মাহমুদুল হাসান মারুফ

মাহমুদুল হাসান মারুফ Founder & CEO at Infinity Marketr | Technical SEO & Digital Growth Strategist

Maruf Tech, founded by the visionary Mahmudul Hasan Maruf, stands as a beacon in the digital landscape of Bangladesh. As a local SEO expert in Bangladesh, Maruf has guided his company to deliver the best SEO service in Bangladesh. With a client-centric approach, Maruf Tech ensures businesses shine online, making them easily discoverable with top-notch SEO strategies. Whether you're searching for 'SEO service near me' or seeking outstanding expertise, Maruf Tech is your ultimate destination. Experience transformative results and drive your online presence with Mahmudul Hasan Maruf's seasoned guidance and exceptional SEO service.

Airtel নাকি শেষমেশ Circle বানানটাই ভুল করে বসল? অ্যাপ আপডেট করতেই অনেকের চোখ কপালে!​সকালে ঘুম থেকে উঠে ফোনে খেয়াল করলাম ...
19/08/2026

Airtel নাকি শেষমেশ Circle বানানটাই ভুল করে বসল? অ্যাপ আপডেট করতেই অনেকের চোখ কপালে!

​সকালে ঘুম থেকে উঠে ফোনে খেয়াল করলাম Airtel অ্যাপটার চেহারা বদলে গেছে। নাম দেখাচ্ছে "Cirkle"।

​প্রথম দেখায় পরিচিত এক ছোট ভাই বলেই ফেলল, "এত বড় কোম্পানি, শেষমেশ Circle বানানটাই ভুল করল!"

​তার কথা শুনে বেশ হাসি পেল। কারণ বিষয়টা কিন্তু মোটেও ভুল বানান নয়, এটাই হলো ব্র্যান্ডিংয়ের কৌশল।

​একটু ভেবে দেখুন, বিকাশ যদি "bKash" না হয়ে ব্যাকরণ মেনে "bCash" হতো, তবে কি সেটা আজকের মতো ইউনিক ব্র্যান্ড হয়ে উঠত?

ঠিক একইভাবে, আমরা যখন নিজেদের এজেন্সির নাম ঠিক করি, তখন Marketer থেকে ‘e’ বাদ দিয়ে রেখেছিলাম Infinity Marketr.

​উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল। চেনা শব্দের ভিড়ে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা এবং মানুষের মনে গেঁথে যাওয়া।

​তবে আসল কথা এখানে নয়। নাম আপনি 'Circle' রাখেন বা 'Cirkle', আসল ম্যাজিক কিন্তু নামের বানানে থাকে না। ম্যাজিক থাকে নামের পেছনের কমিটমেন্ট এবং ট্রাস্টে।

​আপনি যখন একটি ই-কমার্স ব্যবসা চালান, কাস্টমার শুধু আপনার চমৎকার লোগো বা সুন্দর নাম দেখে কেনাকাটা করে না। তারা খোঁজে ভরসা। তাদের মন জয় করতে প্রয়োজন:

• ​একটি ইউজার-ফ্রেন্ডলি ও দ্রুতগতির ওয়েবসাইট
• ​স্বচ্ছ ও নির্ভুল প্রোডাক্ট ইনফরমেশন
• ​সার্চ ইঞ্জিনে সঠিক সময়ে সঠিক মানুষের সামনে পৌঁছানোর বিশ্বাসযোগ্য উপস্থিতি

লোগো বা নাম কেবল দরজা খুলে দেয়, কিন্তু কাস্টমারকে ধরে রাখে তার পাওয়ার অভিজ্ঞতা। আর এই জায়গাতেই Infinity Marketr কাজ করে।

আমরা শুধু একটা ব্র্যান্ড দাঁড় করাই না, বরং এমন একটি শক্ত টেকনিক্যাল ও এসইও প্ল্যাটফর্ম তৈরি করে দিই, যেন আপনার ই-কমার্স স্টোরটির ওপর ক্রেতার অন্ধবিশ্বাস তৈরি হয়।

