18/12/2022
শিশুটির সন্ধান পেতে পোস্টটি শেয়ার করুন
রহস্যজনকভাবে নিখোঁজ ১০ বছরের শিশুকন্যা নুপুর
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে নুপুর নামের ১০ বছরের এক শিশুকন্যা।
গত শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে এই ফুটফুটে শিশুকন্যাটির কোন খোঁজ মিলছে না। এ ব্যাপারে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় অবহিত করা হয়েছে।
কেউ এই শিশুটির সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
মোবাইল নাম্বার- 01812208959/ 01892396113