Riyadh Sarker

Riyadh Sarker I love to focus on the presence of the desire

একটি বিস্মৃত যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য—মাঠের মাঝখানে পড়ে আছে এক জং ধরা, বিধ্বস্ত পুরনো যুদ্ধবিমান। ধোঁয়া এখনো ধীরে ধীরে উ...
22/07/2025

একটি বিস্মৃত যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য—মাঠের মাঝখানে পড়ে আছে এক জং ধরা, বিধ্বস্ত পুরনো যুদ্ধবিমান। ধোঁয়া এখনো ধীরে ধীরে উঠছে তার চিড় ধরা গায়ে। বিমানের একপাশে রক্ত লেগে আছে, যেন সে নিজেই বোঝাতে চাইছে — এখানেই থেমে গেছে কতগুলো অদেখা স্বপ্নের পথচলা।

বিমানের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট স্কুলব্যাগ। তারা যেন কথা বলছে—এই শিশুরা কোনো যুদ্ধে ছিল না, তারা ছিল কেবল পথের যাত্রী। অথচ তাদেরও থেমে যেতে হলো, এক ব্যবস্থার ব্যর্থতার কাছে।

দূরের আকাশে বাংলাদেশের পতাকা উড়ছে বটে, কিন্তু তার রঙ আর প্রাণ নেই—একটা ঝাপসা চেহারা, যেন দুর্নীতির ধোঁয়ায় ঢেকে গেছে তার গৌরব।

ধোঁয়ার মাঝে ধীরে ধীরে ভেসে ওঠে কিছু শব্দ—
“এই দুর্ঘটনা নয়, অবহেলা আর দুর্নীতির ফল।”

চিত্রের এক কোণে লেখা:
“পুরনো বিমানে নিরাপত্তা নয়, শুধু লাশ হয়।”

একজন উদ্যোক্তা বিভিন্ন ধরনের বিচিত্র পশুপাখি দিয়ে, চমৎকার আধুনিক এক চিড়িয়াখানা তৈরি করল। সে খুবই আশাবাদী যে, মানুষ তার আ...
29/02/2024

একজন উদ্যোক্তা বিভিন্ন ধরনের বিচিত্র পশুপাখি দিয়ে, চমৎকার আধুনিক এক চিড়িয়াখানা তৈরি করল। সে খুবই আশাবাদী যে, মানুষ তার আধুনিক চিড়িয়াখানায় হুমড়ি খেয়ে পড়বে। সে টিকেটের দাম রাখল ৩০০ ডলার। কিন্তু একজনও মানুষও তার চিড়িয়াখানায় এল না। সে হতাশ হয়ে টিকেটের দাম কমিয়ে ২০০ ডলার রাখল। এবারো একজনও চিড়িয়াখানা দেখতে এল না। সে প্রচন্ড হতাশ হয়ে, টিকেটের দাম একলাফে কমিয়ে, মাত্র ১০ ডলার রাখল। অবাক করা ব্যাপার হল, এবারও চিড়িয়াখানা দেখতে কেউ এল না।

তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে চিড়িয়াখানার প্রবেশ ফী পুরা ফ্রি করে দিল। মানে কোন প্রবেশ ফী ছাড়াই, যে কেউ এই চিড়িয়াখানায় ঢুকতে এবং প্রাণীগুলো ফ্রিতেই দেখতে পারবে। এবার শুরু হল আসল কাহিনী। তার আধুনিক চিড়িয়াখানা দেখতে, হাজার হাজার মানুষের ঢল নামল। এবার সে চালাকি করে পূর্বপরিকল্পনা মত, চিড়িয়াখানার মেইন দরজা ভাল করে বন্ধ করে দিল। এর পরে সে চিড়িয়াখানার কিছু হিংস্র বাঘ, সিংহ, খাঁচা থেকে ছেড়ে দিল। চিড়িয়াখানায় খোলা অবস্থায় হিংস্র বাঘ সিংহকে ঘোরাঘুরি করতে দেখে, মানুষজন পালিয়ে বাঁচার জন্য হুড়াহুড়ি করে মেইন গেটের দিকে দৌড় দিল। কিন্তু মেইন গেইট তখন বন্ধ। মানুষজন আতংকিত হয়ে পড়ল। তখন চিড়িয়াখানার মালিক মাইকে ঘোষণা দিল, চিড়িয়াখানা থেকে বের হওয়ার ফী মাত্র ৫০০ ডলার। মানুষজন জান বাঁচানোর জন্য ৫০০ ডলার ফী দিয়েই, দলে দলে দ্রুত চিড়িয়াখানা থেকে বের হতে লাগল।

