Mithu Ahmed

Mithu Ahmed গান , কবিতা , আড্ডা

02/02/2026

শুভ সকাল

মাঝে মাঝে হারিয়ে যেতে হয় ,চেনা মানুষ, চেনা শহর থেকে
28/01/2026

মাঝে মাঝে হারিয়ে যেতে হয় ,চেনা মানুষ, চেনা শহর থেকে

20/03/2025
04/02/2025

জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষি কাজে , ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলা ফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন।

একদিন ঘোড়াটি হারিয়ে গেলো। তাকে আর খুঁজে পাওয়া গেলো না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ। কিন্তু কৃষক লোকটির কোন অস্থিরতা নেই। তার কোন আফসোস নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোন দুঃচিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে কোন কিছুই যেন হারায়নি।

আসে পাশের প্রতিবেশীরা এসে বললো, "তোমার কি দুর্ভাগ্য ! একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেলো "

এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বললো , "হতে পারে"

তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরোও তিনটি বন্য ঘোড়া।

কৃষকের বাড়িতে অনেক আনন্দ। শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরোও তিনটা ঘোড়া।

প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই লোকটিকে বলতে থাকলো, "তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো সেই সাথে আবার তিনটা বাড়তি ঘোড়া"

কৃষক আগের মতই হাসি মুখে বললো, "হতে পারে"

দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে। কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে।

এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো। কৃষককে দুঃখ করে বললো, "এমন করে ছেলের পা ভেঙে গেলো, সত্যিই বড় দুর্ভাগ্য!"

কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বললো,

"হতে পারে"

পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে না নিয়েই চলে গেলো।

এইবার প্রতিবেশিরা এসে সবাই বললো, "তোমারতো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না"

মৃদু হেসে কৃষকের একই উত্তর, "হতে পারে"

আমাদের জীবনের ঘটনাগুলোও অনেকটা একইরকম। কোন ঘটনা কি প্রভাব ফেলতে যাচ্ছে তা আমরা আগে থেকে জানি না বা জানতে পারি না। তাই, সাময়িক যে ঘটনা ভালো সেটা পরে ভালো নাও থাকতে পারে, ঠিক তেমনিভাবে খারাপ ঘটনার পিছনেও অনেক ভালো কোনো ফল থাকতে পারে।

জীবনে অন্ধকার যেমন আসবে, ঠিক তেমনিভাবে আলোও আসবে। সুখ এবং দুঃখ দুটিই আমাদের জীবনের অংশ।

Collected

ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু

06/10/2024

দক্ষ কর্মীদের মূল্যায়ন ‘না’ করলে যা হয় –

"এক রাজার প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিলো। রাজা'র অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিলো
চারিদিকে তখন রাজার সুখ্যাতি!

রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষতো। তো ঘোড়ার পেছনে এত খরচ দেখে, উজির-নাজির প্রায়শঃই রাজার কাছে ঘোড়াগুলো নিয়ে অভিযোগ করতোঃ

"ঘোড়াগুলো বেয়াদব, সহজে বাগে আনা যায় না, তার উপর দিনের পর দিন কোন কাজেও লাগছে না, অথচ এদের পেছনে খরচ ঠিকই হচ্ছে"।

রাজা নিজেও লক্ষ্য করেছে আস্তাবলে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিকমত সম্মান করে না। অথচ গাধার আস্তাবলে গেলে গাধাগুলো রাজার সারা গা-হাত-পা চাটা শুরু করে।

একদিন উজির-নাজির, রাজাকে পরামর্শ দিলো ঘোড়াগুলোকে বেচে দিতে, আর ঘোড়া বেচার টাকা দিয়ে পুরানো গাধাগুলোকে বেশি আদর যত্ন করতে সাথে বেশি করে আরো নতুন গাধা কিনতে।
তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলো বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেয়া হল এবং অনেকগুলো গাধা কিনা হল।

কিছুদিন পরের কথা। পাশের রাজ্যের রাজা 'ঘোড়া বেচা রাজা'র রাজ্যকে আক্রমন করলো এবং খুব সহজেই রাজ্য দখল করলো!

রাজ্যের নতুন রাজা, বন্দী রাজাকে জিজ্ঞাসা করলো, "তোমার মনে কোন প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে!"
বন্দী রাজা বললো "কেন?"

নতুন রাজা বললেন, তুমি হেরেছ কারণঃ
১) তোমার রাজা হওয়ার পিছনে যাদের (ঘোড়াদের) অবদান ছিলো, তাদেরকেই তুমি ভুলে গেছ।
২) তুমি চাটুকার গাধাকে ঘোড়ার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ মনে করেছ। তোমাকে ঘিরে থাকা গাধাদের কথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছ। (তোমার উজির-নাজির'রাই ছিলো সত্যিকার গাধা)।
৩) সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রানী হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না এটা তোমার মাথায় আসেনি।

কোন বইয়ে, কোথায় বা কার লেখা মনে নেই কিন্তু গল্পটি সত্যিই চমৎকার এবং অনেক বেশি গভীর অর্থবহ।
তবে গল্প হলেও বাস্তবতার সাথে দারুণ মিল আছে। আমাদের দেশ, সমাজ, প্রতিষ্ঠান সব জায়গাতেই এই গল্পের ছায়া উপস্থিত।"

🌹 আজ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মোবারক 🌹ইয়া নবী সালাম আলাইকাইয়া রসূল সালাম আলাইকাইয়া হাবীব সালাম আলাইক...
15/09/2024

🌹 আজ ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মোবারক 🌹

ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রসূল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়া তুল্লাহ্ আলাইকা

03/09/2024

গত ১৬ বছরে তো ১০ জন নেতা ও খুঁজে পাওয়া যায় নাই বিএনপির, এখন দেখছি শত শত ত্যাগি নেতা, তারা আবার দল গোছাচ্ছে আওয়ামী লীগের পা চাটা কুত্তাদের দিয়ে, আর দখলবাজি তে বেস্তা আছে কোটার মাধ্যমে, বিএনপির সুনাম তারা বিলিন করায় বেস্ত, নেতাদের কাছে অনুরোধ টাকার জন্য এই কুত্তালীগদের একটাকেও সুযোগ দিবেন না, তারা আমাদের ও আমাদের ছাত্র, জনতার উপর গুলি চালিয়েছিলো এইটা ভুলে যাবেন না।

26/08/2024

যারা ৫ আগস্ট এর আগের দিন ও অস্রহাতে আওয়ামীলীগ এর হয়ে ছাত্র সমাজ ও জনতা কে পিটিয়েছে তারাই এখন অসাধু কিছু বিএনপির নেতাদের পাশে দারিয়ে ছবি তুলে আর তাদের সাথে দখলের কাজে বেস্ত। বিএনপির লাখ লাখ নেতা আছে যারা কোন কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না, তারা শুধু একটা সুন্দর বাংলাদেশের জন্য কাজ করে,
দখলবাজ নেতারা সাবধান হয়ে যান, এখন কিন্তুু ২০২৪সাল কে কোথায় ছিলেন সব প্রমাণ সবার হাতে হাতেই আছে।

Address

Cor Kaligonj , Keranigonj , Dhaka
Dhaka
1310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithu Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share