24/01/2023
ফ্রিল্যান্সিং কি??
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বা "মুক্তপেশা” বলে। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় “মুক্তপেশাজীবী” (Freelancer)। এধরণের কাজে কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতা নেই তবে স্বাধীনতা আছে, ইচ্ছা মতো ইনকামের সুযোগ ও আছে, । এজন্য স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন।
ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব?
এখন আপনি জেনে গেছেন যে, ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইন হতে টাকা আয় করা যায়। সুতরাং ফ্রিল্যান্সিং শুরু করার জন্যে আপনার ৩ টা জিনিস প্রয়োজন।
১. একটা কম্পিউটার বা ল্যাপটপ
২. একটি ইন্টারনেট কানেকশন এবং
৩. এমন একটা স্কিল
ফ্রিল্যান্সিং করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে, আপনার কোন একটি বিষয়ে কাজ করার দক্ষতা (Skill) । এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কাজটি ভালোভাবে পারেন, যেটি কেউ আপনাকে করে দিতে বললে আপনি খুব সহজে করে দিতে পারবেন। যে কোন কাজে আপনার অভীজ্ঞতা, দক্ষতা ও কাজ করার ইচ্ছা থাকলে আপনি ফ্রিল্যান্সিং করে মাসে স্মার্ট এমাউন্ট ইনকাম করতে পারবেন। কোন বিষয়ে দক্ষতা না থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না।
আপনার যদি কোন বিষয়ে অভীজ্ঞতা না থাকে, তাহলে আপনাকে প্রথমে কোন একটি কাজ ভালোভাবে শিখে নিতে হবে। কাজ শেখার ক্ষেত্রে আমি বলব, যে বিষয়ে কাজ করার জন্য আপনার আগ্রহ আছে এবং যে কাজ আপনি সহজে শিখতে পারবেন বলে মনে করেন, আপনি অবশ্যই সেই কাজ শিখে নিবেন।
সহজে একদম নতুন হিসাবে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন? সহজে কোন কাজ শিখে ফ্রিল্যান্সিং করবেন এই বিষয়ে পোস্ট করা হবে এবং ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা হবে। পোস্ট পেতে পেইজে চোখ রাখুন 👍
#ফ্রিল্যান্সিং