CryptoSky Platform

CryptoSky Platform A multichannel approach to promoting your products and building communities. Our main Media Discord. https://discord.gg/mmCxdP9seE

15/07/2026

প্রতিদিন ট্রান্সলেশন চর্চা:
Credit goes to: Ashraf Alvi vai

কিছু কথা :
অনুবাদ করার আগের আপনি বাংলা বাক্যটা পড়ে একসাথে লেখা যায় এমন word/Phrase গুলো underline করে word/Phrase গুলোর অর্থ লিখবেন তারপর বাক্যের গঠন অনুযায়ী অনুবাদ সাজাবেন ।

Title: ঢাকা-বেইজিং ঘনিষ্ঠতার সুযোগ ও ঝুঁকির হিসাব-নিকাশ


বাংলা:

চীনের সাম্প্রতিক বাংলাদেশ-সম্পৃক্ততা নতুন অর্থনৈতিক সম্ভাবনা, পরিবর্তনশীল আঞ্চলিক ভূরাজনীতি এবং কৌশলগত ভারসাম্যের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

Phrase:

চীনের → China's

সাম্প্রতিক → recent

বাংলাদেশ-সম্পৃক্ততা → engagement with Bangladesh

নতুন অর্থনৈতিক সম্ভাবনা → new economic opportunities

পরিবর্তনশীল → changing

আঞ্চলিক → regional

ভূরাজনীতি → geopolitics

এবং → and

কৌশলগত ভারসাম্যের প্রয়োজনীয়তা → the need for strategic balance / the necessity of maintaining strategic balance

সামনে এনেছে → has brought to the forefront / has highlighted

Tense:

Present Perfect

English:
China's recent engagement with Bangladesh has brought new economic opportunities, shifting regional geopolitics, and the need to maintain strategic balance to the forefront.


বাংলা:

চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সরকারি সফরটি বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

Phrase:

চীনে → to China

প্রধানমন্ত্রী → Prime Minister

তারেক রহমানের → Tareque Rahman's

সাম্প্রতিক → recent

সরকারি → official

সফরটি → visit

বাংলাদেশ–চীন সম্পর্কের ইতিহাসে → in the history of Bangladesh–China relations

একটি গুরুত্বপূর্ণ অধ্যায় → a significant milestone /a significant chapter

হিসেবে → as

বিবেচিত হচ্ছে → is being considered

Tense:

Present Continuous (Passive)

Structure:
Subject + is/am/are + being + Past Participle

English:
Prime Minister Tareque Rahman's recent official visit to China is being considered a significant chapter in the history of Bangladesh–China relations.


বাংলা:

১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর এই সফরকে শিরোনামে নিয়ে এলেও এর তাৎপর্য কেবল আনুষ্ঠানিক কূটনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় চীনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উপস্থিতি আরও সুসংহত করার আকাঙ্ক্ষাকেও প্রতিফলিত করে।

Phrase:

১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর → the signing of thirteen Memoranda of Understanding (MoUs)

এই সফরকে শিরোনামে নিয়ে এলেও → although it brought the visit into the headlines

এর তাৎপর্য → its significance

কেবল আনুষ্ঠানিক কূটনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয় → is not limited to formal diplomacy (or extends far beyond formal diplomacy)

বরং → rather

এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে → it underscores Bangladesh's growing strategic importance in the Indo-Pacific region

স্পষ্টভাবে তুলে ধরে → clearly highlights / underscores

এবং একই সঙ্গে → and at the same time / while simultaneously

দক্ষিণ এশিয়ায় চীনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উপস্থিতি → China's economic and geopolitical presence in South Asia

আরও সুসংহত করার আকাঙ্ক্ষাকেও → its ambition to further consolidate

প্রতিফলিত করে → reflects

Tense:
Subordinate Clause → Past Simple
Main Clause → Present Simple

English:
Although the signing of thirteen Memoranda of Understanding (MoUs) brought the visit into the headlines, its significance extends far beyond formal diplomacy. Rather, it underscores Bangladesh's growing strategic importance in the Indo-Pacific region while simultaneously reflecting China's ambition to further consolidate its economic and geopolitical presence in South Asia.


বাংলা:

বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার পুনর্বিন্যাস এবং আঞ্চলিক শক্তি প্রতিযোগিতার এই সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ ভূকৌশলগত অবস্থানে দাঁড়িয়ে আছে।

Phrase:

বৈশ্বিক → global

সরবরাহ শৃঙ্খলার → supply chains

পুনর্বিন্যাস → restructuring

এবং → and

আঞ্চলিক → regional

শক্তি → power

প্রতিযোগিতার → competition

এই সময়ে → at this time

বাংলাদেশ → Bangladesh

দক্ষিণ এশিয়া → South Asia

দক্ষিণ-পূর্ব এশিয়া → Southeast Asia

এবং → and

বঙ্গোপসাগরকে → the Bay of Bengal

সংযুক্তকারী → connecting

একটি → a

গুরুত্বপূর্ণ → significant

ভূকৌশলগত → geostrategic

অবস্থানে → position

দাঁড়িয়ে আছে → stands

Tense:

Present Simple

English:
At a time of global supply chain restructuring and regional power competition, Bangladesh stands in a significant geostrategic position connecting South Asia, Southeast Asia, and the Bay of Bengal.


