DHost Theme Plugin Sell

DHost Theme Plugin Sell Domain Hosting and Affiliate Plugins sell available here.

>>>CPA & Affiliate with Email Marketing By SendBlaster
25/11/2018

>>>CPA & Affiliate with Email Marketing By SendBlaster

CPA & AFFILIATE SECRET METHOD 2018.ধন্যবাদ সবাইকে, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো CPA & Affilia...
12/05/2018

CPA & AFFILIATE SECRET METHOD 2018.

ধন্যবাদ সবাইকে, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো CPA & Affiliate Marketing এ কিভাবে অন্যান্য কেটাগরির তুলনায় কম সময় দিয়ে ভালো আর্ন করা যায়। মানে হলো আমি যে ম্যাথড টি দেখাবো তা দিয়ে কিভাবে ইন্সটেন্ট ইনকাম করা যায় এর সম্পূর্ণ একটি নতুন ম্যাথড এবং সাথে ইনকাম প্রুভ।

এই ম্যাথডের মাধ্যমে কি কি কাজ করতে পারবো তা জেনে নেই...
১। যে কোন Website এর ভিউ এবং Email Subscriber বাড়ানো যায় অতি সহজে।
২। আপনার YouTube Channel এর Subscriber, Like, Comments, View এবং Share বাড়াতে পারবেন।
৩। CPA & Affiliate এর যে কোন Promotional / Landing Page এর মার্কেটিং খুব সহজেই করা যায় টার্গেটেড পিপলদের কাছে।
৪। নির্দিষ্ট Country অনুযায়ী বা কেটাগরি অনুযায়ী Offer Promote করা যায়।
৫। Unlimited Text Send করা যায়।

এই কাজটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করুন ০১৯১১৯২৭৬৭৮ নাম্বারে এবং সম্পূ্র্ণ ভিডিও টি দেখুন।

[বিঃ দ্রঃ] এই ম্যাথডে কাজ করার জন্যে Software এবং VPN ফ্রি, শুধু USA Number Buy করতে হবে। Pls... like, comments, share করতে ভুলবেন না।

CPA & AFFILIATE SECRET METHOD 2018. All kind of Freelancing and Outsourcing advice update info available here. ধন্যবাদ সবাইকে, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি ন...

SendBlaster 4  The worlds most popular email marketing software. If you want to know more details so you can contact me....
27/03/2018

SendBlaster 4 The worlds most popular email marketing software. If you want to know more details so you can contact me.

অল্প পুঁজিতে কিভাবে বিজনেস শুরু করতে পারবেন...====================================এ লেখাটা তাদের ই জন্য যারা শুরু করতে চ...
21/09/2017

অল্প পুঁজিতে কিভাবে বিজনেস শুরু করতে পারবেন...
====================================
এ লেখাটা তাদের ই জন্য যারা শুরু করতে চাচ্ছেন। একদম ছোট করে। সবার প্রথমে এটাই বলতে চাই ইচ্ছাশক্তিটাই সবার আগে লাগবে এর পর বাকি সব কিছু।

# সার্ভিসমূলক বিজনেস করেনঃ
আগের লেখাতে ও এরকম একটা পয়েন্ট দিয়েছিলাম যে সার্ভিস ভিত্তিক কাজ করার জন্য, আপনি অনেক টাকার মাধ্যমে প্রোডাক্ট কিনলেন সেল করতে পারলেন না এটা প্রথমেই আপনার জন্য ভালো হবে না তাই সার্ভিস ভিত্তিক কিছু করা যায় কিনা দেখেন, যদি ই কমার্স লাইন এ হয় তাহলে ফেসবুক মার্কেটিং করতে পারেন, এমন প্রোডাক্ট সেল করতে সেল করতে পারেন যা আপনাকে অর্ডার করার পর ই বানাতে হবে অথবা কিনতে হবে যেমন শপিং ব্যাগ অথবা খাদ্যদ্রব্য। এভাবে শুরু করেন, দেখেন কেমন হয় এরপর জখন দেখবেন আপনার পেজ থেকে সেল হচ্ছে, আপনি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছেন তখন বড় ভাবে শুরু করেন।

# ওয়েবসাইট হিসেবে ফেসবুক ব্যবহার করেনঃ
আমার মনে হয় না প্রথমেই আপনার ওয়েবসাইট দরকার পড়বে, আপনি ফেসবুক এর একটা পেজ খুলে নেন, ফেসবুক এ আপনি প্রোডাক্ট এর পোস্ট করতে পারবেন, অ্যালবাম বানাতে পারবেন, অন্য পোস্ট করতে পারবেন, কমেন্ট এ অথবা মেসেজে আপনার ক্রেতার সাথে যোগাযোগ রাখতে পারবেন, আরো অনেক কিছু। তাই ওয়েবসাইট এ আপাতত দরকার আছে বলে আমার মনে হয় না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার ওয়েবসাইট থাকলে ও সেটা ফেসবুক এ মার্কেটিং করতে হবে।

