Mostafijur Saown

Mostafijur Saown I am a Professional Web Designer and Developer, especially an expert in Shopify. Feel free to msg me.

Hello,
I am a Professional Web Designer and Developer, especially an Expert in Shopify. I have over 3 years of Experience Working successfully on many projects on many platforms. Here I am an Expert in Develop Shopify Store, Product page/Landing Page design. I have also knowledge of HTML, CSS, JavaScript, jQuery, SASS, Bootstrap and Liquid.

আমরা কতটা ইবলীছ শয়তানের ধোকায় আছি ..!!  কত বোকা আমরা !প্রথমে বিয়ের ছবি তোলার নামে আমার আপনার স্ত্রীকে সবার সামনে উপস্থা...
01/04/2024

আমরা কতটা ইবলীছ শয়তানের ধোকায় আছি ..!! কত বোকা আমরা !
প্রথমে বিয়ের ছবি তোলার নামে আমার আপনার স্ত্রীকে সবার সামনে উপস্থাপন করলো।
আপনাকে বোকা বানিয়ে মা দিবস বানালো আর আপনি আপনার মায়ের ছবি ফেসবুকে আপলোড দেন, ইনস্টাগ্রামে আপলোড দেন। মা'কে ভালবাসেন, মাশাআল্লাহ!
তারপর বানালো ম্যারেজ ডে
আপনি আপনার বৌয়ের ছবি ফেসবুকে আপলোড দেন, ইনস্টাগ্রামে আপলোড দেন, বৌকে ভালবাসেন
সুবহানাল্লাহ!
বানালো বেবি শাওয়ার ডে
আপনি আপনার বউয়ের অঙ্গের ছবি দেন, খুশিমনে দেখান, আপনি আপনার বউকে কত ভালবাসেন আলহামদুলিল্লাহ।
এরপর শুরু হয়েছে কন্যা দিবস,
আপনার মেয়েদের ছবি নিজেই পর পুরুষের সামনে উপস্থাপন করছেন বিভিন্ন আঙ্গিকে।
আপনি শিক্ষিত হবার অজুহাতে, চাকুরী করবার অজুহাতে, বন্ধু বান্ধবের মনোরঞ্জনের অজুহাতে, কলিগের মনোরঞ্জনের অজুহাতে, বসের মনোরঞ্জনের অজুহাতে, সামাজিকতা দেখাবার অজুহাতে নিজেকে পর পুরুষের সামনে পন্য হিসেবে তুলে ধরছেন বা তুলে ধরাচ্ছেন!
আপনি জানেন কি, ঐ দর্শক মহল কল্পনাতে তার কেমন ছবি আকছেন? অথবা কল্পনাটি তার বাস্তবে রূপ দিতে কতক্ষণ!
আফসোস এদের পর্দা করে রাখা আপনার দায়িত্ব ছিল। আপনি নিজেকে আধুনিক ও শিক্ষিত হিসেবে দেখাতে গিয়ে দায়‌য়ুস হিসেবে সবার সামনে প্রমাণ করলেন।
পর্দা করা এমন নয় যে নিজেকে ঘরে নজর বন্দি করে আটকে ধরে রাখতে হবে। পর্দা আপনার চলনে হবে, বলনে হবে। পর্দা আপনার শরীরে হবে।
জেনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্যি বলেছেন এবং বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না।

বাস্তবতা আমাকে লড়তে শিখিয়েছে, বাস্তবতা আমাকে হক আদায় করতে শিখিয়েছে। বাস্তবতা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, আম...
31/03/2024

বাস্তবতা আমাকে লড়তে শিখিয়েছে, বাস্তবতা আমাকে হক আদায় করতে শিখিয়েছে। বাস্তবতা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, আমি “পুরুষ” আমাকে লড়াই করে বাঁচতে হবে।
এই পৃথিবীতে পুরুষের কষ্ট কেউ বুঝতে চায় না। পুরুষের কষ্ট দেখে নিন্দা করে বলা হয়, - পুরুষ মানুষের আবার কিসের কষ্ট !?

