Destiny-2000 Ltd. Bangladesh

Destiny-2000 Ltd. Bangladesh Destiny-2000 Ltd. Head Office : Scout Bhaban (8th floor),
70/1, Inner Circular Road, Dhaka-1000. Network Marketing (Direct Sales.)

মানববন্ধনে সাংবাদিক নেতাদের দাবিঃ ডেসটিনি সম্পাদকের মুক্তি চাই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দাওদৈনিক ডেসটিনির সাংবাদিক-কর্মকর্...
24/03/2013

মানববন্ধনে সাংবাদিক নেতাদের দাবিঃ ডেসটিনি সম্পাদকের মুক্তি চাই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দাও

দৈনিক ডেসটিনির সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের সাত মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া ও সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীনকে নিঃশর্ত মুক্তি দিয়ে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। ২৬ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হবে বলে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক ডেসটিনির সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও জব্দকৃত ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানান সাংবাদিক নেতারা।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক ডেসটিনি ইউনিট আয়োজিত এ মানববন্ধনে বক্তৃতা করেন বিশিষ্ট সাংবাদিক ও বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব ও দৈনিক ডেসটিনির প্রধান বার্তা সম্পাদক আলতাফ মাহমুদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, দৈনিক ডেসটিনির ইউনিট চিফ কাঞ্চন কুমার দে ও ডেপুটি ইউনিট চিফ মোস্তফা হোসেন চৌধুরী। এ সময় বিএফইউজে ও ডিইউজের বর্তমান ও সাবেক নেতা, দৈনিক ডেসটিনির বার্তা সম্পাদক খালেদ ফারুকী, প্রধান প্রতিবেদক অনিল সেন ও ডেসটিনির সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরতরা উপস্থিত হয়ে দৈনিক ডেসটিনির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে ডেসটিনির সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আইনগতভাবে এখনো প্রমাণিত হয়নি। কোনো ভুক্তভোগী এ প্রতিষ্ঠানের কাছে টাকা চেয়ে অভিযোগও করেননি। তবে কিসের ভিত্তিতে ডেসটিনির সমস্ত সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে? ডেসটিনির সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশবাসীরও এটা জানার অধিকার রয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ডেসটিনি গ্রুপ যদি অবৈধ কিছু করে থাকে তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু গ্রুপের অপ্রমাণিত ওই অপরাধের দায়ে দৈনিক ডেসটিনি পত্রিকার অ্যাকাউন্ট জব্দ করা হবে কেন? ডেসটিনি পত্রিকায় কর্মরতদের সমুদয় বকেয়া পরিশোধের দাবি জানান তিনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিসের ভিত্তিতে ডেসটিনির সম্পাদককে গত কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে কেউ জানে না। তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তাই ডেসটিনির সম্পাদককে অবিলম্বে মুক্তি দিয়ে পত্রিকাটি চালিয়ে নেওয়ার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
দেশের রাজনৈতিক অস্থিরতাসহ সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ২৬ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দিতে দেশের সকল সাংবাদিকের প্রতি তিনি আহ্বান জানান। দৈনিক ডেসটিনির সাংবাদিক-কর্মকতা-কর্মচারীদের দাবি পূরণ না হলে ২৬ মার্চের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
