Digital Wide Media

Digital Wide Media Digital Wide Media is a digital marketing,web design and branding company

Ai Lokta Chitter number 1, shabdhan ..
15/02/2021

Ai Lokta Chitter number 1, shabdhan ..

আপনি কি একজন উদ্যোক্তা ? কিংবা উদ্যোক্তা  হতে চাচ্ছেন ? বিজনেস করছেন অথচ আশা-অনুরুপ সেল পাচ্ছেন না ?  এখন সেলস বাড়াতে চা...
23/09/2020

আপনি কি একজন উদ্যোক্তা ? কিংবা উদ্যোক্তা হতে চাচ্ছেন ?

বিজনেস করছেন অথচ আশা-অনুরুপ সেল পাচ্ছেন না ? এখন সেলস বাড়াতে চান এবং সাথে ব্র্যান্ড ভেলু অ্যাড করতে চান ? আপনি যদি অনলাইন বিজনেস করে থাকেন অথবা শুরু করতে চান তাহলে এই লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

হ্যালো, আমি সোহেল, ১১ বছরের-ও বেশি সময় ধরে আইটি ইনডাস্ট্রিতে আছি। শেয়ার করব মার্কেটিং এর বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স ।
প্রথমে আলোচনা করা যাক ডিজিটাল মার্কেটিং নিয়ে।

✅ Digital Marketing
হাজার হাজার টাকা বু*স্টিং করেও Sale পাচ্ছেন না ? আপনি জানেন কি? ৯২% বিজনেস অনার সোশ্যাল মিডিয়াতে ভুল ভাবে অডিয়েঞ্জ চুজ করে অ্যাড রান করে।
সেল কে বহুগুন বাড়াতে হলে অবশ্যই আপানার যে যে বিষয় গুলো খেয়াল করা উচিৎ।
পে*জ লা.ই.কঃ মিনিমাম একটা পে*জ লা.ই.ক না থাকলে কাস্টুমার আপনার পে.জকে সহজে বিশ্বাস করতে চাইবে না। সো ভাল সেল পেতে চাইলে আপনার পে.জে মিনিমাম পে.ই.জ লাইক আবশ্যক। আর সেটা যেন অবশ্যই রিয়েল এবং একটিভ। সেব চেয়ে ভাল হয় আপনার নিজের প্রডাক্ট দিয়ে লাইক কালেক্ট করতে পারেন এবং যারা লাইভ করেন তারা নিজের পারসোনাল ছবি দিয়ে লাইক নিয়ে আসবেন , খরচ একটু বেশি হলেও।
এবং আপনি যখন সেল পোস্ট দিবেন তখন অনেক গুলো বিষয় মাথায়ে রেখেই সেল পোস্ট দেওয়া উচিৎ। যেমনঃ
আপনার কাস্টুমার মে*ল নাকি ফি*মে.ল, তাদের ব.য়*স কত, তারা কোথায় থাকে, কি করে, তারা কি কি করতে পছন্দ করে, তারা কোন ধরনের পে*জে এঙ্গেইজ থাকে, তাদের আপনার প্রডাক্ট বাই করার সামর্থ্য আছে কি না ? তারা কি মেরি.ড নাকি আন.মেরিড, তারা মেরি*ড হলে বাচ্ছা আছে কি নেই সহ এমন শত বিষয় মাথাই রেখে একটা বু*স্টীং করা উচিৎ।

✅ Website

কথাই আছে, A Great Website builds trust & Credibility.

কেন আপনি ওয়েবসাইট করবেন ?
👉 একটা ওয়েবসাইট আপনার কোম্পনির বিশ্বাসযোজ্ঞতা বাড়াতে সাহায্য করে।
👉আপনার কোম্পানির ব্রান্ড ভেলু ক্রিয়েট করতে পারবেন।
👉.আপনি আপনার কাস্টূমারকে রিটারগেট করতে পারবেন, আপনার কোন প্রডাক্ট এ মানুষ বেশি ইন্টারেস্ট সেটা সহজেই বুঝতে পারবেন, কাস্টূমার এর বিহেবিয়ার দেখে, তখন সেই সব প্রডাক্ট এর অ্যাড দিতে পারবেন যারা আপনার প্রডাক্ট এর ক্রেতা।
👉 আপনার প্রডাক্ট এর ইনভেনটরি ম্যানেজমেন্ট করতে পারবেন ইজিলি।
👉 প্রতিদিন কত সেল হল, কোন প্রডাক্ট বেশি সেল হয়েছে লাস্ট ৭দিন বা ১মাসে এর হিসেব সহজেই রাখতে পারবেন এবং হট সেল প্রডাক্ট এর লিস্টীং করতে পারবেন খুব সহজে।
👉 ছোট একটা ভুলের কারনে ফেসবুকে আপনার পেজকে আনপাবলিশড করে দিতে পারে। কিন্তু ওয়েবসাইটের মালিক ত আপনি নিজেই।

সো, সার্চ ইঞ্জিন অপটিমাইজড এবং মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট করুন এবং সেল বাড়ান বহুগুন , আপনার বিজনেসকে নিয়ে যান নেক্সট লেভেলে।

নোটঃ ফ্রি থিম বা নাল থিম দিয়ে ৫/৭ হজার টাকায় ওয়েবসাইট করার থেকে না করাই ভাল।

✅ ডাটা কালেকশন
Information is wealth. আমরা একটা ভুল সব সময়ই করে থাকি তা হলো ডাটা কালেক্ট না করা। আবার অনেকেই এই ডাটা গুলোর পারফেক্ট ব্যাবহার জানি না । মনে রাখবেন, একটা পুরাতন কাস্টুমার এর কাছে সেল করতে যত মার্কেটিং খরচ হবে তার থেকে নতুন কাস্টুমার এর কাছে সেল করতে ৮গুন বেশি খরচ হবে। আপনি যদি এখনো ডাটা ভিত্তিক মার্কেটিং না করে থাকেন
তাহলে এখনই শুরু করুন দেখবেন সেল বাড়বে বহুগুন এবং আপনার পেজের টার্গেটেট ডাটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার বুস্টিং খরচ কমবে আর আপনার সেল বাড়াবে ।

