Ruhani Sangkat Mochan

Ruhani Sangkat Mochan "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ "
👉 "সুন্নাহ ও শরয়ী পদ্ধতিতে জ্বীন ও যাদুর "Ruhani Sangkat Mochan" অনলাইন ও অফলাইন (চেম্বার) সেবা।"

27/06/2026

..✍️কারবালার ৭২ জন শহিদের নাম,(১) হযরত হুসাইন ইবনে আলী (আলাইহিসসালাম)(২) হযরত আব্বাস ইবনে আলী (আলাইহিস সালাম)(৩) হযরত আল...
27/06/2026

..✍️
কারবালার ৭২ জন শহিদের নাম,

(১) হযরত হুসাইন ইবনে আলী (আলাইহিসসালাম)
(২) হযরত আব্বাস ইবনে আলী (আলাইহিস সালাম)
(৩) হযরত আলী আকবর ইবনে হুসাইন (আলাইহিসসালাম)
(৪) হযরত আলী আসগার ইবনে হুসাইন (আলাইহিসসালাম
(৫)) হযরত আব্দুল্লাহ ইবনে আলী (আলাইহিসসালাম)
(৬) হযরত জাফার ইবনে আলী (আলাইহিসসালাম)
(৭) হযরত ওসমান ইবনে আলী (আলাইহিসসালাম)
(৮) আবু বাকার ইবনে আলী (আলাইহিসসালাম)
(৯) হযরত আবুবাকার ইবনে হাসান (আলাইহিসসালাম)
(১০) হযরত কাসিম ইবনে হাসান (আলাইহিসসালাম)

(১১) হযরত আব্দুল্লাহ ইবনে হাসান (আলাইহিসসালাম)
(১২) হযরত আওন ইবনে আব্দুল্লাহ (আলাহিসসালাম)
(১৩) হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ (আলাইহিসসালাম
(১৪) হযরত আব্দুল্লাহ ইবনে মুসলিম (আলাইহিসসালাম)
(১৫) হযরত মুহাম্মদ ইবনে মুসলিম (আলাইহিসসালাম)
(১৬) মুহাম্মাদ ইবনে সাঈদ ইবনে আকীল (আলাইহিসসালাম)
(১৭) হযরত আব্দুল রহমান ইবনে আকীল (আলাইহিসসালাম)
(১৮) হযরত জাফার ইবনে আকীল (আলাইহিসসালাম)
(১৯) হযরত উনস্ ইবনে হার্স আসাদী (আলাইহিসসালাম)
(২০) হযরত হাবীব ইবনে মাজাহির আসাদী (আলাইহিসসালাম)

(২১) হযরত মুসলিম ইবনে আওসাজা আসাদী (আলাইহিসসালাম)
(২২) হযরত কাইস ইবনে মাসহার আসাদী (আলাইহিসালাম)
(২৩) হযরত আবু সামামা উমরু ইবনে আব্দুল্লাহ্ (আলাইহিসসালাম)
(২৪) হযরত বুরির হামদানী (আলাইহিসসালাম)
(২৫) হযরত হানালা ইবনে আসাদ (আলাইহিসসালাম)
(২৬) হযরত আবিস শাকরি (আলাইহিসালাম)
(২৭) হযরত আব্দুল রহমান রাহবি (আলাইহিসালাম)
(২৮) হযরত সাইফ ইবনে হার্স (আলাইহিসালাম)
(২৯) হযরত আমির ইবনে আব্দুল্লাহ্ হামদানী (আলাইহিসালাম)
(৩০) হযরত জুনাদা ইবনে হার্স (আলাইহিসালাম)

(৩১) হযরত মাজমা ইবনে আব্দুল্লাহ্ (আলাইহিসসালাম
(৩২) হযরত নাফে ইবনে হালাল (আলাইহিসসালাম)
(৩৩) হযরত হাজ্জাত ইবনে মাসরুক (আলাইহিসসালাম)
(৩৪) হযরত উমার ইবনে কারজা (আলাইহিসসালাম)
(৩৫) হযরত আব্দুল রহমান ইবনে আবদে রব (আলাইহিসসালাম)
(৩৬) হযরত জুনাদা ইবনে কাব (আলাইহিসসালাম)
(৩৭) হযরত আমির ইবনে জানাদা (আলাইহিসসালাম)
(৩৮) হযরত নাঈম ইবনে আজনাল (আলাইহিসসালাম)
(৩৯) হযরত সাদ ইবনে হার্স (আলাইহিসসালাম)
(৪০) হযরত জুহায়ের ইবনে কাইন (আলাইহিসসালাম)

