Ashmaan - আসমান

Ashmaan - আসমান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashmaan - আসমান, Banglabazar, Dhaka.

“Ashmaann_আসমান” মূলত ইতিহাস, বিজ্ঞান, দর্শন, মিথলজি, অর্থনীতি, ভূ-রাজনীতি, ধর্ম,আত্তউন্নয়ন মূলক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে নন ফিকশন বই, ফোকাস কিট এবং মনোযোগ বৃদ্ধিকারি বিভিন্ন খেলার আইটেম সেল করে । বিভিন্ন অফার পেতে পেজে লাইক করে আমাদের সাথে থাকুন।

ডোপামিন ডিটক্স আপনি কি কোন কাজ করতে গড়িমসি করেন ? প্রায়শই নিজের ভেতরে অস্থিরতা অনুভব করেন এবং এ জন্য হাতে থাকা কোন কাজে ...
07/06/2026

ডোপামিন ডিটক্স
আপনি কি কোন কাজ করতে গড়িমসি করেন ? প্রায়শই নিজের ভেতরে অস্থিরতা অনুভব করেন এবং এ জন্য হাতে থাকা কোন কাজে ফোকাস করতে পারছেন না ? আপনার জীবন ইতিবাচক পরিবর্তন করতে পারে এমন গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আপনাকে আকৃষ্ট করতে পারছে না ?

যদি তাই হয় , খুব সম্ভবত আপনার প্রয়োজন হতে পারে ডোপামিন ডিটক্স ।
আজকের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষপ্ত করার উপাদান এত বিস্তৃত যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মনস্থির করার ক্ষমতা অনেক দুষ্প্রাপ্য বস্তু হয়ে গিয়েছে । মনের অজান্তেই আমরা প্রভাবিত হচ্ছি অথবা অস্থির হয়ে পড়ছি । আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন আমাদের মূল কাজে ফোকাস হবার দরকার তখন আমরা প্রায়ই দেখতে পাই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদেরকে পেয়ে বসে । আমাদের লক্ষ্য অর্জনের জন্য যেসব করা দরকার তার বদলে আমরা হয় হাঁটতে বেড়িয়ে পড়ি, অথবা কফি নিয়ে বসি ,বা তখনি আমাদের ইমেইলগুলো চেক করবার কথা অথবা ফাইলগুলো সাজানোর কথা মনে পড়ে যায়। আমাদের যা একান্তভাবে সেসময় করা দরকার ছিল সেটা ছাড়া বাকি সব কিছু করাকে আমাদের চমৎকার আইডিয়া বলে মনে হয়।

প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারনে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল সেটি হাত ফসকে যেতে থাকে । আমরা যতটুকুর যোগ্য তার চেয়ে অনেক কম অর্জন করি, যতটুকু দরকার তারচেয়ে অনেক কম পারফর্ম করতে পারি । ভেতর থেকে আমরা এই অবস্থাটা বুঝতে পারি এবং আমাদের আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে । ফলশ্রুতিতে আমাদের ভেতরে জন্ম নেয় হতাশা , নিরাশা , উদাসীনতা , হিংসা এমনকি রাগের ।
কিন্তু ব্যপারটা এমন হবার ছিল না ।

#জ্ঞানচর্চা #বইয়েরদুনিয়া #অর্থনীতি #ভূরাজনীতি #আসমান ান

‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভি...
05/06/2026

‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই।
বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর।
এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।

লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে।

ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।

#জ্ঞানচর্চা #বইয়েরদুনিয়া #অর্থনীতি #ভূরাজনীতি #আসমান ান

বিশ্ব রাজনীতি ও অর্থনীতির আসল সমীকরণ বুঝতে এই তিটটা বইপৃথিবীটা কীভাবে চলে? কেন এক দেশ অন্য দেশের ওপর প্রভাব খ বিস্তার কর...
02/06/2026

বিশ্ব রাজনীতি ও অর্থনীতির আসল সমীকরণ বুঝতে এই তিটটা বই
পৃথিবীটা কীভাবে চলে? কেন এক দেশ অন্য দেশের ওপর প্রভাব খ বিস্তার করে?
আর কেনই বা হুট করে ধসে পড়ে শক্তিশালী অর্থনীতি?
এই সব জটিল প্রশ্নের সহজ উত্তর নিয়ে আমরা নিয়ে এসেছি “নলেজ কম্বো” —
যা আপনার চিন্তার জগৎ বদলে দেবে!