বাংলা:

গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ কৌশলগত অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিয়েছে।

Phrase:

গত → over the past

পাঁচ দশকে → five decades

বাংলাদেশ ও চীন → Bangladesh and China

তাদের → their

সম্পর্ককে → relationship

ধীরে ধীরে → gradually

একটি → into a

পূর্ণাঙ্গ → comprehensive

কৌশলগত → strategic

অর্থনৈতিক → economic

অংশীদারত্বে → partnership

রূপ দিয়েছে → have transformed

Tense:

Present Perfect

English:
Over the past five decades, Bangladesh and China have gradually transformed their relationship into a comprehensive strategic economic partnership.


বাংলা:

বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত সহায়তার অন্যতম প্রধান উৎস।

Phrase:

বর্তমানে → Currently

চীন → China

বাংলাদেশের → Bangladesh's

সবচেয়ে বড় → largest

বাণিজ্যিক → trading

অংশীদার → partner

এবং → and

অবকাঠামো → infrastructure

উন্নয়ন → development

শিল্পায়ন → industrialisation

ও → and

প্রযুক্তিগত → technological

সহায়তার → assistance

অন্যতম → one of the

প্রধান → major

উৎস → sources

Tense:

Present Simple

English:
Currently, China is Bangladesh's largest trading partner and one of the major sources of infrastructure development, industrialisation, and technological assistance.


বাংলা:

চীনের দৃষ্টিতে বাংলাদেশ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার; আর বাংলাদেশের জন্য চীন বিনিয়োগ, প্রযুক্তি ও বৃহৎ বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে দিচ্ছে, যা দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করতে সক্ষম।

Phrase:

চীনের দৃষ্টিতে → From China's perspective

বাংলাদেশ → Bangladesh

বঙ্গোপসাগর → to the Bay of Bengal

ও → and

ভারত মহাসাগরে → the Indian Ocean

প্রবেশের → for access to

একটি → a

গুরুত্বপূর্ণ → strategic

প্রবেশদ্বার → gateway

আর → whereas / while

বাংলাদেশের জন্য → for Bangladesh

চীন → China

বিনিয়োগ → investment

প্রযুক্তি → technology

ও → and

বৃহৎ → large

বাজারে → markets

প্রবেশের → for access to

সুযোগ → opportunities

তৈরি করে দিচ্ছে → is creating

যা → which

দেশের → the country's

শিল্পায়ন → industrialisation

ও → and

অর্থনৈতিক → economic

রূপান্তরকে → transformation

ত্বরান্বিত → accelerate

করতে সক্ষম → is capable of

Tense:
Main Clause → Present Simple + Present Continuous
Relative Clause → Present Simple

English:
From China's perspective, Bangladesh is a strategic gateway to the Bay of Bengal and the Indian Ocean. Meanwhile, for Bangladesh, China is creating opportunities for investment, technology transfer, and access to large markets, which are capable of accelerating the country's industrialisation and economic transformation.


বাংলা:

এই সফরে স্বাক্ষরিত ১৩টি সমঝোতা স্মারক মূলত বিনিয়োগ ও শিল্প সহযোগিতা, আনোয়ারা ও মোংলা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, সবুজ উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি, দীর্ঘমেয়াদি যৌথ কর্মপরিকল্পনা, চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশের কাঁঠাল রপ্তানি, মান্দারিন ভাষা শিক্ষা সম্প্রসারণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গণমাধ্যমে তথ্য বিনিময়, সম্প্রচার প্রযুক্তি এবং গবেষণা ও মিডিয়া পার্টনারশিপের মতো ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে।

Phrase:

এই সফরে স্বাক্ষরিত ১৩টি সমঝোতা স্মারক → The thirteen Memoranda of Understanding (MoUs) signed during this visit

মূলত অন্তর্ভুক্ত করেছে → have mainly covered (or have mainly included)

বিনিয়োগ ও শিল্প সহযোগিতা → investment and industrial cooperation

আনোয়ারা ও মোংলা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন → the development of the Anwara and Mongla Economic Zones

সবুজ উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি → green development and renewable energy

দীর্ঘমেয়াদি যৌথ কর্মপরিকল্পনা → a long-term joint action plan

চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতা → cooperation under China's Global Development Initiative (GDI)

মানবসম্পদ উন্নয়ন → human resource development

বাংলাদেশের কাঁঠাল রপ্তানি → the export of Bangladeshi jackfruit

মান্দারিন ভাষা শিক্ষা সম্প্রসারণ → the expansion of Mandarin language education

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা → technical and vocational education

গণমাধ্যমে তথ্য বিনিময় → information exchange in the media

সম্প্রচার প্রযুক্তি → broadcasting technology

গবেষণা ও মিডিয়া পার্টনারশিপ → research and media partnerships

মতো → such as

ক্ষেত্রকে → areas

অন্তর্ভুক্ত করেছে → have included

Tense:

Present Perfect

English:
The thirteen Memoranda of Understanding (MoUs) signed during this visit have mainly covered investment and industrial cooperation, the development of the Anwara and Mongla Economic Zones, green development and renewable energy, a long-term joint action plan, cooperation under China's Global Development Initiative (GDI), human resource development, the export of Bangladeshi jackfruit, the expansion of Mandarin language education, technical and vocational education, information exchange in the media, broadcasting technology, and research and media partnerships.


