Fahim Khandakar

Fahim Khandakar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fahim Khandakar, Market Research Consultant, Bhairab, Bhairab Bazar.

স্বাধীনতা overloaded.!🥴🤣🤣
09/09/2022

স্বাধীনতা overloaded.!🥴🤣🤣

- হ্যারে, তোর মা কই? - মায়রে লাগবো না, আমিই ডিম ব্যাচতে পারি। কী লাগবে কন। আমার চোখ গোল গোল। - ডিমের ডজন কত? - নব্বই ট্য...
09/09/2022

- হ্যারে, তোর মা কই?
- মায়রে লাগবো না, আমিই ডিম ব্যাচতে পারি। কী লাগবে কন।
আমার চোখ গোল গোল।

- ডিমের ডজন কত?
- নব্বই ট্যাকা
- এক ডজনে কয়টা ডিম হয়?

উত্তর নাই। চোখ কুঁচকে গ্যাছে। পাশে বসা ছোট বোনের দিকে তাকিয়ে, "ব্যাডায় আমার পরীক্ষা লয়।"

- কি রে জানোস না?
এবার সে মহাবিরক্ত।
- বারোডায় এক ডজন। গজগজ করে তার গলা।
- ডিম পচা হবে না তো?

উত্তর নাই। পাশে বাসা ছোট বোন এবার মুখ খোলে। না, না, মায় বাইছা বাইছা আনে। কোনো পচা নাই। বড় বোন কড়া চোখে তাকায়। ছোট বোন চুপসে যায়। আর কথা নাই।

আমার তাড়া আছে।
-দাও এক ডজন, বড় বড় দেখে দাও।
এবার অতি যত্নে একটা পলি ব্যাগ তোলে। ফু দিয়ে জোড়া লাগানো মুখটা মেলে ধরে। গুনে গুনে ডিম তোলে। ধীরে ধীরে ব্যাগে রাখে। ৬টা ডিম ভরার পর আবার গোনে। ৬ টা হলো তো!

ছোট বোন টিপ্পনী কাটে, "আরে হ, ৬টাই হইছে, আমিও গুনতাছি।" বড় বোন চোখ মটকায়। আরো ৬টা ডিম ব্যাগে ঢোকে অতি সতর্কতায়। ব্যাগের মুখে একটা দক্ষ গিট্টু দেয়া হয়। এই গিট্টু সে আগেও দিয়েছে। আঙুলে ছন্দ আছে৷ মেহেদী দেয়া দুই হাত সন্তর্পনে বাগিয়ে ধরে গ্রাহকের দিকে। হাত তার কাঁপে না। এই হাতে সে সংসারের হাল ধরে রাখে৷ কাঁপলে চলবে না।

আমি লেনদেন শোধ করি। আমার তাড়া আছে। এগিয়ে যাই। হঠাৎ পেছনে শুনতে পাই, "আমি যখন কাস্টমারের সাথে কথা কই তুমি মুখ খুলবা না, বুঝলা?" আমি মাথা না ঘুরিয়ে পারি না। ছোট বোন চুপসে আছে। বড় বোন টাকাটা গুনছে৷ তার মুখে ভোরের আলো আর বিশ্বজয়ের হাসি।
আমি যেখানে এই বয়সে সংসারের হাল ধরা শিখতে পারলামনা। ওরা সেই খানে এই বয়সে দিব্যি সংগ্রাম করা শিখে ফেলেছে।
😍😍😍😍

Good Morning
09/09/2022

Good Morning

কতো মিল আছে ওদের মধ্যে 🙃🙃🙃 #তেরাবিবি
09/09/2022

কতো মিল আছে ওদের মধ্যে 🙃🙃🙃
#তেরাবিবি

🥀 শিক্ষক দিবসের দিন এক শিক্ষকের প্রাপ্তি 🥀জীবনে অনেক অনেক উপহার পেয়েছি শিক্ষক দিবসে, কিন্তু আজকে জানি না কেনো আমার পাওয...
09/09/2022