ধরুন আপনার পেজে প্রতিদিন প্রডাক্ট কেনার জন্য ৫০ জন ইন*বক্স করে, এর ভেতর ৫জন প্রডাক্ট ক্রয় করে বাকিরা কোন-না কোন কারনে প্রডাক্ট ক্রয় করে না। তাহলে প্রতিমাসে ১৫০০ জন, বছর শেষে ১৮০০০ কাস্টুমার আপনার পে*জে ইন*বক্স করে, এরা কিন্ত আপনার টার্গেটেট কাস্টুমার, এরা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় করে , আপনি চাইলে এই ১৮ হাজার কাস্টমার কে একসাথে নতুন একটি প্রোডাক্ট আসলে অফার করতে পারবেন , এক ক্লিকে প্রোডাক্ট এর ছবি এ্যাড কপি ,সব কিছু এক ক্লিক পাঠাতে পারবেন মেসেঞ্জার রোবট এর মাধ্যমে। এই ডাটা গুলো দিন দিন বাড়বে ১৮ হাজার থেকে ৩৮ হাজার হবে তখন আপনার সেল আরো বাড়বে এবং ডলার খরচ অনেক কমতে থাকবে ।
এটা মুলত হয় মেসেঞ্জার রোবট এর মাধ্যেমে।

✅ Branding
ফেসবুক বা গুগল এ অ্যাড দিলে সেল আছে , আর না দিলে সেল নাই। বুস্টিং অফ মানে সেলও অফ। এই রোগে যারা ভুগছেন তারা ব্রান্ডিং রোগে ভুগছেন। আপনি ব্রান্ডিং না করতে পারলে আগামি ২/১ বছরের ভেতর হারিয়ে যাবেন ।
ব্রান্ডিং করতে হলে যে যে বিষয় গুলোকে প্রাধান্য দেওয়া উচিৎ।
👉আপনার প্রডাক্ট এর রিয়েল যারা ক্রেতা তাদের কাছে বিজ্ঞাপন দেওয়া।
👉 কোম্পনির একটা ভাল সার্চ ইঞ্জিন অপটিমাইজড এবং মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট
👉 সোশ্যাল মিডিয়া প্রফাইলকে বিজনেস লুক প্রদান।
👉 সোশাল মিডিয়াতে নিয়মিত কনটেন্ড শেয়ার
👉 ২৪/৭ কাস্টুমার সাপোর্ট
👉 কোয়ালিটী প্রডাক্ট
👉 দ্রত ডেলিভারি
👉 কোম্পানির একটা ভালো লগো ।
আরো অনেক কিছু ...

✅ Products Photography
কথাই আছে, আগে দর্শনধারী, পরে গুন বিচার, এই কথাটা আমরা সবাই জানি।
দেখতে সুন্দর না হলে সেটা খেতে বা ব্যাবহার করতে আমাদের কাররই তেমন ইচ্ছে করে না, সো আপনার প্রডাক্ট এর সুন্দর ফটোগ্রাফি করুণ। সেল বাড়বেই।


✅ Virtual Assistant 24/7
আপনি মার্কেটিং করে খুব ভাল সেল নিয়ে আসছেন। এখন আপনার কাজ হবে দক্ষ কর্মী দীয়ে কাস্টুমারদের সাপোর্ট দেওয়া। যারা ব্র্যান্ড করতে চান তারা অবশ্যই ৩৬৫ দিন ২৪ ঘণ্টা কাস্টুমার সাপোর্ট দেওয়ার চেষ্টা করুণ। কাস্টুমারের প্রশ্নের উত্তর ২-৫ মিনিটের ভেতর সঠিক আন্সার দেওয়ার চেস্টা করুণ। আমি বলব, বাংলাদেশের প্রেক্ষাপটে সকাল ৯টা থেকে রাত ১ টা পর্যন্ত নন স্টপ সপ্তাহে, ৭দিন কাস্টুমার সাপোর্ট দিন । দেখবেন আপনার সেল বহুগুন বেড়ে গিয়েছে।

আমাদের সার্ভিস সমূহঃ
✅ ডিজিটাল মার্কেটিংঃ পে*জ লাইক এবং সেল বাড়াতে অ্যাডভান্স লেভেলের বু.স্টীং সার্ভিস।
✅ ওয়েবসাইট ডিজাইনঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজড এবং মোবাইল ফ্রেন্ডলি ই-কমার্স ওয়েবসাইট ।
✅ মেসেঞ্জার বটঃ মেসেঞ্জার রোবট সার্ভিস আমরা আপনার পেজের জন্য করে দিচ্ছি , অল্প মূল্যে, যা দিয়ে আপনি লাইফ টাইম সুপার টার্গেট মার্কেটিং করবেন এবং খরচ অনেক কমাবেন।
✅ ভার্চুয়াল ম্যানেজারঃ ফুল টাইম ভার্চুয়াল ম্যানেজার নিয়োগ দিতে পারবেন আপনার কোম্পানির জন্য।

বিস্তারিত জানতে ইন.বক্স করুন , ফোন করুন অথবা আমাদের অফিসে চলে আসুন যে কোন পরামর্শের জন্য।
🧚‍♀️ Office address: Level 11, Lakecity Concord, Khilkhet, Dhaka-1229
📞 Phone: 01700816699

23/09/2020

Digital Wide Media is looking for an Online Customer Service Representative ( Remote/Office jobs

Job Responsibilities
•Reply to all the relevant customer's comments on Facebook and provide required information regarding our products & services to the potential customers through
Facebook messenger.
• Need to handle incoming calls
• Online Marketing
• Manage website orders
• Answer FAQ
• Increase sales by suggesting more items they need.

Job Location
Khilkhet, Dhaka

Employment Status
• Full-time

Educational Requirements
Minimum HSC

Additional Requirements
• Must be hardworking and dedicated to work.
• Must be a quick learner.
• Be able to work well under pressure.
• Ability to convince customers to acquire more items.
• Applicant must be energetic with a pleasant personality.
• Good Typing skill in English and Bengali.
• Ability to work under pressure.

Experience Requirements
• N/A

Salary
Negotiable

Other benefits
Salary Review: Yearly
Festival Bonus: 2 (Yearly)

WALK-IN-INTERVIEW.
( 11 am - 5 pm Come Along With CV )

Digital Wide Media
Level 11, Lakecity Concord, Khilkhet, Dhaka- 1290
Phone: 01727 123480 ( 10AM to 6PM )

Is it good ?
22/09/2020

Is it good ?

