16/10/2025
প্রত্যেকটা কাজ শুরু করার আগে নিজের নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। যে কাজটি করতে যাচ্ছেন, তার জন্য অবশ্যই একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন। কারণ পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা মানে দিকনির্দেশনাহীন এক যাত্রা শুরু করা। পরিকল্পনা না থাকলে সেই কাজের ফলাফল আপনার প্রত্যাশামতো নাও হতে পারে।
তবে এটাও মনে রাখবেন — পরিকল্পনা থাকা মানেই সবকিছু নিখুঁতভাবে হবে, এমন নিশ্চয়তা নেই। কিন্তু পরিকল্পিতভাবে কাজ করলে ভুল বা ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যায়, এবং আপনি নিজের অগ্রগতি বিশ্লেষণ করতে পারেন আরও সহজে।
সাফল্য অনেক সময় পরিশ্রম, পরিকল্পনা আর অধ্যবসায়ের ফল হলেও—একটা ছোট অংশ কিন্তু ভাগ্যের ওপরও নির্ভর করে। অনেকেই এই বিষয়টা মানতে চান না, কিন্তু সত্যিটা হলো লাক (Luck) ও একটা অদৃশ্য ফ্যাক্টর, যা মাঝে মাঝে সবকিছু বদলে দিতে পারে। তবে লাক কাকে কখন সাপোর্ট করবে, সেটা নির্ভর করে আপনি কতটা প্রস্তুত ছিলেন তার উপরও।
👉 তাই লক্ষ্য নির্ধারণ করুন, পরিকল্পনা করুন, চেষ্টা চালিয়ে যান—লাক তখনই কাজ করে, যখন আপনি কাজ করতে থাকেন। 🌱💪
তন্ময় বিশ্বাস