বাংলা:

লক্ষণীয় যে এসব চুক্তির কেন্দ্রবিন্দু অর্থনৈতিক উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং প্রযুক্তিগত সহযোগিতা; সামরিক বা নিরাপত্তা খাত এখানে প্রাধান্য পায়নি।

Phrase:

লক্ষণীয় যে → It is noteworthy that

এসব → these

চুক্তির → agreements'

কেন্দ্রবিন্দু → central focus

অর্থনৈতিক → economic

উন্নয়ন → development

মানবসম্পদ → human resource

গঠন → development

এবং → and

প্রযুক্তিগত → technological

সহযোগিতা → cooperation

সামরিক → military

বা → or

নিরাপত্তা → security

খাত → sector

এখানে → here

প্রাধান্য পায়নি → has not been prioritised

Tense:
Present Simple + Present Perfect Passive

English:
It is noteworthy that the central focus of these agreements is economic development, human resource development, and technological cooperation; the military or security sector has not been prioritised here.

১০
বাংলা:

যদি উল্লিখিত চুক্তিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারবে।

Phrase:

যদি → If

উল্লিখিত → the aforementioned

চুক্তিগুলো → agreements

কার্যকরভাবে → effectively

বাস্তবায়ন → implemented

করা যায় → can be

তাহলে → then

বাংলাদেশ → Bangladesh

উল্লেখযোগ্য → significant

অর্থনৈতিক → economic

সুবিধা → benefits

অর্জন করতে পারবে → will be able to gain

Tense:
If Clause → Modal Passive
Main Clause → Future (Modal)

English:
If the aforementioned agreements can be implemented effectively, Bangladesh will be able to gain significant economic benefits.

১১
বাংলা:

চীনা বিনিয়োগ শিল্পোৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানিমুখী অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে।

Phrase:

চীনা → Chinese

বিনিয়োগ → investment

শিল্পোৎপাদন → industrial production

বৃদ্ধি → increasing

কর্মসংস্থান → employment

সৃষ্টি → creating

এবং → and

রপ্তানিমুখী → export-oriented

অর্থনীতিকে → economy

শক্তিশালী করতে → to strengthen

সহায়ক হবে → will help

Tense:

Future Simple

English:
Chinese investment will help increase industrial production, create employment, and strengthen the export-oriented economy.

১২
বাংলা:

আনোয়ারা ও মোংলা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন দেশের লজিস্টিক সক্ষমতা বাড়াবে এবং বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কে বাংলাদেশের সংযোগকে আরও গভীর করবে।

Phrase:

আনোয়ারা → Anwara

ও → and

মোংলা → Mongla

অর্থনৈতিক অঞ্চলের → economic zones'

উন্নয়ন → development

দেশের → the country's

লজিস্টিক → logistics

সক্ষমতা → capacity

বাড়াবে → will enhance

এবং → and

বৈশ্বিক → global

উৎপাদন → production

নেটওয়ার্কে → networks

বাংলাদেশের → Bangladesh's

সংযোগকে → connectivity

আরও → further

গভীর করবে → will deepen

Tense:

Future Simple

English:
The development of the Anwara and Mongla economic zones will enhance the country's logistics capacity and further deepen Bangladesh's connectivity with global production networks.

১৩
বাংলা:

একই সঙ্গে চীনের বাজারে কৃষিপণ্যের প্রবেশাধিকার এবং প্রযুক্তি ও সবুজ জ্বালানিতে সহযোগিতা দীর্ঘ মেয়াদে উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Phrase:

একই সঙ্গে → At the same time

চীনের → China's

বাজারে → in the market

কৃষিপণ্যের → agricultural products'

প্রবেশাধিকার → market access

এবং → and

প্রযুক্তি → technology

ও → and

সবুজ → green

জ্বালানিতে → energy

সহযোগিতা → cooperation

দীর্ঘ মেয়াদে → in the long run

উৎপাদনশীলতা → productivity

বৃদ্ধি → improvement

ও → and

টেকসই → sustainable

উন্নয়নে → development

গুরুত্বপূর্ণ → significant

ভূমিকা → role

রাখতে পারে → can play

Tense:

Modal

English:
At the same time, market access for Bangladeshi agricultural products in China, along with cooperation in technology and green energy, can play a significant role in improving productivity and promoting sustainable development in the long run.