🥀 শিক্ষক দিবসের দিন এক শিক্ষকের প্রাপ্তি 🥀

জীবনে অনেক অনেক উপহার পেয়েছি শিক্ষক দিবসে, কিন্তু আজকে জানি না কেনো আমার পাওয়া সব উপহার কে ছাপিয়ে গেলো। আমার স্কুলের একটি ছাত্র আসে বললো স্যার আজকে শিক্ষক দিবস তাই মায়ের কাছ থেকে রোজ যে দুই টাকা নি তাই দিয়ে তোমার জন্য এটা নিয়ে এসেছি। অনেক অনেক ভালো থাকো তোমরা। আর কিছু চাইনা। সব কিছু তোদের কে বিলিয়ে দেব কথা দিলাম একজন অনামী শিক্ষক হিসাবে আমার পাওয়া।।

©️ Arnab Ghosh

৯৬ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
09/09/2022

৯৬ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

ছেলে পক্ষ মেয়ে দেখতে আসছে৷ তো ছেলে আর মেয়েকে আলাদা কথা বলার জন্য একটা রুমে বসালো৷ মেয়ে একটু লাজুক ভাবে বসে আছে, একটু টুক...
09/09/2022

ছেলে পক্ষ মেয়ে দেখতে আসছে৷ তো ছেলে আর মেয়েকে আলাদা কথা বলার জন্য একটা রুমে বসালো৷ মেয়ে একটু লাজুক ভাবে বসে আছে, একটু টুকটাক কথা ও হচ্ছে দুজনের, একটু পর রুমে নাশতা পাঠালো৷

ফলের জুস,পিজ্জা, মিষ্টি আর ও অনেক কিছু৷
মেয়ে ছেলেকে অনুরোধ করলো নাশতা খাওয়ার জন্য৷ ছেলে ও দেরি না করেই পিজ্জা তুলে নিলো৷
ছেলে বেশ আগ্রহ নিয়ে খাচ্ছে দেখে মেয়ে বললো

মেয়ে, "ভালো লাগছে?
ছেলে, হুম খুব৷
মেয়ে, আরেক পিস নেন এটা আমিই বানিয়েছি..
ছেলে একে একে সবটা পিজ্জা খেয়ে নিলো৷

দেখাদেখি শেষ হলো ছেলে চলে গেলো..
মেয়ে দ্রুত গিয়ে ওর আম্মু কে জিজ্ঞেস করলো পিজ্জা কই থেকে আনছো?

উনি বললো ছেলে আসার সময় নিয়ে এসেছে..🙂

ডিপজল lite🙂
09/09/2022

ডিপজল lite🙂

এটিই বাংলাদেশের প্রথম কোনও সিনেমা, যেটি যুক্তরাষ্ট্রের টপচার্টে প্রবেশ করেছে...
09/09/2022

এটিই বাংলাদেশের প্রথম কোনও সিনেমা, যেটি যুক্তরাষ্ট্রের টপচার্টে প্রবেশ করেছে...

বাংলাদেশ আইসিসি কাপ জেতার পর মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন “রফিক কি চাও তুমি?নিঃসংকোচে নিজের প্রয়োজনীয়তার কথা ভ...
08/09/2022

বাংলাদেশ আইসিসি কাপ জেতার পর মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন “রফিক কি চাও তুমি?
নিঃসংকোচে নিজের প্রয়োজনীয়তার কথা ভুলে একজন দীপ্ত কণ্ঠে বলে উঠেছিলেন– ”বুড়িগঙ্গার ওইদিকে বাবু বাজারে একটা ব্রিজ হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হত।”
অতঃপর সরকার যখন প্রত্যেক খেলোয়াড়কে ৫ কাঠা জমি ও গাড়ী উপহার হিসেবে দিলেন, তখন তিনি নিজের জমি দিয়ে দিলেন বিদ্যালয় গড়ার কাজে। আর উপহারের গাড়ীটা বিক্রি করে, পাওয়া অর্থে গড়ে তোলেন বিদ্যালয়ের ঘর।

এই পৃথিবীতে যখন সত্যিকার মানুষ খুঁজে পাওয়াই দুস্কর। তখন এমন একজন ক্রিকেটার রফিক ভাই'কে আপনি কী বলে সম্বোধন করবেন..?
তিনি তো সোনার বাংলার সোনার মানুষ।
আজ এই মানুষটার ৫৩ তম জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা তাঁর জন্য।
শুভ জন্মদিন বাঁহাতি মায়াবী স্পিনার মোহাম্মদ রফিক ভাই।(লেখা এডভোকেট মনির হোসেন ভাইয়ের ফেসবুক থেকে)

Address

Bhairab
Bhairab Bazar
2350

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Khandakar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim Khandakar:

Share