Speaking English Successfully

Speaking English Successfully To improve your future, learn English.

13/03/2024

❤️❤️

02/08/2023

জীবনে দুজনকে কখনও কষ্ট দিও না…প্রথম,যে তোমার জয়প্রাপ্তির জন্য সারা জীবন নিজের খুশীর চেয়ে তোমার খুশীকে বেশি প্রাধান্য দিয়ে এসেছে-তোমার পিতাদ্বিতীয়, যাকে তুমি নিজের সব দুঃখে ডেকেছ-তোমার মা…

22/06/2023

চলুন আমরা Should এর ব্যবহার সম্পর্কে জানি!!!😍

=>You should do - তোমার করা উচিৎ
=>You should be - তোমার হওয়া উচিৎ
=>You should be doing - তোমার করতে থাকা উচিৎ
=>You should have - তোমার থাকা উচিৎ
=>You should have done - তোমার করা উচিৎছিল
=>It should be done - এটি করা উচিৎ
=>You should study - তোমার পড়াশোনা করা উচিৎ
=>You should be patient - তোমার ধৈর্যশীল হওয়া উচিৎ
=>You should be optimistic - তোমার আশাবাদী হওয়া উচিৎ
=>You should be learning English - তোমার ইংরেজি শিখতে থাকা উচিৎ
=>You should have skill in computer - তোমার কম্পিউটারে দক্ষতা থাকা উচিৎ
=>You should have learnt computer - তোমার কম্পিউটার শেখা উচিৎ
=>Quality of products should be ensured - পণ্যের মান নিশ্চিত করা উচিৎ

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

08/04/2023

Rules: "I need to - আমার....দরকার "

*I need to go=আমার যাওয়া দরকার
* I need to carry=আমার বহন করা দরকার
*I need to check=আমার পরীক্ষা করা দরকার
*I need to count=আমার গণনা করা দরকার
*I need to find=আমার খোজা দরকার
*I need to display =আমার প্রদর্শন করা দরকার
*I need to use=আমার ব্যবহার করা দরকার
*I need to cook=আমার রান্না করা দরকার
*I need to play=আমার খেলা দরকার
*I need to meet=আমার সাক্ষাৎ করা দরকার

এবার I এর স্থলে we বসিয়ে practice করতে হবে।যেমনঃ
*we need to go =আমাদের যাওয়া দরকার
*we need to carry=আমাদের বহন করা দরকার
* we need to practice=আমাদের অনুশীলন করা দরকার

Negative sentence :

*I need to go/I don’t need to go =(আমার যাওয়া দরকার /আমার যাওয়ার দরকার নেই)

*we need to go /we don’t need to go =(আমাদের যাওয়া দরকার /আমাদের যাওয়ার দরকার নেই)
❤️❤️❤️❤️