বিএফইউজের সাবেক মহাসচিব ও দৈনিক ডেসটিরি প্রধান বার্তা সম্পাদক আলতাফ মাহমুদ বলেন, ডেসটিনির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গত সাত মাসে প্রমাণিত হয়নি। তাই অবিলম্বে সম্পাদককে মুক্তি দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে নয়, সংবাদপত্রে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে দুদক ডেসটিনির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যা এখনো প্রমাণ করতে পারেনি কোনো সংস্থা। অথচ এর ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দায়-দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা না খেয়ে থাকব আর আপনারা সুখে থাকবেন তা হবে না। ২৬ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, ডেসটিনি পত্রিকার জব্দ অ্যাকাউন্ট খুলে দিয়ে বকেয়া পরিশোধের ব্যবস্থা করতে আগামী সপ্তাহে তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হবে। তারপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে পত্রিকার সম্পাদকের মুক্তিসহ জব্দ অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবিতে ডেসটিনি পত্রিকার সাংবাদিকরা যে কর্মসূচি দেবেন তাতে সম্মতি জানিয়ে আমরাও রাজপথে থাকব। এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করে সাংবাদিকদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন এ সাংবাদিক নেতা।
বিএফইউজের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার বলেন, এ মানববন্ধন থেকে পত্রিকার সম্পাদক হিসেবে রফিকুল আমীনের মুক্তি দাবি করছি। অন্য নেতৃবৃন্দের মতো তিনিও অবিলম্বে দৈনিক ডেসটিনির সংবাদকর্মীদের দাবি পূরণে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
দৈনিক ডেসটিনির সংবাদকর্মীরা বলেন, আমরা দৈনিক ডেসটিনির সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা সাত মাস ধরে বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাচ্ছি না। দৈনিক ডেসটিনির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের চেয়ারম্যানও। আর্থিক অনিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা আদালতে বিচারাধীন। ওই মামলায় তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
দৈনিক ডেসটিনি পত্রিকা ডেসটিনি গ্রুপের কোনো প্রতিষ্ঠান নয়। সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীন তার ব্যক্তিগত ও অর্জিত সম্পদ হতে এ পত্রিকায় অর্থায়ন করতেন বলে আমরা জানি। আটক থাকার পাশাপাশি মোহাম্মদ রফিকুল আমীনের ব্যবসায়িক ও ব্যক্তিগত ব্যাংক হিসাবও বর্তমানে জব্দ রয়েছে। পাশপাশি অনাকাঙ্ক্ষিতভাবে দৈনিক ডেসটিনি পত্রিকার ব্যাংক হিসাবটিও জব্দ করে রাখা হয়েছে। যার ফলে বিগত ৭ মাস ধরে আমাদের বেতনভাতা বন্ধ রয়েছে। অর্থের অভাবে এ পত্রিকায় কর্মরত সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানাদির লেখাপড়া প্রায় অনিশ্চিত হয়ে গেছে। অর্থ সংকটে অনেকের সন্তানাদিকে স্কুলে ভর্তিও করতে পারেননি। ধার-দেনায় জর্জরিত অনেকের জীবন আজ শাব্দিক অর্থেই অতিষ্ঠ। দৈনিক ডেসটিনির জব্দ ব্যাংক হিসাব খুলে দেওয়া হলে এ সমস্যার কিছুটা হলেও সমাধান হতো।
তারা বলেন, দৈনিক ডেসটিনি পত্রিকায় কর্মরত ২৩৮ জন সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীর চলতি মাসের বেতন-ভাতাসহ মোট পাওনা প্রায় ৩ (তিন) কোটি টাকা। যেহেতু মোহাম্মদ রফিকুল আমীনের ব্যাংক হিসাব জব্দের অজুহাতে আমাদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না, তাই তার ব্যাংক হিসাব থেকে আমাদের পাওনা ৩ (তিন) কোটি টাকা প্রদানের কার্যকর নির্দেশ প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আমাদের-আপনাদের দরকারী আপডেট নিউজ চান? এইখানে We r Bangladeshi আমরা বাঙ্গালী ক্লিক করুন। সময়ের সাথে সব তাজা খবর।পেজটিতে ...
24/03/2013

আমাদের-আপনাদের দরকারী আপডেট নিউজ চান? এইখানে We r Bangladeshi আমরা বাঙ্গালী ক্লিক করুন। সময়ের সাথে সব তাজা খবর।
পেজটিতে Like না দিলে অধিকাংশ পোষ্ট শো করবে না।

শাহবাগ সহ দেশ জুড়ে চলছে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবীতে আন্দোলণ। আমাদের ডিষ্ট্রিবিউটরদের মতামত কি? আপনিও কি তাই চান ? আমরা ...
11/02/2013

শাহবাগ সহ দেশ জুড়ে চলছে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবীতে আন্দোলণ। আমাদের ডিষ্ট্রিবিউটরদের মতামত কি? আপনিও কি তাই চান ? আমরা জানতে চাই সামগ্রিক বিচারে আমাদর প্রতিষ্ঠান কি ভাবছে?