# প্রথমেই অফিস নেয়ার দরকার নাইঃ
বিজনেস এর শুরুতেই অফিস নিলেন, প্রথম মাস থেকেই আপনার ভাড়া গুনতে হবে, আর প্রথম মাসে কি আপনার সেই টাকা আসবে? এখানে আপনার প্রস্তুতির ও দরকার আছে, তাই প্রথমে ঘর থেকেই শুরু করেন, আপনার একটা ফেসবুক পেজ তো আছেই, আপনি যদি টিম এর মাধ্যমে কাজ করতে চান তাহলে তাদের সাথে বাইরে কোন রেস্টুরেন্ট এ দেখা করতে পারেন, সুযোগ থাকলে আপনার বাসাতেই। অনেকেই জানতে চাইতে পারে অফিস আছে কিনা সে ক্ষেত্রে সত্যি কথাই বলেন আর তাকে আপনার বাসার অ্যাড্রেস দিতে পারেন যদি সে মনে করে সে আপনার সাথে যোগাযোগ করবে। অফিসের পিছনে ইনভেস্ট না করে সম্পর্কের প্রতি করেন, টাইম এর প্রতি করেন।

# লিফলেট, অ্যাড ইত্যাদি ইত্যাদি নাঃ
অনেকেই বিজনেস এর শুরুতেই লিফলেট, টিভি অ্যাড ইত্যাদি ইত্যাদির জন্য টাকা খরচ করে এটা না জেনেই যে সে যে বিষয় নিয়ে কাজ করবে সেটা আসলেই কাজ করবে কিনা, তাই প্রথমে এদিকে খরচ না করে আপনার সময় খরচ করেন, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন মানুষের সাথে কথা বলেন, আপনার মত বিজনেস করছে এরকম মানুষের সাথে কথা বলেন, মার্কেট বুঝার চেষ্টা করেন, মার্কেট এ সেই প্রোডাক্ট এর ডিম্যান্ড আছে কিনা এগুলা প্রথমে ঠিক করে নেন। না হলে লিফলেট, পোস্টার ইত্যাদি ইত্যাদি কোন কাজে আসবে না, মানুষ হয়তো দেখবে কিন্তু তারা আপনাকে জানে না তাই আপনার কাছে কিনবে না এটাই স্বাভাবিক।

# মানুষকে জানান আপনার কাজের কথাঃ
আপনি কাজ করছেন, ভালো একটা সার্ভিস দিতে চাচ্ছেন সেটা মানুষকে দেখান, জানান, সেটার জন্য ফেসবুক চমৎকার একটা মিডিয়া হিসেবে কাজ করতে পারে, সবাই মিলে কাজ করছেন ফেসবুক এর পেজে দেন, কোন মিটিং এ যাচ্ছেন সেটা ও জানান কি উদ্দেশ্য আপনার। আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান কি করতে চান আপনি, কিভাবে করতে চান ইত্যাদি। পেজ ফ্যানদের কাছে জানতে চান কিভাবে করলে ভালো হবে, তারা কি চায়। আপনার প্রোডাক্ট সেল হলে চেষ্টা করেন ক্রেতাদের ফিডব্যাক পেজে শেয়ার করতে।

ফেসবুক এর বিভিন্ন গ্রুপ এ জয়েন করেন, প্রোডাক্ট এর পোস্ট শেয়ার করার জন্য না, নিজেকে চেনানোর জন্য। অনেকেই গ্রুপ এ জয়েন করে পোস্ট শেয়ার করে আর ব্লক হয়ে যায়। তাই নিজেকে চিনান। বিভিন্ন উপকারী পোস্ট করেন গ্রুপ এ, কমেন্ট করেন, যাদের দেখবেন গ্রুপে নিয়মিত কাজ করছে তাদের সাথে ব্যাক্তিগত ভাবে যোগাযোগ করেন, পরামর্শ চান। মোট কথা টাকার থেকে আপনার সময় ইনভেস্ট করেন বেশি।

বাংলায় কন্টেন্ট লিখা ধৈর্য্যর ব্যাপার, যদি লিখাটি ভাল লাগে শেয়ার করতে ভুলবেন না, আপনার মতামত জানিয়ে কমেন্টও করতে পারেন |
ধন্যবাদ ।

যে ৭টা ব্যাপার বিজনেস এ করবেন না:============================ # শুধু মাত্র টাকার কথা চিন্তা করে বিজনেস করা:হেডিং দেখে এক...
19/09/2017

