15/09/2026
**অবৈধ ড্রাগ যার কোন বি এম ডি সি লাইসেন্স নাই এবং
ভৈরব মডেল ফারিয়ার আহ্বায়ক লোকমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বিক্ষোভ ও ক্ষোভের বিস্ফোরণ**
**Smedia , ভৈরব:**
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-র মডেল শাখার আহ্বায়কের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ঘিরে তীব্র অচলাবস্থা ও চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। ক্ষমতা অপব্যবহার, নিরীহ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের (এমপিও) চাকরিচ্যুত করার ভয়ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে চাঁদাবাজি এবং প্রতিবাদ করলে মারধরের মতো গুরুতর ঘটনায় সাধারণ সদস্যদের মাঝে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে।জানা যায় সে এই পদের যোগ্য না হয়েও ঘুষ এবং তদবিরের মাধ্যমে পদে বসে।আরো জানা যায় তার কিছু লাইসেন্স বিহীন ঔষধের ব্যবসায় করে যা রুগীদের জীবনের জন্য চরম হুমকি,
**চাকরিচ্যুতির হুমকি ও মানসিক নির্যাতন**
অভিযোগে জানা যায়, ফারিয়া ভৈরব মডেল শাখার ডিলার ব্যবসায়ী আহ্বায়ক সাধারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ওপর নিজস্ব একক আধিপত্য কায়েম করতে নানা ভয়ভীতি প্রদর্শন করছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ওষুধ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মনগড়া অভিযোগ দিয়ে চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান। এতে করে অনেক তরুণ ও সাধারণ এমপিও চরম মানসিক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
**অবৈধ চাঁদা দাবি ও মারধর**
সংগঠনের একাধিক সদস্য জানান, আহ্বায়ক নিজের খেয়ালখুশিমতো বিভিন্ন খাতের কথা বলে অন্যায়ভাবে চাঁদা দাবি করেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা তার অনিয়মের প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন রিপ্রেজেন্টেটিভ তার ক্যাডার বাহিনীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
**অপসারণের একদফা দাবি**
বিতর্কিত এই আহ্বায়কের অব্যাহত স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও চাঁদাবাজির প্রতিবাদে একাট্টা হয়েছেন ভৈরব মডেল ফারিয়ার সাধারণ সদস্যবৃন্দ। অবিলম্বে তাকে পদ থেকে অপসারণ, সংগঠনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং তার সমস্ত অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সাধারণ সদস্যরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—অবিলম্বে যদি এই বিতর্কিত আহ্বায়ককে অপসারণ করে নতুন ও সুস্থ নেতৃত্বের হাতে দায়িত্ব না দেওয়া হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।