06/06/2022
আমরা শোকাহত
দেশের এই মর্মান্তিক ও করুন সময়ে আমরা গভীরভাবে শোকাহত। কান্নাগুলো আর সহ্য করতে পারছি না। সীতাকুন্ডের অগ্নিকান্ডে কত মানুষ আহত-নিহত হয়েছেন, কত মানুষের আহাজারি। এ শোকের আমরা সবাই অংশীদার হয়ে থাকতে চেস্টা করি। এ বিপদের সময় সবাই এক হয়ে তাদের সহযোগিতা করার চেস্টা করি অন্তত সেবাটুকু দিয়ে হলেও। WeConnect এর চট্রগ্রাম ও সীতাকুন্ডের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে মান্নান ভাইয়া, তসলিম হোসেইন ভাইয়া, নাইম ভাইয়া, রোকেয়া আপু সহ আরও অনেক। সেখানে আমাদের প্রতিনিধিদের সাথে আপনাদের একাত্মতা কখনও ভুলতে পারবো না। আপনাদের এ ঋণ কখনও শোধ করতে পারবো না। আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, পথ দেখিয়ে যেভাবে আপনারা বড় মনের পরিচয় দিয়েছেন। আমরাও আপনাদের শ্রদ্ধাভরে আজীবন স্মরণ রাখবো। সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
WeConnect