​আপনার বিজনেসে এমন কোনো উপলব্ধির অভিজ্ঞতা আছে কি? কমেন্টে শেয়ার করুন।

​

সার্চ ইঞ্জিনের যুগ দ্রুত পরিবর্তিত হয়ে এখন এআই ইঞ্জিন অপ্টিমাইজেশনের দিকে মোড় নিচ্ছে। বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ...
15/08/2026

সার্চ ইঞ্জিনের যুগ দ্রুত পরিবর্তিত হয়ে এখন এআই ইঞ্জিন অপ্টিমাইজেশনের দিকে মোড় নিচ্ছে।
বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে পণ্যের জেনেরিক বিবরণ কপি-পেস্ট করে ট্র্যাফিক পাওয়ার দিন দ্রুত ফুরিয়ে আসছে।
ChatGPT, Perplexity কিংবা Google Overviews-এর মতো আধুনিক এআই মডেলগুলো এখন শুধু কি-ওয়ার্ড খোঁজে না, খোঁজে ডেটা অথেন্টিসিটি।

​যেসব প্ল্যাটফর্ম তাদের প্রোডাক্ট পেজে জেনেরিক তথ্যের বাইরে গিয়ে ফার্স্ট-পার্টি ডেটা যুক্ত করছে, এআই মডেলগুলো তাদেরই মূল রেফারেন্স বা সাইটেশন সোর্স হিসেবে নির্বাচন করছে।

​লোকাল ই-কমার্সে এই ভিজিবিলিটি নিশ্চিত করতে ৩টি স্পেসিফিক পরিবর্তন আনা প্রয়োজন:

• ​লোকাল সাইজিং গাইড: আন্তর্জাতিক সাইজ চার্ট সরাসরি ব্যবহার না করে স্থানীয় বডি মেজারমেন্ট এবং ফিটিং নোট দেওয়া। যেমন: "আমাদের ফেব্রিক ২য় ওয়াশের পর ০.৫ ইঞ্চি পর্যন্ত সঙ্কুচিত হতে পারে।"

• ​ইন-হাউস টেস্ট রেজাল্ট: পণ্যের নিজস্ব পারফরম্যান্স ডেটা যোগ করা। যেমন: ব্যাটারির রিয়েল-লাইফ ব্যাকআপ টাইম, কালার-ফাস্টনেস টেস্টের স্কোর, কিংবা ড্রপ টেস্টের ফলাফল।

• ​স্ট্রাকচার্ড টেকনিক্যাল স্পেসিফিকেশন: পণ্য তৈরির উপাদান, কেয়ার ইন্সট্রাকশন এবং সুনির্দিষ্ট ডায়মেনশন স্কিমা মার্কআপসহ স্পষ্ট টেবিলে উপস্থাপন করা।

​এআই সার্চ বটগুলো যখন কোনো স্পেসিফিক কোয়েরির উত্তর তৈরি করে, তখন তারা এই ধরনের যাচাইকৃত এবং কাঠামোগত তথ্যকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করে সরাসরি তাদের জবাবে যুক্ত করে। এর ফলে শুধু ফ্রি রেফারেল ট্র্যাফিকই আসে না, ওয়েবসাইটের কনভার্সন রেট এবং ব্র্যান্ড ট্রাস্ট দুটোই বৃদ্ধি পায়।

Infinity Marketr কাজ করছে দেশীয় ই-কমার্স ব্র্যান্ডগুলোর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে এই নতুন সার্চ বাস্তবতার উপযোগী করে তুলতে।

আমরা শুধু ট্র্যাডিশনাল এসইও করি না, বরং প্রোডাক্ট পেজ অপ্টিমাইজেশন, স্ট্রাকচার্ড ডেটা আর্কিটেকচার এবং এআই-ফার্স্ট কনটেন্ট ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের মাধ্যমে ব্র্যান্ডকে সার্চ ইঞ্জিনের প্রাইমারি সোর্সে পরিণত করি।