বই তালিকায় যা যা থাকছে:
হাউ অ্যান ইকোনোমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্র্যাশেস (পিটার শিফ ও অ্যান্ড্রু শিফ): মাছ ধরার গল্প দিয়ে শুরু হওয়া এই বইটি আপনাকে অর্থনীতির জটিল সব তত্ত্ব (যেমন—মূলধন, মুদ্রাস্ফীতি, মন্দা) পানির মতো সহজ করে বুঝিয়ে দেবে।

প্রিজনার্স অফ জিওগ্রাফি (টিম মার্শাল): মানচিত্র কেন রাজনীতির ভাগ্য নির্ধারণ করে? পাহাড়, নদী আর সমুদ্র কীভাবে দেশগুলোর ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তা জানতে এই মাস্টারপিস বইটি অতুলনীয়।

ইসরায়েল ও সভ্যতার সংঘাত (জনাথন কুক): বর্তমান বিশ্বের অন্যতম উত্তপ্ত ইস্যু মধ্যপ্রাচ্যের রাজনীতি। এই বইটি আপনাকে পর্দার ওপারের সত্য এবং দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক সংঘাতের মূল কারণগুলো বুঝতে সাহায্য করবে।

#জ্ঞানচর্চা #বইয়েরদুনিয়া #অর্থনীতি #ভূরাজনীতি #আসমান ান

বি স্মার্ট উইথ মুহাম্মাদজীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে ‎রাসূল ‎ﷺ এর জীবনের এমন সব ঘট...
22/05/2026

বি স্মার্ট উইথ মুহাম্মাদ

জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে ‎রাসূল ‎ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সাধারণত জীবনীগ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, এখানে ইচ্ছে করেই সেগুলো সেভাবে বর্ণনা করা হয়নি। এই বইয়ে আমাদের ভাষা অনেকটা ঘরোয়া। অনেকটা সাদাসিধা।

ইসলামি দৃষ্টিকোণ থেকে ‎রাসূল ‎ﷺ এর ব্যাপারে যেসব জীবনী লেখা হয়, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়; ‎রাসূলর ‎ﷺ ৪০ বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়। বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল ‎ﷺ জীবনী মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামীন খুব স্পষ্ট করে বলেছেন, ‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ।’ (৩৩:২১) কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, ‎রাসূল ‎ﷺ এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না।

শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল ‎ﷺ একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে দিন পার করছে, ‎রাসূল ‎ﷺ কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মাদ, কৈশোরের মুহাম্মাদ এবং নবুওয়তের আগের যুবক মুহাম্মাদকে দেখবেন ইনশাআল্লাহ।

#সফলতা #জীবনবদল #বইপড়া #আসমান #ব্যক্তিত্বউন্নয়ন #বইয়েরদুনিয়া

মানচিত্র কি আসলেই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে? 🌍📍কেন রাশিয়া ইউক্রেন নিয়ে এতটা চিন্তিত? কেন চীন দক্ষিণ চীন সাগরে নিজের আ...
20/05/2026

মানচিত্র কি আসলেই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে? 🌍📍
কেন রাশিয়া ইউক্রেন নিয়ে এতটা চিন্তিত? কেন চীন দক্ষিণ চীন সাগরে নিজের আধিপত্য চায়? কেন কিছু দেশ প্রাকৃতিকভাবেই ধনী, আর কিছু দেশ শত চেষ্টা করেও পিছিয়ে?

এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মাটির গঠন আর মানচিত্রে। টিম মার্শাল-এর বিশ্ববিখ্যাত বেস্টসেলার বই "প্রিজনার্স অব জিওগ্রাফি" (মানচিত্রের বন্দি) আপনাকে শেখাবে নতুন এক দৃষ্টিভঙ্গিতে পৃথিবীকে দেখতে।

বইটি কেন পড়বেন?
ভূ-রাজনীতির সহজ পাঠ: আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচ যারা সহজে বুঝতে চান, তাদের জন্য এটি একটি আকর গ্রন্থ।

১০টি মানচিত্রের গল্প: দশটি গুরুত্বপূর্ণ অঞ্চলের মানচিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন কীভাবে পাহাড়, নদী আর মরুভূমি দেশগুলোর সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

হাসান মাহবুবের সাবলীল অনুবাদ: জটিল রাজনৈতিক টার্মগুলোকে অত্যন্ত সহজভাবে বাংলাভাষী পাঠকদের জন্য উপস্থাপন করা হয়েছে।

ক্যাশ মেশিন মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই যুগে, সবকিছু ছাপিয়ে সবার বোধ হয় চাওয়া একটাই- একট...
18/05/2026

ক্যাশ মেশিন
মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই যুগে,
সবকিছু ছাপিয়ে সবার বোধ হয় চাওয়া একটাই-
একটা আস্ত ক্যাশ মেশিন খুঁজে পাওয়া। আর এই বই সন্ধান দেবে
সেই আরাধ্য ক্যাশ মেশিন! বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে
নিজের বিজনেসকে বানিয়ে ফেলুন বাস্তব একটা ক্যাশ মেশিন,
আর আবিষ্কার করুন টাকার খনি (ইনফ্যাক্ট ইটস ট্র

বিজনেস ব্লুপ্রিন্ট-এর মতন নাম্বার #১
বেস্টসেলার বইয়ের লেখক কোচ কাঞ্চন-এর ১৭ বছরের বাস্তব
অভিজ্ঞতায় লেখা এই বই পড়ে শুরু মানি আর্নিং-এর আল্টিমেট জার্নি।
লেখকের ব্যবসায় ৬ কোটি টাকার লস এবং সেখান
থেকে খুঁজে পাওয়া ৬ কোটি টাকার সিক্রেট রিভিল করেছেন এই বইয়ে।
রয়েছে বিজনেসকে অটোমেটিক মানি মেকিং মেশিনে রুপান্তর করার
যুগান্তকারী সব মেথড ফ্রেমওয়ার্ক ও প্রিন্সিপাল।
দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট নিজের ব্রেইনকে
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী করার নানা
ফর্মুলা বইটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

একটা মেশিন নামক বস্তু বানিয়ে, থিংক ডিফরেন্ট-এর মতো
পাঞ্ছ লাইন দিয়ে পৃথিবীর সকল বিজনেস, ব্র্যান্ডিং,
আর ফিলসফিকে বদলে দিয়েছিলো অ্যাপল। কোচ কাঞ্চনের ক্যাশ
মেশিন সেই চিন্তার নতুন সংস্করণ!

#সফলতা #জীবনবদল #বইপড়া #আসমান #ব্যক্তিত্বউন্নয়ন #বইয়েরদুনিয়া

আওরঙ্গজেব । বিতর্কের অন্তরালেভারতের অধিকাংশ মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে? হিটলার বা লর্ড ক্লাইভ? না! আ...
17/05/2026

আওরঙ্গজেব । বিতর্কের অন্তরালে

ভারতের অধিকাংশ মানুষের কাছে পৃথিবীর
সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে? হিটলার বা লর্ড ক্লাইভ? না! আওরঙ্গজেব।
তাদের দৃষ্টিতে, লক্ষ লক্ষ হিন্দুদের ‘খুন’ করা এ সম্রাট
ধ্বংস করেছে ভারতের সংস্কৃতি, জুলুম করেছে হিন্দুদের উপরে।
রক্তের নেশায় যে দৌড়ে বেড়াতো হিন্দু জনগোষ্ঠীতে।
অনেকের মতে তিনিই ছিলেন সাম্প্রদায়িক সহিংসতার জনক,
কট্টর মৌলবাদি।

কিন্তু আসলেই কি আওরঙ্গজেব এমন ছিলেন?
কেন তিনি মৃত্যুদন্ড দিয়েছিলেন হিন্দু নেতাদের?
আরোপ কেন করেছিলেন যিজিয়া?
কেন হিন্দু অনেক সংস্কৃতিকে তিনি বিদায় করেছিলেন
তাঁর দরবার থেকে? কেন তার বাবাকে বন্দি করে রেখে
ক্ষমতা দখলে নিয়েছিলেন তিনি? তিনি কি
আসলেই লাখ লাখ হিন্দু হত্যা করেছিলেন? মানুষ কি সত্যটা জানে?