22/09/2020

রেস্টুরেন্টে গিয়ে আমরা মেনুর উপরে দাম লেখা দেখি 499 বা Four Hundred Ninety-Nine কেন? চাইলেতো তারা 499.00 ও লিখতে পারত। আবার, আমি যখন কোথাও ক্যাশব্যাক পাব, তখন কেন 100 না লিখে 100.00 লেখা হয়?

মার্কেটিং এর সংখ্যার খেলাটা আমাদের মনের উপর মারাত্মক প্রভাব ফেলে। আমাদের দৈনন্দিন জীবনের মার্কেটাররা যে আমাদের মনের সাথে সংখ্যা নিয়ে খেলছেন তা আমরা ঘুনাক্ষরেও বুঝি না। শুভংকরের ফাঁকি ধরতে পারলেও আমরা অতটা গা করি না। তবে, এর বাইরেও রয়েছে সংখ্যার এক অদৃশ্য খেলা।

বিজ্ঞাপনে পণ্যে সম্পর্কে গভীর ধারণা থাকলে তা বিজ্ঞাপনকে অনেক আকর্ষণীয় করে। এর মূল ব্যপার হল তথ্য যা আমাদের মনের উপর অনেক গভীর প্রভাব ফেলে। এজন্যই বিজ্ঞাপনগুলোতে আমরা অমুক-তমুক ইন্সটিটিউশনের তথ্য পাই, বিশেষ করে সাংখ্যিক, যা পণ্যের গুনাগুনকে ভ্যালিডিটি দেয়। আর পাঠককে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

কপিরাইটাররা বিজ্ঞাপনের কপি লিখার আগে এই সাংখ্যিক তথ্য নিয়ে অনেক গবেষণা করে, তবেই তারা ফাইনাল কপিতে হাত দেয়।

যেমন ১০০০ আমেরিকান ডাক্তারের মতে ‘X’ নামক টুথপেস্টই দাঁতের জন্য উপযুক্ত।

পণ্যের বিস্তারিত বিবরণ, পণ্যের ভেতরকার ইনফো, দাম এবং ওয়ারেন্টি-গ্যারান্টি সবই সংখ্যায় লেখা হয়, যা ক্রেতার মনে উৎসাহ সৃষ্টি করে।

So, whenever you get the chance to substantiate your claims with numbers — take it.

সংখ্যার এই ক্ষমতাটা আমরা কম বেশি সবাই জানি, তবে এর পেছনে আরো গল্প রয়েছে। সংখ্যার এই জটিল ভাষা আমাদের অবচেতন মনে তুমুল আলোড়ন সৃষ্টি করে।

মানুষ তাদের মন ও হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেয়। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত আবার মগজ দিয়ে জাস্টিফাই করে, , হোক ভাল কিংবা মন্দ। আপনি মানুষের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াকে একবার ধরে ফেলতে পারলেই আপনার বিজ্ঞাপন অনেক আকর্ষণীয় হবে। শুধু বিজ্ঞাপন না, দৈনন্দিন জীবনেও কাজে লাগাতে পারবেন।

নিচের কিছু উদাহরণ পড়ি-

--১ বছরে প্রতি মাসে মাত্র ৮৩৩ টাকা বিনিয়োগ করে খুব সহজেই আয় করুন ১০ হাজার টাকা।

--১ বছরে, ১২ মাস ধরে মাত্র আটশত তেত্রিশ টাকা বিনিয়োগ করে খুব সহজেই আয় করুন ১০০০০.০০ টাকা।

আপনি বাকিদের মত হলে, খুব সহজেই বলবেন ১ নং উদাহরণটি সহজ ও ২ নং টি কঠিন ও সেকেলে। সে যাই হোক।, এ নিয়ে পরে আসছি।

যখন আপনি কোন সংখ্যাকে বড় করে দেখাতে চাইলে, সংখ্যার সাথে দশমিক দিয়ে শূন্য যোগ করবেন, আর ছোট দেখাতে চাইলে শূন্য ও দশমিক বাদ দিবেন।

এ ছাড়াও ১ টাকা কমিয়ে ৯৯৯৯ বানাতে পারেন, এতে বেশিরভাগ ক্রেতার মনে ওই ৯ সংখ্যাটাই ঘুরবে।

ঠিক এই কারণেই বড়বড় রেস্টুরেন্টের মালিকরা তাদের মেনুতে ডলার অথবা টাকার চিহ্ন, দশমিক বা দিয়ে মেনুর প্রাইসটা চোখের জন্য এতটাই আরামদায়ক রাখে যে ক্ষুধার্ত ক্রেতা দামের দিকে দেখে ক্ষুধার জ্বালায় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।

‘আশি টাকার বিরিয়ানি’ নিঃসন্দেহে ‘৮০ টাকার বিরিয়ানি’ ও ‘৮০.০০ টাকার বিরিয়ানির’ চেয়ে অনেক বেশি বিক্রি হবার সম্ভাবনা রাখে।

উপরের বিনিয়োগের উদাহরণে আপনি হলে কোন প্যাকেজে বিনিয়োগ করতেন? আমি হলে ১০০০০.০০ এর করতাম।

বিজ্ঞাপন দেয়ার আগে সিদ্ধান্ত নিন, কোন দিকটাতে আপনি ট্রাফিক চাচ্ছেন, কোন দিকটি আপনার পণ্যের জন্য ক্ষতিকর, আর কোন দিকটি আপনার পণ্যের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন লেখার সময় আপনার পণ্যকে নখদর্পনে রাখুন, সংখ্যার এই জটিল বিন্যাসের মানে এই না যে আপনি ক্রেতার সাথে চালাকি করছেন, বরং এটা ভাবুন যে আপনি অনভিজ্ঞ ক্রেতাকে আপনার অভিজ্ঞতার মাধ্যমে সবচেয়ে সেরা পণ্যটি বাছাই করতে সাহায্য করছেন। ‘

সময়ের খেলা-

সময়ের ব্যপারে আমি ১ বছর ও ১২ মাস এই দুটোকে প্রাধান্য দিই। ক্ষেত্র অনুসারে ১ বছর ও ১২ মাস কথাটি ব্যবহার করি। ১ বছর সমান ১২ মাস আমরা সবাই জানি। ১২ মাস স্বাভাবিকভাবেই ক্রেতার মনে লম্বা সময়ের ধারণা নিয়ে আসে।