​নতুন সময়ের কাস্টমার সামলাতে আপনার বিজনেসের প্রধান স্ট্র্যাটেজি কোনটি? কমেন্টে জানান।

বিজ্ঞাপনে খরচ করছেন, ওয়েবসাইটে ভিজিটরও আসছে, কিন্তু আশানুরূপ সেলস পাচ্ছেন না?​বেশিরভাগ সময় সমস্যা আপনার প্রোডাক্টে থাকে ...
14/08/2026

বিজ্ঞাপনে খরচ করছেন, ওয়েবসাইটে ভিজিটরও আসছে, কিন্তু আশানুরূপ সেলস পাচ্ছেন না?

​বেশিরভাগ সময় সমস্যা আপনার প্রোডাক্টে থাকে না; সমস্যা থাকে ওয়েবসাইটের এমন কিছু টেকনিক্যাল বা SEO ভুলে, যা সাধারণ চোখে ধরা পড়ে না।

​স্লো লোডিং স্পিড, ব্রোকেন লিংক, ভুল মেটা ট্যাগ কিংবা চেকআউট পেইজের লুকানো কোনো বাগ হয়তো আপনার সম্ভাব্য কাস্টমারদের ফিরিয়ে দিচ্ছে।

​আপনার ই-কমার্স ওয়েবসাইটের বর্তমান অবস্থা কী এবং কোথায় কোথায় ইরর বা ইস্যু আছে, তা সঠিকভাবে খুঁজে বের করতে Infinity Marketr দিচ্ছে একটি কমপ্লিট ফ্রি ওয়েবসাইট অডিট।

​এই ফ্রি অডিটে যা যা চেক করা হবে:
•​ টেকনিক্যাল ও স্পিড ইস্যু: পেজ লোডিং স্পিড এবং মোবাইল রেসপনসিভনেস।
•​ SEO স্বাস্থ্য: গুগল র‍্যাংকিংয়ের বাধা এবং মেটা/ইনডেক্সিং সমস্যা।
•​ UI/UX ও কনভার্শন ফানেল: ভিজিটর কেন প্রোডাক্ট না কিনে বের হয়ে যাচ্ছে তার কারণ।
•​ ফিক্সিং গাইডলাইন: সমস্যাগুলো সমাধানের স্পষ্ট রোডম্যাপ।

​আমাদের অভিজ্ঞ টিম আপনার সাইটের প্রতিটি দিক নিখুঁতভাবে বিশ্লেষণ করে একটি স্পষ্ট রিপোর্ট তৈরি করে দেবে।

​আমাদের অন্যান্য সেবাসমূহ:
✔​ এডভান্সড ই-কমার্স SEO
✔​ পারফরম্যান্স ডিজিটাল মার্কেটিং
✔​ কাস্টম ই-কমার্স ওয়েব ডেভেলপমেন্ট
✔​ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

​ফ্রি অডিট রিপোর্টটি পেতে এখনই কমেন্টে "Audit" লিখুন এবং আপনার ওয়েবসাইটের লিংকটি ইনবক্সে পাঠান।


সম্প্রতি আমাদের লিঙ্কডইন ও ফেসবুক পেজে নিয়মিত কনটেন্ট পোস্ট করা শুরু করেছি। মাত্র ৩-৪ দিনের ধারাবাহিকতায় পোস্ট ইমপ্রেশ...
10/08/2026

সম্প্রতি আমাদের লিঙ্কডইন ও ফেসবুক পেজে নিয়মিত কনটেন্ট পোস্ট করা শুরু করেছি। মাত্র ৩-৪ দিনের ধারাবাহিকতায় পোস্ট ইমপ্রেশন ৭,৯২৯% বৃদ্ধি পেয়ে ৫৬২ হয়েছে।

সংখ্যাটা ছোট মনে হতে পারে, তবে মূল শিক্ষা হলো:

