05/10/2025
আমরা কিন্তু জার্সি বেঁচি না। আমরা ট্রাই করি, আপনার স্টাইল, ফ্যাশন এন্ড ক্লাসটারে অন্য লেভেলে নেওয়ার।
কিভাবে?
দেখেন, আপনি হয়ত একদিন ইনশাআল্লাহ রিক্সেলের জার্সি বা অন্য ক্লথ আইটেম যদি কখনো আসে তখন একটা ফ্লেক্স নিতে পারবেন। ঠিক যেমন ভাবে, সমাজের তথাকথিত এলিটক্লাস বলতে যাদের বুঝি তারা এডিডাসের অর্জিনাল প্রোডাক্ট গায়ে দিয়ে ফ্লেক্সটা মারে।
কিভাবে?
কারণ, আমরা ইচ্ছা করলেই সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্টগুলা ৫০০-১০০০ পিস সেল করতে পারতাম। বাট করছি ৫০ পিস। খুব ডিমান্ড থাকলেও ৬০ পিসের ওপরে আমরা বানাইনি কোনো প্রোডাক্ট। এর মানে সারা বাংলাদেশে মাত্র ৬০ পিসই আছে অথেনটিক ডিজাইনের ওই প্রোডাক্টটা। কারণ আমরা চাইনা, ব্যবসা করতে। আমরা চাই সাধ্যের মধ্যে থাকুক কিন্তু সবচেয়ে কম থাকুক, অনন্যতা বজায় থাকুক, একটা ক্লাস থাকুক, একটা নাম হয়ে থাকুক রিক্সেল।
এবার কিছু ফ্যাশন টিপস বা প্রো টিপস দেই,
জার্সি অনেকেই সাইজ ঠিকঠাক দিতে পারেন না। বা একেকবার কিন্তু আমাদের জার্সি একেকরকম সাইজের হয়।
কেন হয়?
রেট্রো জার্সি গুলা সব সময় ড্রপ হাতার হয়। হাতাটা কুনুই অব্ধি যায় প্রায়। বাট সেই মেজারে যদি লেন্থ করা হয় তাহলে সেটা জুব্বা হয়ে যাবে। তাইলে ফ্যাশন ফিট রাখার জন্য নরমাল রেগুলার লেন্থ থেকে দেড়-দুই ইঞ্চি ক্রপ রাখা হয় যেন জিনিসটা স্টাইলিশ দেখতে লাগে। এবার আমাদের রেগুলার ফিট যেই জার্সি গুলা, সেটার জন্য আপনারা একটা প্রসেস মেইনটেইন করবেন। আপনার হাতের কব্জি থেকে গলা অব্ধি যেই লেন্থটা সেটা হচ্ছে আপনার বডির পারফেক্ট লেন্থ। সাইজ চার্টে জাস্ট মেলাবেন লেন্থটা কোনটা। ব্যাস, চেস্ট অটো মিলে যাবে। যারা এডিডাসের জার্সি পড়েন অফিশিয়াল, তারা খেয়াল করবেন ওদের রেগলান কাটিং এর জার্সি গুলা একটু ফিট হয়, রেগুলার কাটিং এর জার্সি থেকে। এই সেইম জিনিসটা আমরাও করি। এবার আসি জার্সি যদি লুজ হয় বা লেন্থ একটু বড় হয়, আরামসে জার্সিটা একটু ভাঁজ করে বেল্ট আর প্যান্টের মাঝের যেই খাঁজটা আছে সেখানে গুজে দেবেন। জার্সির দুই সাইডটা গুজবেন, দেখবেন পুরাটা ফিট হইছে তখন এন্ড দেখতেও ক্লাসি লাগে।
আর হ্যাঁ, আমাদের বিগেস্ট রিস্টক চলছে। এই জার্সিও আসছে। অর্ডার করে ফেলেন।