09/02/2026
নিয়োগ বিজ্ঞপ্তি | ইউএস-বাংলা এয়ারলাইন্স
জিএসই অপারেটর (ড্রাইভার) পদে জরুরি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতা:
• এসএসসি পাস (ন্যূনতম GPA 3.00)
• অটো ও ম্যানুয়াল গাড়ি চালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা
• বয়স ২৫–৩৫ বছর
• BRT ইস্যুকৃত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স (হালকা/মাঝারি/ভারী)
• দৃষ্টি ৬/৬
• উচ্চতা ন্যূনতম ৫'৪" (১৬৩ সেন্টিমিটার)
• অধূমপায়ী এবং কোনো ফৌজদারি মামলায় জড়িত নন
• এয়ারলাইন্সে GSE অপারেটর হিসেবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো বিমানবন্দর
ডিউটি: ৮ ঘণ্টা প্রতি শিফট
গ্রাউন্ড হ্যান্ডলিং যন্ত্রপাতি অপারেট করা, যেমন: ব্যাগেজ টো ট্রাক্টর, এয়ারক্রাফট টো ট্রাক্টর, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার কন্ডিশনিং ভ্যান, ওয়াটার কার্ট, ফ্লাশ কার্ট, বেল্ট লোডার, প্যাসেঞ্জার স্টেপ, এয়ার স্টার্টিং ইউনিট, ক্যাটারিং হাই লিফট ইত্যাদি।
বেতন ও সুবিধা:
• মাসিক বেতন ৩০,০০০ টাকা
• খাবার/খাবার ভাতা
• বছরে ২টি উৎসব ভাতা
• চিকিৎসা বিমা ও অন্যান্য সুবিধা
আবেদন করতে যা লাগবে:
• আপডেটেড সিভি
• ড্রাইভিং লাইসেন্সের ছবি (সামনে-পেছনে)
• শিক্ষাগত সনদের কপি
আবেদনের শেষ তারিখ: ২১-০২-২৬
আবেদন লিংক: https://forms.gle/JvHJWw6EVR7b1Dkk6
বিঃদ্রঃ নিয়োগের কোনো পর্যায়েই টাকা বা ব্যাংক ড্রাফট লাগে না। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারে ডাকা হবে। কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয়।