11/07/2026
অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময়ের ঘটনা।
একদিন ক্লাস চলছিল। হঠাৎ রাস্তা থেকে মাইকিংয়ের শব্দ ভেসে এলো, "মাত্র ৯৯৯ টাকায় ২ সেট সুতি থ্রি-পিস! স্টক সীমিত!"ম্যাথ ক্লাসে বসে থাকলেও মাথায় তখন শুধু একটাই হিসাব,এত কম দামে ২ সেট! এটা কি ছাড়া যায়?
পরের দিন আমি আর আমার এক বান্ধবী চলে গেলাম সেই দোকানে।গিয়ে দেখি উপচে পড়া ভিড়। মাইকিং তার কাজ ঠিকই করেছে অনেক মানুষকে দোকানে নিয়ে এসেছে।
কিন্তু দোকানের ভেতরে ঢুকেই সব আগ্রহ শেষ।
৪–৫ জন কর্মচারী ছিল। কেউ ফোন নিয়ে ব্যস্ত, কেউ অন্য কাজে। প্রশ্ন করলে উত্তর দিতে অনেক সময় নিচ্ছিল, আবার অনেকের প্রশ্নের উত্তরই দিচ্ছিল না।
অবশেষে একজনকে জিজ্ঞেস করলাম,
"ভাইয়া, এই ড্রেসটার অন্য কোনো রঙ আছে?"
উনি বললেন,"নিতে চাইলে রঙ দেখাব, না নিলে দেখানোর দরকার নেই।"কাপড়টা হাতে নিয়েই বুঝলাম, মানও খুব একটা ভালো নয়।কিছু না কিনেই বের হয়ে এলাম।
আচ্ছা, সমস্যা কোথায় ছিল?
অফারে?
না।
মাইকিংয়ে?
না।
সমস্যা ছিল কাস্টমারের অভিজ্ঞতায়।
মার্কেটিংয়েও অনেকেই Engagement Campaign চালিয়ে ভাবেন "এবার তো Sales আসবেই!"
কিন্তু বিজ্ঞাপনের কাজ বিক্রি করা নয়। বিজ্ঞাপনের কাজ হলো মানুষকে আপনার পেজ, ইনবক্স বা ওয়েবসাইট পর্যন্ত নিয়ে আসা।
এরপর মানুষ কিনবে কি না, সেটা নির্ভর করে
▪️ আপনার ব্যবহার কেমন?
▪️ আপনি কত দ্রুত উত্তর দেন?
▪️ আপনি তাদের সমস্যার সমাধান করতে পারেন কি না?
▪️ আপনার পেজ কতটা বিশ্বাসযোগ্য?
মনে রাখবেন, বিজ্ঞাপন দরজা পর্যন্ত মানুষকে নিয়ে আসে। দরজার ভেতরে ঢুকে তাকে ক্রেতায় পরিণত করার দায়িত্ব আপনার।
আপনার কি কখনো এমন কোনো দোকান বা অনলাইন পেজে এমন অভিজ্ঞতা হয়েছে, যেখানে অফার ভালো ছিল কিন্তু খারাপ ব্যবহার বা সার্ভিসের কারণে কিছু না কিনেই চলে এসেছেন?
Safia Growth Lab