পুরুষদের পৃথিবীটা সুন্দর হয় টাকা দিয়ে, পুরুষদের টাকা থাকলে সবাই তার আপন-জন হয়, নয়তো সবাই-পর।

টাকা ছাড়া পুরুষ মানুষ হচ্ছে জীবিত অবস্থায় মৃত, কারণ এমন পুরুষদের কোন মূল্য নেই সমাজে, শুধু বোঝা ছাড়া কিছুই নয়। সবাই অবহেলা ও ঘৃণা করে, সবাই ছোট করে দেখে।

বর্তমান এই সময় পুরুষ এর পরিচয় হয় টাকা দিয়ে। টাকাই পুরুষের যোগ্যতা ও সম্মান। টাকা দিয়ে নারী হয় পুরুষের। টাকা দিয়ে পায় পরিবারের স্বজনদের আদর, ভালোবাসা।

অভিশাপ না দিলেও “Revenge of Nature” বা “রুহের হায়” বলতে একটা ব্যাপার আছে। আল কুর'আন এর ভাষায় যেটা “কিফারা”। কিফারার সম...
27/03/2024

অভিশাপ না দিলেও “Revenge of Nature” বা “রুহের হায়” বলতে একটা ব্যাপার আছে। আল কুর'আন এর ভাষায় যেটা “কিফারা”। কিফারার সম্পর্কে বেশ কয়েক বার বলা হয়েছে পবিত্র আল কুর'আনে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।

প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র ৷
কেউ আপনার জন্য যা করতে পারতো ওটা না করে উল্টা আপনাকে Blame দিলো যে আপনি ওটা করেন নাই, আপনাকে বাজে কথা বলেছে, মিথ্যা বলেছে আপনাকে নিয়ে, অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, শক্তি বা ক্ষমতার বলে দুর্বলকে লাঞ্চিত করছে, কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত!!!

করুক না!! জরুরী না যে সব গুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?
প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়! কেউ আগে, কেউবা পরে! কিন্তু শাস্তি সে পাবেই – ইন শা আল্লাহ !!!!

মূলত আমাদের কৃতকর্মের ফল আমাদের ভোগ করতেই হবে, সেটা হোক ভালো কিংবা খারাপ। আজ আমি যে কাজটা করছি; যে কারনেই করি সেটা একযুগ পরে আমি ভুলে গেলেও সৃষ্টিকর্তার নিয়মে সেটার রেকর্ড থেকে যায়। আর যার ফলে কোন না কোন সময়ে আমার দ্বারা কৃত কর্মের ফল আমার কাছেই ফিরে আসে।

কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে অপমান করে, কাউকে ঠকিয়ে বেমালুম ভুলে যাই আমরা! কিন্তু প্রকৃতি ভুলে না!! আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
হয়তো সামঞ্জস্যতা খুজে পাইনা, বুঝতে পারি না আমরা যে– Exactly কোন কাজের প্রতিদান পাচ্ছি।

বিশ্বাস করুন, প্রকৃতি কিছুই ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না।
Even এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়ত প্রতিবাদ করলোনা এবং করবেও না। কিন্তু মনে রাখেন তার ওই কষ্ট থেকে আসা অভিশাপ আপনাকে ছাড়বেনা।

আল্লাহ কাউকে ঠকান না। সৃষ্টিকর্তা কারো একার নয়।
দ্বিমুখিতা, অহংকারিতা, স্বার্থপরতা কখনো শান্তি বয়ে আনে না, আনতে পারে না !! সুতরাং সময় থাকতেই সাবধান হোন !! প্রতিটা কাজ করার আগে একটু ভেবেচিন্তে করুন!! সৎ পথে চলার অভ্যাস করুন !