(৪১) হযরত সালমান ইবনে মাযারিব (আলাইহিসসালাম)
(৪২) হযরত সাঈদ ইবনে উমার (আলাইহিসসালাম)
(৪৩) হযরত আব্দুল্লাহ্ ইবনে বাশীর (আলাইহিসসালাম)
(৪৪) হযরত ইয়াযীদ ইবনে জাঈদ কানদী (আলাইহিসসালাম)
(৪৫) হযরত হারব্ ইবনে ওমরুল কাইস (আলাইহিসসালাম)
(৪৬) হযরত জাহীর ইবনে আমির (আলাইহিসসালাম)
(৪৭) হযরত বাসীর ইবনে আমির (আলাইহিসসালাম)
(৪৮) হযরত আব্দুল্লাহ্ আরওয়াহ্ গাফ্ফারি (আলাইহিসসালাম)
(৪৯) হযরত জওন (আলাইহিসসালাম)
(৫০) হযরত আব্দুল্লাহ্ ইবনে আমির (আলাইহিসসালাম)
(৫১) হযরত আব্দুল আলা ইবনে ইয়াযীদ (আলাইহিসসালাম)
(৫২) হযরত সেলিম ইবনে আমির আজদী (আলাইহিসসালাম)
(৫৩) হযরত কাসিম ইবনে হাবীব (আলাইহিসসালাম)
(৫৪) হযরত জায়েদ ইবনে সেলিম (আলাইহিসসালাম)
(৫৫) হযরত নোমান ইবনে উমার আবদী (আলাইহিসসালাম)
(৫৬) হযরত ইয়াযীদ ইবনে সাবিত (আলাইহিসসালাম)
(৫৭) হযরত আমির ইবনে মুসলিম (আলাইহিসসালাম)
(৫৮) হযরত সাঈফ ইবনে মালিক (আলাইহিসসালাম)
(৫৯) হযরত জাবির ইবনে হাজ্জাতি (আলাইহিসসালাম)
(৬০) হযরত মাসঊদ ইবনে হাজ্জাতি (আলাইহিসসালাম)
(৬১) হযরত আব্দুল রহমান ইবনে মসঊদ (আলাইহিসসালাম)
(৬২) হযরত বাকের ইবনে হাই (আলাইহিসসালাম)
(৬৩) হযরত আম্মার ইবনে হাসান তায়ী (আলাইহিসসালাম)
(৬৪) হযরত যুরঘামা ইবনে মালিক (আলাইহিসসালাম)
(৬৫) হযরত কানানা ইবনে আতিক (আলাইহিসসালাম)
(৬৬) হযরত আকাবা ইবনে সুল্ছ (আলাইহিসসালাম)
(৬৭) হযরত হুর ইবনে ইয়াযীদ তামামি (আলাইহিসসালাম)
(৬৮) আকাবা ইবনে সুল্স (আলাইহিসসালাম)
(৬৯) হযরত হাবালা ইবনে আলী শিবানী (আলাইহিসসালাম)
(৭০) হযরত কানাব ইবনে উমার (আলাইহিসসালাম)
(৭১) হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াকতার (আলাইহিসসালাম)
(৭২) হযরত গোলামে তুরকি (আলাইহিসসালাম)

..✍️আশুরার দিন হযরত ইমাম হোসাইন (রাঃ) কে উদ্দেশ্য করে ঘরে মিষ্টি জাতীয় খাবার তৈরি করুন.যেমন পায়েশ বা অন্যান্ন মিষ্টি জাত...
25/06/2026

..✍️
আশুরার দিন হযরত ইমাম হোসাইন (রাঃ) কে উদ্দেশ্য করে ঘরে মিষ্টি জাতীয় খাবার তৈরি করুন.
যেমন পায়েশ বা অন্যান্ন মিষ্টি জাতীয় খাবার তৈরি করুন তারপর এই নিয়মে পরে নিন

১/ একবার দুরুদে ইব্রাহিম পরে ফু দিন
২/ "ইয়া আল্লাহু ইয়া ওয়াদুদু" ১১ বার পড়ে ফু দিন
৩/পুনরায় দুরুদে ইব্রাহিম পড়ে ফুঁ দিন
তারপর ঘরে সবাই কে এবং বাইরের ও ফকির মিসকিন কে খাওয়ালে সকল বালা মসিবত দূর হবে,ভাগ্যের চাকা ঘুরে যাবে- ঘরে সুখ-শান্তি, ভালোবাসা বাড়বে,জ্বীন, জাদু - টোনা থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ।
,