যেমন, এই পণ্য কিনলে আপনি পাবেন প্রায় ১২ মাসের ওয়ারেন্টি।

এখন, সেই প্রোডাক্ট ওয়ারেন্টির জন্য নিয়ে আসার পর যদি দেখি প্রোডাক্ট ঠিক করে সার্ভিস দিতে ১২ মাস লাগবে, আমি তখন ক্রেতাকে বলব, স্যার মাত্র ১ বছরেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত সেবা।

সংখ্যার এই ব্যপারটিকে ইংরেজিতে Unitosity বলে। আমাদের অদ্ভুত মন একেকসময় সংখ্যাকে একেকভাবে ধরে নেয়। এবং মার্কেটারদের ঘাম ছুটতে বাকি থাকে না। ব্যপারগুলো ক্রমাগত মানুষের আচরণের সাথে পরিবর্তিত হয়।

সময়ের একককে ভেঙে উপস্থাপন করলে আমাদের মন দ্রুতই তুলনামূলক বিশ্লেষণ করা শুরু করে।

যেমন, এক সপ্তাহ অবশ্যই এক দিনের চেয়ে বড়। এই দুটো সময়ের মধ্যে বড় করে উপস্থাপন করতে চাইলে দিনের চেয়ে সপ্তাহ বেশি যুক্তিযুক্ত।

যেমন-

এই কোর্স করার জন্য আপনি পাচ্ছেন দুই সপ্তাহ সময়, এর মধ্যে আকাঙ্খিত ফল না পেলে আপনি পাচ্ছেন মানি ব্যাক গ্যারান্টি

এবং,

এই কোর্স করার জন্য আপনি পাচ্ছেন চৌদ্দ দিন সময়, এর মধ্যে না আকাঙ্খিত ফল না পেলে আপনি পাচ্ছেন মানি ব্যাক গ্যারান্টি।

বেশিরভাগ লোকের কাছেই ১ নং উদাহরণেই বেশি সময় পাচ্ছে বলে মনে হবে।

আশা করি তফাৎটা ধরতে পেরেছেন, আরেকটু বলি, আপনাকে একটা দ্বীপে নির্বাসনে থাকতে বললে, আপনি মাসের পর মাস থাকবেন, নাকি বছরের পর বছর? সারাজীবন থাকতে হলেও, মাস কথাটি আপনার মনে স্বস্তি দিবে।

উপরের সব লেখার মানে এই না যে, ‘এটাই সাইন্স’। আপনার বিজ্ঞাপনের উপর নির্ভর করে আপনি কীভাবে সংখ্যা ব্যবহার করবেন।

আরো চাই আরো!

মানুষ স্বভাবতই বেশি চায়। সবকিছুতেই বেশি চাই তার। আমি জানি না মানুষ কতটুকু মিনিমালিস্ট হতে পারে সমাজে, কিন্তু কষ্টের আয় করার টাকাটা সবাইই চায় একটু বেশি হোক।

তাই আপনার হাতে মাল-মশলা কম থাকলেও মানুষকে বেশি দেয়ার চেষ্টা করেন।

ধরুন আপনি, বিরিয়ানি বেঁচেন, আশি টাকায় এক প্লেট আখনী বিরিয়ানি।

আপনার প্রতিযোগিও আশি টাকায় এক প্লেট একই রেসিপিতে একই স্বাদের বিরিয়ানি বিক্রি করে।

তো আপনার প্রতিযোগির কাস্টোমার বাগাবেন কিভাবে? একে ব্লু ওশান স্ট্র্যাটেজি বলে, এই স্ট্র্যাটেজি নিয়ে চাইলে ৬ মাসের একটা কোর্স বানানো সম্ভব। যাই হোক সে নিয়ে পড়ে লিখব।

তো, আপনি চাইলে আপনার বিজ্ঞাপনে লিখতে পারেন,

হাটহাজারির কোন প্রকার রাসায়নিক সার ছাড়া, কৃষকের হাতে সন্তানের মত লালিত পালিত করার পর উৎপাদিত মরিচ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী অমুক বাবুর্চির সিক্রেট রেসিপির মেজবানী মশলার অসাধারণ মিশ্রন, ঘানি ভাঙা সরিষার তেল, শান্তির হাটের ঘাস খাওয়া দেশী গরুর সকালের টাটকা মাংস দিয়ে একদম ঘরোয়া পরিবেশে মোটা চালের গরম ধোয়া ওঠা আখনি…

দেখুন, দুইজনে একই উপাদান ব্যবহার করার পরেও প্রথম দেখায় আপনি কার কাছে যাবেন?

নিজেকে প্রশ্ন করুন।

আমাদের পেমেন্ট মেথড সেট করার সময় আমরা কিছুটা ছাড় দিই। ধরুন, আপনি আমাদের কাছে একটি সার্ভিস নিয়ে এলেন যাতে আপনি ১২০০ টাকা প্রতি বছর আপনি চার্জ করেন।

১২০০ টাকা হয়ত অনেকের জন্য অনেক টাকা, তখন আপনার উচিৎ হবে আপনার সার্ভিসকে ব্রেক ডাউন করে প্রতি মাসে ৯৭ টাকা সাবস্ক্রিপশনে সেটা করে দেয়া।

হয়ত ৩৬ টাকা আপনি লস দিলেন। কিন্তু ১১৬৪ টাকা একেবারে কিছু না থাকার চেয়ে অনেক ভাল। অন্তত ০ অংক চেয়ে।

শিরোনামের ব্যবহার-

১- সবসময় সংখ্যা শিরোনামের শুরুতে ব্যবহার করবেন। যেমন- 9 Things That Can Make You Confident.

