NB News

Website

NB News NB News

28/08/2026

গ্যাস সংকট ও রাজনীতি নিয়ে সরকারের সমালোচনায় জামায়াত আমির
রাজনীতি ডেস্ক:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গ্যাস সংকট ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, জনগণের অধিকার ক্ষুণ্ন হলে তা প্রতিরোধ করা হবে।
এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, গ্যাস সংকট মোকাবিলায় সরকার জনবান্ধব ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি বিএনপিরও সমালোচনা করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করলে রাজনৈতিকভাবে এর পরিণতি ভোগ করতে হবে।
ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, দেশে নতুন করে কোনো স্বৈরাচারী শাসনের উদ্ভব মেনে নেওয়া হবে না। পাশাপাশি শিক্ষাঙ্গন ও জাতীয় বিভিন্ন ইস্যুতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

হরমুজ প্রণালি চালুর সম্ভাবনায় বিশ্ববাজারে কমল তেলের দামআন্তর্জাতিক ডেস্ক:হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্...
07/08/2026

হরমুজ প্রণালি চালুর সম্ভাবনায় বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
মার্কিন কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে ডব্লিউটিআই তেলের দামও ৫ শতাংশের বেশি কমে প্রায় ৭৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে অগ্রগতি হয়েছে। যদিও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
এদিকে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করলেও ওমানের মাধ্যমে চলমান আলোচনা ইতিবাচক বলে জানিয়েছে। বিশ্লেষকদের মতে, প্রণালিটি পুরোপুরি সচল হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে এবং তেলের দামে আরও স্থিতিশীলতা আসতে পারে।

শেখ হাসিনা দেশে ফিরবেন' মনে করেন — রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে ,ত...
06/08/2026

শেখ হাসিনা দেশে ফিরবেন' মনে করেন — রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে ,তার ব্যক্তিগত মতামত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় এ দেশে ফিরে আসবেন।

বুধবারে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। এসব বিষয় বিবেচনায় তার ধারণা, তিনি দেশে ফিরবেন"।
রুমিন ফারহানা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করার ব্যাপারে বলেন 'বর্তমান সময়ে সামাজিক ও ডিজিটাল মাধ্যমের কারণে কোনো বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, মতপ্রকাশের ক্ষেত্রে সবার জন্য একই নীতি থাকা উচিত'।
তাহলে কি সত্যিই দেশে ফিরছেন পতিত সরকার শেখ হাসিনা?
আপনার কি মনে হয় ?আপনি কি রুমিন ফারহানার মতের সাথে একমত ? অবশ্যই আপনার মূল্যবান মতবাদ কমেন্টে জানান!

আজ ৫ ই আগস্ট!২০২৪ সালের এই দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল বাংলাদেশের মুক্তি কামি জনগণের গণঅভ্যুত্থানের মাধ্য...
05/08/2026

আজ ৫ ই আগস্ট!
২০২৪ সালের এই দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল বাংলাদেশের মুক্তি কামি জনগণের গণঅভ্যুত্থানের মাধ্যমে।
সমস্ত দেশের জনগণ রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন।
বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী ছাত্র-জনতার রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সময়ের ইতিহাস নয়, এটি দেড় দশকেরও বেশি সময় ধরে চলা জনগণের অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তির সনদ হিসেবে বিবেচিত হয়।
অসংখ্য মানুষের তাজা প্রাণের বলিদান এর ফলে আমাদের এই অর্জন।
আজকের এই দিনে সকল শহীদ বীর ছাত্রজনতাকে দেশবাসী শ্রদ্ধা ভরে স্মরণ করে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when NB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share