ধারাবাহিকতা রক্ষা করে সঠিক ভ্যালু প্রোভাইড করলে রেজাল্ট আসতে বাধ্য।

​এই একই নিয়ম কিন্তু আপনার ই-কমার্স ব্যবসার ক্ষেত্রেও শতভাগ প্রযোজ্য।

​অনেক সময় ই-কমার্স বিজনেসে পেইড অ্যাড চালিয়ে তাৎক্ষণিক ট্রাফিক আনা গেলেও, দীর্ঘমেয়াদে স্থায়ী সেলস ও অর্গানিক গ্রোথ নিশ্চিত করতে প্রয়োজন সঠিক পেজ অপ্টিমাইজেশন।

সম্প্রতি একটি ই-কমার্স ব্র্যান্ডের অর্গানিক ট্রাফিক ও কনভার্সন বৃদ্ধির জন্য Infinity Marketr থেকে আমরা যে প্র্যাকটিক্যাল প্রসেসটি অনুসরণ করেছি:

​১. সঠিক ও হাই-ইনটেনশন কিওয়ার্ড নির্বাচন:
শুধু বেশি সার্চ হওয়া কিওয়ার্ড নয়, যেসব কিওয়ার্ড লিখে ভিজিটররা সরাসরি কিনতে পছন্দ করে (High Buying Intent Keywords), সেগুলোকে খুঁজে বের করে প্রোডাক্ট টাইটেল ও ডেসক্রিপশনে ব্যবহার করা হয়েছে।

​২. সাইট স্পিড ও টেকনিক্যাল পারফর্মেন্স উন্নত করা:
ধীরগতির প্রোডাক্ট পেজ কনভার্সন কমার অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত ইমেজ সাইজ অপ্টিমাইজ করে এবং অপ্রয়োজনীয় কোড ক্লিন করে লোডিং টাইম একদম কমিয়ে আনা হয়েছে, যাতে ভিজিটররা দ্রুত ব্রাউজ করতে পারেন।

​৩. প্রোডাক্টের ডিটেইলস সুন্দর ও পরিষ্কারভাবে সাজানো:
ভিজিটরকে কাস্টমারে রূপান্তর করতে দরকার ট্রাস্ট। প্রোডাক্টের হাই-কোয়ালিটি ইমেজ, পরিষ্কার বিবরণ, ব্যবহারের নিয়ম এবং কাস্টমার রিভিউ পেজে সঠিকভাবে প্লেস করা হয়েছে, যেন ক্রেতার মনের সব দ্বিধা দূর হয়।

​ফলাফল? কোনো অবাস্তব প্রতিশ্রুতি বা হঠাৎ ম্যাজিক নয়; সঠিক SEO ও অপ্টিমাইজেশনের পর সাইটের অর্গানিক ভিজিবিলিটি বেড়েছে এবং একই ট্রাফিক থেকে পূর্বের চেয়ে অনেক ভালো সেলস কনভার্সন আসতে শুরু করেছে।

​সোশ্যাল মিডিয়া কিংবা ই-কমার্স বিজনেস, ভিত্তি শক্তিশালী হলে গ্রোথ অটোমেটিক আসে।

​আপনার ই-কমার্স ওয়েবসাইটের অর্গানিক গ্রোথ বাড়াতে চাইলে ইনবক্স করুন।

আপনার ই-কমার্স ওয়েবসাইটে কি হাজার হাজার চমৎকার প্রোডাক্ট ও ক্যাটাগরি পেজ আছে, কিন্তু গুগলে সার্চ করলে সেগুলো খুঁজে পাওয়া...
09/08/2026

আপনার ই-কমার্স ওয়েবসাইটে কি হাজার হাজার চমৎকার প্রোডাক্ট ও ক্যাটাগরি পেজ আছে, কিন্তু গুগলে সার্চ করলে সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না?

