Roar For The Tigers

Roar For The Tigers KeepTrust ,Do Shopping, Be Happy in
Bangladesh

আফগানিস্তানে ৩ টা হাই পারফরম্যান্স সেন্টার আছে৷ কাবুল, কান্দাহার আর জালালাবাদে৷ আইসিসির তরফ থেকে এই এইচপি সেন্টারের ডেভে...
01/03/2025

আফগানিস্তানে ৩ টা হাই পারফরম্যান্স সেন্টার আছে৷ কাবুল, কান্দাহার আর জালালাবাদে৷ আইসিসির তরফ থেকে এই এইচপি সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যান টা করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশে হাই পারফরম্যান্স সেন্টার? একটাও নাই। বিসিবি একাডেমী নামে পরিচিত একটা হোস্টেল আছে৷

আফগানিস্তানে বছরে ৭ টা ওয়ানডে'র ঘরোয়া টুর্নামেন্ট হয়৷ হ্যা, ভুল শোনেন নাই, ৭ টা৷ ৬ টা সিনিয়র পর্যায়ে, ১ টা অনুর্ধ্ব ১৯ পর্যায়ে৷ আমাদের হয় শুধু ঢাকা প্রিমিয়ার লিগ।

এখানে একটা মজার ব্যাপার আছে, আমাদের ক্রিকেটটা ঢাকার ক্লাব কেন্দ্রিক, আফগানিস্তানের ক্রিকেট ৩২ টা প্রদেশ কেন্দ্রিক, যেই ৩২ টা প্রদেশ মূলত ৫ টা অঞ্চলে বিভক্ত৷ ২০২৩ সালে আরো দুটো অঞ্চল বাড়ানো হয়েছে৷ আর ক্লাব ক্রিকেটের কথা বলবো? তাদের ক্লাব ক্রিকেটে ৫৩৮ টা ক্লাব ও ৮০০০ ক্রিকেটার নিবন্ধন করেছিল শুধু ২০২২ সালে। ক্লাব ক্রিকেট সেখানে ডেভেলপমেন্টের একটা অংশ মাত্র।

আফগানিস্তানে ৩২ টা প্রদেশে ৩২ টা খেলার মাঠ আছে পিচ এবং আউটফিল্ড সম্বলিত , সেই সাথে আছে ৭ টা অঞ্চলে ৭ টা স্টেডিয়াম৷ এই স্টেডিয়াম গুলো তৈরী করে দিয়েছে ভারত, ইউএসএআইডি এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু কোম্পানি।

বিষয়টা স্টেডিয়ামে না, বিষয়টা ওই ৩২ টা ক্রিকেট মাঠে৷ তারা ৩২ টা স্টেডিয়াম বানায় নাই, বানিয়েছে ৩২ টা মাঠ৷ যেখানে ভালো পিচ আর আউটফিল্ড থাকবে৷ আমাদের দেশে আমরা বানাতে চাই স্টেডিয়াম, যাতে বরাদ্দকৃত দোকানের ব্যাবসা জমে৷ এতে স্টেডিয়াম তৈরীতে সময় লাগে ৩-৪ বছর৷ ওরা এটা করেনি৷ ৭ টা জোনে ৭ টা স্টেডিয়াম করেছে, কিন্তু ৩২ টা প্রদেশে ৩২ টা মাঠ করেছে৷ এই মাঠগুলোতে প্রতিটা প্রদেশের ৩ ফরম্যাটের আলাদা লিগ চলে৷ প্রতি প্রদেশের জয়ী ২ দল উঠে যায় জোনাল কম্পিটিশনে৷ এভাবে ৭ টা ওয়ানডে, ২ টা টেস্ট, ৩ টা টি-২০ কম্পিটিশন হয় বছরে৷

যদি ভেবে থাকেন রশিদ খান, নবীরাই শুধু এগুলোর অংশীদার, তাইলে ভুল৷ রশিদ খানরা আফগানিস্তানে থাকেনই না৷ তাদেরকে রাখা হয় দুবাইতে৷ টপ টায়ারের ২৪ ক্রিকেটারকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে দুবাইতে আবাসনের ব্যাবস্থা করে দেয়া৷ এত আয়োজনের কথা বললাম সেগুলো রশিদ খানদের জন্য নয়, একদম রুট ক্রিকেটারদের জন্য৷ একারণেই তাদের ৩য় জেনারেশনে গাজানফার, নুরদের মত ক্রিকেটার উঠে আসছে৷ সামনে আরো আসবে।

ওদের বেতনের সিস্টেম বলি৷ ওদের বেতন পেতে গেলে ১০০ পয়েন্ট পেতে হয়৷ সেই ১০০ পয়েন্টের মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন, স্কিল আপগ্রেডেশন সহ কিছু পেরিমিটার সেট করা৷

এই বিষয়গুলো নিয়ে অনফিল্ডের পর্দায় আজই ডিটেইল ভিডিও আসবে৷ আগেও ছিল, অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই৷ আগের পয়েন্টগুলোর সাথে কিছু পয়েন্ট আজ বুলবুল ভাই আমাকে ব্রিফ করলেন৷

আফগানদের হাই পারফরম্যান্স সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যান আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই এর করা। হ্যা, আমাদের বুলবুল ভাই এর৷ উনি আইসিসি কাঁপাইতেসেন। এই আইডিয়াগুলো কি তার কাছ থেকে আমরা কখনো সসম্মানে জানতে চেয়েছি?

Well done
21/02/2025

Well done

17/02/2025
17/02/2025
17/02/2025
17/02/2025
08/02/2025

Farewell Tamim Iqbal🙂
লেখাটুকু তামিমকে নিয়ে যারা আমার মতো তামিমকে খুব বেশি ভালোবাসেন তাদের জন্য!

সবকিছুর জন্য ধন্যবাদ তামিম👏🏻
এমন বিদায় সবার কপালে থাকেনা, সবাই মাঠ থেকে বীরের বেশে বিদায় নিতে পারেনা!
জাতীয় দল থেকে অবসরে যাওয়ায় নিজের বিদায়ী সংবর্ধনায় চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে পারা ভাগ্যের ব্যাপার
আপনার মতো বীর এমন সম্মানের দাবিদার!
আপনাকে নিয়ে লেখতে গেলে অনেক কিছু লেখা যাবে
কিন্তু একজন ভক্ত হিসেবে মোবাইলে আপনার খেলা দেখতে দেখতে আপনাকে নিয়ে এসব লিখার সময় নিজের অজান্তেই কখন চোখ থেকে পানি পড়ে যায় বোঝা গেলোনা
হয়তো এটাই আপনার প্রতি ভালোবাসা
আপনি দেশের হয়ে দেশের জন্য অনেক কিছু করেছেন দিয়েছেন!!
হয়তো আরো অনেক কিছু দেওয়ার ছিল আপনার
আপনি এভাবে অভিমান করে বিদায় না নিলেও পারতেন ক্যাপ্টেন
আমার মতো আরো অনেক ভক্ত আছে যারা আজকে আপনার এই বিদায়ে চোখের জল ফেলছে!

জাতীয় দলের হয়ে আপনার খেলা মিস করবো
আপনাকে আমরা সবাই মিস করবো🥹 🔥🏏

20/10/2024

Address

438/5, Senpara
Dhaka
1216

Telephone

+8801718020293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roar For The Tigers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Roar For The Tigers:

Share