..✍️হযরত ইমাম হোসাইন (রা.)-এর বাণীগুলো মূলত সত্য, ন্যায়, আত্মমর্যাদা এবং আল্লাহর প্রতি গভীর আত্মসমর্পণের প্রতীক:কারবালা...
24/06/2026

..✍️
হযরত ইমাম হোসাইন (রা.)-এর বাণীগুলো মূলত সত্য, ন্যায়, আত্মমর্যাদা এবং আল্লাহর প্রতি গভীর

আত্মসমর্পণের প্রতীক:

কারবালার প্রান্তরে ও তাঁর জীবদ্দশায় দেওয়া কিছু বিখ্যাত ও শিক্ষণীয় বাণী নিচে উল্লেখ করা হলো:

আত্মীয়তার সম্পর্ক:

"যে ব্যক্তি চায় তার মৃত্যু যেন দেরীতে আসে এবং তার রিজিক বৃদ্ধি পায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।" অন্যায় ও প্রতিবাদ: "নিশ্চয়ই আমি মৃত্যুকে শাহাদাত ছাড়া অন্য কিছু মনে করি না এবং জালিমদের অধীনে জীবনযাপনকে ধিক্কারজনক ও যন্ত্রণাদায়ক বলে গণ্য করি।

"মানুষের মর্যাদা:

যে ব্যক্তি নিজেকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে সম্মানিত করে, আল্লাহ তাকে অন্য সবার সামনে সম্মানিত করেন। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানির মাধ্যমে সম্মান খোঁজে, আল্লাহ তাকে অপদস্থ করেন।

"ধৈর্য ও কৃতজ্ঞতা:

"ধন-সম্পদের প্রাচুর্যে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অভাবের সময় ধৈর্য ধারণ করা মুমিনের শ্রেষ্ঠ গুণ।"তাঁর এই অমর বাণীগুলো মানুষের জীবনে আত্মত্যাগের সাহস ও সত্যের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়।
.✍️
Ruhani Sangkat Mochan
মোঃ সেলিম হাসান।

..✍️মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ৬১ হিজরির ১০ মহররম (১০ অক্টোবর, ৬৮০ খ্রিস্টাব্দে) ইরাকে...
24/06/2026

..✍️
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ৬১ হিজরির ১০ মহররম (১০ অক্টোবর, ৬৮০ খ্রিস্টাব্দে) ইরাকের কারবালার প্রান্তরে উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার নির্দেশে নির্মমভাবে শহীদ হন। অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি পরিবার ও অল্প সংখ্যক সঙ্গীদের নিয়ে এই আত্মত্যাগ করেন।কারবালার

ঘটনার পেক্ষাপট ও শাহাদাতকারণ:

উমাইয়া খলিফা মুয়াবিয়া (রাঃ)-এর মৃত্যুর পর ইয়াজিদ খলিফা হিসেবে জোরপূর্বক ক্ষমতা দখল করেন। ইয়াজিদের অনৈসলামিক শাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে হযরত হোসাইন (রাঃ) বাইয়াত (আনুগত্যের শপথ) করতে অস্বীকৃতি জানান।

কুফাবাসীদের আমন্ত্রণ:

কুফার অধিবাসীরা হোসাইন (রাঃ)-কে তাদের অঞ্চলে আমন্ত্রণ জানিয়ে ইসলামী খেলাফত পুনরুদ্ধারের আহ্বান জানায় । পথিমধ্যে কুফার গভর্নর ইয়াজিদের বাহিনী দ্বারা অবরুদ্ধ করা হলে তিনি কুফাবাসীদের সাহায্য পাননি ।শাহাদাত বরণ: ইয়াজিদের বিশাল সৈন্যবাহিনীর কাছে হোসাইন (রাঃ)-এর পরিবার এবং ৭২ জনের একটি ছোট কাফেলা আত্মসমর্পণে অস্বীকৃতি জানায়। ১০ মহররম অসম এই যুদ্ধে তিনি ও তার সঙ্গীরা শাহাদাত বরণ করেন।গুরুত্ব: তাঁর এই আত্মত্যাগ ইসলামী ইতিহাসে অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।.✍️
Ruhani Sangkat Mochan
মোঃ সেলিম হাসান।