​আপনি যদি চান আপনার তৈরি করা প্রতিটি প্রোডাক্ট ক্যাটাগরি গুগলের নজরে আসুক, তবে ওয়েবসাইটের 'Crawlability' এবং 'Indexation' ঠিক রাখা আবশ্যক।
​গুগল মূলত দুটি ডিভাইসের সাহায্যে এই কাজটি পুরো ওয়েবসাইটে সম্পন্ন করে:

• ​robots.txt File: এটি মূলত গুগলের রোবট বা সার্চ বটের জন্য এক ধরণের রোডম্যাপ। কোন পেজগুলো ক্রল করবে আর কোন সেন্সিটিভ বা অপ্রয়োজনীয় পেজগুলো এড়িয়ে চলবে, তার স্পষ্ট দিকনির্দেশনা থাকে এখানে।

• ​XML Sitemap: এটি আপনার ওয়েবসাইটের সমস্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ও ক্যাটাগরি পেজের একটি সুবিন্যস্ত তালিকা। এটি গুগলকে দ্রুত বুঝতে সাহায্য করে নতুন কোন প্রোডাক্ট যোগ হলো বা কোথায় আপডেট এলো।

​এই দুইটির একটিতেও যদি ভুল কনফিগারেশন থাকে, তবে গুগল বট আপনার ভালো ভালো প্রোডাক্ট পেজগুলোকে স্কিপ করে যেতে পারে। ফলে পেজ তৈরি থাকলেও সার্চ ইঞ্জিনে কোনো ভিজিবিলিটি মেলে না।

Infinity Marketr -এর এক্সপার্ট টেকনিক্যাল SEO ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিম নিশ্চিত করে আপনার সাইটের আর্কিটেকচার, robots.txt এবং XML Sitemap যেন শতভাগ নির্ভুল থাকে। যেন গুগলের প্রতিটি ক্রলার অনায়াসে আপনার সম্পূর্ণ ক্যাটালগ ইনডেক্স করতে পারে।

​আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি বা প্রোডাক্ট পেজগুলো কি গুগলে সঠিকভাবে ইনডেক্স হচ্ছে? কমেন্টে জানান।

​

আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ খুলতে যদি ৩ সেকেন্ডের বেশি সময় লাগে, তবে আপনি প্রতিদিন কাস্টমার হারাচ্ছেন।​একজন ...
07/08/2026

আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ খুলতে যদি ৩ সেকেন্ডের বেশি সময় লাগে, তবে আপনি প্রতিদিন কাস্টমার হারাচ্ছেন।

​একজন ক্রেতা যখন লিঙ্কে ক্লিক করেন, তখন ছবি আর তথ্য মুহূর্তের মধ্যেই ভেসে ওঠা জরুরি। তা না হলে বিরক্তি নিয়ে কাস্টমার অন্য সাইটে চলে যান, যা সরাসরি আপনার বিক্রি কমিয়ে দেয়।

​গুগল মূলত 'Core Web Vitals'-এর মাধ্যমে তিনটি বিষয় মেপে থাকে:

• ​পেজ কত দ্রুত লোড হচ্ছে
• ​বাটনে ক্লিক করলে কত দ্রুত কাজ করছে
•​ লোড হওয়ার সময় ছবি বা টেক্সট লাফালাফি করছে কি না

​ওয়েবসাইটের স্পিড ও পারফরম্যান্স ভালো থাকলে কাস্টমারের কেনাকাটার অভিজ্ঞতা চমৎকার হয়। পাশাপাশি গুগলও সেই ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ওপরের দিকে র‍্যাঙ্ক করায়।

​আপনার অনলাইন বিজনেসের এই স্পিড ও পারফরম্যান্স ইস্যু কাটিয়ে তুলতে সাহায্য করতে পারে Infinity Marketr।

আমাদের প্রফেশনাল ই-কমার্স ওয়েভ ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল SEO সার্ভিস নিশ্চিত করে আপনার সাইটের সর্বোচ্চ গতি ও নিখুঁত ইউজার এক্সপেরিয়েন্স।

​আপনার ওয়েবসাইটেও কি এমন সমস্যা হচ্ছে? কমেন্টে জানান।

মিরপুরের রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল লাল রঙের একটা গাড়ি দেখে।​আইকনিক Volkswagen Beetle! একদম বাবল শেইপ বডি,...
06/08/2026