যে ৭টা ব্যাপার বিজনেস এ করবেন না:
============================
# শুধু মাত্র টাকার কথা চিন্তা করে বিজনেস করা:
হেডিং দেখে একটু অবাক হতেই পারেন, বিজনেস করবেন কিন্তু টাকার কথা চিন্তা করা যাবে না? টাকার কথা অবশ্যই চিন্তা করবেন আপনি কোন দান কেন্দ্র খুলে বসেন নাই তবে শুধু টাকার কথা চিন্তা করে বিজনেস করলে সেটা ঠিক হবে না। প্রথমে মানুষের উপকার করার চেষ্টা করেন, মন জয় করার চেষ্টা করেন তারপর টাকা এমনি ই আসবে। পৃথিবীর সফল উদ্যোগতাদের দেখুন, বিল গেটস জুকারবারগকে ইত্যাদি ইত্যাদি তারা “টাকা চাই” বলে শুরু করেছিলো? তারা তাদের বিজনেস এর মাধ্যমে কিছু নতুন করার চেষ্টা করেছে, সেটার মধ্যে একটা অর্থ ছিলো। তাই শুধু টাকার কথা চিন্তা করে বিজনেস শুরু না করলেই ভালো।

# নিখুত পরিকল্পনা করা:
আপনি কি করতে চান তার নিখুত পরিকল্পনা করেন অনেক সময় নিয়ে,এটা করবো,ওরকম ভাবে করবো ইত্যাদি ইত্যাদি, তারপর বাস্তবে প্রয়োগ করতে গিয়ে দেখেন পরিকল্পনার সাথে বাস্তবতার কোন মিল নাই তখন হতাশ হয়ে পরেন। তাই ঘরে বসে নিখুত পরিকল্পনা করে খুব একটা লাভ হয় না, অল্প অল্প পরিকল্পনা করুন, সেটা বাস্তবে প্রয়োগ করুন, সেখানে ভুল হতে পারে সেটা থেকে শিক্ষাগ্রহণ করুন, বায়ার কি চায় যেটা আপনি করছেন না সেগুলি ভালো করে বুঝুন, আবার অল্প পরিকল্পনা করে কাজ শুরু করুন।

# টাকা খরচ করবে কোথায়:
অনেকেই বুঝে না টাকা কোথায় খরচ করবে? কয়েক লাখ টাকা আছে চিন্তা শুরু হয়ে যায় কিভাবে সেগুলা কাজে লাগানো যায়, আসলে শুধু টাকার মাধ্যমে বিজনেস হয় না,বিজনেস করতে আপনার ওয়েবসাইট এর দরকার নাই, আপনার অফিস এর দরকার নাই, আপনার গাড়ির দরকার নাই, আপনার দরকার আপনাকে, আপনার পরিশ্রমকে, আপনার সময়কে, বিজনেস এর জন্য আপনার টাকার দরকার নাই আপনার দরকার কাজের, আপনার কি পরিকল্পনা সে অনুযায়ী সাধারন মানুষের সাথে কথা বলেন, দেখেন সাধারন মানুষ কি চায় কেমন ভাবে চায়।

# একা একা সব কিছু করতে চাওয়া:
অনেকেই একা একা অনেক কিছু করতে চায়, এটা মনে হয় খুব ভালো সিদ্ধান্ত না,আপনি একা একা কিছু করতে পারবেন না, আপনার বিভিন্ন মানুষের সহযোগিতা লাগবে, এমন না যে আপনাকে সবাইকে বেতন এর মাধ্যমে রাখতে হবে, অনেকেই আছে কাজ শিখতে চায় তাদের সুযোগ দিন, এমন কাজ আছে যেগুলা সারাদিন ধরে করার প্রয়োজন হয় না সে ক্ষেত্রে ২-৩ ঘন্টার জন্য পার্ট টাইম জবের সুযোগ দিন, সবাইকে মাসে একবার এক সাথে ডাকুন আপনার পরিকল্পনার কথা বলুন, তাদের কাছে আইডিয়া চাইতে পারেন।

