Designers Society

Designers Society Welcome to the official page of Designers Society

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ২০২১ সালের জানুয়ারিতে 'মোবাইল গ্রাফিক্স' গ্রুপ যাত্রা শুরু করেছিলো। দেখতে দেখতে প্রায় ...
22/02/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

২০২১ সালের জানুয়ারিতে 'মোবাইল গ্রাফিক্স' গ্রুপ যাত্রা শুরু করেছিলো। দেখতে দেখতে প্রায় চারটি বছর পেরিয়ে গেছে। আপনাদের অংশগ্রহণে ডিজাইন রিলেটেড বাংলাদেশে অন্যতম জনপ্রিয় গ্রুপে পরিণত হয়েছে ‘মোবাইল গ্রাফিক্স’।

আমাদের গ্রুপের মূল লক্ষ্য ছিলো নতুনদেরকে ডিজাইনের প্রাথমিক ধাপের সাথে পরিচিত করানো এবং গ্রাফিক ডিজাইনের প্রতি আগ্রহ তৈরি করা। এই জার্নিতে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি, এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি।

এবার মূল কথায় আসি। বর্তমানে এমন অনেক ডিজাইনার আছেন যাদের ডিজাইনের হাতেখড়ি আমাদের ‘মোবাইল গ্রাফিক্স’ গ্রুপ থেকেই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আজ তাদের পোস্টই আমাদের গ্রুপে নিষিদ্ধ! কারণ তারা কম্পিউটার দিয়ে ডিজাইন করেন! শুনে আশ্চর্য হলেও এতদিন পর্যন্ত আমাদের নিয়ম এটাই ছিলো।

কিন্তু ডিজাইন সেক্টর তো শুধু মোবাইলের মধ্যে সীমাবদ্ধ নয়! প্রযুক্তির উৎকর্ষে দিন দিন অন্যান্য সেক্টরের মতোই ডিজাইন সেক্টরেও যুক্ত হচ্ছে নতুন নতুন মাত্রা; যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন নতুন ডিভাইস। তাই সময়ের দাবি মেনে, আমরা সিদ্ধান্ত নিয়েছি—‘মোবাইল গ্রাফিক্স’ গ্রুপকে আর শুধু মোবাইলের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা এটি উন্মুক্ত করতে যাচ্ছি সকল ডিজাইনারদের জন্য, সব ধরনের ডিভাইস ব্যবহারকারীদের জন্য।

ইনশাআল্লাহ, শীঘ্রই আপনাদের কমিউনিটি তার নাম পরিবর্তনের মাধ্যমে নতুন দিগন্তে পা রাখবে, যেখানে আপনার সৃজনশীলতাকে আর কোনো ডিভাইসের বাধা আটকে রাখতে পারবে না!

আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান, গ্রুপের নতুন নাম কী হতে পারে?

— মোবাইল গ্রাফিক্স টিম

ডিজাইনার ভাই-বোনেরা, একজন ডিজাইনার হিসেবে আপনার দেশের প্রতি, সমাজের প্রতি অবশ্যই কিছু কর্তব্য আছে। আপনাদের প্রতি আহ্বান,...
16/07/2024

ডিজাইনার ভাই-বোনেরা,
একজন ডিজাইনার হিসেবে আপনার দেশের প্রতি, সমাজের প্রতি অবশ্যই কিছু কর্তব্য আছে। আপনাদের প্রতি আহ্বান, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বেশি বেশি ডিজাইন করুন এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় মোবাইল গ্রাফিক্স গ্রুপে সাধারণ ডিজাইন এপ্রুভ করা সীমিত করা হয়েছে।

#কোটা_সংস্কার_চাই

অভিনন্দন Rashed Mahdi 󱢏১৯তম লোগো ডিজাইন কনটেস্টের বিজয়ী।
10/07/2024

অভিনন্দন Rashed Mahdi 󱢏
১৯তম লোগো ডিজাইন কনটেস্টের বিজয়ী।

মোবাইল গ্রাফিক্স গ্রুপে এডমিন পদে পদোন্নতি প্রাপ্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
06/07/2024

মোবাইল গ্রাফিক্স গ্রুপে এডমিন পদে পদোন্নতি প্রাপ্তদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দীর্ঘদিন বিরতির পর আবারও লোগো কনটেস্ট শুরু হলো। ডিজাইনাররা অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত কমেন্টে।
02/07/2024

দীর্ঘদিন বিরতির পর আবারও লোগো কনটেস্ট শুরু হলো। ডিজাইনাররা অংশগ্রহণ করতে পারেন।

বিস্তারিত কমেন্টে।

19/06/2023
লোগো হচ্ছে এক ধরনের প্রতীক, যা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানির পরিচয় বহন করে। তাই সুন্দর ও অর্থবহ লোগো নির্বাচন করা যে...
04/06/2023

লোগো হচ্ছে এক ধরনের প্রতীক, যা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানির পরিচয় বহন করে। তাই সুন্দর ও অর্থবহ লোগো নির্বাচন করা যেকোনো প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশ্বব্যাপী লোগো নির্বাচনের জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে লোগো কনটেস্ট।