Nine Things… এভাবে লিখবেন না।

২- সংখ্যা শুরুতেই ব্যবহার করুন। লেখার মাঝে নয়।

৩- কন্টেন্টে ১-১০ এর মধ্যে সংখ্যা ব্যবহার করুন। দরকার হলে সাবহেডে কন্টেন্ট ভেঙ্গে লিখুন।

‘৪১ টি উপায়ে অনলাইনে আয় করতে পারেন’- ৪১ টি পয়েন্ট পড়তে পাঠকের বয়েই গেল।

৪- বিজোড় সংখ্যা ব্যবহার করুন। ১০ টি উপায়ে অনলাইনে আয় করুন, না লিখে ১১ টি বা ৯ টি লিখতে পারেন। এটি কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা বাড়ায়।

৫- ৭ এবং ৯ সংখ্যা মানুষের মনে অনেক বড় প্রভাব ফেলে। এ দুটোর মিশ্রন দারুন কাজে দেয়।

যেমন আপনি পণ্যের মূল্য ১৯৯ বা ১৭৭ না রেখে ১৯৭ বা ১৭৯ রাখতে পারেন। একবার করেই দেখুন কেমন ফল পান।

ছোটবেলায় পড়া শতকিয়া-ধারাপাত যে এভাবে কাজে লেগে যাবে, তা কখনো বুঝি নি।
শেষে সংখ্যা নিয়ে একটি কথাই বলতে চাই

There are two rules in life, 1- Never give out all the information.

৫,০০০+ লাইক ১,৬০০ টাকা। (সর্বনিম্ন ওর্ডার)১০,০০০+ লাইক 2990 টাকা।( টার্গেট কাস্টূমার লাইক নিতে অথবা বড় অর্ডার করতে পেজে ...
20/09/2020

৫,০০০+ লাইক ১,৬০০ টাকা। (সর্বনিম্ন ওর্ডার)
১০,০০০+ লাইক 2990 টাকা।
( টার্গেট কাস্টূমার লাইক নিতে অথবা বড় অর্ডার করতে পেজে ইনবক্স করুণ)

পোস্ট বুস্ট ঃ
প্রতি ডলার ৮৫ টাকা ( মিনিমাম অর্ডার ৫ ডলার )
এক সাথে ২০ ডলার বা তার বেশি নিলে রেট একটু কম রাখা যাবে।

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা ফোন করুণ
01700816699

ডিজিটাল ওয়াইড মিডিয়া ১০ বছরেরও বেশি সময় ধরে সার্ভিস প্রদান করছে। অন্য কোম্পানি থেকে আমাদের কাছে ভাল সার্ভিস পাবেন বলে বিশ্বাস করি।

বড় অর্ডার এর ক্ষেত্রে আমাদের অফিসে এসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
Address:
Digital Wide Media
Level 11. Lakecity Concord, Khilkhet, Dhaka

উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে পার্থক্য হলো ক্রিয়েটিভিটি💬
01/09/2020

উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মধ্যে পার্থক্য হলো ক্রিয়েটিভিটি💬

⭕সেলস ফানেল কি❓---ফানেল একটি ইংরেজি শব্দ। এই শব্দ দিয়ে যে জিনিসকে বুঝানো হয় টা হল আমরা যখন একটি বোতলে তেল ঢালি তখন একটি ...
24/08/2020

⭕সেলস ফানেল কি❓
---
ফানেল একটি ইংরেজি শব্দ। এই শব্দ দিয়ে যে জিনিসকে বুঝানো হয় টা হল আমরা যখন একটি বোতলে তেল ঢালি তখন একটি বন্তু ব্যবহার করি যা দ্বারা তেল পরে যাওয়ার সম্ভাবনা থাকে না।

মার্কেটিং ফানেল হচ্ছে ঠিক এটার মত। যেমন,
আপনি একটি অ্যাড ৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিলেন কিন্তু এই ৫ লক্ষ মানুষের থেকে মাত্র বিক্রি হল ১০০টি তাহলে বাকি যারা আগ্রহী ছিলো কিন্তু এক দেখাতেই ডিসিশন নিতে পারেনি তাই কিনে নি – তাদের কিভাবে আবার ডিসিশন নিতে সাহায্য করা যায়।

আর এই প্রসেসকেই বলা হয় ফানেল। সভ্য ভাষায় কোল্ড বায়ার কে হট করে সেল কনফার্ম করা।

⭕সেলস ফানেল কেন করবেন❓
---
ধরুন,আপনি ১০ ডলার দিয়ে একটি পোস্ট বুস্ট করলেন । সেই পোস্টে ৫০০০-এর মত engagement হলো । তার মধ্যে ধরলাম ৫%(২৫০ জন) আপনার ইনবক্সে আসলো। এর মধ্যে সর্বোচ্চ ৫০জন আপনার পণ্য বা সার্ভিসটি কিনবেন। আপনার সার্ভিস বা পণ্যটি নিতে আগ্রহী বাকি ৪৭৫০ জনের কাছে কিন্তু আপনি সেল করতে পারেননি। আপনি তাদের কাছেই সেল করতে পেরেছেন যারা আপনার সার্ভিস বা পণ্যটির হট কাস্টমার। বাকি ৪৭৫০ জন কিন্তু আপনার কোল্ড কাস্টমার। তারা হয়তো একবারের দেখায় তখন ডিসিশন🤔নিতে পারেনি অথবা টাকা ছিলো না তখন।কিন্তু তারা আপনার সার্ভিস বা পণ্যটি নিতে আগ্রহী। পরে হয়তো তারা আপনার পোস্ট খুজে পায় নি। আপনি শুধুমাত্র রি-মার্কেটিং না করার কারনে ৪৭৫০ জন কাস্টমার হারালেন😥।আপনি যদি সেলস ফানেল তৈরি করে এড রান করতেন তাহলে খুব সহজেই তাদের রি-টার্গেট করতে পারতেন। রি-টার্গেট করে বার বার আপনার এড দেখিয়ে খুব সহজেই তাদের হট কাস্টমারে পরিণত করে সেল কনফার্ম করতে পারতেন। একবার ভেবে🤔দেখুন আপনি কত বড়😱 লস করলেন😭!!!

⭕সেলস ফানেল কেন জরুরি ❓
---
১ ) ফানেল করলে আমি ডাটা পেতাম সেই ডাটা দিয়ে যা ইনস্ট্যান্ট ক্রয় করে নি তাদের আবার রিটার্গেট করতে পারতাম।
২) ফলোআপ দেয়া হতে বঞ্চিত হলাম।
৩) অনেক সেল থেকে পিছিয়ে পরলাম।
এই ডাটা কেন জরুরী –

১) ডাটা ছাড়া কি সারা জীবন এই বুস্ট করে যাবেন?
২) আপনার কাছে যদি ২০০০০ পটেনশিয়াল বায়ার থাকে তাদের ইচ্ছে করলেই যদি ম্যাসেজ করে আপডেট দিতে পারেন তাহলে কি বুস্ট করে ডলার নষ্টের দরকার আছে?