১৪
বাংলা:

তবে এই সম্ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে হলে স্বচ্ছ বাস্তবায়ন, ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা এবং স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।

Phrase:

তবে → However

এই → these

সম্ভাবনাগুলো → opportunities

বাস্তবে → into reality

রূপ দিতে হলে → to translate into

স্বচ্ছ → transparent

বাস্তবায়ন → implementation

ঋণ → debt

ব্যবস্থাপনায় → management

সতর্কতা → prudence

এবং → and

স্থানীয় → local

অংশগ্রহণ → participation

নিশ্চিত করা → ensuring

অপরিহার্য → is essential

Tense:

Present Simple

English:
However, to translate these opportunities into reality, transparent implementation, prudent debt management, and ensuring local participation are essential.

15/07/2026

প্রতিদিন ট্রান্সলেশন চর্চা
Credit goes to: Ashraf Alvi

কিছু কথা :
অনুবাদ করার আগের আপনি বাংলা বাক্যটা পড়ে একসাথে লেখা যায় এমন word/Phrase গুলো underline করে word/Phrase গুলোর অর্থ লিখবেন তারপর বাক্যের গঠন অনুযায়ী অনুবাদ সাজাবেন ।

Title: আমদানির ভুল সময়জ্ঞান দেশী পেঁয়াজের বাজার ধসের কারণ


বাংলা:

কৃষক যখন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না, তখন কৃষিভিত্তিক অর্থনীতির জন্য এর চেয়ে নির্মম আর কিছু হতে পারে না।

Phrase:

কৃষক যখন → When farmers

তাদের → their

উৎপাদিত → produced

পণ্যের → agricultural products

ন্যায্যমূল্য → fair prices

পান না → do not receive

তখন → then

কৃষিভিত্তিক → agriculture-based

অর্থনীতির জন্য → for the economy

এর চেয়ে → than this

নির্মম → devastating

আর কিছু হতে পারে না → nothing can be more

Tense:
Subordinate Clause → Present Simple
Main Clause: Modal Verb (can) + Base Verb (be)

English:
When farmers do not receive fair prices for their agricultural products, nothing can be more devastating for an agriculture-based economy than this.


বাংলা:

অথচ দেশে অধিকাংশ কৃষি মৌসুমেই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না।

Phrase:

অথচ → Yet / However / But

দেশে → in the country / across the country

অধিকাংশ কৃষি মৌসুমেই → in most agricultural seasons / during most agricultural seasons

কৃষক → farmers

তাদের → their

উৎপাদিত পণ্যের → agricultural products

ন্যায্যমূল্য → fair prices

পাচ্ছেন না → are not receiving / do not receive

Tense:

Present Continuous/ Present Simple

English:
Yet, in most agricultural seasons, farmers in the country are not receiving fair prices for their agricultural products.


বাংলা:

সম্প্রতি দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ফরিদপুরের সালথা উপজেলার কৃষকরা ন্যায্যমূল্য না পেয়ে পেঁয়াজ পানিতে ফেলে দিয়েছেন।

Phrase:

সম্প্রতি → Recently

দেশের অন্যতম → one of the country's

পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল → onion-producing regions

ফরিদপুরের → in Faridpur

সালথা উপজেলার → Saltha Upazila

কৃষকরা → farmers

ন্যায্যমূল্য → fair prices

না পেয়ে → after failing to receive

পেঁয়াজ → onions

পানিতে → into water

ফেলে দিয়েছেন → have thrown

Tense:

Present Perfect

English:
Recently, farmers in Saltha Upazila of Faridpur, one of the country's major onion-producing regions, have thrown their onions into the water after failing to receive fair prices.


বাংলা:

লোকসানের তীব্র ক্ষোভ ও হতাশার এ খবর সংবাদমাধ্যমেও এসেছে।

Phrase:

লোকসানের → over financial losses / due to financial losses / caused by financial losses

তীব্র ক্ষোভ → deep resentment / intense frustration / strong resentment

ও → and

হতাশার → disappointment / despair

এ খবর → this news / reports of this

সংবাদমাধ্যমেও এসেছে → has also appeared in the media / has also been reported in the media

Tense:

Present Perfect

English:
This news of intense frustration and disappointment caused by financial losses has also appeared in the media.

5
বাংলা:

এটি একটি নিরবচ্ছিন্ন গ্রামীণ বিদ্রোহ।

Phrase:

এটি → This

একটি → is a

নিরবচ্ছিন্ন → continuous

গ্রামীণ → rural

বিদ্রোহ → revolt

Tense:

Present Simple

English:
This is a continuous rural revolt.

6
বাংলা:

কিন্তু এমনটি কোনোভাবেই দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে না।

Phrase:

কিন্তু → But / However

এমনটি → such a situation / this situation

কোনোভাবেই → by no means / in no way / under no circumstances

দেশের অর্থনীতির জন্য → for the country's economy / to the country's economy

ইতিবাচক → beneficial / positive

হতে পারে না → cannot be

Tense:

Modal (can)

English:
But such a situation can by no means be beneficial for the country's economy.


বাংলা:

এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমে বাস্তবতা তুলে ধরেন।

Phrase:

এ বিষয়ে → On this issue / Regarding this issue / In this regard

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের → of Pabna University of Science and Technology

উপপরিচালক → the Deputy Director

সামাজিক যোগাযোগমাধ্যমে → on social media

বাস্তবতা তুলে ধরেন → highlighted the reality / shed light on the reality / outlined the situation / described the reality

Tense:

Past Simple

English:
On this issue, the Deputy Director of Pabna University of Science and Technology highlighted the reality on social media.


