20/09/2026
একজন বাংলাদেশি প্রবাসী।
আমি One Direction IT-Agency -এর কাছ থেকে একটি ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল সেবা গ্রহণের উদ্দেশ্যে যোগাযোগ করি। তাদের সাথে আলোচনার মাধ্যমে নিম্নলিখিত শর্তে আমাদের চুক্তি হয়
চুক্তি অনুযায়ী তারা যেসব সেবা দেওয়ার কথা ছিল:
১. আমার জন্য একটি ডোমেইন ও হোস্টিং প্রদান করবে।
তা আমি পাইনি
২. একটি সম্পূর্ণ কার্যকর ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবে।
৩. page, Facebook Business Account, Instagram Account এবং TikTok Account তৈরি ও সঠিকভাবে সেটআপ করবে।
৪. প্রায় ২০,০০০ টাকা মূল্যের পণ্য সংগ্রহ করে বিক্রির ব্যবস্থা করবে।
৫. ডিজিটাল মার্কেটিং ও বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ৫–৭ দিনের মধ্যে প্রথম স্টক বিক্রি শেষ করার চেষ্টা করবে এবং নিয়মিত ব্যবসা পরিচালনা করবে।
আর্থিক লেনদেন
আমাদের মোট চুক্তির মূল্য ছিল ৪৫,০০০ টাকা, যার মধ্যে—
• সার্ভিস চার্জ: ২৫,০০০ টাকা
• পণ্যের মূল্য: ২০,০০০ টাকা
আমি তাদের কাছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মোট ৪০,০০০ টাকা পরিশোধ করি।
প্রথম কিস্তি:
• ১৭/০৪/২০২৬
• ১০,০০০ টাকা
দ্বিতীয় কিস্তি:
• ১৯/০৫/২০২৬
• ৩০,০০০ টাকা
চুক্তি অনুযায়ী বাকি ৫,০০০ টাকা আমি কাজ সম্পূর্ণ হওয়ার পর পরিশোধ করার কথা জানাই।
আমার অভিযোগ
অর্থ গ্রহণের পর তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন করেনি।
• যে ওয়েবসাইট তৈরি করেছে, সেটি কার্যকরভাবে ব্যবসা পরিচালনার উপযোগী নয়।
• page তৈরি করলেও সেটি সঠিকভাবে অপ্টিমাইজ বা ব্যবসার জন্য প্রস্তুত করেনি।
• Facebook Business Account, Instagram এবং TikTok Account তৈরির প্রতিশ্রুতি পূরণ করেনি।
• পণ্যের বিক্রয় ও মার্কেটিং পরিকল্পনা বাস্তবায়ন করেনি।
• ৫–৭ দিনের মধ্যে স্টক বিক্রির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
পরবর্তীতে আমি বিষয়টি জানতে চাইলে তারা বারবার "আজ হবে", "কাল হবে" বলে সময়ক্ষেপণ করতে থাকে। অনেক অনুরোধের পর তাড়াহুড়ো করে কিছু বিজ্ঞাপন চালায় এবং অল্প কিছু পণ্য বিক্রি হলেও তা অত্যন্ত অনিয়মিত ও অপরিকল্পিতভাবে করে।
আজ প্রায় তিন মাস অতিক্রম হলেও তারা চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেনি।
আমি যখন কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাই বা সমাধান চাই, তখন তারা সহযোগিতা না করে উল্টো আমাকে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করার মতো আচরণ করে।
আমি তাদের স্পষ্টভাবে জানিয়েছিলাম যে, আমার স্টক সম্পূর্ণ বিক্রি শেষ করে দিন, এরপর আমি বাকি ৫,০০০ টাকা সার্ভিস চার্জ পরিশোধ করব। কিন্তু তারা সেই কাজও করেনি। বর্তমানে আমার পরিশোধকৃত ৪০,০০০ টাকা তাদের কাছে রয়েছে এবং আমি কোনো সন্তোষজনক সেবা পাইনি।
আমার কাছে এই ঘটনার সকল প্রমাণ রয়েছে, যার মধ্যে রয়েছে—
• ব্যাংক ট্রান্সফারের রসিদ
• Messenger ও WhatsApp কথোপকথন
• কল লগ
• প্রতিষ্ঠানের ফেসবুক পেজ
• অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও নথি
এছাড়াও, আমার সাথে যোগাযোগ করা আরও কয়েকজন প্রবাসী একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে আমি এই অভিযোগে শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতা এবং আমার কাছে থাকা প্রমাণের ভিত্তিতেই প্রতিকার প্রার্থনা করছি।