তাহলে হয়তো এখন বুঝতে পেরেছেন সেলস ফানেল কেন জরুরি – ফানেল অনেক ভাবেই করা যায়। এটার আসলে নির্দিষ্ট কোন পদ্ধতি নেই।ধন্যবাদ।

অনেক দিন আগে এক জাহাজের ইঞ্জিন অন হচ্ছিল না, জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ার কে দেখিয়েছেন  কিন্তু কেউ তা ঠিক করতে পারে নাই...
17/08/2020

অনেক দিন আগে এক জাহাজের ইঞ্জিন অন হচ্ছিল না, জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ার কে দেখিয়েছেন কিন্তু কেউ তা ঠিক করতে পারে নাই। তাই তিনি ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনেছেন।

তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন, উপর থেকে নিচে। কিছু দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছোট হাতুড়ি বের করলো।
তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল।
৭ দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন ১০,০০০ ডলার !

জাহাজের মালিক বললো আপনি তো এখানে তেমন কিছুই করেননাই এতো বিল অসলো কেমনে...?

তারপর, ইঞ্জিনিয়ার বললেন হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল ২ ডলার কিন্তু কোন জায়গায় মারতে হবে ওইটা জন্য ৯৯৯৮ ডলার।

কাক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপ...
17/08/2020

কাক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে, তাকে বিরক্ত করতে পারে। যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু , কাঁকের সাথে লড়াই করে, বা তাকে মেরে ফেলতে যেয়ে, তার সময় ও শক্তির অপচয় করে না।
ঈগল যেটা করে, সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। আতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারনে, এবং ঈগলের প্রচন্ড গতির কারনে, কাঁক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে, ঈগলের ঘাড় থেকে, দ্রুত খসে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে, আপনার জীবন চলার পথে, কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরূপি অনেক কাঁক, আপনার পিছনে ঠোকর মেরে, আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে, সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানর জন্য, কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে, এই সব কাকেরা, দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে ইনশাআল্লাহ।

How ZARA implements a ‘Fast Fashion’ marketing ? Fast fashion is all about being fast, not first.Zara' আমরা অনেকেই নাম জ...
14/08/2020

How ZARA implements a ‘Fast Fashion’ marketing ? Fast fashion is all about being fast, not first.

Zara' আমরা অনেকেই নাম জানি আবার জানিনা ,দুনিয়ার সবচাইতে ফাস্ট ক্লোথিং ফ্যাশন ব্র্যান্ড এর নাম আসলেই ZARA and H & M এর নাম আসবে। " ZARA"যাদের একটা নতুন ফ্যাশন ডিজাইন করে রেডি করে মার্কেটে আনতে সময় লাগে মাত্র ২ সপ্তাহ। এবং মার্কেটে আসার ৪৮ ঘন্টার মধ্যে বিশ্বের সবগুলা স্টোরে মাল সাপ্লাই চলে যায়।

Inditex তাদের মাদার কোম্পানি, একটা ব্র্যান্ড তাদের মেইন পলিসি হচ্ছে জিরো এডভারটাইজিং।বর্তমানে অনলাইনে আসার পর থেকে প্রমোশনাল মার্কেটীং করে , যদিও এটা বিজ্ঞাপনের ক্যাটগরিতেই পরে ,

যেখানে অন্য রিটেইলার ৩.৫% টাকা স্পেন্ড করে বিজ্ঞাপনে সেখানে ZARA করে মাত্র ০.৩ % ( Info from Medium.com)

বিজ্ঞাপনের বদলে তারা তাদের রেভিনিউর একটা অংশ নতুন স্টোর খোলার পিছনে ব্যয় করে । ২০২০ পর্যন্ত ৯৬ টা দেশে তাদের মোট ২২৭০ টা স্টোর আছে।(ওইকিপিডিয়া)

যেখানে দুনিয়াতে বিজ্ঞাপন দিয়েও পণ্য বেচা হয়না সেখানে একটা কোম্পানি বিজ্ঞাপন ছাড়াই বিশ্বের সবচয়ে দ্রুতগামী ফ্যাশন রিটেইলার ব্র্যান্ড হয়ে বসে আছে। কীভাবে তা নিয়েই আজকের পর্ব

কাপড়ের ইন্ডাস্ট্রিটা বেসিকেলি পুরাটাই ফাস্ট কাস্টমার ডিমান্ডের উপর চলে ,অন্য কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট এত দ্রুত চেঞ্জ হয়না যতটা ফ্যাশনের ব্রাণ্ডে হয়।

ZARA মার্কেটিং এর Customer Pull Strategy কে এপ্লাই করে rather than Customer Push Strategy.

কী রকম?

তারা বিজ্ঞাপন দিয়ে কাস্টমারকে পুশ করেনা উল্টা কাস্টমার'ই স্টোরে যায় আর তখন'ই Zara indirectly customer কে পুশ করে তার Lucrative unique Design, Quality and Customer Experience কে বৃদ্ধি করে যার ফলে কাস্টমার বারবার ফিরে আসে।

"যে ব্যাক্তি একবার যারা থেকে পন্য কিনে গড়ে সে প্রতি বছর ৬ বার Zara স্টোরে ভিজিট করে যেখানে অন্যান্য রিটেইল স্টোরে ২/৩ বার ভিজিট করে।(Information from Forbes)"

কিভাবে তাদের এত নাম হয়ে গেল বিজ্ঞাপন ছাড়া?

পুরাটাই হয়েছে Referrals & WOM (Word Of Mouth ) দ্বারা। এখন এই Referral আর WoM জেনারেট করার জন্য তো কাজ করতে হয়েছে তা সেই কাজগুলো কি ছিল সেইটাই এখন বলব।

1.Fast Product Design & Supply Within 2 weeks all over the world.

2.Limitd Edition Of Same Design Product

3.Providing Lots of options to purchase with different design of products.

