25/11/2021
শুভ জন্মদিন! আজ এই গ্রুপের প্রধান এডমিন মোঃ মিজানুর রহমানের শুভ জন্মদিন - আমরা এই গ্রুপের সকল মেম্বাররা তার জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তিনি যেভাবে #জন্মদিন সেলিব্রেট করে সেগুলো আমরা লক্ষ্য করি -
এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির মাঝে পৃথিবীতে #আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না! তবু জানতে ইচ্ছে করে... সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত #বৃষ্টি আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃষ্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজাভ বনে, পাথুরে পাহাড়? নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর?
যাক এসব কথা...!
ইতিমধ্যে অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার #সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া এবং আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ এতদূর। আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। আমার প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়।
আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীতে যেখানে আমার শুরু। আমার মুখের ভাঙ্গা, ভাঙ্গা কথা আর একটু হাসিতে #তৃপ্ত হত সবাই। আমাকে নিয়ে কতই না স্বপ্নের জন্ম হয়েছিল তখন তারা!
আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে আসা যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্ম দিয়েছি কত রূপকথা, ছোট বড় #গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল-আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব। আর আমার ভালো-মন্দ দেখার সব কিছুর মালিক তিঁনি। সেই #মহান রাব্বুল আল-আমিনের যা ভালো লেগেছে ততটুকুই আমি পেয়েছি। এমনতো হতে পারতো, আমি যা পেয়েছি হয়তো সেটাও তিঁনি না দিতে পারতো।
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি অত্যন্ত আনন্দের। আমার কাছেও তাই তেমনই। বর্তমান নানা অস্থিতিশীলতায় #মানুষ আজ হতাশাগ্রস্থ। মানুষের মাঝে আজ আন্তরিকতা, ভালবাসার বড়ই অভাব। কেউ কাউকে যেন বিশ্বাসই করতে চায় না। এটা আমাদের জন্য খুবই দূভাগ্যের।
যাই হোক
জন্মদিনে আমি কারো কাছ থেকে কোন #গিফট পাই না , পাই না তোড়া তোড়া ফুলের শুভেচ্ছাও! এবং আমি আশাও করিনা কেউ এই দিনটিকে সেলিব্রেটি করুক। আর আমি নিজেও এই দিনে ব্যাক্তিগত কোনো অনুষ্ঠান করেছি কিনা আমার জানা নেই তারপরেও আমি একাকী খুশিই থাকি সারাদিন। হয়তো আমার এই কথা আমার যারা কাছের মানুষ তারা ভিন্ন #অর্থ প্রকাশ করতে পারে আর এটা নিতান্তই তাদের। জন্মানোর তারিখ টা আমাদের সবার কাছেই অনেক প্রিয় হয় এবং দিনটাকে একান্তই নিজের মনে হয়! তবে, এই দিনকে ঘিরে এমন কিছু করা ঠিক না যা ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এমন কি রাষ্টীয় জীবনেও অপসংস্কৃতির প্রভাব পড়ে -
আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে #বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে। আমার কথা তো কাল সকলেই ভুলে যাবে! তাতে আমার কোন আফসোস নেই, নেই কোন অভিযোগ। আমি শুধু ক্ষমাপ্রার্থী মহান #আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি আমাকে এপর্যন্ত জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন।
ধন্যবাদ, সকল #ফেইসবুক বন্ধুদের যারা এতক্ষন আমার সাথে ছিলেন। আর একটা কথা আমি যদি উপরোক্ত কথার মাঝে কারো মনে আঘাত দিয়ে থাকি তবে আমি ক্ষমা প্রার্থী।
ভালো থাকবেন -আল্লাহ হাফেজ