05/04/2023

What is Language? What is grammar? Different parts of Grammar
ইংরেজি ব্যাকরণ
পৃথিবীর যে কোন ভাষাকে ভালভাবে আয়ত্ত করতে হলে সেই ভাষার ব্যাকরণ সম্পর্কে জানতে হয়। ইংরেজি ভাষাও এর ব্যতিক্রম নয়। তো প্রথমেই জেনে নেয়া যাক ব্যাকরণ কাকে বলে?
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে ব্যাকরণ শব্দটি সম্পকে বলা হয়েছে হয়েছে
‘’ কোন ভাষার শব্দ ও পদ বিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ।“
সোজা কথায়, যে গ্রন্থ বা বিদ্যার আওতায় একটি ভাষার শব্দ এবং শব্দ কে কিভাবে সাজিয়ে বাক্য গঠন করে মনের ভাব প্রকাশ করা যায় তাকে ব্যাকরণ বলে।
তাহলে ইংরেজি ব্যাকরণ হচ্ছে সেই বিদ্যা বা গ্রন্থ যেখানে ইংরেজি ভাষার শব্দ এবং শব্দকে সাজিয়ে কিভাবে মনের ভাব প্রকাশ করা যায় তা সম্পর্কে আলোচনা করা হয়।
এখন থেকে গ্রুপে আমি নিয়মিত ইংরেজি ব্যাকরণের উপরে পোস্ট দিয়ে যাব।
ব্যাকরণের পাঁচটি অংশ-
• Orthography (অর্থগ্রাফি) – বর্ণ প্রকরণ
English Grammar এর যে অংশ পাঠ করলে বর্ণমালা, শব্দের বানান সম্পর্কে জানা যায় তাকে Orthography বলে।
• Etymology (এটিমলজি) – পদ প্রকরণ
English Grammar এর যে অংশ পাঠ করলে শব্দের ব্যুৎপত্তি অর্থাৎ শব্দের উৎপত্তি, ইতিহাস, অর্থ এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে Etymology বলে।
• Syntax (সিনট্যাক্স) - বাক্য প্রকরণ
English Grammar এর যে অংশে বাক্যের গঠন, বাক্য গঠন করার নিয়ম-কানুন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে Syntax বলে।
• Punctuation (পাঙ্কচুয়েশন) - বিরাম চিহ্ন প্রকরণ
English Grammar এর যে অংশে বাক্যের কোথায় কোথায় বিরাম চিহ্ন বসাতে হবে তা নিয়ে আলোচনা করা হয়য় তাকে Punctuation বলে ।
• Prosody (প্রসডি) - ছন্দ প্রকরণ
English Grammar এর যে অংশে ছন্দ ও কবিতা রচনা করার কলা-কৌশল সম্পর্কে আলোচনা করা হয় তাকে Prosody বলা হয়।
আজ এ পর্যন্ত। আগামী কালকে ইংরেজি বর্ণমালা নিয়ে আলোচনা করা হবে।
ব্যাকরণ জানা অবশ্যই প্রয়োজনীয় কিন্তু একই সাথে নিয়মিত ইংরেজি ভাষা চর্চা করতে হবে। নিয়মিত ইংরেজি চর্চার কোন বিকল্প নেই। ১২ বছর ব্যাকরণ পাঠ করেও কিন্তু আমরা এখনো ঠিকমতো ইংরেজি লিখতে পারি না। তাই Speaking English Successfully Group এ নিয়মিত পোস্ট পড়ুন, পোস্ট লিখুন, ইংরেজিতে কমেন্ট লিখুন, ইংরেজিতে ভিডিও মেসেজ দিন।
KEEP WRITING😍😍KEEP FIGHTING😁

=> What about you? - তোমার কি খবর?=>I am fond of you - তোমাকে আমার ভালো লাগে =>Are you getting me - তুমি কি আমার কথা বুঝ...
05/04/2023

=> What about you? - তোমার কি খবর?
=>I am fond of you - তোমাকে আমার ভালো লাগে
=>Are you getting me - তুমি কি আমার কথা বুঝতে পারছ ?
=>It has been nice having you - আপনাকে পেয়েই ভাল লাগছিল
=>The sooner, the Better - যত শিগগির, তত ভাল
=>Next to nothing - বলতে গেলে কিছুই না
=>I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
=>Come what may - যাই হোক না কেন
=>Who else I have? - কে আর আমার আছে?
=>Why you call me names? - আমাকে গালি দিচ্ছ কেন?
=>Can’t you stay a little longer? - আর একটু থাকুন না।
=>Why are you so up today?- তোমাকে এত খুশি খুশি লাগছে কেন?
=> I’ll be glad if you come again. - আপনি যদি আবার আসেন, খুশি হব।
=>Out of sight, out of mind. - চোখের আড়াল হলে মনের আড়াল হয়।
=>It looks like I saw you somewhere - তোমাকে যেন কোথায় দেখেছিলাম
=> I can’t tolerate you anymore. - আমি আর তোমাকে সহ্য করতে পারছি না
=>Thank you very much indeed - প্রকৃতপক্ষে আপনাকে অনেক ধন্যবাদ।

✅পড়া শেষে Done লিখতে ভুলবেন না😍😍

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Speaking English Successfully posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share