বাংলা:

তিনি দেখান, এক লিটার প্রক্রিয়াজাত পানি যেখানে ৩০ টাকায় বিক্রি হচ্ছে সেখানে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২–২৪ টাকায়।

Phrase:

তিনি → He

দেখান → points out / shows / notes

এক লিটার প্রক্রিয়াজাত পানি → one litre of bottled water / one litre of processed water

যেখানে → while / whereas

৩০ টাকায় বিক্রি হচ্ছে → is being sold for Tk 30

সেখানে → there

এক কেজি পেঁয়াজ → one kilogram of onions

বিক্রি হচ্ছে → is being sold

২২–২৪ টাকায় → for Tk 22–24

Tense:

Present Continuous

English:
He points out that while one litre of processed water is being sold for Tk 30, one kilogram of onions is being sold for only Tk 22–24.


বাংলা:

কারখানায় কয়েক সেকেন্ডে বোতলজাত তরলের চেয়েও কৃষকের শ্রমে-ঘামে উৎপাদিত ফসলের মূল্য কম।

Phrase:

কারখানায় → in factories

কয়েক সেকেন্ডে → in just a few seconds / within a few seconds

বোতলজাত তরলের → bottled liquids / bottled water

চেয়েও → than

কৃষকের শ্রমে-ঘামে উৎপাদিত → grown through farmers' hard work and sweat / produced through farmers' toil and sweat

ফসলের মূল্য → the value of crops

কম → is lower

Tense:

Present Simple

English:
The value of crops grown through farmers' toil and sweat is lower than that of bottled water processed in factories in just a few seconds.

১০
বাংলা:

পাইকারি বাজারে পেঁয়াজ মণপ্রতি ৮০০–৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

Phrase:

পাইকারি বাজারে → in the wholesale market

পেঁয়াজ → onions

মণপ্রতি → per maund

৮০০–৯০০ টাকায় → for Tk 800–900

বিক্রি হচ্ছে → are being sold

Tense:

Present Continuous

English:
In the wholesale market, onions are being sold for Tk 800–900 per maund.

১১
বাংলা:

এটি মাঠ পর্যায়ের উৎপাদন খরচের প্রায় অর্ধেক।

Phrase:

এটি → This

মাঠ পর্যায়ের → field-level

উৎপাদন খরচের → production cost

প্রায় → almost

অর্ধেক → half

Tense:

Present Simple

English:
This is almost half of the field-level production cost.

১২
বাংলা:

দেশের কৃষি ব্যবস্থায় এক অদ্ভুত বৈপরীত্য তৈরি হয়েছে।

Phrase:

দেশের → in the country's

কৃষি ব্যবস্থায় → agricultural system

এক → an

অদ্ভুত → strange / odd / peculiar / unusual

বৈপরীত্য → paradox / contradiction

তৈরি হয়েছে → has emerged / has developed / has arisen

Tense:

Present Perfect

English:
An unusual paradox has emerged in the country's agricultural system.

১৩
বাংলা:

ফসলের ভালো উৎপাদনে কৃষকের মুখে হাসি ফোটার কথা।

Phrase:

ফসলের ভালো উৎপাদনে → With a good harvest / With a good crop yield / With good crop production

কৃষকের → on farmers'

মুখে → faces

হাসি → smiles

ফোটার কথা → should appear

Tense:

Modal (should)
English:
Good crop production should bring smiles to farmers' faces.

১৪
বাংলা:

বাস্তবে বাম্পার ফলন কৃষকের জন্য ‘অভিশাপ’ হয়ে দাঁড়াচ্ছে।

Phrase:

বাস্তবে → In reality

বাম্পার ফলন → bumper harvests

কৃষকের জন্য → for farmers

অভিশাপ → a curse

হয়ে দাঁড়াচ্ছে → are becoming / are turning into

Tense:

Present Continuous

English:
In reality, bumper harvests are becoming a curse for farmers.

15/07/2026
15/07/2026
15/07/2026

গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ,সামনের বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার জন্য এগুলো মাস্ট পড়বেন।

Circular → পরিপত্র
Amendment → সংশোধনী
Amusement → বিনোদন
Ancestor → পূর্ব পুরুষ
Award → রায়
Delivery → সমর্পণ
Epistemology → জ্ঞানতত্ত্ব
Filing → নথিভুক্ত
In abeyance → স্থগিত অবস্থা
Philanthropist → লোকহিতৈষী
Plaintiff বাদী / ফরিয়াদী
Pledge → বন্ধক (Pawn → বন্ধক দেওয়া)
Powerloom → যান্ত্রিক তাঁত
Protocol → চুক্তির খসড়া / Issue → প্রদান
Gratuity → আনুতোষিক / Loss → ক্ষতি

