03/07/2026
❌স্টার্টআপ না - ✅ বিজনেস করেন ।
বাংলাদেশে “স্টার্টআপ” শব্দটা এখন glamorous হয়ে গেছে। তরুণরা unicorn এর স্বপ্ন দেখছে। কিন্তু কেউ uncomfortable সত্যিটা বলছে না — তাই আমি বলছি।
আমি নিজে funding থাকা সত্ত্বেও একাধিক স্টার্টআপ করেছি এবং সবগুলো ফেল করেছি। হ্যাঁ, ফেল। তাই এটা আমার theory না — আমার নিজের অভিজ্ঞতা।
ফ্যাক্ট ১ — ৯০% স্টার্টআপ ফেল করে।
এটা ধারণ না, এটা global data। ১০টার মধ্যে ৯টাই বন্ধ হয়ে যায়। যেটা টিকে থাকে সেটাও profitable হতে ৮-১০ বছর লাগে। ৮-১০ বছর অনেক লম্বা সময়।
ফ্যাক্ট ২ — বাংলাদেশের একমাত্র unicorn bKash।
গত ১৫ বছরে শত শত founder, কত শত স্টার্টআপ — unicorn মাত্র একটা।
কিন্তু সেই একটার গল্পটা জানেন ?
bKash এর founder Kamal Quadir — Bangladeshi-American, পড়েছেন Oberlin College এবং MIT Sloan এ। কোম্পানি শুরু হয়েছে BRAC এর ৫১% মালিকানায় এবং আমেরিকান বিনিয়োগকারীদের নিয়ে। তারপর এসেছে World Bank এর IFC, Bill & Melinda Gates Foundation, Alipay, SoftBank — মোট $261 million funding।
MIT। BRAC। World Bank। Gates Foundation। SoftBank।
আপনার কি এই network আছে?
ফ্যাক্ট ৩ — গরীবের সার্কেলও গরীব।
Startup এ funding লাগে। Funding আসে network থকে। Network আসে পরিবার, বন্ধু, পরিচিত মহল থেকে। সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সার্কেলে IFC বা SoftBank নেই। এটা কারো দোষ না — এটা বাস্তবতা।
তাহলে কী করবেন?
একটা ছোট বা মাঝারি বিজনেস শুরু করবেন। যেটায় —
প্রথম দিন থেকে আয় আছে।
৮-১০ বছর অপেক্ষা করতে হয় না।
পরিবার বোঝে, সম্মান করে।
বিয়ের বাজারেও দাম আছে।
স্টার্টআপ ফেল হলে শুধু টাকা যায় না। যায় বছরের পর বছর সময়, সম্পর্ক, মানসিক স্বাস্থ্য, এবং জীবনের সেরা সময়।
আমি জানি, আমি স্টার্টআপ করছি।
বড় স্বপ্ন দেখুন। কিন্তু বাস্তব পথে হাঁটুন।