..✍️হযরত আলী (রা.) ছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই, জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা। তিনি ৬০১ সা...
24/06/2026

..✍️
হযরত আলী (রা.) ছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই, জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা। তিনি ৬০১ সালে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই মহানবী (সা.)-এর স্নেহছায়ায় বেড়ে ওঠেন। সাহসী যোদ্ধা, ধার্মিক ও অসামান্য জ্ঞানের অধিকারী হিসেবে তিনি ইতিহাসে চিরস্মরণীয়।তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:ইসলাম গ্রহণ: কিশোর বয়সে প্রথম মুসলিমদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।উপাধি: তার বীরত্ব ও সাহসিকতার জন্য তাকে "আসাদুল্লাহ" বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করা হয়।

খিলাফতকাল:

৬৫৬ থেকে ৬৬১ সাল পর্যন্ত তিনি মুসলিম জাহানের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন।জীবনাবসান: ৬৬১ সালের জানুয়ারি মাসে (রমজান মাসে) কুফার মসজিদে ইবাদত করার সময় আততায়ীর বিষাক্ত তরবারির আঘাতে তিনি শহীদ হন।জ্ঞান ও বাণী: তিনি অত্যন্ত উচ্চমানের জ্ঞানী ছিলেন। তার বিখ্যাত বাণী ও উপদেশমালা নাহজুল বালাগাহ নামক গ্রন্থে সংকলিত হয়েছে।

সমাধিস্থল:
ইরাকের নাজাফে তার মাজার বা পবিত্র মাজার রয়েছে, যা মুসলিমদের জন্য একটি অন্যতম প্রধান তীর্থস্থান।হযরত আলী (রা.) সুন্নি সম্প্রদায়ের কাছে সর্বশেষ খলিফা এবং শিয়া সম্প্রদায়ের কাছে প্রথম ইমাম হিসেবে অত্যন্ত শ্রদ্ধার পাত্র।.✍️
Ruhani Sangkat Mochan
মোঃ সেলিম হাসান।

.....✍️রুকইয়াহ কী..?রুকইয়াহ হচ্ছে পবিত্র কুরআন এবং সহীহ হাদীসের আলোকে দোয়া ও নির্দিষ্ট আয়াত দ্বারা চিকিৎসা করার একটি...
24/06/2026

.....✍️
রুকইয়াহ কী..?

রুকইয়াহ হচ্ছে পবিত্র কুরআন এবং সহীহ হাদীসের আলোকে দোয়া ও নির্দিষ্ট আয়াত দ্বারা চিকিৎসা করার একটি ইসলামি পদ্ধতি। এটি মূলত জিন, শয়তানের আছর, কুমন্ত্রণা, জাদু, নজর এবং বিভিন্ন শারীরিক মানসিক রোগব্যাধি থেকে আত্মাকে রক্ষা করা ও আরোগ্য লাভের জন্য করা হয়। রুকইয়াহ কেবল শরীরিক নয়, বরং আত্মিক ও মানসিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ।

রুকইয়াহ কেন গুরুত্বপূর্ণ..?

১/ আল্লাহর ওপর নির্ভরতা বৃদ্ধি করে।

রুকইয়াহ আমাদের শিখায় যে আরোগ্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে, এতে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর নির্ভরতা বৃদ্ধি পায়।

2/ জাদু, জিন ও নজর থেকে রক্ষা:

জাদু, নজর, এবং জিনের প্রভাব অনেক সময় মানুষের শরীর ও মানসিক অবস্থায় খারাপ প্রভাব ফেলে। রুকইয়াহ এগুলো থেকে বাঁচার একটি ইসলামী সুরক্ষা ব্যবস্থা।

3/ হৃদয়কে প্রশান্তি দেয়:

কুরআনের আয়াত হৃদয়ে প্রশান্তি আনে, যেটা মানসিক চাপ বা আতঙ্ক কমাতে সাহায্য করে। অনেকেই আছেন হাজার হাজার টাকার ওষুধ খেয়েও, এখানে সেখানে ঘুরতে গিয়েও একটু শান্তি পান না। কিন্তু আপনি কুরআন পাঠ করে দেখুন দুনিয়ার সব শান্তি যেন আপনিই অনুভব করবেন।

4/ সুন্নাহ দ্বারা প্রমাণিত:

