08/07/2026
এগুলোই সেই Secret Tools যেগুলো বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা চুপচাপ ইউজ করে GPA বাড়ায়, পড়া সহজ করে, আর কম সময়েই বেশি শিখে! বাংলাদেশীরাই বা পিছিয়ে থাকবে কেন? 👇
১. Gemini (Google) - কঠিন টপিক ধাপে ধাপে বুঝিয়ে দেয়, যেমন Permutations and Combinations জিজ্ঞেস করলে ক্লাসের মতো এক্সপ্লেইন করবে। একদম ফ্রি।
২. Gradescope.com - আপনার কোর্স যদি এটা ইউজ করে, অ্যাসাইনমেন্ট সাবমিট করার সাথে সাথে ফিডব্যাক পেয়ে যাবেন। এটা মূলত টিচারদের গ্রেডিং সহজ করার টুল, কিন্তু স্টুডেন্ট হিসেবে আপনিও ফায়দা পাবেন।
৩. Quizgecko.com - নোট বা বই আপলোড দিলে সাথে সাথে টেস্ট বানিয়ে দেয়। পরীক্ষার আগের রাতে এটা সোনার হরিণ।
৪. Reccloud.com - লেকচার রেকর্ড করেন, সাথে সাথে অটো ট্রান্সক্রাইব হয়ে যায়। ক্লাসে বসে নোট নেওয়ার ঝামেলা শেষ।
৫. Audiopen.ai - এলোমেলো ভয়েস নোট দিলে সেটাকে গুছিয়ে স্মার্ট সামারি বানিয়ে দেয়।
লিস্ট লিখতে লিখতে আমি নিজেই ভাবছি, আমাদের সময় এসব থাকলে রেজাল্ট অন্যরকম হতো ভাই।
৬. Scholarcy.com - লম্বা জার্নাল বা রিসার্চ পেপারকে ছোট TLDR কার্ডে বদলে দেয়।
৭. Explainpaper.com - কঠিন PDF এর যে লাইন বুঝতে পারছেন না, সেটা হাইলাইট করলেই সহজ ভাষায় বুঝিয়ে দেয়।
৮. Elicit.org - লিটারেচার রিভিউয়ের জন্য কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে শেষ করে দেয়।
৯. Consensus.app - কোনো একটা দাবি সত্যি কিনা, কতগুলো রিসার্চ পেপার সেটা সাপোর্ট করছে সব বের করে দেয়। থিসিসে অনেক সময় বাঁচায়।
১০. Scite.ai - কোনো পেপার আসলে অন্য গবেষকরা সাপোর্ট করছে নাকি বিরোধিতা করছে, সেটা যাচাই করে দেয়।
১১. Curipod.com - প্রেজেন্টেশন বা স্লাইড এক মিনিটে বানিয়ে দেয়, লাস্ট মিনিটের প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট।
১২. OpExams.com - যেকোনো প্রশ্ন দিলে ডিটেইল উত্তর বানিয়ে দেয়, প্র্যাকটিসের জন্য দারুণ।
তবে এখানে একটা কথা আছে। এগুলোর বেশিরভাগেরই ফ্রি ভার্সনে লিমিট আছে, হেভি ইউজের জন্য পেইড প্ল্যান লাগতে পারে। আর কিছু টুল সাইন আপ করতে গেলে একাডেমিক ইমেইল চাইতে পারে, তাই প্রথমে নিজে টেস্ট করে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
একটা কথা সত্যি, এই টুলগুলো নিজে থেকে আপনার পড়া মুখস্থ করে দিবে না। যিনি এগুলো স্মার্টলি ইউজ করবেন, তিনিই এগিয়ে থাকবেন, বাকিরা শুধু নাম শুনেই থেকে যাবে।
সেইভ + শেয়ার :)