Conting → ধারণ
Knavery → ধূর্ততা
Ombudsman → ন্যায়পাল
Cess → উপকর
Cognizable → ধর্তব্য
Vertical → উলম্ব
Horizon → দিগন্ত
Ballet → নাচের লড়াই
Armour → বর্ম
Canon → আইনকানুন
Colony → উপনিবেশ
Legal statement → আইনি বিবৃতি
Notification → প্রজ্ঞাপন
Depreciation → অবচয়
Lyric → গীতিকবিতা

Polycentric → বহু কেন্দ্রিক
Regiocentric → আঞ্চলিক
Face value → আভিহিত মূল্য
Green room → সাজঘর
Quack → হাতুড়ে
Embargo → নিষেধাজ্ঞা
Exploitation → শোষণ
Observatory → মানমন্দির
Jingling of Anklet → নুপুরের ঝুনঝুন
Divulge → প্রকাশ করা
Phonology ধ্বনি তত্ত্ব Syntax → বাক্যতত্ত্ব
Semantics → অর্থতত্ত্ব
Assimilation → সমীকরণ
Prothesis → আদিস্বরাগম
Anaptyxis → বিপ্রকর্ষ

Hypothesis → অনুমান
Dissimilation → বিষমীভবন
Translation → অনুবাদ / Transliteration → প্রতিবর্ণীকরণ
Blue print → প্রতিলিপি
Agora → মুক্তাঞ্চল / মুক্তবাজার
Dialect → উপভাষা
Ordnance → সমরাস্ত্র
Ballad → গীতিকা
Ode → সমবেত গান
Accoent → স্বরতি
Galaxy → ছায়াপথ
Overrule বাতিল
Assonance → স্বরানুপ্রাস
Irony → বিদ্রূপ
Understatement → মৃদুউক্তি

Allegory → রূপক কাহিনী
Elegy → শোকগাথা
Vocation → বৃত্তি
Artisan → কারিগর
Comet → ধূমকেতু
Meteor → উল্কা
Galaxy → ছায়াপথ
Nebula → নীহারিকা
Corporeal → শারীরিক

15/07/2026

:প্রতিদিন ট্রান্সলেশন চর্চা
Credit goes to : Ashraf Alvi

এই ট্রান্সলেশন গুলো পত্রিকার সম্পাদকীয় থেকে নেওয়া।
ফলে প্রতিদিন চর্চার মাধ্যমে ফোকাস রাইটিং এ আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিসিএস লিখিত এবং ব্যাংক লিখিত পরীক্ষায় আপনার ফ্রিহেন্ড লিখতে সাহায্য করবে।

কিছু কথা :
অনুবাদ করার আগের আপনি বাংলা বাক্যটা পড়ে একসাথে লেখা যায় এমন word/Phrase গুলো underline করে word/Phrase গুলোর অর্থ লিখবেন তারপর বাক্যের গঠন অনুযায়ী অনুবাদ সাজাবেন ।

Newspaper: প্রথম আলো সম্পাদকীয় / 13.07.2026

Title: চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর কেন গুরুত্বপূর্ণ


বাংলা:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু একটি নিয়মিত দ্বিপক্ষীয় সফর নয়; বরং এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Phrase:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের → Bangladeshi Prime Minister Tarique Rahman's

সাম্প্রতিক → recent

চীন সফর → visit to China

শুধু → is not merely

একটি নিয়মিত → a routine

দ্বিপক্ষীয় সফর → bilateral visit

বরং → rather

এটি → it

দক্ষিণ এশিয়ার → in South Asia's

পরিবর্তিত → evolving

ভূরাজনৈতিক বাস্তবতায় → geopolitical landscape

একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে → as a significant development

বিবেচিত হচ্ছে → is being regarded

Tense:

Present Continuous (Passive)

English:

Bangladeshi Prime Minister Tarique Rahman's recent visit to China is not merely a routine bilateral visit; rather, it is being regarded as a significant development in South Asia's evolving geopolitical landscape.


বাংলা:

গত ২২ থেকে ২৪ জুন অনুষ্ঠিত এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিল্পায়ন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

Phrase:

গত ২২ থেকে ২৪ জুন অনুষ্ঠিত → held from 22 to 24 June

এই সফরে → during the visit

দুই দেশের মধ্যে → between the two countries

বাণিজ্য → trade

বিনিয়োগ → investment

অবকাঠামো → infrastructure

শিল্পায়ন → industrialisation

ও → and

অর্থনৈতিক সহযোগিতা নিয়ে → on economic cooperation

বিস্তৃত আলোচনা হয় → extensive discussions were held

এবং → and

একাধিক → several

সমঝোতা স্মারক (এমওইউ) → Memorandums of Understanding (MoUs)

স্বাক্ষরিত হয় → were signed

Tense:

Past Simple (Passive)

English:

During the visit held from 22 to 24 June, extensive discussions were held between the two countries on trade, investment, infrastructure, industrialisation, and economic cooperation, and several Memorandums of Understanding (MoUs) were signed.


বাংলা:

তবে সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক।

Phrase:

তবে → however

সফরের → of the visit

সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক → the most significant aspect

ছিল → was

প্রধানমন্ত্রী তারেক রহমান → Prime Minister Tarique Rahman

ও → and

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের → Chinese President Xi Jinping's

বৈঠক → meeting

Tense:

Past Simple

English:

However, the most significant aspect of the visit was the meeting between Prime Minister Tarique Rahman and Chinese President Xi Jinping.


