02/05/2020
আজকে কথা বলবো SMS মার্কেটিং নিয়ে।।
SMS এর সাথে আমরা সবাই পরিচিত।
এই SMS সার্ভিস টি দুই প্রকার।যথাঃ-
১। পার্সোনাল SMS
২। বাল্ক SMS
১। পার্সোনাল SMS: আমাদের বিভিন্ন প্রয়োজনে মোবাইল ও সিম ব্যাবহার করে নিজের পরিচিতজনকে যে মােসেজ করি তাকে পার্সোনাল বলা হয়।
২। কর্পোরেট SMS: কোম্পানির প্রয়োজনে মোবাইল ও ইন্টারনেট ব্যাবহার করে গুরুত্বপূর্ণ তথ্য, ভেরিফাই ও.টি.পি, প্রডাক্ট মার্কেটিং, কোম্পানির ব্র্যান্ড প্রমোশন, অফার বা ডিস্কাউন্ট প্রমোশন ইত্যাদি ক্ষেত্রে ব্যাবহার করে থাকে তাকে বাল্ক SMS বলা হয়। বাল্ক SMS এর সবচেয়ে বড় সুবিধা হলো একই সাথে একই সময়ে হাজার হাজার নাম্বারে মেসেজ করা যায়, যা সাধারণ SMS সিষ্টেমে সম্ভব না। এই বাল্ক SMS গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ-
২.১। মাস্কিং SMS
২.২। নন-মাস্কিং SMS
২.১। মাস্কিং SMS: এই SMS গুলো কোনো নাম্বার থেকে করা হয় না। যে কোম্পানির মেসেজ ঐ কোম্পানির নাম দিয়ে মেসেজ করা হয়। যেমনঃ- bKash, Flexiload ইত্যাদি।।
২.২। নন-মাস্কিং SMS: এই SMS গুলো বিভিন্ন পোর্ট থেকে করা হয়। তাই এখানে কোনো নির্দিষ্ট নাম বা নাম্বার থাকবে না, বিভিন্ন Unknown নাম্বার থেকে মেসেজ গুলো সেন্ড হয়।
আজকে এই পর্যন্তই, ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামি পর্বে বাল্ক SMS নিয়ে আরো বিস্তারিত লিখবো। সাথে ছিলাম আমি জাকির হোসেন, স্বত্বাধিকারীঃ শৌখিন সল্যুশন💌