এখন এই ৩ টা কাজ করার জন্য Supply Chain কিভাবে কাজ করে তা নিয়ে পরের পর্বে লিখব, ওইদিকে আজকে আমি যাচ্ছিনা। আগ্রহ থাকলে Zara র সাপ্লাই চেইন নিয়ে গুগলে সার্চ করে পড়তে পারেন।

Zara Change Their 4P into 4 E

৪ পি কে চেঞ্জ করে ৪ ই তে কনভার্ট হয়েছে। কী সেগুলা?

এই ৪ টা পয়েন্টে নিয়ে আজকের আলোচনা ঃ

1.Product Replace with Experience

2.Price Replace with Exchange

3.Promotion Replace with Evangelism ( এইটা খুব মজার একটা স্টেপ )

4.Place Replace with Every Place

এই ৪ টা আইটেম আসলে কেন করল তারা ?

1.Product Replace with Experience

আধুনিক যুগে কাস্টমার পন্যের চাইতে পন্য কেনার এক্সপেরিয়েন্সকে বেশি প্রাধান্য দেয়

কিছু উদাহরণ দেই যেগুলো আমি দেখেছি পড়েছি

"MacDonald "বার্গার অনেক পপুলার দুনিয়াতে ম্যাকডোনাল্ডের বার্গার থেকে মজার বার্গার কি নাই? অবশ্যই আছে তবে তারা কেন এত জনপ্রিয়?

কারন "দে প্রোভাইড গ্রেট কাস্টমার এক্সপেরিয়েন্স উইথ লিস্ট টাইম অফ ডেলীভারী" গাড়ীতে বসে এক কাউন্টারে বার্গার অর্ডার দিলে আরেক কাউন্টারে যেতে যেতে বার্গার রেডি হয়ে যায় ।

"Star bucks "পপুলার কফি শপ সবাই চিনি ,স্টার বাক্স তার কাস্টমারের জন্য campaign নিয়ে আসে"

,যেখানে প্রত্যেকের নাম অনুযায়ী আলাদা আলাদা কফি মগ। আপনি কফি অর্ডার করলে মগে আপনার নাম লিখা থাকবে এবং সেই নাম ধরেই অর্ডার ডেলিভারীতে ডাক হয় আসলেই মজার তাইনা।

"CocaCola " ক্যান শেয়ারিং ক্যাম্পেইন নিয়ে আসে "

যেখানে একটা ক্যান মাঝখানে ডিভাইডার দেয়া কিন্তু বোঝার কোন উপায় নাই একটা ক্যানের মধ্যে ২ টা ভাগ ,দেখতে একটা সিঙ্গেল ক্যানের মত, টান দিলেই ২ টা আলাদা ক্যান হয়ে যায়। এক ক্যান কিনে ২ জনে শেয়ার করে খাচ্ছে। গ্রেট ইউজার এক্সপেরিয়েন্স।

"আখতার সেলুন ও্য়ালা ভাই" কে অনেকেই চিনেন টিক্যাটক "অপু ভাইয়ের" চুলের কালার করে দিয়েছে তার সেলুনে সেলিব্রেটিরাও চুল কাটায় ।এখন এই আখতার ভাই নাকি ২০০০ টাকা সর্বনিম্ন চার্জ করে চুল কাটাতে

কেন এত টাকা নেয় ?

কারন পরিবেশ ,লাইটিং ,এসির বাতাস ,হাল্কা সাউন্ডের গান, ব্লা ব্লা । এলাকার নরমাল একটা দোকানে সেইম আখতার ভাই চুল কাটলে ৫০-১০০ টাকার বেশি কেউ দিবেনা। আখতার ভাই একজন'ই। জাস্ট সার্ভিস ডেলিভারী মডেল তার প্রাইস কে হাই করে দিয়েছে।

দেখেন একজন কাস্টমার সেইম আখতার ভাইকে দিয়ে চুল কাটালে এলাকার দোকানে দেয় ১০০ টাকা আর হাই ফাই এসি ডেকোরেশন পরিপাটি লাইটিং ওয়ালা দোকানে গিয়ে দিচ্ছে ২০০০ টাকা, জাস্ট বিকয অফ গ্রেট কাস্টমার এক্সপেরিয়েন্স।

Zara জানে কাস্টমার গ্রেট এক্সপেরিয়েন্স ভুলে না আর তাই তারা ফাস্ট ফ্যশনে নিজেদের কনভার্ট করেছে ।কাস্টমার যত দ্রুত তার চয়েসকে খুজে বের করতে পারবে তত বেশি তার বায়িং এক্সপেরিয়েন্স তাকে বারবার Zara তে আসতে বাধ্য করবে।

"আমাদের এলাকায় এক মামা খুব ভাল ফুচকা বানায় সারাদিন কাস্টমার লেগেই থাকে একজন বানায় যার কারনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় , যার কারনে আমি এত মজার জেনেও কখনো ফুচকা খেলে আশে পাশের অন্য কারো কাছ থেকে খেয়ে ফেলি । ভালো প্রোডাক্ট হবার পরেও বিক্রি হয়নি আমার কাছে ,কারন খারাপ ইউজার এক্সপেরিয়েন্স"

কাস্টমার ৩ টা জিনিস অপছন্দ করে, এর মধ্যে একটাও যদি আপনার বিজনেসে থাকে একজন কাস্টমার একবার ফেরত গেলে ২য় বার তাকে ফিরিয়ে আনতে কাঠ খর পোড়াতে হবে।

১.Delay - মাল /সার্ভিস ডেলিভারীতে দেরি হলে

২.Defect - খারাপ কোয়ালিটির পন্য বা সার্ভিস হলে

৩.Out of Stock - সার্ভিস বা মাল স্টকে না থাকলে

Zara প্রতি বছর ৪০ হাজার ডিজাইন তৈরী করে তার মধ্যে ১২ হাজার এর ও বেশি ডিজাইন সিলেক্ট করে সেগুলোকে তাদের স্টোরে নিয়ে আসে , এবং এক রকম ডিজাইনের খুব অল্প সংখ্যক প্রোডাক্ট তারা বের করে।

এতে কী হয়?

