10/12/2023
এতদিন যাবৎ গরুর মাংস বিক্রেতাগণ জনগণের সঙ্গে প্রতারণা করে অধিক মূল্যে মাংস বিক্রয় করে আসছিলো। এটা ব্যবসা নয় প্রতারণা।জনস্বাস্থ্যের অবমূল্যায়ণ করা, জন স্বাস্থ্যের পুষ্টির ও আমিষের ঘাটতি করানো। আমি মনে করি এটা একটা অপরাধ। রাষ্টের পাশাপাশি ব্যবসায়ী মহল গণের এই বিষয়ে সচেতন হতে হবে।তাহলে আমরা সুস্থ সবল জাতি হিসেবে চিন্হিত হতে পারি। শুধু মাংস ব্যাবসায়ী নয় যারা খাদ্য ও পুষ্টি সম্পর্কিত ব্যবসার সাথে সংশ্লিষ্ট তাদের সকলকেই এগিয়ে আসতে হবে।যাতে করে আমরা ও আমাদের সন্তানগণ পুষ্টিহীনতা জনিত দুরাগ্য রোগে ভুক্তে না হয়। এই বিষয় আমার সকার ও সিটি কর্পোরেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন।
১.ঢাকা মহানগরীর বিশেষ বিশেষ স্থানে নায্য মূল্যের সুপারশপ স্থাপন করা প্রয়োজন। বিশেষ করে প্রতিযোগিতা মূলক ব্যবসা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সুপারশপ হতে হবে এলাকা ভিত্তিক বড় বড় মাছ ও মাংসের ব্যবসার বাজারের পাশে যাতে করে তারা এই সুপারশপ থেকে শিক্ষা নিয়ে অধিক মূল্যে বিক্রি করার সুযোগ না পায় এবং ক্রেতাগণ ও উপকৃত হবে।
২.জনবল বল সংগ্রহ -যে সমস্ত ডিপার্টমেন্ট এ আইডেল কর্মচারী রয়েছে তাদেরকে এই সুপারশপে আনতে হবে।
৩. সরকারি বা সিটি কর্পোরেশের উদ্যোকে ফান্ড সংগ্রহ করতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য হতে হবে লাভ করা নয় বাজার নিয়ন্ত্রণ করা।