পই পই করে হিসাব রাখতে হবে 🙂
27/03/2024

পই পই করে হিসাব রাখতে হবে 🙂

আল্লাহ, আমাদের সহীহ্ বুঝ দান করুন। 🤲🥀
23/03/2024

আল্লাহ, আমাদের সহীহ্ বুঝ দান করুন। 🤲🥀

আমি একজন মুসলিম হয়ে, আমরা মুসলমান জাতি হিসেবে প্রযুক্তির কল্যানে ঘরে বসে আজ সারাবিশ্বের অধিকার-বঞ্চিত, সুবিধা-বঞ্চিত , অ...
22/03/2024

আমি একজন মুসলিম হয়ে, আমরা মুসলমান জাতি হিসেবে প্রযুক্তির কল্যানে ঘরে বসে আজ সারাবিশ্বের অধিকার-বঞ্চিত, সুবিধা-বঞ্চিত , অসহায় মুসলমানদের উপর অমানবিক ব’র্বরতা, র্নিপী*ড়ন, তাদের অভুক্ত- অনাহারে পেটে পাথর বেধে বেচে থাকা, নিষ্পাপ কোমলমতি শিশু বাচ্চাদের মৃ*ত্যু, আহ'তদের আর্তনাদ-আহাজারি, ধ্বং'সস্তূপ, অত্যা*চার ও নির্যা*তন এইসব শুধু টাইমলাইন স্ক্রল করছি, দেখছি, শুনছি এবং দোয়া কিংবা আবেগঘন ক্যাপশন দিয়ে পোষ্ট বা ভিডিও শেয়ার করছি।.... আমাদের দায়িত্ব ও ভালোবাসা কি শুধু এই প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ !!?

# আমরা যেহেতু প্রত্যক্ষভাবে তাদের জন্য কোন কিছুই করতে পারছি না তাহলে আমরা কি করবো? আসলে আমাদের কি করা উচিত?
** প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের তাদের সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য যে ডোনেশন বা রিলিফ ক্যাম্প রয়েছে সেখানে দান করা । অবশ্যই সেটা যাচাই-বাছাই করে দান করবেন।
** এই পবিত্র রমজান মাসে ইফতারীর পূর্বে , রাতের শেষাংশে সেহরীর সময় এবং প্রতি নামাজের মোনাজাতে ও সিজদায় আন্তরিকতার সহিত মন খুলে তাদের জন্য দোয়া করা উচিত :

-- “হে আল্লাহ, ফিলিস্তিনের জনগণকে সাহায্য করুন ও রক্ষা করুন। হে আল্লাহ তাদের কষ্ট ও কষ্ট লাঘব করুন। হে আল্লাহ, রহমতের দাতা, তাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন।
-- হে আল্লাহ, এই সংকটের সময়ে দান করার জন্য মানুষের হৃদয় উন্মুক্ত করুন। তাদের মধ্যে অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দিন, বিপদগ্রস্তদের নিরাপদ করুন, তাদের মৃতদের প্রতি রহম করুন, নিহতদের শহীদ হিসেবে কবুল করুন। হে আল্লাহ! আপনি তাদের জন্য পৃষ্ঠপোষক ও সাহায্য-সহযোগিতাকারী হয়ে যান।
-- হে আল্লাহ! ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, আর কুফরি ও কাফেরদের লাঞ্ছিত করুন। হে আল্লাহ! আমরা আপনার কাছে আমাদের দুর্বল ভাইদের জন্য, আপনার রাস্তায় জিহাদকারীদের জন্য এবং প্রত্যন্ত অঞ্চল ও সীমান্তে নিয়োজিত প্রহরীদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্য প্রার্থনা করছি।

দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই অবস্থায় আমাদের ইমোশন এর সুযোগ নিয়ে অনেকে বিজনেস করছে। যেমন: কিছু কোম্পানী পণ্যের গায়ে ফিলিস্তিন ট্যাগ লাগিয়েছে, বিভিন্ন কুচক্র ফিলিস্তিন নামে ক্যাম্প ও ফান্ড চালু করেছে, অনেকে ফিলিস্তিন ও সিরিয়ার মুসলমানদের অসহায়ত্ব, মর্মান্তিক আর্তনাদ ও করুন পরিস্থিতির ভিডিও পোষ্ট দিয়ে, রিলস আপলোড করে আইডির রীচ বাড়াচ্ছে, ভিউ বাড়াচ্ছে, ফলোয়ার বাড়াচ্ছে।
কিন্তু যদি প্রকৃতপক্ষে এরূপ ব্যবসায়ীদের দ্বারা অসহায় মুসলমানদের কোনভাবে সাহায্য ও উপকার হয় তবে কোন আফসোস নাই।

