24/10/2025
“বাবা কে আমরা বা আমি আব্বা বলে ডাকতাম। ছোট বেলায় আব্বাকে খুব মিছ করতাম কারণ আমার আব্বা মুক্তি যুদ্ধের কারণে সৌদি আরব থেকে পাকিস্তানে নিয়ে আসে পাকিস্তান সরকার কারণ তিনি সৌদি আরবে পাকিস্তান এয়ার ফোর্স এ ডেপুটিশনে কর্মরত ছিলেন। যাইহোক যুদ্ধ কালীন সময়ে পাকিস্তান এ আটক ছিলেন।
ছোট বেলায় আব্বার চেহারা আমার মনে ছিল না। শুধু মনের ভিতরে একটা শূন্যতা অনুভব করতাম। আশেপাশের সবাই খুব তাচ্ছিলর চোখে দেখতো। এখানে বলে রাখা ভালো যে আমরা আমাদের নানা বাড়িতে থাকতাম কিন্তু খাওয়া দাওয়ার কোনো কষ্ট ছিল না, ছিল শুধু শূন্যতা আর অন্যদের অবহেলা।
হটাৎ একদিন সন্ধ্যায় আমার খালাতো বোন এসে বললো, "তোর আব্বা এসেছে"।আমি এক দৌড়ে ঘরের মধ্যে ঢুকে দেখি আব্বা দাঁড়ায় আছে ঘরটা ছিল আধো আধো অন্ধকার কারণ তখন বিজলি বাতি ছিল না, একটা হারিকেন ঘরের একটা কোনে জ্বলছিল। আমি আব্বাকে জড়াইয়া ধরলাম। মনে হলো জেনো আমার শূন্যতা একটা নিমিষে পূর্ণ হয়ে গেল। জীবনটাই বদলে গেল তারপর থেকে।”
★বাকিটুকু পরের পর্বে......