বাংলা:

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যে সংঘাত, ইরান-ইসরায়েল সংকট এবং হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।

Phrase:

সাম্প্রতিক সময়ে → in recent months

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা → India–Pakistan military tensions

মধ্যপ্রাচ্যে সংঘাত → conflicts in the Middle East

ইরান-ইসরায়েল সংকট → the Iran–Israel conflict

এবং → and

হরমুজ প্রণালিকে ঘিরে → surrounding the Strait of Hormuz

অনিশ্চয়তার ফলে → due to growing uncertainty

আন্তর্জাতিক বাণিজ্য → international trade

ও → and

নিরাপত্তা পরিস্থিতিতে → the global security situation

নতুন মাত্রা → a new dimension

যোগ হয়েছে → has been added

Tense:

Present Perfect (Passive)

English:

In recent months, India–Pakistan military tensions, conflicts in the Middle East, the Iran–Israel conflict, and growing uncertainty surrounding the Strait of Hormuz have added a new dimension to international trade and the global security situation.


বাংলা:

একই সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে ঘিরে শক্তির ভারসাম্যের প্রশ্নও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Phrase:

একই সময়ে → at the same time

যুক্তরাষ্ট্র ও চীনের → between the United States and China

কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা → strategic rivalry

এবং → and

ভারত মহাসাগর → the Indian Ocean

ও → and

বঙ্গোপসাগরকে ঘিরে → surrounding the Bay of Bengal

শক্তির ভারসাম্যের → the balance of power

প্রশ্নও → the issue

আরও গুরুত্বপূর্ণ → increasingly important

হয়ে উঠেছে → has become

Tense:

Present Perfect

English:

At the same time, the strategic rivalry between the United States and China and the issue of the balance of power surrounding the Indian Ocean and the Bay of Bengal have become increasingly important.


বাংলা:

এই বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের নতুন মাত্রা স্বাভাবিকভাবেই আঞ্চলিক পর্যায়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

Phrase:

এই বৃহত্তর প্রেক্ষাপটে → against this broader backdrop

বাংলাদেশের সঙ্গে → between Bangladesh and

চীনের → China

সম্পর্কের → relations

নতুন মাত্রা → the new dimension

স্বাভাবিকভাবেই → naturally

আঞ্চলিক পর্যায়ে → at the regional level

আগ্রহের কেন্দ্রবিন্দুতে → to the centre of attention

এসেছে → has come

Tense:

Present Perfect

English:

Against this broader backdrop, the new dimension of relations between Bangladesh and China has naturally come to the centre of regional attention.


বাংলা:

সফরে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সফরের আগে যেসব কৌশলগত প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, সেগুলোর সব বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Phrase:

সফরে → during the visit

একাধিক → several

সমঝোতা স্মারক → Memorandums of Understanding (MoUs)

স্বাক্ষরিত হলেও → although were signed

সফরের আগে → before the visit

যেসব → those

কৌশলগত প্রকল্প নিয়ে → strategic projects

ব্যাপক আলোচনা হয়েছিল → had been widely discussed

সেগুলোর → regarding those

সব বিষয়ে → on all of them

আনুষ্ঠানিক ঘোষণা → official announcements

আসেনি → did not come

Tense:

Past Simple + Past Perfect (Passive)

English:

Although several Memorandums of Understanding (MoUs) were signed during the visit, no official announcements were made on all the strategic projects that had been widely discussed beforehand.


বাংলা:

তবু বিভিন্ন পর্যবেক্ষকের ধারণা, কিছু বিষয়ে দুই দেশের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে এবং ভবিষ্যতে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।

Phrase:

তবু → nevertheless

বিভিন্ন পর্যবেক্ষকের → many observers

ধারণা → believe

কিছু বিষয়ে → on several issues

দুই দেশের মধ্যে → between the two countries

নীতিগত সমঝোতা → policy-level understanding

হয়েছে → has been reached

এবং → and

ভবিষ্যতে → in the future

সেগুলো → those

বাস্তবায়নের → for implementing

উদ্যোগ নেওয়া হতে পারে → steps may be taken

Tense:

Present Perfect + Modal Passive

English:

Nevertheless, many observers believe that a policy-level understanding has been reached between the two countries on several issues, and steps may be taken to implement them in the future.


বাংলা:

এর মধ্যে মোংলা বন্দর সম্প্রসারণ, সেখানে চীনা বিনিয়োগ, শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ও রয়েছে।

Phrase:

এর মধ্যে → these include

মোংলা বন্দর সম্প্রসারণ → the expansion of Mongla Port

সেখানে → there

চীনা বিনিয়োগ → Chinese investment

শিল্পাঞ্চল গড়ে তোলা → the development of industrial zones

এবং → and

বাংলাদেশের → Bangladesh's

সমুদ্রবন্দরগুলোর → seaports'

সক্ষমতা বৃদ্ধির → capacity enhancement

বিষয়ও রয়েছে → are also included

Tense:

Present Simple

English:

These include the expansion of Mongla Port, Chinese investment there, the development of industrial zones, and the enhancement of the capacity of Bangladesh's seaports.

