07/08/2022
"আর নয় কোন পিছুটান আগামির দিন শুধুই সম্ভাবনার"
মাদ্রাসার কোন শিক্ষার্থী যেনো বিশ্বায়নের এ যুগে " আইসিটি এবং ইংলিশে পিছিয়ে না থাকে সে লক্ষ্যকে বাস্তবায়ন করতে নরসিংদীর মাধবদীতে আলোড়ন সৃষ্টিকারী একমাত্র পরিপূর্ণ আইটি প্রতিষ্ঠান Freelancer's IT Institute এবং মাধবদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ই এমদাদিয়া দাখিল মাদ্রাসার যৌথ আয়োজনে
Freelancer's IT Institute এর সম্মানিত সিইও মু. ইউসুফ আহমেদের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হয় " Future Prospects of ICT & English "
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ই এমদাদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিন্টেন্ডেন্ট জানাব মাওলা শাহজাহান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সা'স আইটি ইনস্টিটিউট এর সম্মানিত চেয়ারম্যান জানাব আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক হুমায়ুন কবির এবং নওপাড়া মার্ডান কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক জনাব মুসা মিয়া।
উক্ত অনুষ্ঠানে মেহমানগন ছাত্রছাত্রীদেরকে আইসিটি এবং ইংলিশের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।