18/06/2025
কানাডার ঠান্ডা আবহাওয়া থেকে বের হয়ে বাংলাদেশের উষ্ণ তাপমাত্রায় ঢুকলেন, নিজেকে মানিয়ে নিলেন কি নিদারুণ ভাবেই। ট্রেনিং সেশন করার সময় পেলেন মাত্র দুদিন।
মাত্র দুদিনের প্রস্তুতিতে একটি জাতীয় দলের সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ জয় করলেন। মাঠে নামলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গেয়ে। মাঝ মাঠে বল নিয়ে দাপিয়ে বেড়ানো, থ্রু পাস, কি পাস, এগ্রেশন, লিডারশীপ- কি ছিলোনা সেই ম্যাচে? ছিলো না শুধু একজন নাম্বার নাইন যে কিনা কানেক্ট করে গোলবারের জাল খুঁজে পাবে। স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় আলোকিত একটি নক্ষত্রের নাম সমিত সোম যিনি তার প্রথম ম্যাচটি খেলে ফেললেন মাতৃভূমির হয়ে।
এই ম্যাচ দেখে বোঝার উপায় নেই এটি বাংলাদেশের জার্সিতে তাঁর প্রথম ম্যাচ। তীব্র গরম ও হিউমিডিটির সাথে এডাপটেশন করলেন। সিঙ্গাপুর ম্যাচে সবাইকে চাপিয়ে নায়ক হয়ে উঠেছিলেন আমাদের সমিত সোম। ফুটবল খেলায় সবাই একইদিনে বেস্ট পারফরমার হবেন না। কখনো হামজা নিজেকে মেলে ধরবেন, কোনোদিন সমিত, আবার কখনো তারিক কাজীর টপ পারফরম্যান্স কিংবা মিতুল মারমার অতিমানবীয় সেইভ।
সমিত প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করে দিলেন কত বড় মাপের খেলোয়াড় তিনি, তিনি কেন এমএলএসে খেলে এসেছিলেন, এটিরও একটি সিগনেচার এই ম্যাচ। ম্যাচ শেষে দেশকে ভালোবেসে খেলতে আসা ছেলেটাও জয় বঞ্চিত হওয়ায় চোখের জল ফেলেছেন। ১০ তারিখ রাতেই আবার কানাডার উদ্দেশ্যে লম্বা জার্নি করলেন। বিশ্রাম নেয়ার সুযোগ নেই, কাভালরি এফসির হয়ে আবার মাঠে নেমে পড়লেন অধিনায়কের আর্ম ব্যান্ড পড়ে। তোমার অদম্য ইচ্ছা, প্যাশন, আর স্ট্যামিনা দেখে মুগ্ধ।
ইঞ্জিনিয়ার ছেলেটা কানাডার উন্নত জীবন পেয়েছে, পড়াশোনা করেছে কিন্তু ভুলে যায়নি তাঁর সংস্কৃতি। দেশি খাবার খাওয়া নিয়ে আছে তাঁর আগ্রহ, সবচেয়ে অবাক করার বিষয় কানাডীয়ান একসেন্ট থাকা সত্ত্বেও কি সুন্দর করে বাংলায় কথা বলে! বাংলা ভাষায় মিডিয়া সামলানো দেখে বোঝার উপায় নেই এই ছেলেটা এখানে নতুন!!
যেখানেই থেকো ভালো থেকো সোম, আবার দেখা হবে আমাদের। 🇧🇩
#বাংলাদেশ