Bd Loan

Bd Loan I would like to inform you that
We only cooperate for bank loans. This is our initiative for those

09/08/2022

#ব্রাক_ব্যাংক_লোন_কিংবা_ক্রেডিট_কার্ড

যারা যারা লোন কিংবা ক্রেডিট কার্ড পাবেন👇👇👇
১. যারা সরকারী চাকুরী করেন এবং যাদের মিনিমাম বেতন ২৫ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে হয়

২. যারা বেসরকারী চাকুরী করেন এবং যাদের মিনিমাম বেতন ৩০ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে হয় এবং আমাদের ব্রাক ব্যাংকের লিষ্টেড কোম্পানি হতে হবে

৩. গার্মেন্টস জবের ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী নূন্যতম ৪০/৫০/৬০ কিংবা তার বেশি বেতন ব্যাংকে যেতে হবে

৪. মহিলা চাকুরীজীবিদের ক্ষেত্রে সরকারী হলে ব্যাংকে মাত্র ২০ হাজার টাকা সেলারী গেলে এবং বেসরকারি ক্ষেত্রে মাত্র ২৫ হাজার টাকা সেলারী ব্যাংকের মাধ্যমে হলে নিতে পারবেন

৫. শিক্ষক শিক্ষিকাগনের ক্ষেত্রে সরকারী কিংবা এমপিওভূক্ত কিংবা আমাদের ব্রাক ব্যাংকের লিষ্টেড প্রাইভেট স্কুলের ক্ষেত্রে মাত্র ১৭ হাজার টাকা সেলারী ব্যাংকে গেলেই লোন কিংবা ক্রেডিট কার্ড নিতে পারবেন

৬. যাদের ঢাকা শহরে ১০০০ স্কয়ার ফিট কিংবা এর থেকে বড় মাপের ফ্লাট অথবা বিল্ডিং থাকলে ২ থেকে ১০ লাখ টাকা লিমিটের ক্রেডিট কার্ড নিতে পারবেন

৭. ঢাকা শহরে যাদের কার আছে তারাও ক্রেডিট কার্ড নিতে পারবেন

৮. ফ্রিলান্সারদের ক্ষেত্রে সরকারী রেজিষ্ট্রেডকৃত কপি থাকলে ক্রেডিট কার্ড নিতে পারবেন

৯. ইন্টার্ন করা ডক্টরগন ক্রেডিট কার্ড নিতে পারবেন

১০. স্টুডেন্ট লোনের ক্ষেত্রে বাবার ইনকাম ডিটেইলস দিয়ে লোন নিতে পারবেন

যারা এসব শর্তের বাহিরে কিংবা যারা আরও বিস্তারিত জানতে চান সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর +880 1701-123459

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দলিল। ➥৩. ম্যাপ বা নকশা।এই ডকুমেন্টগুলো ছাড়া ...
09/08/2022

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ সরবরাহ করা হয়।

সুখবর সুখবর সুখবর মাত্র ৪৮ ঘন্টায় ফ্লাট লোন হাতের মুঠোয়🤝👍🏦🏫যারা নতুন ফ্লাট কিনছেন তাদের জন্যে,নতুন ফ্লাট কিনতে আমারা আপন...
17/03/2022

সুখবর সুখবর সুখবর
মাত্র ৪৮ ঘন্টায় ফ্লাট লোন হাতের মুঠোয়🤝👍🏦🏫

যারা নতুন ফ্লাট কিনছেন তাদের জন্যে,নতুন ফ্লাট কিনতে আমারা আপনাকে মাত্র ৭ দিনে লোন করিয়ে দিতে পারবো,ইনশাআল্লাহ্
আমরা ইতমধ্যে অসংখ্য কাজ সফলতার সাথে করেছি।
সুতরাং আজই যোগাযোগ করুন।
What's up Number
01701123459

=====ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি (Credit Information Bureau -CIB)====হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ বিভাগ। এ ব...
04/02/2022