মিরপুরের রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল লাল রঙের একটা গাড়ি দেখে।

​আইকনিক Volkswagen Beetle! একদম বাবল শেইপ বডি, সামনে দুটো বড় গোল হেডলাইট আর চকচকে ক্লাসিক ক্রোম বাম্পার। ছোটবেলায় টিভিতে কত দেখতাম। বাংলাদেশে এখন এই গাড়িগুলো খুব একটা দেখাই যায় না। খুব কম মানুষ আছেন যারা শখ করে এগুলো এখনো টিকিয়ে রেখেছেন।

​গাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম।

​ষাট বা সত্তরের দশকের একটা গাড়ি, অথচ আজও কিন্তু রাস্তার মানুষ হেঁটে যাওয়ার সময় থামছে, ঘুরে তাকাচ্ছে। কারণ গাড়িটার একটা নিজস্ব আইডেন্টিটি আছে। এটা হাজারটা সাধারণ গাড়ির মধ্যে আলাদা করে চোখে পড়ে।
​আজকের ই-কমার্স বা অনলাইন বিজনেসের জগতটাও ঠিক এই রাস্তার মতোই।

​প্রতিদিনই শত শত নতুন পেজ আর ওয়েবসাইট আসছে। কিন্তু কাস্টমার কয়টাকে মনে রাখছে? কাস্টমার কি আপনার ব্র্যান্ডকে ভিড়ের মাঝে আলাদা করে চিনতে পারছে, নাকি স্ক্রোল করে চলে যাচ্ছে?

​এই চিন্তা থেকেই আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি Infinity Marketr-এর যাত্রা শুরু।

​আমাদের কাজ শুধু মার্কেটিং করা না। একটা ই-কমার্স বিজনেসকে সাধারণ ভিড় থেকে বের করে কাস্টমারের কাছে এক ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোই আমাদের মূল লক্ষ্য।

​একটা স্ট্রং অনলাইন ব্র্যান্ড তৈরি করতে আমরা যেসব সার্ভিস নিয়ে কাজ করছি:

•​ গুগলে অর্গানিক কাস্টমারের কাছে পৌঁছাতে ডেটা-ড্রাইভেন SEO
•​ সঠিক বাইং ইনটেন্ট কাস্টমার পেতে টার্গেটেড ডিজিটাল মার্কেটিং
•​ দ্রুত ও ইউজার-ফ্রেন্ডলি শপিং এক্সপেরিয়েন্সের জন্য ই-কমার্স ওয়েব ডেভেলপমেন্ট
•​ কাস্টমারের সাথে কানেক্ট হতে স্ট্র্যাটেজিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং

​আজকের দিনে বিজনেসে টিকে থাকতে হলে শুধু সার্ভিস দেওয়া যথেষ্ট না। কাস্টমারের মাথায় একটা দীর্ঘমেয়াদী ছাপ রেখে যেতে হয়।

​লাল রঙের বিটল গাড়িটা যেমন এক দেখাতেই একটা নস্টালজিয়া তৈরি করে দিল, আপনার অনলাইন বিজনেসও যেন কাস্টমারের মনে সেই ট্রাস্টটা তৈরি করতে পারে, এখন সেই লক্ষ্যেই শুরুর পথে।

​রাস্তায় হঠাৎ দেখা কোনো ছোট জিনিস কি আপনাকেও কখনো বিজনেসের এমন নতুন ভাবনা দিয়েছে?