১০
বাংলা:

তবে সফরের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চীনের প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর।

Phrase:

তবে → however

সফরের পর → after the visit

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে → has attracted the most attention

চীনের প্রস্তাবিত → China's proposed

চীন-মিয়ানমার-বাংলাদেশ → China–Myanmar–Bangladesh

অর্থনৈতিক করিডর → Economic Corridor

Tense:

Present Perfect

English:

However, after the visit, China's proposed China–Myanmar–Bangladesh Economic Corridor has attracted the most attention.

১১
বাংলা:

এটি বাস্তবায়িত হলে শুধু তিন দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের নতুন পথই তৈরি হবে না, বরং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক সংযোগ এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

Phrase:

এটি → if it

বাস্তবায়িত হলে → is implemented

শুধু → not only

তিন দেশের মধ্যে → among the three countries

বাণিজ্য ও যোগাযোগের → for trade and connectivity

নতুন পথই → new routes

তৈরি হবে না → will be created

বরং → but also

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার → in South and Southeast Asia

অর্থনৈতিক সংযোগ → economic connectivity

এবং → and

বঙ্গোপসাগরকেন্দ্রিক → Bay of Bengal-centred

ভূরাজনীতিতেও → geopolitics

গুরুত্বপূর্ণ পরিবর্তন → significant changes

আনতে পারে → may bring

Tense:

Conditional + Future + Modal

English:

If implemented, it will not only create new routes for trade and connectivity among the three countries but may also bring significant changes to economic connectivity in South and Southeast Asia and to the geopolitics centred on the Bay of Bengal.

১২
বাংলা:

এই ধারণা অবশ্য একেবারে নতুন নয়।

Phrase:

এই ধারণা → this idea

অবশ্য → however

একেবারে → entirely

নতুন নয় → is not new

Tense:

Present Simple

English:

However, this idea is not entirely new.

১৩
বাংলা:

১৯৯০-এর দশকে কুনমিং ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডরের ধারণা সামনে আসে।

Phrase:

১৯৯০-এর দশকে → in the 1990s

কুনমিং ইনিশিয়েটিভের মাধ্যমে → through the Kunming Initiative

বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) → the Bangladesh–China–India–Myanmar (BCIM)

অর্থনৈতিক করিডরের → Economic Corridor

ধারণা → the idea

সামনে আসে → emerged

Tense:

Past Simple

English:

In the 1990s, the idea of the Bangladesh–China–India–Myanmar (BCIM) Economic Corridor emerged through the Kunming Initiative.

১৪
বাংলা:

পরবর্তী সময়ে চার দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

Phrase:

পরবর্তী সময়ে → subsequently

চার দেশের → of the four countries

প্রতিনিধিদের অংশগ্রহণে → with the participation of representatives

একাধিক → several

বৈঠক → meetings

অনুষ্ঠিত হয় → were held

Tense:

Past Simple (Passive)

English:

Subsequently, several meetings were held with the participation of representatives from the four countries.

১৫
বাংলা:

লক্ষ্য ছিল কলকাতা, ঢাকা, চট্টগ্রাম, মান্দালয় ও কুনমিংকে একটি অর্থনৈতিক ও পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা।

Phrase:

লক্ষ্য ছিল → the objective was

কলকাতা → Kolkata

ঢাকা → Dhaka

চট্টগ্রাম → Chattogram

মান্দালয় → Mandalay

ও → and

কুনমিংকে → Kunming

একটি → through a

অর্থনৈতিক ও পরিবহন → economic and transport

নেটওয়ার্কের মাধ্যমে → network

যুক্ত করা → to connect

Tense:

Past Simple

English:

The objective was to connect Kolkata, Dhaka, Chattogram, Mandalay, and Kunming through an economic and transport network.

১৬
বাংলা:

কিন্তু রাজনৈতিক ও কৌশলগত কারণে প্রকল্পটি বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি।

Phrase:

কিন্তু → however

রাজনৈতিক ও → due to political and

কৌশলগত কারণে → strategic reasons

প্রকল্পটি → the project

বাস্তবায়নের → the implementation

পর্যায়ে → stage

পৌঁছাতে পারেনি → failed to reach

Tense:

Past Simple

English:

However, due to political and strategic reasons, the project failed to reach the implementation stage.

১৭
বাংলা:

বিশেষ করে ভারতের অনীহার কারণে বিসিআইএম কার্যত স্থবির হয়ে পড়ে।

Phrase:

বিশেষ করে → particularly

ভারতের → India's

অনীহার কারণে → due to reluctance

বিসিআইএম → the BCIM initiative

কার্যত → effectively

স্থবির হয়ে পড়ে → became stalled

Tense:

Past Simple

English:

Particularly due to India's reluctance, the BCIM initiative effectively became stalled.

Address

Dhaka
6596

Alerts

Be the first to know and let us send you an email when CryptoSky Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CryptoSky Platform:

Shortcuts

Share