10/08/2026
AdStryker এর প্রতিজন টিম মেম্বার বেশ ডেডিকেটেড তাদের কাজে। স্পেশালি মার্কেটিং ডিপার্টমেন্টের টিম মেম্বার.... আল্লাহুমা বারিক!
তাদের নিয়ে যতো বলা হয় যেনো কম হয়ে যাবে। এই যে স্ক্রিনশটটা দিলাম এটা একজন হোম ডেকর আইটেম নিয়ে কাজ করেন এমন ক্লাইন্টের।
বিজনেস উনার পুরোনো কিন্তু অনলাইনে সেক্টরে বেশ নতুন, সাধারণত একেবারে নতুন উদ্যেক্তাদের নিয়ে আমরা কাজ করা কমিয়েছি, কারণ উনাদেরকে এডুকেট করতে কিছুটা সময় লাগে। এর বদৌলতে আমরা কাজ করছি যাদের মোটামুটি অনলাইনে একটা বিজনেস আছে বছর খানেক ধরে কিংবা যারা আসলেই ডিজিটাল বিজনেসটা বুঝেন বা বুঝতে চান। আর অন্যদিকে নিউ উদ্যেক্তা ভাইদের জন্য আমরা রেডি করছি বিভিন্ন এডুকেশনাল ভিডিও যেটা দেখে উনারা অনেক খুটিনাটি বিষয় সম্পর্কে ধারণা পাবেন। আমাদের ইউটিউব প্লে লিস্টে পেয়ে যাবেন ইন শা আল্লাহ এটা।
যাই হোক কথায় ফিরি, তো সেই উদ্যেক্তা ভাই তো হতাশ ১ম দফায় কারণ তিনি কম দামে প্রোডাক্ট দিচ্ছেন এড রান করলে সেলস আসে বাট একজন কাস্টমার একবারই কেনেন আর ফিরে আসে না। এভাবে এভাবে তার একজন কাস্টমার আনতেই অনেক ডলার ব্যায় হচ্ছিলো বাট প্রোডাক্ট এর দাম কম হওয়াতে প্রোফিট নেই বললেই চলে।
দিনশেষে ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদের সাথে কনসাল্টে বসেন। অনেক আলাপ হলো, ডিস্কাস করলাম A to Z, সমস্যা বুঝলাম পরিশেষে সমাধান হিসেবে দিলাম "আপনি ভাই আরেকটু ইনভেস্ট করে আপনার প্রোডাক্ট এর কোয়ালিটিতে ইম্প্রুভমেন্ট আনেন।"
ভাই শুনলেন আমাদের কথা, সে অনুযায়ী মেনে চললেন, প্রোডাক্টের মান বাড়ানোর দিকে জোর দিলেন। পরে এড রানে গেলাম, আলহামদুলিল্লাহ এখন রেজাল্ট বেশ চমৎকার ও স্টেবল। মজার বিষয় হলো, এতোদিন পর এসে তিনি বুঝলেন মার্কেটিং এর মজা কারণ এখন প্রায়ই তার রিপিট কাস্টমার বেশি। একবার ডলার খরচ করে আনেন তাদেরকে, পরবর্তীতে নানাভাবে রিমার্কেটিং করে উনাদের কাছেই আবার পুনরায় সেল করেন।
যাই হোক, পুরো স্ট্রেটেজি এই কনটেন্ট লিখার মতো সহজ ছিলো না। মেহনত লেগেছে, লেগেছে সময়। অ্যাডস্ট্রাইকারের মার্কেটিং টিম দিন রাত এক করে কাজ করেছে, ভাই ও তাদের পরিশ্রম বৃথা যেতে দেন নি!
যাই হোক, পরিশেষে বলা আসলে উদ্যেক্তা হওয়া সহজ যদি আপনি ধৈর্য্য ও পরিশ্রম এক করে দেন , অত:পর সঠিক গাইডলাইন সেটাকে এগিয়ে নিতে পারে বহুদূর ✅