পুরোনো বন্ধু আর কাজের আড্ডা যখন এক জায়গায় হয়, সময়টা একদম অন্যরকম কাটে।​আজ বিকেলে কাজিন প্লাস বন্ধু Riad Parvez Akash...
05/08/2026

পুরোনো বন্ধু আর কাজের আড্ডা যখন এক জায়গায় হয়, সময়টা একদম অন্যরকম কাটে।

​আজ বিকেলে কাজিন প্লাস বন্ধু Riad Parvez Akash মিরপুর ১০-এ আসলো আমার সাথে দেখা করতে, অনেকদিন ধরে দেখা হয় নাহ। বেশ কিছু দিন পর এমন জমানো আড্ডা।

​ওখান থেকে সোজা চলে গেলাম হোপ স্কুলের সামনের একটা ক্যাফেটাতে। কোল্ড কফিতে চুমুক দিতে দিতে কথা হচ্ছিল সময় কেমন কাটছে, কার কী খবর আর সামনে কী প্ল্যান, এইসব নিয়ে। বার্গার শেষে কোল্ড কফিতে চুমুক দিতে দিতে আড্ডা হলো দীর্ঘ সময় ধরে।

এই আড্ডা পর্ব শেষ হতে হতেই দুজনের পেটে আবার হাঁসফাঁস! সিদ্ধান্ত হলো চিকেন চাপ খাওয়া যাক। মিরপুর হোপ স্কুলের সামনে থেকে থেকে প্যারিস রোড ধরে হেঁটে হেঁটে মিরপুর ১১-তে গিয়ে মচমচে পরোটা আর ধোঁয়া ওঠা গরমাগরম চিকেন চাপ খেলাম।

​কিন্তু আড্ডার মাঝে সবচেয়ে দারুণ মুহূর্ত ছিল অন্য জায়গায়।

​বন্ধুর সাথে বসে যখন কথা বলছিলাম, তখন মাথার ভেতর নিজের নতুন উদ্যোগ নিয়ে ঘুরতে থাকা চিন্তাগুলোও শেয়ার করছিলাম। কারণ আমার এজেন্সি Infinity Marketr এখন ঠিক শুরুর পথেই দাঁড়িয়ে।

​দীর্ঘদিনের অভিজ্ঞতা আর কাজের প্রস্তুতি শেষে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখন পুরোপুরি রেডি। বিশেষ করে ই-কমার্স বিজনেসগুলোর গ্রোথ আর স্কেলিং নিয়ে কাজ করার লক্ষ্যেই আমাদের এই পথচলা।

​আজকাল একটা ই-কমার্স বিজনেস চালানো একদম সহজ নয়। শুধু একটা সুন্দর ছবি বা প্রোডাক্ট থাকলেই কাস্টমার কেনে না।

তার জন্য লাগে নিখুঁত স্ট্র্যাটেজি:
•​ ব্র্যান্ডকে গুগলের শীর্ষে রাখতে ডেটা-ড্রাইভেন SEO
•​ সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে টার্গেটেড ডিজিটাল মার্কেটিং
•​ দ্রুত ও স্মুথ কেনাকাটার অভিজ্ঞতার জন্য ফাস্ট ই-কমার্স ওয়েব ডেভেলপমেন্ট
•​ আর কাস্টমারের ট্রাস্ট তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং

​বন্ধুর সাথে খাবারের টেবিলের এই রিল্যাক্সড আড্ডায় একটা জিনিস দারুণভাবে উপলব্ধি করলাম। জীবন বা বিজনেস, দুটোতেই ভালো কিছু শুরু করার জন্য দরকার সঠিক মানসিকতা আর ভালো মানুষের সাপোর্ট।

বার্গার, ​কোল্ড কফি আর পরোটা-চাপের এই মিষ্টি বিকেলটা শুধু আড্ডাতেই শেষ হয়নি, নতুন উদ্যোগে নতুন উদ্যমে কাজ করার শক্তিটাও বাড়িয়ে দিয়ে গেল।

​পুরোনো বন্ধুদের সাথে কফি টেবিলে বিজনেস বা ফিউচার প্ল্যান নিয়ে আড্ডা দেওয়ার অভিজ্ঞতা আপনারও আছে নিশ্চয়ই?

​আপনার শেষ এমন আড্ডাটি কোথায় হয়েছিল? কমেন্টে জানান!