উপরের গল্প থেকে আমরা যে শিক্ষা পাই, সেটা হচ্ছে ফ্রিতে দেয়া যে কোন কিছুর মধ্যে, সব সময় বড় কোন গলদ থাকে। তাই ফ্রিতে কোন কিছুর অফার দেখেলেই ঝাপিয়ে পড়বেন না। একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, না হলে উপরোক্ত ঘটনার মত হয়রানির শিকার হতে পারেন। উদাহরণ হিসাবে বলতে পারি, ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকেই ফ্রিতে কোর্স করতে যেয়ে, হাজার হাজার টাকা, এমনকি লাখ টাকাও ধরা খেয়েছেন। কাজেই সবাই সাবধান। মনে রাখবেন ভাল কিছু পেতে হলে, আপনাকে অবশ্যই খরচ করতে হবে। আসলে এই দুনিয়াতে ফ্রি বলতে কিছুই নেই।

ধন্যবাদ!

(বিদেশী গল্প থেকে অনুদিত)

ফ্রীল্যান্সিং মানে কি? শাব্দিক অর্থে Free মানে মুক্ত বা স্বাধীন আর lancing মানে অস্ত্র করা মানে মুক্ত বা স্বাধীন অস্ত্র ...
28/02/2024

ফ্রীল্যান্সিং মানে কি?
শাব্দিক অর্থে Free মানে মুক্ত বা স্বাধীন আর lancing মানে অস্ত্র করা
মানে মুক্ত বা স্বাধীন অস্ত্র করা !!!😱
আসলে ব্যপার টা এমন না।😊
ফ্রীল্যান্সিং মানে মুক্ত বা স্বাধীন পেশা।
আপনি যদি ফ্রীল্যান্সিং করে যদি আয় করতে চান তবে প্রথমেই আপনাকে জানতে হবে ফ্রীল্যান্সিং আসলে কি। অনেকে মনে করেন ইন্টারনেট ব্যবহার মানেই ফ্রীল্যান্সিং। আসলে ইন্টারনেট ব্যবহার করা মানেই ফ্রীল্যান্সিং না। আবার অনেকে মনে করেন ইন্টারনেট এ ভিডিও দেখা, ক্যপচা ক্লিক করা মানেই ফ্রীল্যান্সিং। অবশ্যই এখানে কোন একটা বিষয়ে আপনাকে অনেক দক্ষ হতে হবে এবং সেই কাজের বিনিময়েই অর্থ পাওয়া যায়। এখন কথা হচ্ছে কি কাজ এবং কিভাবে?
ফ্রীল্যান্সিং এবং আউটসোর্সিং কি?
ফ্রীল্যান্সিং হলো কোন একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করে সেই বিষয়ের সার্ভিস প্রদান করা।
আর আউটসোর্সিং হচ্ছে কিছু কাজের জন্য কোন ব্যাক্তি, কোম্পানি বা প্রতিষ্ঠানের লোকের প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য। আর এক্ষেত্রে তারা কাজগুলো স্বল্প সময়েই করিয়ে ফেলতে পারে।
কিভাবে ফ্রীল্যান্সিং করে?
বাহিরের কোন দেশে বসে কোন ব্যাক্তি বা কোম্পানি কাজ দিচ্ছে এবং আপনি কম্পিউটার এর মাধ্যমে এখানে বসে কাজগুলো করে দিচ্ছেন বিনিময়ে সে আপনাকে অর্থ দিচ্ছে। এক্ষেত্রে আপনি কম্পিউটার এর মাধ্যমে বাসা অথবা অফিস বা সুবিধা মত যেকোন জায়গা থেকেই কাজ করতে পারছেন। আর এই যে বাহির থেকে কাজের বিনিময়ে অর্থ আসছে এটা আপনার জন্য ফ্রীল্যান্সিং এবং তাদের জন্য এটাই আউটসোর্সিং। ফ্রীল্যান্সিং এর মাধ্যমে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন। যেমন ধরুন একজন ফ্রীল্যান্সর গ্রাফিক্স ডিজাইনার লগো ডিজাইন করে আয় করেন। কেউ একজন তাকে বললো তাদের কোম্পানির জন্য তাকে একটা লগো ডিজাইন করে দিতে হবে। অথবা একজন ওয়েবসাইট ডেভেলপার এর কাজ করে আয় করেন। কেউ একজন তাকে বললো তাদের কোম্পানির জন্য তাকে ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। এখন সে চাইলে এই কাজটি করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন। এখানে তাকে কেউ বাধ্য করতে পারছে না কারণ সে চুক্তিবদ্ধ নয় এবং কোথাও চাকরিও করেছেন না। ফলে সে স্বাধীন একজন ব্যক্তি যিনি চাইলে কাজ নিতে পারেন আবার চাইলে নাও নিতে পারেন। আর এই স্বাধীন কাজ করার ক্ষমতাই হচ্ছে ফ্রীল্যান্সিং।আমি বুজানোর জন্য দুইটা বিষয় এর উদাহরণ দিলাম। এমন আরও অনেক বিষয় আছে।
তবে এমন কিছু কাজ থাকে যে কাজের জন্য কোন ব্যাক্তি, কোম্পানি বা প্রতিষ্ঠানের লোকের প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য। আর এক্ষেত্রে তারা কাজগুলো স্বল্প সময়েই করিয়ে ফেলতে পারে। আর এরকম কাজের জন্যই মূলত ফ্রীল্যান্সার প্রয়োজন। হতে পারে সেই কাজগুলো কয়েক ঘণ্টা থেকে কয়েক মাস কিংবা কয়েক বছরের জন্য। আবার এমনও হতে পারে যেকোনো সময়ে বাতিল করে দেয়া। এছাড়াও অনেক কারণ আছে যেকারণে ফ্রীল্যান্সার প্রয়োজন পরে।
ফ্রীল্যান্সিং নিয়ে সামনে আরও কন্টেন্ট পোস্ট করবো ইনশাআল্লাহ....