রাসূল (সা.) নিজেও রুকইয়াহ করতেন এবং অন্যদের করতে উৎসাহ দিতেন, বিশেষ করে আয়াতুল কুরসী, সুরা ফালাক, নাস ইত্যাদি পাঠের মাধ্যমে।

5/ বদ নজর বা ‘evil eye’ থেকে মুক্তি:

বদ নজরের বাস্তবতা ইসলাম স্বীকৃত দিয়েছে, এবং রুকইয়াহ এর সেরা প্রতিকার।

6/ বিকল্পহীন চিকিৎসা:

কুদৃষ্টি ও জ্বীন-জাদুর কারণে হওয়া রোগব্যাধি থেকে মেডিকেল চিকিৎসার কখনই আরোগ্য লাভ করতে পারবেন না। আর না অন্য কোনো পদ্ধতিতে। এসব থেকে সুস্থতার একমাত্র উপায় হচ্ছে রুকইয়াহ।

7/ কুরআনের রয়েছে আরোগ্য:

আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন কুরআনে শিফা, আরোগ্য বা নিরাময় আছে। সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। তাই যেকোনো রোগের জন্য উপযুক্ত চিকিৎসার পাশাপাশি কুরআন দিয়ে রুকইয়াহ করলে অধিক ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ।

সংক্ষেপে:রুকইয়াহ একটি পূর্ণতভাবে হালাল, নিরাপদ ও আখিরাতমুখী চিকিৎসা ব্যবস্থা, যা আত্মা ও দেহ উভয়ের সুস্থতার জন্যই জরুরি।.✍️
Ruhani Sangkat Mochan
মোঃ সেলিম হাসান।

..✍️জীবনে চলার পথে অনেক দৃষ্টি পড়ে। এখানে খারাপ ভালো উভয়ই রয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয়। মানুষ অসুস্থ হয়ে প...
24/06/2026

..✍️
জীবনে চলার পথে অনেক দৃষ্টি পড়ে। এখানে খারাপ ভালো উভয়ই রয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয়। মানুষ অসুস্থ হয়ে পড়ে। তবে এতে চিন্তার কিছু নেই।

কোরআন ও হাদিসের মাধ্যমে এসব বদ নজর থেকে চাইলে দূরে থাকা যায়। রাসুল সা. এর থেকে বাঁচার আমল ও দোয়া শিখিয়ে দিয়েছেন।

শরীর বন্ধ করতে যে দোয়া পড়বেন-

হজরত আবু সাঈদ রা. থেকে বর্ণিত, রাসুল সা. একবার কোনো এক রোগে আক্রান্ত হলেন। তখন জিবরাইল আ. নবীজি সা.-এর কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ! আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। জিবরাইল আ. তখন এ দোয়াটি পড়লেন,

بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ.

উচ্চারণ: ‘বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইয়িন ইউজিকা মিন শাররি কুললি নাফসিন আউ আইনিন হাসিদিন, আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা’।

অর্থ: আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি।’ (মুসলিম ৫৫১২)। সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফুঁ দিলে ইনশাআল্লাহ, ধীরে ধীরে বদ নজর কেটে যাবে।

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: ‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।’

অর্থ: ‘আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে, সকাল হওয়া পর্যন্ত তার ওপর হঠাৎ কোনো বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার ওপর হঠাৎ কোনো বিপদ আসবে না।’ (আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

এ ছাড়াও সুরা ইখলাস, ফালাক ও নাস তিনবার আক্রান্ত ব্যক্তিকে পড়ে ফুঁ দেওয়া। হজরত আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সুরা ফালাক ও নাস অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নিজ ভাষায়) জিন ও বদ নজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন।

পরে যখন সুরা দুটি অবতীর্ণ হলো, তখন ওই সুরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন।’ (তিরমিজি ২০৫৮).✍️
Ruhani Sangkat Mochan
মোঃ সেলিম হাসান।

..✍️সুস্বাস্থ্য ফিরে পেতে নবীজিকে ফেরেশতা জিবরাইলের দোয়া ও উপদেশমানবজীবনে সুস্বাস্থ্য কেবল দেহের নয়, আত্মা ও মন—সবকিছুর ...
24/06/2026