কাস্টমারের মধ্যে সব সময় ফিয়ার অফ স্কেয়ারসিটি( Fear Of Scarcity ) থাকে, আগে গেলে আগে পাব এরকম বেপারটা।

আরেকটা হচ্ছে তার মধ্যে স্পেশাল ফিলিং কাজ করে যে তার কেনা ডিজাইন টা ইউনিক।

লিমিটেড স্টক থাকার কারনে তাদের ডেড স্টক থাকেনা , ইনভেন্টরি ক্লিয়ার করার কোন ঝামেলা থাকেনা। কোন প্রোডাক্ট যদি নাও চলে লিমিটেড এডিশন থাকার কারনে স্পেসিং ও জায়গা খুব কম লাগে এবং দ্রুত ক্লিয়ার করে স্টোরে নতুন আইটেম সাজিয়ে দিতে পারে।

এখন এখানে ছোট করে একটু সাপ্লাই চেইনকে নিয়ে আসি, Zara র Dead Stock কেনো এত লিমিটেড? মানে বছর শেষে ইনভেন্টরি ক্লিয়ার করার ঝামেলা থাকেনা,

কাস্টমার ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাঝে কেনো এত বেশি পার্থ্যক্য হয়না?

Zara র প্রতিটা স্টোরের সাথে হেড কোয়ার্টারের লিংক রয়েছে প্রতিদিনের বিক্রি শেষে রিপোর্ট হেডকোয়ার্টারে যায়, কাস্টমার ফিডব্যক এবং তাদের বায়িং বিহেবিয়ার পর্যবেক্ষন করার জন্য বিক্রেতার রিপোর্টের অপেক্ষায় থাকা লাগেনা, প্রতিটা স্টোরে হাই টেকনোলজি সেটাপ আছে।

তাদের ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের মিল কেন?

Bullwhip Effect এর তারতম্য খুব বেশি হয়না তাই ।

এই নামটা আমরা অনেকেই জানি আবার জানিনা,

এই Bullwhip ইফেক্ট টা কিরকম?

ধরেন একটা দোকানে দোকানদার ১০০ পিস শার্ট রাখে এখন সেখান থেকে ৪০ পিস করে বিক্রি হচ্ছে, হঠাত করে কোন কারনে বিক্রি বেড়ে ৭০ পিস হয়ে গেল, তো রিটেইলার কি করবে কাস্টমারের ডিমান্ড বাড়তে পারে ভেবে সে হোলসেলারকে বা ডিস্ট্রিবিউটর কে ডাবল অর্ডার দিল ২০০ পিসের যেন বিক্রি বাড়লেও সাপ্লাই দিতে পারে। এখন ডিস্ট্রিবিউটর কি করবে, সে কোম্পানিকে বাড়িয়ে ২৫০ পিসের অর্ডার দিলো যেন রিটেইলার যদি বেশি চায় সে যেন সাপ্লাই দিতে পারে।

" এখন দেখেন অরিজিনালি মাল বিক্রি হচ্ছে মাত্র ৭০ পিস , বাজারে সেই ৭০ পিসের বিপরীতে মাল উৎপাদন রাখতে হচ্ছে ২৫০ পিস"

এখন যখন দিন শেষে এগুলা বিক্রি না হবে ধীরে ধীরে বছর শেষে স্টক মালের সংখ্যা বাড়বে, একদিকে স্টকের কারনে গোডাউনে মাল পড়ে থাকবে আরেকদিকে খরচ বেড়ে গেলো. এখন এই ডেড স্টক ক্লিয়ার না করে তো নতুন মাল বানালে কোম্পানি লসে পড়বে ,ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে বেমিল ঘটে এই ইফেক্টের কারনে।

আর এই এই কাজটাই Zara র করা লাগেনা , কারন সে রিটেইলারের ফিডবেকের জন্য বসে থাকেনা। তারা প্রচুর রিসার্চ করে ,আলাদা রিসার্চ টিম আছে স্পেশালিস্ট আছে ফলে অতিরিক্ত কিছু তৈরী করেনা আর যদি শর্ট পড়েও যায় তখন তাদের যেই বিশাল টীম ৭ দিনের মধ্যে মাল বানিয়ে সাপ্লাই দেবার ক্ষমতা তাদের আছে ।

2.Price Replace with Exchange

বর্তমান যুগে কাস্টমার কেবল বেশি দাম দিয়ে পন্য কিনলেই খুশি না, এক সময় ছিল কাস্টমার কম দামে পন্য কিনতে আগ্রহী ছিল কিন্তু এখন ভিন্ন। এখন আমরা অনলাইনে বেশি টাকা দিয়েও পন্য কিনি যেইটা মার্কেট ঘুরলে কমে পাব কিন্তু সেখানে আমার সময়, আর শরীরের ঘাম ঝড়বে তাই বেশি দিয়ে অনলাইন থেকেই কিনে ফেলি।

Zara র কাস্টমার যারা তারা মেক্সিমাম লেস প্রাইস সেন্সিটিভ তাদের কাছে দামের চাইতে কোয়ান্টিটি, কত দ্রুত ডেলিভারী পাচ্ছে আর ব্রান্ড ভ্যালু বেশি গুরুত্বপূর্ণ।

ধরেন মার্সিডিজ গাড়ি আপনি কিনবেন এখন সেইম সব কিছু হুবহু কপি এনে চায়নাতে গাড়িটা বানালাম কিন্তু সেখানে মার্সিডিজ নাম বা লোগো থাকবেনা ,কিন্তু ২ টা গাড়ী একই ,একটাতে লগো আছে আরেক টাতে নাই। মার্সিডীজ ট্যাগ ছাড়া আপনি কিনবেন? অবশ্যই না , কারন প্রোডাক্টের চাইতে আপনার কাছে ব্র্যান্ড ভ্যালুর দাম বেশি।

ZARA কাস্টমারের এই সাইকোলজিকেই কাজে লাগিয়ে প্রাইস কে চেঞ্জ করে এক্সচেঞ্জে কনভার্ট হয়েছে । তারা কেবল এফোরডেবল দামেই কাপড় দিচ্ছেনা বরং ব্র্যান্ড ভ্যালু ,প্রোডাক্ট ইউনিকনেস ও সাথে দিচ্ছে যার কারনেই কাস্টমার বারবার ফিরে যায় ZARA স্টোরে ।

Address

Level 11, Lakecity Concord, Khilkhet
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 17:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801700816699

Alerts

Be the first to know and let us send you an email when Digital Wide Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Wide Media:

Share