এ সকল প্রশ্নের উত্তর নিয়ে কলম ধরেছেন লেখিকা অড্রি ট্রুসকে। তিনি আওরঙ্গজেবকে হোয়াইট ওয়াশ করেননি, বরং যথাসম্ভব সত্য তথ্য তুলে ধরতে চেয়েছেন। সমালোচনাও করেছেন কঠোরভাবে। কিন্তু সত্যের সন্ধানের এ মিশন পছন্দ হয়নি অনেকের। এ বইয়ের বিরুদ্ধে চালানো হয়েছে ব্যাপক প্রপাগান্ডা। লেখিকার সমাবেশেও চলেছে গালগাল।

কি এমন আছে এই বইয়ে যার কারণে ক্ষেপে গেলো এক শ্রেণির মানুষ?
জানতে হলে, পড়তে হবে।

#সফলতা #জীবনবদল #বইপড়া #আসমান #ব্যক্তিত্বউন্নয়ন #বইয়েরদুনিয়া

মুনজেরিন শহীদ- জনপ্রিয় বই "ঘরে বসে Spoken English" সবার সামনে ইংরেজিতে কথা বলতে গেলে কি আপনারও জড়তা কাজ করে? ইন্টারভিউ, ...
16/05/2026

মুনজেরিন শহীদ- জনপ্রিয় বই "ঘরে বসে Spoken English"
সবার সামনে ইংরেজিতে কথা বলতে গেলে কি আপনারও জড়তা কাজ করে?
ইন্টারভিউ, প্রেজেন্টেশন কিংবা যেকোনো ফর্মাল জায়গায়
আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে চান?

দেশসেরা ইংরেজি ট্রেইনার মুনজেরিন শহীদ-এর
বেস্টসেলার বই "ঘরে বসে Spoken English" আপনার সেই ভয়কে জয়
করতে নিয়ে এসেছে সবচেয়ে সহজ সমাধান। কোনো কঠিন
গ্রামার মুখস্থ না করেই, দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতিতে কীভাবে
স্মার্টলি ইংরেজি বলবেন—তা এই বইটিতে খুব চমৎকারভাবে শেখানো হয়েছে।

বইটি কেন প্রতিটি শিক্ষার্থীর সংগ্রহে থাকা উচিত?
💡 বাস্তব জীবনের ডায়ালগ: অফিস, ইউনিভার্সিটি, শপিং মল কিংবা রেস্তোরাঁয়
কথা বলার বাস্তব উদাহরণ।

💡 সহজ শর্টকাট ফর্মুলা: জটিল নিয়ম ছাড়াই চটজলদি ইংরেজি বাক্য
তৈরির দারুণ সব টেকনিক।

💡 ভুল ভাঙার ম্যাজিক: আমরা সচরাচর ইংরেজিতে যে ভুলগুলো করি,
সেগুলো শুধরে নেওয়ার সহজ গাইডলাইন।

💡 সবার জন্য উপযোগী: আপনি শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা গৃহিণী—
যে কেউ এই বইয়ের মাধ্যমে নিজের ফ্লুয়েন্সি বাড়াতে পারবেন।

আজই ইংরেজি শেখার জড়তা কাটিয়ে হয়ে উঠুন আরও আত্মবিশ্বাসী ও স্মার্ট! 🚀📚

অর্ডার করতে এখনই পদক্ষেপ নিন:
🛒 অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন।
🚚 সারা বাংলাদেশে দ্রুত ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।
✨ আসমান (ASHMAAN) থেকে সংগ্রহ করুন আপনার কপি।