=====ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি (Credit Information Bureau -CIB)====

হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ বিভাগ। এ বিভাগ ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ/লিজ গ্রহীতাদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে।ঋণ/ ক্রেডিট কার্ড গ্রহণে আগ্রহী কোন ব্যাক্তি ও প্রতিষ্ঠান ইতিপূর্বে ঋণ/লিজ/ক্রেডিট কার্ড নিয়েছে কি-না,নিয়ে থাকলে তার অবস্থা,সংশ্লিষ্ট ব্যাক্তি ঋণ খেলাপী কি-না তা সিআইবির ঋণ প্রতিবেদন থেকে জানা যায়।

১৯৯২ সালে বিশ্বব্যাংকের আর্থিক খাত সংস্কার প্রকল্পের আওতায় সিআইবি প্রতিষ্ঠা করা হয়।এর মূল্ উদ্দেশ্য খেলাপী ঋণের বিস্তার রোধ করা।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিআইবি প্রতিবেদনের সহায়তা নিয়ে নতুন ঋণ বিতরণ/ ক্রেডিট কার্ড এবং ঋণ পুন:তফসিলীকরণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে পারে।

প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রত্যেক মাসে বিতরণকৃত ঋণ/লিজের/ ক্রেডিট কার্ডের তথ্য সিআইবিতে পাঠাতে হয়। কোন ঋণ, ক্রেডিট কার্ডের বিল বা লিজ হিসাব পুন:তফসিল করা হলেও তার তথ্য সিআইবিতে পাঠাতে বাধ্যতামূলক। এমনকি কোন ঋণ, ক্রেডিট কার্ডের বিল বা লিজ হিসাব অবলোপন করা হলেও তার তথ্য সিআইবিতে রিপোর্ট করতে হয়।

CIB রিপোর্টে ৭ টি status থাকে, যেটা দিয়ে একজন ঋণ গ্রহিতার/ ক্রেডিট কার্ড গ্রহিতার আগের কিস্তি পরিশোধরের অবস্থা বুঝা যায়।

১. NIL - এর মানে হয় আপনি একদম প্রথম ঋণ গ্রহিতা/ ক্রেডিট কার্ড গ্রাহক বা আপনার এর আগে কখনও কোন কিস্তি পরিশোধে ব্যথ হন নি।

২. STD- (Standard) এটি দিয়ে বুঝানো হয় আপনি এর আগে লোন/ক্রেডিট কার্ড নিয়েছেন কিন্তু মাঝে আপনি ১ টি কিস্তি পরিশোধ করতে পারেন নি। এই status এ ব্যাংক লোন/ক্রেডিট কার্ড দিয়ে থাকে। আপনি যত বার কিস্তি পরিশোধ করতে ব্যথ হবেন তত বার আপনার CIB report এ STD লিখাটি উঠে থাকে। যেমন মনে করেন আমার এই পর্যন্ত ৩ বার Minimum due দিতে পারি নি তখন CIB report উঠে থাকবে (STD,STD,STD).

৩. SMA(special mention account) - এটি পুরোপুরি ব্যাংক এর উপর নিভর করে আপনাকে লোন বা ক্রেডিট কার্ড দিবে কি না, যদি ব্যাংক আপনাকে লোন/ক্রেডিট কার্ড দিতে Comfort ফিল করে তাহলে পাবেন।আপনি যদি কারো grantor হিসেবে থাকেন, বা আপনি যদি govt ব্যাংক থেকে লোন নিয়েছেন এমনটা বুঝান হয়।

৪. Sub standard, ৫. Doubtful, ৬. Bad loss, ৭. Bad loss withdrawn এই ৪ অবস্থা তে কোন ব্যাংকই লোন দিবে না।

CIB report ঠিক রাখার জন্য আমাদের কি করা দরকার?