# ভুল কারো সাথে পার্টনারশিপ এ যাওয়া:
শুধু টাকা দিবে এটা চিন্তা করে কারো সাথে পার্টনারশিপে যাওয়া ঠিক হবে না, এখানে আপনার মতে সাথে তার মতের মিল আছে কিনা, আপনি যে বিজনেস করতে চাচ্ছেন সে বিজনেস সম্পর্কে তার ভালো ধারনা আছে কিনা আরো অনেক কিছু চিন্তা করে পার্টনারশিপ এ যান, একজনের সাথে অপ্ল কিছু পরিচয় হলো, ভালো একটা আইডিয়া পেলেন আর শুরু করে দিলেন একসাথে সেটা মনে হয় ঠিক হবে না। একটা বিজনেস এ সব সময় ভালো সময় যায় না তাই যখন সময় খারাপ যাবে তখন হয়তো তার সাথে সমস্যা তৈরি হবে আপনার, তাই ভালো হয় অনেক ভালো সম্পর্ক আছে কারো সাথে, বিশ্বাস আছে, আপনার বিজনেস সম্পর্কে ধারনা আছে ইত্যাদি এরকম মানুষের সাথে কাজ করলেই ভালো হবে আপনার জন্য। সব থেকে গুরুত্বপূর্ণ হলো বিজনেসটা আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ তার কাছে ও সেরকম গুরুত্বপূর্ণ হতে হবে।

# হতাশ হয়ে যাওয়া:
আপনি দিন রাত কষ্ট করছেন, নিজের দিকে খেয়াল না করে আপনার বিজনেসকে উঠানোর চেষ্টা করছেন, অনেক স্বপ্ন আপনার মধ্যে যে আপনি সবাইকে প্রমান করবেন আপনি পারেন কিন্তু কোনভাবেই হচ্ছে না আপনি হতাশ হয়ে যাচ্ছেন, পার্টনারকে ও বলে দিলেন আপনি আর করবেন না ইত্যাদি। এটা করা যাবে না, এরকম হলে ভুল থেকে শিক্ষা নিতে হবে, এখন হয়তো চিন্তা করবেন ভুল কি সেটাই তো ধরতে পারছি না তাহলে সফল উদ্যোগতাদের জীবনী পরতে হবে, তারা কিভাবে কঠিন সময় পার করেছে, কিভাবে মোকাবেলা করেছে ইত্যাদি। দরকার হলে কিছুদিন চাপ মুক্ত থাকেন, ঘুরতে চলে যান, নিজের উপর বিশ্বাস নিয়ে আসেন যেটা অন্য কেউ এনে দিতে পারবে না, নিজেকে বুঝাতে হবে যে আমি পারবো, এখন যেরকম পারি তার থেকে ভালো ভাবে পারবো।

# ভুল প্রোডাক্ট নিয়ে কাজ করা:
এখানে অনেকেই একমত না হতে পারেন, তবে ভালো হয় প্রথমেই প্রোডাক্ট কিনে বিক্রির বিজনেস না করে কিছু সার্ভিস এর মাধ্যমে বিজনেস শুরু করা, তাহলে যেটা হবে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না অথবা কম ইনভেস্ট করতে হচ্ছে, ক্ষতির সম্ভবনা ও কম। অনেকেই কিন্তু প্রথমেই অনেক প্রোডাক্ট কিনছে, কিনে এনে রেখে দিচ্ছে। সেটার মার্কেটিং করছে নতুন বিজনেস তাই হয়তো সেল পাচ্ছে না তাহলে কিন্তু আর্থিক ক্ষতি আর হতাশা চলে আসতে পারে, তাই কিছু সার্ভিস ভিত্তিক বিজনেস এর মাধ্যমে শুরু করতে পারেন, এখানে আপনার টাইম ছাড়া আর কিছুই ইনভেস্ট করতে হবে না, আর এই সময়ে আপনি অনেক কিছু শিখবেন অনেক কিছু বুঝবেন,যেমন আপনি একটা ভুল করলেন সার্ভিস দিতে গিয়ে এখানে আপনি আপনার পরিকল্পনা পরিবর্তন করতে পারবেন,এখানে আপনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন না, এই বিজনেস থেকে আয় করা অর্থ জমান তারপর সেখান থেকে প্রোডাক্ট কিনেন তবে প্রোডাক্ট কিনার আগে বুঝে নিবেন কোন প্রোডাক্ট এর কিরকম চাহিদা।
প্রোডাক্ট এর মাধ্যমে ও যে শুরু করা যাবে না সেটা কিন্তু না সেটা হলে অল্প করে শুরু করেন, যাদের কাছ থেকে প্রোডাক্ট আনবেন তাদের সাথে কথা বলে দেখেন প্রোডাক্ট বিক্রি না হলে তারা সেটা ফেরত নিবে কিনা অথবা অন্য কোন উপায় বের করা যায় কিনা সেটা চিন্তা করেন। আপনি এক সাথে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন বিক্রি হলো না সেটা কিন্তু অনেক কষ্টকর হবে আপনার জন্য।

যদি লিখাটি ভাল লাগে শেয়ার করতে ভুলবেন না, আপনার মতামত জানিয়ে কমেন্টও করতে পারেন |
ধন্যবাদ ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DHost Theme Plugin Sell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share