনেক অভিজ্ঞ MR, MPO এবং ম্যানেজার ধীরে ধীরে সেক্টর ছেড়ে যাচ্ছেন।

কারণ তারা কাজকে ভয় পান না। তারা ভয় পান এমন একটি সিস্টেমকে, যেখানে পরিশ্রমের চেয়ে কখনো কখনো শুধু সংখ্যাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

যে সেক্টর দক্ষ মানুষ হারায়, সে সেক্টর একদিন তার শক্তিও হারায়।

মাদকের চেয়ে ভয়ংকরভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জীবন শেষ  দিচ্ছে  #আন্ডার_রেট।প্রত্যেক কোম্পানির মালিকপক্ষকে অনুরোধ জান...
21/07/2026

মাদকের চেয়ে ভয়ংকরভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জীবন শেষ দিচ্ছে #আন্ডার_রেট।
প্রত্যেক কোম্পানির মালিকপক্ষকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আন্ডার রেট বন্ধ করুন অন্যথায় আন্ডার রেটের ডেমারেজ বহন করুন। 🙏🙏

21/07/2026

ফার্মা চাকরি এমন যেখানে না আছে পরিশ্রমের মূল্য না আছে ট্যালেন্টের মূল্য
সারাদিন গাধার খাটনি খাটো আর পকেটের টাকা লস করে মাল বেচো

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 21:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফার্মা যোদ্ধাদের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফার্মা যোদ্ধাদের গল্প:

Shortcuts

Share