😎 করনীয়
মূল কথা -বিল পাওয়ার সাথে সাথে মিনিমাম বিল পরিশোধ করুন, এরপর ডিউ ডেটের আগে বাকি বিল যতটা সম্ভব পরিশোধ করুন
সুবিধা: আপনার সিআইবি ভালো থাকবে, পুরো বিল শোধ করতে পারলে কোন ইন্টারেস্টও গুনতে হবে না

বারতি কিছু কথা,

✓‌বিল যতই হোক চেস্টা করবেন মিনিমাম দিউ টা পরিশোধ করার (পুরো বিলের টাকা পরিশোধ করাই ভাল, পরে আপনার উপর কোন সুদ আরোপ হবে না এবং আপনার মাথা থেকে ইন্টারেস্ট বেপার টাও থাকবে না)

✓সবসময় চেস্টা করবেন আপনার টোটাল বিলের একটু বেশি পে করে রাখা তাইলে পরে আপনার অজান্তে কোন চার্জ পরলে যান আপনি SAFE থাকেন

✓হইতে পারে আপনার মিনিমাম বিল ১০,০০০.৫৬ টাকা, এখন আপনি ১০,০০০ টাকা পে করলেই হবে না, আপনাকে অবশ্যই ১০,০০০.৫৬/+ পে করতে হবে।

✓যারা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করেন তারা অনেক এই মনে করেন যে আমার তো BDT part আর USD part ২টা তেই বিল আসসে আমি শুধু এইবার BDT এর টাকা টা দিয়ে দেই আর USD এর পেমেন্ট টা পরে দেই। কিন্তু এই USD part এর পেমেন্ট না দিলেও কিন্তু CIB report এ Hit করবে, হোক সেটা $0.20 cent!!

✓আপনার কাছে late fee payment কোন বেপার না-ও হইতে পারে কিন্তু ওইদিক দিয়ে যে আপনার ১২ টা বেজেই যাচ্ছে CIB report এর সেটার কোন খোজ নেই। খোজ পাবনে সেই সময়ে যখন আপনি অন্য কোন ব্যাংকে লোন বা ক্রেডিট কার্ড নিতে যাবেন, তখন আপনার হাতে কিছু করার থাকবে না।

এখন যদি আপনার CIB report খারাপ হয়, মানে আপনি যদি ১ মাসের due দিতে কোন ভাবে না পারেন তাইলে সেটা কেমন করে ঠিক করবেন?

✓যদি আপনার ১-২ মাস due জমা দিতে না পারেন সেটা CIB report এ থেকে যাবে তবে আপনি due টি ক্লিয়ার করে তার পর থেকে continue বিল দিতে পারেন তাইলে সেটা ব্যাংকের analyest রা ছাড় ক্রেডিট কার্ড বা লোন দিতে। কিন্তু যদি আপনার continuously(৪-৬ মাস) due জমা দিতে না পারেন তাইলে অন্য ব্যাংক অবশ্যই কার্ড বা লোন দিবে না। ব্যাংক দেখবে শেষ ১ বছরে আপনি কেমন dues ক্লিয়ার করছেন।

ধন্যবাদ

04/02/2022
03/02/2022

বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলাদেশ ব্যাংক নির্ধারিত নতুন বেতন-ভাতা চলতি বছরের মার্চ ও...

31/01/2022

ব্যাংকের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে পুনর্বিবেচনার দাবি সত্ত্বেও শুরুর পর্যায়ে বেতন-ভাতা নি....

Salary OF MD Every Bank
30/01/2022

Salary OF MD Every Bank

18/01/2022

মো: মনজুর মফিজ জানুয়ারী ১৬, ২০২২ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ...

17/01/2022

ইসলামী ব্যাংকের আমানত ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা- অধিকাংশ সূচকে অনেক আগেই দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংককে ছাড়িয.....

Address

Gulshan/01
Dhaka

Telephone

+8801701123459

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd Loan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Loan:

Share