আপনিও চাইলে আপনার প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য মোবাইল গ্রাফিক্স গ্রুপে লোগো কনটেস্ট দিতে পারবেন।

📋 মোবাইল গ্রাফিক্স গ্রুপে লোগো কনটেস্ট দেওয়ার প্রাথমিক শর্তাবলি:

১. লোগোর জন্য বাজেট ১০০০টাকা বা তার চেয়ে বেশি হতে হবে। লোগোর ক্যাটাগরি ও রিকয়ারমেন্ট অনুযায়ী বাজেট নির্ধারণ করতে হবে। রিকয়ারমেন্ট বেশি হলে বাজেটও বেশি হতে হবে।

২. বাজেটের সম্পূর্ণ টাকা অগ্রিম এডমিন প্যানেলে জমা দিতে হবে।

৩. কনটেস্টের সকল তথ্য এডমিন প্যানেলের মাধ্যমে জানাতে হবে। যেন সকল ডিজাইনার সবকিছু সুষমভাবে জানতে পারে। কনটেস্ট চলাকালে কোনো ডিজাইনারের সাথে ইনবক্সে, কমেন্টে অথবা অন্য কোনো উপায়ে যোগাযোগ করতে পারবেন না।

৪. সাধারণত কনটেস্ট সময়সীমা ২–৪ দিন হবে। নির্ধারিত সময় শেষ হলে ডিজাইন সিলেক্ট করে বিজয়ী ঘোষণা করতে হবে।

৫. নির্ধারিত সময়ের মধ্যে রিকয়ারমেন্ট অনুযায়ী আশানুরূপ ডিজাইন সাবমিট না হলে সর্বোচ্চ ১দিন সময় বাড়িয়ে দেওয়া হবে। তারপর অবশ্যই যেকোনো একটি ডিজাইন সিলেক্ট করে বিজয়ী ঘোষণা করতে হবে।

৬. সাধারণত কনটেস্ট শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিজয়ী ঘোষণা করে বিজয়ীর কাছ থেকে ডিজাইন বুঝে নিতে হবে।

৭. যে ডিজাইনটি বিজয়ী হবে শুধুমাত্র ঐ ডিজাইনটিই আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া কনটেস্টের অন্য কোনো ডিজাইন ব্যবহার করতে পারবেন না।

আরও বিস্তারিত জানতে অথবা লোগো কনটেস্ট আয়োজন করতে আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন। পেইজ লিংক: https://facebook.com/mobilegraphicsbd
___________________________

📋 লোগো ডিজাইন কনটেস্টে অংশগ্রহণকারীদের জন্য নীতিমালা:

১. প্রতিটি কনটেস্ট ঘোষণা করার সময় এনাউন্সমেন্ট পোস্টে প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। এনাউন্সমেন্টে উল্লেখিত তথ্য অনুসরণ করে ডিজাইন করতে হবে।

২. ডিজাইন সম্পন্ন করার পর নির্ধারিত হ্যাশট্যাগ দিয়ে মোবাইল গ্রাফিক্স গ্রুপে পোস্ট করতে হবে। হ্যাশট্যাগ ছাড়া পোস্ট করলে উক্ত ডিজাইন কনটেস্টের জন্য বিবেচিত হবে না।

৩. অবশ্যই মোবাইল দিয়ে তৈরি করা ডিজাইন সাবমিট করতে হবে। কোন কোন অ্যাপ দিয়ে ডিজাইন করেছেন—তা ক্যাপশনে উল্লেখ করে পোস্ট করতে হবে। [উল্লেখ্য, এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র মোবাইল ডিজাইনারদের জন্য। তাই এখানে কম্পিউটারের ডিজাইন অনুমোদিত নয়।]

৪. আপনার সাবমিট করা ডিজাইনটি গ্রুপে এপ্রুভ হওয়ার পর সেটার link কপি করে এনাউন্সমেন্ট পোস্টের কমেন্ট বক্সে জমা দিতে হবে।

৫. কনটেস্টে আপনার তৈরি করা ইউনিক ডিজাইন সাবমিট করতে হবে। কপি ডিজাইন গ্রহণযোগ্য নয়। কপি করা ডিজাইন কনটেস্টে সাবমিট করলে গ্রুপ থেকে সাসপেন্ড/ব্লক করা হবে।

৬. ডিজাইন Mockup করে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। লোগোর কোন অবজেক্ট দিয়ে কী বুঝানো হয়েছে—তা ক্যাপশনে বা ডিজাইনের মাধ্যমে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবেন। সুন্দর প্রেজেন্টেশনের ফলে আপনার ডিজাইন ক্লায়েন্টের পছন্দ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া সুন্দর উপস্থাপনা কনটেস্টের বাইরেও ক্লায়েন্ট পেতে ভূমিকা রাখে।

৭. আপনি চাইলে ডিজাইনের উপর নিজের অথবা মোবাইল গ্রাফিক্স গ্রুপের ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যেন ওয়াটামার্কের জন্য ডিজাইনের সৌন্দর্য নষ্ট না হয়।

