চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, জনসংযোগ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, জনসংযোগ

চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, জনসংযোগ News source of Bangladesh Parliament

07/09/2026

মাননীয় সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ নূরুল ইসলাম মনি (১১০ বরগুনা-২) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৬৪ বিধি অনুসারে ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত কমিটির কাজ ও দায়িত্ব পালনের জন‌্য

১. “কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি”
২. সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি
৩. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
৪.পিটিশন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন

জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনিঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬জাতীয় সংসদ ভবন লেকে মাছের পো...
06/09/2026

জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি

ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি।

জাতীয় সংসদ ভবন লেকে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পীকার ও চীপ হুইপ অংশ নেন।

এ সময় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশের জলজ জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ বলেন, একটি দেশের প্রাকৃতিক সম্পদ থাকলেই অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হয় না; দেশের সবচেয়ে বড় ...
06/09/2026

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ বলেন, একটি দেশের প্রাকৃতিক সম্পদ থাকলেই অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হয় না; দেশের সবচেয়ে বড় সম্পদ হলো দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে তার বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। দক্ষ, শিক্ষিত ও উৎপাদনশীল জনগোষ্ঠীই দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রধান শক্তি।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সামনে থাকা জনমিতিক লভ্যাং....

দেশের সংকটময় মুহূর্তে সরকারকে সংকট কাটানোর সময় না দিয়ে লং মার্চ করা উচিত কি না সেই প্রশ্ন বিরোধী দলের বিবেকের কাছে রাখলা...
05/09/2026

দেশের সংকটময় মুহূর্তে সরকারকে সংকট কাটানোর সময় না দিয়ে লং মার্চ করা উচিত কি না সেই প্রশ্ন বিরোধী দলের বিবেকের কাছে রাখলাম- চীফ হুইপ নূরুল ইসলাম মনি

বিরোধীদলের লংমার্চ নিয়ে যা বললেন চিফ হুইপ | Long March | Nurul Isla...

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ
05/09/2026

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে—চীফ হুইপঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬বাংলাদেশ জাতীয় ...
04/09/2026

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে—চীফ হুইপ

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে তাঁর লেখনীর মধ্য দিয়ে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার যে আকুতি প্রকাশ করেছেন, তা অব্যাহত থাকুক।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামানের ‘শুধু মাধবীর জন্য’ শীর্ষক গ্রন্থের অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, লেখক তাঁর গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে তুলে ধরেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশকে বাঁচাতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন।

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের লেখক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, “আমি লিখি লেখক হওয়ার জন্য নয়। মাধবীর (কাল্পনিক নাম) কাছে আমি লিখি আমার নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালোলাগা, উপেক্ষার দহন ও অবহেলা—এসব কিছু যখন আমাকে পোড়ায়, তখন আমি লিখি।”

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, একজন রাজনীতিবিদ হয়েও এই বই পাঠক সমাজে যতটা সাড়া তৈরি করেছে, সাম্প্রতিক সময়ে কোনো লেখকের বইও এতটা হইচই তৈরি করেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এবং শিরীন সুলতানা।

অনুষ্ঠানে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচক ছিলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, পুঁথি পাঠ, কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন করা হয়। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

03/09/2026

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

03/09/2026

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

02/09/2026

সরকার জবাবদিহিতামূলক হতে চায়

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে নিয়ম মেনে আগে প্রশ্ন জমা দেওয়ার আহ্বান চীফ হুইপের

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬:

সরকার জনগণের কাছে এবং জাতীয় সংসদের মাধ্যমে জবাবদিহিতামূলক থাকতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দলের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে নিয়ম অনুযায়ী যে আগে প্রশ্ন জমা দেবেন, তিনিই আগে প্রশ্ন করার সুযোগ পাবেন বলে উল্লেখ করেন তিনি।

আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের জবাবে সরকারি দলের চিফ হুইপ এসব কথা বলেন।

সরকারি দলের চীফ হুইপ বলেন, “মাননীয় স্পিকার গভমেন্ট (সরকার) জবাবদিহিতা করতে চায় এবং গভমেন্ট জবাবদিহিমূলক। একাউন্টেবলটা নিশ্চিত করে আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ।”

তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে সরকারি দল বা বিরোধী দল হিসেবে আলাদা কোনো বিবেচনা নেই। নিয়ম অনুযায়ী যিনি আগে প্রশ্ন দেবেন, তিনি আগে প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রশ্ন নির্বাচন করেন স্পিকার। ফলে বিরোধী দলের কোনো সদস্য পিছিয়ে পড়লে যেমন তাদের অসুবিধা, তেমনি সরকারি দলের কোনো সদস্য পিছিয়ে পড়লেও তাদের অসুবিধা রয়েছে।

সরকারি দলের চীফ হুইপ বলেন, “কাজেই সবাই যাতে আগে প্রশ্ন দিতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন আমরা সেটা প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, স্পীকার সবসময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিরোধী দলকে প্রশ্ন করার সুযোগ দিয়ে আসছেন, যাতে তারা প্রশ্ন করতে পারেন এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়।

তার ভাষায়, “মাননীয় স্পিকার আপনি সবসময় অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনি বিরোধী দলকে প্রত্যেকটা প্রশ্নে একটা সম্পর্ক দিয়েছেন এবং যাতে তারা করতে পারে যাতে গভমেন্ট একাউন্টেবল হয়।”

সরকারের পক্ষ থেকে সংসদের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সরকারি দলের চীফ হুইপ বলেন, “আমরা সত্যি সত্যিই একাউন্টেবল হতে চাই দেশের জনগণের কাছে এবং এই পার্লামেন্টের মাধ্যমে সেটা করতে চাই।”

তিনি পরবর্তীতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সদস্যরা যাতে সুযোগ পান, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে নিয়ম অনুযায়ী যথাসময়ে প্রশ্ন জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, আজকের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের ছিল। এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা যত বেশি প্রশ্ন করবেন, সংসদে জবাবদিহিতার সংস্কৃতি তত বেশি শক্তিশালী হবে।

এর পরিপ্রেক্ষিতে সরকারি দলের চিফ হুইপ বলেন, প্রশ্ন করার সুযোগ নিশ্চিত করতে হলে নিয়ম অনুযায়ী আগে প্রশ্ন জমা দেওয়ার বিষয়টি সবাইকে অনুসরণ করতে হবে।

আলোচনা শেষে স্পীকারও জানান, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ‘আগে এলে আগে’ ভিত্তিতে একটি সিরিয়াল অনুসরণ করা হয়। তিনি বিরোধী দলের সদস্যদেরও যথাসময়ে প্রশ্ন জমা দেওয়ার জন্য সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।

02/09/2026

মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলেন চীফ হুইপ নূরুল ইসলাম মনি

Address

Bangladesh Parliament
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, জনসংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share