26/11/2023

ফুল গাইডলাইনের সাথে ওয়েব ডিজাইন শিখে কিভাবে Freelancing করবেন সবকিছু নিয়ে টোটাল ৮০+ 😯 টা ভিডিওর কোর্স নিয়ে এসেছি। যেখানে কমপ্লিট ওয়েব ডিজাইন ও মার্কেটপ্লেসে একাউন্ট খুলে বিদেশি বায়ারের কাছ থেকে কাজ আনার গাইডলাইনের ভিডিও কোর্স দেয়া হইছে🙂।
যেটা কিনা ৩০০০ টাকা অনেকের রিকোয়েস্ট ও নতুনদের কথা চিন্তা করে মাত্র ১৫০০ টাকা🤗 করে দিয়েছি।

আজি জয়েন করে ক্লাস শুরু করতে পারবেন…
এখানে তো বেশি টাকা-পয়সা লাগছে না
So, Let’s have a try✊ এক বারতো চেষ্টা করে দেখাই যায়…

কোর্স লিঙ্কঃ
https://riyadh.freelancersohag.com/courses/web-design-basic-to-advance-full-wordpress-course-30-day-earing-challenge

আর থাকছে না payoneer / Bkash এ পেমেন্ট আনার ঝামেলা!!! ফ্রিল্যান্সারদের জন্য ব্রাক ব্যাংক নিয়ে এসেছে Freelancer Matrix Ac...
20/07/2022

আর থাকছে না payoneer / Bkash এ পেমেন্ট আনার ঝামেলা!!! ফ্রিল্যান্সারদের জন্য ব্রাক ব্যাংক নিয়ে এসেছে Freelancer Matrix Account.

* ডলার মার্কেটপ্লেস থেকে সরাসরি ব্যাংক একাউন্টে আসবে।
* ডলার রেট পাওয়া যাবে ন্যায্য সর্বোচ্চ ডলার রেটে (বাংলাদেশ ব্যাংক নির্ধারিত প্রতিদিনের ডলার রেট অনুযায়ী)
* একাউন্টে জমা থাকবে আনলিমিটেড ডলার।
* ম্যাট্রিক্স কার্ড দিয়ে দেশ ও দেশের বাহিরে থেকে ডলার পেমেন্টের মাধ্যমে যে কোন কিছু আনলিমিটেড পারচেজ করতে পারবেন।
* এন্ডোর্সমেন্ট এর কোনো ঝামেলা থাকবে না।
* থাকছে ব্যাংক রেট অনুযায়ী বাৎসরিক ইন্টারেস্ট সুবিধা।
* আস্থা আ্যপ ব্যাবহার করে ঘরে বসেই পাচ্ছেন ২৪/৭ ব্যাংকিং সুবিধা।
* অল্প কিছু ডকুমেন্ট দিয়েই কোন চার্জ ছাড়াই একাউন্ট খোলা যাবে ও একাউন্ট মেইনটেইনং চার্জ আজীবনের জন্য ফ্রি এবং ডেবিট ম্যাট্রিক্স কার্ড প্রথম বছর ফ্রি।