রিমোট টিম থেকে হঠাৎ একটা সাজানো অফিসে সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসা, জার্নিটা ছোট নয়!​আজ দুপুরে আমার বন্ধু মিয়াজী ভাইয...
04/08/2026

রিমোট টিম থেকে হঠাৎ একটা সাজানো অফিসে সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসা, জার্নিটা ছোট নয়!

​আজ দুপুরে আমার বন্ধু মিয়াজী ভাইয়ের Creative Vast এর একদম নতুন অফিসে গিয়েছিলাম। আগে ওনার পুরো টিম রিমোটলি কাজ করত। কিন্তু এজেন্সি যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন টিমকে এক জায়গায় আনা আর ক্লায়েন্টদের সেই ফিজিক্যাল ট্রাস্টটা তৈরি করা খুব জরুরি হয়ে পড়ে।

​ফাঁকা ডেস্কে নতুন কম্পিউটারগুলো বসানো হচ্ছে, এক কোণায় কফির কাপ, আর মিয়াজী ভাইয়ের মুখে একটা তৃপ্তির হাসি, দৃশ্যের মধ্যে একটা আলাদা এনার্জি ছিল।

​কথা বলতে বলতে মিয়াজী ভাই বললেন, "ভাই, কাজ তো টিম দূর থেকেই করছিল। কিন্তু টিম যখন সামনাসামনি বসে ব্রেনস্টর্মিং করবে, একে অপরের কাজের স্পিড দেখবে, তখন আউটপুট কয়েক গুণ বেড়ে যায়।"

​কথাটা শুনে মনের ভেতর নিজের স্বপ্নটাও আবার নতুন করে নাড়া দিল।
​কারণ, আমার নিজস্ব এজেন্সি Infinity Marketr ও ঠিক এই শুরুর পথেই দাঁড়িয়ে আছে।

​দীর্ঘদিনের অভিজ্ঞতা আর দীর্ঘ প্রস্তুতির পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণ রেডি হয়েছে। বিশেষ করে ই-কমার্স বিজনেসগুলোর জন্য স্কেলেবল গ্রোথ এনে দিতে আমরা কাজ শুরু করেছি।

​ই-কমার্স স্পেসটা এখন দারুণ প্রতিযোগী। শুধু একটা ওয়েবসাইট বা একটা ফেসবুক পেজ থাকলেই এখন আর বিক্রি আসে না। সেখানে দরকার হয়:

• সার্চ ইঞ্জিনের শীর্ষে থাকার জন্য ডেটা-ড্রাইভেন SEO
• সঠিক ট্রাফিক আনার জন্য টার্গেটেড ডিজিটাল মার্কেটিং
• ফাস্ট ও ইউজার-ফ্রেন্ডলি ই-কমার্স ওয়েব ডেভেলপমেন্ট
• আর ব্র্যান্ড ট্রাস্ট তৈরি করার জন্য স্ট্রেটেজিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং

​মিয়াজী ভাইয়ের নতুন অফিসে বসে উপলব্ধি করলাম, এজেন্সি ছোট হোক কিংবা বড়, জার্নির শুরুতে সবচেয়ে বেশি দরকার একটা সঠিক ভিশন এবং কাস্টমারের বিশ্বাস অর্জন করা। Creative Vast যেমন একটাধ্যায়ে পা রাখল, আমরাও Infinity Marketr নিয়ে প্রস্তুত কাস্টমারের সেই বিশ্বাসটা অর্জন করতে।

​নতুন কোনো কিছু শুরু করার সময় এই এক্সাইটমেন্ট আর নার্ভাসনেসের ফিলিংটা কি আপনারও পরিচিত লাগে?

​আপনাদের বিজনেসের প্রথম অফিস বা নতুন কোনো শুরুটা ঠিক কেমন ছিল? কমেন্টে শেয়ার করতে পারেন!

Address

71/1, East Rajabazar, Farmgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when মাহমুদুল হাসান মারুফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাহমুদুল হাসান মারুফ:

Shortcuts

Share