৮. একজন ডিজাইনার কনটেস্টে একাধিক ডিজাইন সাবমিট করতে পারবে। ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো আলাদাভাবেও পোস্ট করা যাবে।

৯. এনাউন্সমেন্টে উল্লেখিত তথ্যের পাশাপাশি আরও কোনো তথ্য জানার প্রয়োজন হলে ‘এনাউন্সমেন্ট পোস্টে’ কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। আমরা আপনাকে জানিয়ে দিবো। কিন্তু কনটেস্ট চলাকালে ক্লায়েন্টের সাথে ইনবক্সে অথবা অন্য কোনো উপায়ে যোগাযোগ করা যাবে না।

১০. ফেইক আইডি দিয়ে কনটেস্টে অংশগ্রহণ করা যাবে না। অবশ্যই রিয়েল আইডি দিয়ে কনটেস্টে অংশগ্রহণ করতে হবে। ফেইক আইডির ডিজাইন কনটেস্টে বৈধ হিসেবে বিবেচিত হবে না।

১১. বিজয়ী নির্বাচিত হওয়ার পর ডিজাইনের PNG, JPG ও প্রজেক্ট ফাইল সাবমিট করতে হবে। এগুলো যথাযথভাবে বুঝে পাওয়ার পর বিজয়ীকে তার পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে।
___________________________

📋 স্বচ্ছতার জন্য আরও কিছু তথ্য—

১. মোবাইল গ্রাফিক্স গ্রুপে আয়োজিত প্রতিটি লোগো কনটেস্ট গ্যারান্টেড (guaranteed). অর্থাৎ কনটেস্ট ঘোষণা করার পর ক্লায়েন্ট রিফান্ডের কোনো সুযোগ পাবে না। কনটেস্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ-না-কেউ অবশ্যই বিজয়ী হবে।

২. মোবাইল গ্রাফিক্স গ্রুপে দায়িত্বরত এডমিন টিমের কোনো সদস্য কনটেস্টে অংশগ্রহণ করতে পারবে না।

৩. মোবাইল গ্রাফিক্স গ্রুপের নীতিমালা (Group Rules) সাংঘর্ষিক কোনো ডিজাইন কনটেস্টে সাবমিট করলে এপ্রুভ হবে না।

৪. ডিজাইন সিলেকশন একান্তই ক্লায়েন্টের ইচ্ছাধীন। ক্লায়েন্ট যেটি পছন্দ করবে সেটিই বিজয়ী হবে। এক্ষেত্রে এডমিন প্যানেলের কোন হস্তক্ষেপ নেই।

৫. পরিচয় সনাক্তের প্রয়োজনে এডমিন টিম ক্লায়েন্ট ও বিজয়ীর এন‌আইডি/জন্ম সনদ/পরিচয় পত্র চাইতে পারে। সেক্ষেত্রে ক্লায়েন্ট ও বিজয়ীকে তা প্রদান করতে হবে।

৬. কেউ অসদুপায় অবলম্বন করলে, প্রতারণার আশ্রয় নিলে অথবা সুষ্ঠু কনটেস্ট বাস্তবায়নে বাধা সৃষ্টি করলে তাকে গ্রুপ থেকে সাসপেন্ড/ব্লক/জরিমানা করা হবে।

বি.দ্র. কনটেস্টের যেকোনো শর্ত ও নীতিমালা পরিবর্তন করার অধিকার এডমিন প্যানেল সংরক্ষণ করে।

লোগো ডিজাইন কনটেস্ট ১২🏆প্রাইজমানি: ১৫০০ টাকাবিস্তারিত ১ম কমেন্টে
14/04/2023

লোগো ডিজাইন কনটেস্ট ১২
🏆প্রাইজমানি: ১৫০০ টাকা

বিস্তারিত ১ম কমেন্টে

লোগো ডিজাইন কনটেস্ট ১০🏆প্রাইজমানি: ১২০০ টাকাবিস্তারিত ১ম কমেন্টে
25/12/2022

লোগো ডিজাইন কনটেস্ট ১০
🏆প্রাইজমানি: ১২০০ টাকা

বিস্তারিত ১ম কমেন্টে

মোবাইল গ্রাফিক্স গ্রুপের অগ্রগতির জন্য অনেকেই কাজ করতে চান। কিন্তু সবাইকে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। তাই আমরা সিদ্...
22/12/2022

মোবাইল গ্রাফিক্স গ্রুপের অগ্রগতির জন্য অনেকেই কাজ করতে চান। কিন্তু সবাইকে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মোবাইল গ্রাফিক্স গ্রুপের উন্নয়নে কাজ করতে আগ্রহী সবাইকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ করা হবে। যেখানে বুদ্ধি-পরামর্শ, মেধা, সময় ও শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন।

ভবিষ্যতে আমাদের মডারেটর প্রয়োজন হলে উক্ত মেসেঞ্জার গ্রুপ থেকেই মডারেটর নেওয়া হবে।

সুতরাং যারা মোবাইল গ্রাফিক্সের উন্নয়নে কাজ করতে আগ্রহী তারা নিচের ফরমটি পূরণ করুন।
ফরম লিংক: https://forms.gle/LxN9d9h15Rohzppb7

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Designers Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Designers Society:

Share