এছাড়াও রয়েছে আারও অনেক সুযোগ সুবিধা। যেমনঃ ক্রেডিট কার্ড যা ফ্রিলান্সারদের জন্য অন্য কোন ব্যাংক করছে না। Freelancer Matrix Account-এর ব্যাপারে আগ্রহী হলে একাউন্ট ওপেন করতে অথবা আরো বিস্তারিত জানার জন্য ইনবক্স করেন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করেন। ধন্যবাদ।

Eakub Ali
Assistant Relationship Officer
BRAC Bank Limited, Head Office
Mobile: 01518348669

15/04/2022

Fiverr:

গিগ ইমেজ তৈরির ক্ষেত্রে আপনাকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে :
—----------------------------------------------------------------------------------------------
১. Image Quality :
=============
গিগের জন্য যেসব ইমেজ পছন্দ বা তৈরি করবেন সেটি অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। অর্থাৎ কোন রকম pixelated image use করা যাবে না। অনেককেই দেখা যায় গিগের ইমেজ কোয়ালিটির দিকে বিশেষ নজর রাখে না বা ইমেজ ফেটে যায়। এতে করে বায়ার আপনার সার্ভিসের ব্যপারে সন্দেহ পোষণ করতে পারে। তাই ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে সতর্কতার সাথে ইমেজের ভালো কোয়ালিটি বজায় রাখুন।
২. Copyright Image :
===============
কপিরাইট ইমেজ অর্থাৎ Stock Image ব্যবহার করা যাবে না। ফাইভার Terms & Conditions এ Copyright এর ব্যাপারটি খুব কঠোরভাবে বলা আছে যে কোন প্রকার কপিরাইট ইমেজ ব্যবহার নিশেধ। Copyright Image ব্যবহারের ফলে আপনার গিগ র‍্যাঙ্ক তো করবেই না, বরং একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনাও থাকবে। তাই যতটা সম্ভব কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করুন।
৩.Badges :
=========
সেলারদের সেল অনুযায়ী ফাইবার আপনাকে ব্যাজ দেবে। কিন্তু আপনি কওন level এর সেলার সেই Badge ইমেজে ব্যবহার করা যাবেনা। আপনি ফাইভারে কেমন সেল করছেন বা আপনি কোন পজিশনে আছেন এটি বায়ার আপনার প্রফাইলে প্রবেশ করলেই বুঝতে পারবে।
৪. Text :
=======
গিগে কখনও মাত্রাতিরিক্ত টেক্সট ব্যবহার করেন না। অনেকেই আছেন অনেক গুলো টেক্সট ব্যবহার Gig image এ। এটি পরিহার করুন।গিগ কে যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটাই করুন।
৫. Image size :
============
গিগ ইমেজ সাইজ সঠিক ভাবে দিন।
৬. এক ইমেজ একধিক গিগে ব্যবহার করবেন না।
৭. ফাইভারে বেস্ট সেলিং গিগ কে হুবুহু কপি করে ভুলেও ব্যবহার করবেন না। এটা খুব বাজে একটা কাজ।কারো টা কপি করলে আপনার র‍্যাংক আউট হবে। সো কপি থেকে বিরত থাকুন। সব সময় ইউনিক গিগ বানানোর চেষ্টা করুন।
বিঃদ্রঃ
উপরের কাজ গুলো সঠিক ভাবে করার পর আপনার যে কাজ টি করতে হবে সেটি হল ইমেজ SEO. Image SEO করলে আপনার গিগ টি বায়ার ফ্রেন্ডলি হবে মানে keyword দিয়ে আপনার গিগ টি খুজে পেতে সুবিধা হবে।
#ফ্রিল্যান্সিং

25/08/2020

আজকের একনেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ প্রকল্প...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Riyadh Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riyadh Sarker:

Share

Category