#ঘরেবসেস্পোকেনইংলিশ #মুনজেরিনশহীদ #ইংরেজি_শিখুন #আসমান #বইপড়া #দক্ষতা_উন্নয়ন #বইয়েরদুনিয়া

ইংরেজি শিখুন স্মার্ট উপায়ে! ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে চান? ইন্টারভিউ বোর্ড হোক কিংবা বন্ধুদের আড্ডা—সবখান...
15/05/2026

ইংরেজি শিখুন স্মার্ট উপায়ে!
ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে চান? ইন্টারভিউ বোর্ড হোক কিংবা বন্ধুদের আড্ডা—সবখানে নিজেকে স্মার্টলি উপস্থাপন করতে আমরা নিয়ে এসেছি "Smart English"। এই একটি বই আপনার ইংরেজি শেখার যাত্রাকে করবে সহজ এবং আনন্দদায়ক!

বইটি কেন আপনার সংগ্রহে থাকা উচিত?
✅ ৫০০ দৈনন্দিন ইংরেজি ডায়ালগ: যা আপনার প্রতিদিনের কথা বলাকে করবে আরও সাবলীল।
✅ ৭০টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার: জটিল গ্রামার ছাড়াই সহজে ইংরেজি বাক্য তৈরির ম্যাজিক রুলস।
✅ বিষয়ভিত্তিক কনভারসেশন: বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে কথা শুরু করবেন, তার বাস্তব উদাহরণ।
✅ বড় বাক্য তৈরির টেকনিক: ছোট ছোট শব্দ দিয়ে লম্বা বাক্য তৈরির সহজ কৌশল।
✅ কমন ভুল সংশোধন: ইংরেজিতে আমরা সচরাচর যে ভুলগুলো করি, সেগুলোর সঠিক সমাধান।

ইংরেজি শেখার জন্য গাদা গাদা বই না পড়ে, আজই বেছে নিন সঠিক গাইডলাইন। স্মার্ট ক্যারিয়ার আর স্মার্ট কমিউনিকেশনের জন্য আপনার সেরা সঙ্গী হতে পারে এই বইটি। 📖🚀

অর্ডার করতে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন বা ইনবক্স করুন:
🛒 অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেজে।
🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।
✨ আসমান (ASHMAAN) থেকে সংগ্রহ করুন আপনার কপি।

#ইংরেজি_শিখুন #স্মার্ট_ইংলিশ #বইপড়া #আসমান #দক্ষতা_উন্নয়ন #বইয়েরদুনিয়া

রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ( কাজী নজরুল ইসলাম )পারস্যের বিখ্যাত সাহিত্যিক ওমর খৈয়ামের মণিমুক্তা স্বরূপ রুবাইকেবাংলা ভাষাভাষীদে...
13/05/2026

রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম ( কাজী নজরুল ইসলাম )
পারস্যের বিখ্যাত সাহিত্যিক ওমর খৈয়ামের মণিমুক্তা স্বরূপ রুবাইকে
বাংলা ভাষাভাষীদের জন্য সহজ বাংলায় রূপান্তর করেছেন কাজী নজরুল ইসলাম। ওমর খৈয়ামের অসংখ্য রুবাই থেকে সেরা ১৯৭ টি বাছাই করে অনুবাদ করা হয়েছে।

আরও অনেক বিখ্যাত সাহিত্যিক রুবাইয়াতের অনুবাদ করলেও
কাজীর অনুবাদই কেন সেরা সে নিয়ে আলোচনা করেছেন বাংলা সাহিত্যের আরেক বরপুত্র সৈয়দ মুজতবা আলী। রুবাইগুলোতে ওমরের দর্শন, আধ্যাত্মিকতা, তাঁর চিন্তা চেতনা, তৎকালীন সমাজ বাস্তবতা প্রভৃতি প্রকাশ পেয়েছে।

#রুবাইয়াৎ_ই_ওমর_খৈয়াম #কাজী_নজরুল_ইসলাম
#সফলতা #জীবনবদল #বইপড়া #আসমান #ব্যক্তিত্বউন্নয়ন #বইয়েরদুনিয়া

Address

Banglabazar
Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when Ashmaan - আসমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashmaan - আসমান:

Share