ইয়া আল্লাহ, সবাইকে সঠিক বুঝ ও হেদায়েত দান করুক। আমিন।

সম্পর্কে জড়ানোর আগেই যদি তুমি ফিউচারে কি হবে তার হিসেব করতে ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো তাহলে তুমি কখনো কাউকে ভালবাসতে পারব...
07/02/2024

সম্পর্কে জড়ানোর আগেই যদি তুমি ফিউচারে কি হবে তার হিসেব করতে ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো তাহলে তুমি কখনো কাউকে ভালবাসতে পারবেনা !!😍😊
ভালবাসা হিসেব করে হয়না ভালবাসা হুট করে হয়ে যায়.!! 💖ক্যালকুলেটরের হিসাবে ব্যবসা ঠিকঠাক চলে কিন্তু ভালবাসা চলে মনের হিসাবে💙
ভালোবাসা কোন মেশিন জাতীয় বস্তু নয় যে তুমি স্টেপ বায় স্টেপ বুঝে শুঝে আগাবে, ভালোবাসা মন বুঝে হয় সময় বুঝে নয়!! 🤍

আমাদের সমাজে টাকার মিল দেখে সম্পর্ক হয়, বয়সের মিল দেখে সম্পর্ক হয়, আমাদের সমাজে শুধু মনের মিল দেখে সম্পর্ক হয়না 🙂
শরীরের বয়স নয়-মনের বয়সের মিল দেখেই সম্পর্কে জড়ানো উচিত!🥰 ক্যালেন্ডার দেখে বয়সের হিসেব ঠিকঠাক করা যায় কিন্তু ক্যালেন্ডারের বয়স হিসেব করে ভালোবাসা যায় না !!🤍🥀
আর আমি তো আমাদের লালিত স্বপ্নগুলো একসাথে হাতে হাত রেখে বাস্তবে রুপ দিতে চেয়েছি💝🥀

📸Photo: Cartoon 3D Ai Generated 💻

আমাদের আর দেখা হবে না !! 💔😪
03/02/2024

আমাদের আর দেখা হবে না !! 💔😪

21/01/2024

Heart touching so much deep words. 🖤🤍
There is no greater feeling than being deeply in love with someone. 💖🥀

পোশাক হয়ে গেল ছোট,লজ্জা চলে গেল।রুটি হয়ে গেল পিজ্জা,শক্তি কমে গেল।ফুল হয়ে গেল প্লাস্টিকের,সুগন্ধ চলে গেল।মুখে লাগলো ম...
10/01/2024

পোশাক হয়ে গেল ছোট,
লজ্জা চলে গেল।
রুটি হয়ে গেল পিজ্জা,
শক্তি কমে গেল।
ফুল হয়ে গেল প্লাস্টিকের,
সুগন্ধ চলে গেল।
মুখে লাগলো মেকআপ,
সৌন্দর্য হারিয়ে গেল।
শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী,
শিক্ষা চলে গেল।
খাবার আসছে হোটেল থেকে,
স্বাস্থ্য চলে গেল।
সিরিয়াল দেখছি টিভি তে,
সংস্কার চলে গেল।
মানুষ হল টাকার গোলাম,
মনুষত্ব্য চলে গেল।
ব্যবসা হয়ে গেল হাইফাই,
সমৃদ্ধি চলে গেল।
তালা হয়ে গেল পাসওয়ার্ড,
সুরক্ষা কমে গেল।
পরিবার হয়ে গেল সোসাল মিডিয়া,
আত্মীয় পর হয়ে গেল।.

একদিন, সু-দিন আসিয়া দেখিবে আমি আর নেই । 💔🫥– কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে।🙂– আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে। 🥹আবার অ...
09/01/2024

একদিন, সু-দিন আসিয়া দেখিবে আমি আর নেই । 💔🫥
– কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে।🙂
– আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে। 🥹
আবার অনেকেই এই দুটোর জন্য নিজের আত্মাকে ছাড়ে…!! 😪

Address

Baridhara
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Mostafijur Saown posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mostafijur Saown:

Share

Category