21/07/2025
রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি হৃদয় আজ বেদনার্ত। জাতির জন্য এটি একটি গভীর বেদনার সময়।
বিদেহী আত্মারা চির শান্তিতে বিশ্রাম করুন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সর্বশক্তিমান আল্লাহ শোকাহত সকলকে ধৈর্য, শক্তি এবং আরোগ্য দান করুন।