..✍️
সুস্বাস্থ্য ফিরে পেতে নবীজিকে ফেরেশতা জিবরাইলের দোয়া ও উপদেশ

মানবজীবনে সুস্বাস্থ্য কেবল দেহের নয়, আত্মা ও মন—সবকিছুর ভারসাম্য নিশ্চিত করারও গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদিসে বারবার দেহ ও আত্মার স্বাস্থ্যকে আল্লাহর অমূল্য নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে।

মহানবী (স.)-এর জীবন ও শিক্ষার মধ্যে সুস্থতা ও রোগমুক্তি সংক্রান্ত অসাধারণ নির্দেশনা পাওয়া যায়।

নবীজির শারীরিক দুর্বলতা ও জিবরাইলের আগমন
ঐতিহাসিক গ্রন্থগুলিতে বর্ণিত আছে, একবার নবীজি (স.) কিছুদিন শারীরিক দুর্বলতা অনুভব করেছিলেন। সেই সময় ফেরেশতা জিবরাইল (আ.) এসে তাঁর কাছে উপস্থিত হন এবং দুটি গুরুত্বপূর্ণ বিষয় শেখান—

১. আরোগ্যের দোয়া (রুকইয়াহ)

২. প্রাকৃতিক ও শক্তিবর্ধক খাদ্য গ্রহণ

সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (স.) যখন অসুস্থ হতেন, তখন ফেরেশতা জিবরাইল (আ.) এসে তাঁকে আরোগ্যের দোয়া শিখিয়ে দিতেন এবং আল্লাহর অনুমতিতে শিফার দোয়া পাঠ করতেন।

উচ্চারণ: “বিসমিল্লাহি উবরিক, মিন কুল্লি দা’ইন ইউশফিক, ও মিন শার্রি হাসিদিন ইযা হাসাদ, ও শার্রি কুল্লি যি আইনিন।”

অর্থ: “আল্লাহর নামে তোমাকে আরোগ্য দিচ্ছি; তিনি যেন সব রোগ থেকে তোমাকে সুস্থ করেন; হিংসুকের হিংসা থেকে এবং বদনজর দেওয়া সবার অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করেন।” (সহিহ মুসলিম, হাদিস: ২১৮৫; সহিহ বুখারি, হাদিস: ৫৭৩৮).✍️
Ruhani Sangkat Mochan
মোঃ সেলিম হাসান।

🕋 Ruhani Sangkat Mochan 🕌আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। Ruhani Sangkat Mochan চ্যানেলে আপনাকে স্বাগতম।...
24/06/2026

🕋 Ruhani Sangkat Mochan 🕌

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
Ruhani Sangkat Mochan চ্যানেলে আপনাকে স্বাগতম।...✍️
সেবা সমূহ
✅ যাদু ও জ্বীনের চিকিৎসা করা হয়
✅ তাবিজ, গণ্ডি ও জাদুর প্রভাব দূর করা
✅ পরিবারে জ্বীন ও মানুষের করা যাদু নষ্ট করা
✅ ঘর, বাড়িতে যাদু নষ্ট করা হয়
✅ব্যাবসা, বানিজ্য লক কাটানো হয়
✅শরীরে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব নষ্ট করা
✅চালান জ্বীন ও মরন বান কাটানো
✅অবৈধ সম্পর্ক চিন্হ করা ,
✅মুমিন বুযুর্গ জ্বীনের মাধ্যমে হাজিরা করা
✅দুষ্টু জ্বীন ও যাদুর কারনে বন্ধ্যাত্ব সমাধান
✅ যাদু বান কুফরি জ্বীন চালান রোগির কাজ করা হয়
✅ বদ নজর আলগা জ্বীন ছারানো হয়
✅ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা হয়
✅বশিকরণ করা হয় বৈধকাজে
✅ হারিয়ে যাওয়া ব্যাক্তিকে ফিরিয়ে আনা হয়
✅অবাধ্যকে বাধ্য করে বৈধ সম্পর্কে মহব্বত সৃষ্টি করা
✅ প্রবাসি জ্বীনে ধরা রোগীর চিকিৎসা করা হয়
ইসলামিক উপায়ে নিজের জীবনকে সুন্দর ও সংকটমুক্ত করতে সঠিক চিকিৎসা পেতে আজই আমাদের চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
যোগাযোগ👇
ওয়ার্সআপ-+8801788601375
ধন্যবাদান্তে Ruhani Sangkat Mochan
চিকিৎসকঃ মোঃ সেলিম হাসান।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ruhani Sangkat Mochan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruhani Sangkat Mochan:

Shortcuts

Share