ফাঁসি চাই হলে Like দিন
না হলে Comment এ মতামত দিন

ডেসটিনি নতুন উদ্যমে কাজ শুরু করেছে ।এটি আজ দেশের শীর্ষস্থানীয় হলুদ পত্রিকার হেডলাইন !!!তবে যেহেতু দীর্ঘ দশমাস তারাই ডেস...
05/02/2013

ডেসটিনি নতুন উদ্যমে কাজ শুরু করেছে ।
এটি আজ দেশের শীর্ষস্থানীয় হলুদ পত্রিকার হেডলাইন !!!
তবে যেহেতু দীর্ঘ দশমাস তারাই ডেসটিনির বিরুদ্ধে অপপ্রচার
চালিয়েছে তাই এখন আর তাদের ডেসটিনির ব্যাপারে পজিটিভ
নিউজ করার উপায় নেই । তাই তারা এখনো কিছু অবান্তর ও
মুখরোচক মিথ্যাসংবাদ মিশ্রিত করছে । তাই এ ব্যাপারে ডেসটিনির
কোনো ডিস্ট্রিবিউটরকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি । বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডেসটিনিকে ধ্বংসের জন্য শেষ প্রচেষ্টা হিসেবে তারা এই ধরনের ন্যাক্কারজনক রিপোর্ট করছে । সাধারন ডিস্ট্রিবিউটরদেরকে ডেসটিনির বিরুদ্ধে উস্কে দেয়া, ডেসটিনির তদন্তের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চাপ প্রয়োগ করা ও আদালতকে প্রভাবিত করাই তাদের এখন মূল লক্ষ্য ।
দীর্ঘ দশমাস ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আমরা এখন জয়ের
দ্বারপ্রান্তে । এখন চূড়ান্ত বিজয়ের সময় এসেছে । আসুন আমরা সকলে
আরো ঐক্যবদ্ধ হই, পণ্য বিক্রয়ের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক অবস্থানকে
আরো শক্তিশালী করি ।
ভালোবাসি বাংলাদেশকে, ভালোবাসি ডেসটিনিকে ।

তথ্সূত্রঃ Post by: Spartan Tanvir - জাগো ডিষ্ট্রিবিউটর বাচাউ ডেসটিনি, (আমিন ভাই এর কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে)

জাগো ডিষ্ট্রিবিউটর বাচাউ ডেসটিনি। আপনি একমত ? আপনার মতামত দিন।
05/02/2013

জাগো ডিষ্ট্রিবিউটর বাচাউ ডেসটিনি। আপনি একমত ? আপনার মতামত দিন।

Some one thousand Destiny 2000 Ltd distributors Sunday began a mass hunger strike seeking attention of Prime Minister Sh...
05/02/2013

Some one thousand Destiny 2000 Ltd distributors Sunday began a mass hunger strike seeking attention of Prime Minister Sheikh Hasina for steps to free the controversial company's Chairman and Managing Director and unlock seized bank accounts, reports bdnews24.com.
They gathered inside the Ramna Park urging the Prime Minister to save the company, which faces charges of money laundering and unauthorised banking activities. They began their protest at 11:30 am.
Raihan Nobel, one of the protesters, said they did not have any problems with the company. "Why are they conspiring against Destiny?"
Nobel said distributors would lay siege to all police stations across the country and would go to jail voluntarily, if their demands were not met.

notice-2435
05/02/2013

notice-2435

notice-2436
05/02/2013

notice-2436

05/02/2013
31/01/2013

Proudly we Announcing & Celebrating 12th Anniversary ------------------------------

ST-576 FROM 29.01.2013 TO 05.02.2013.at 12.00 AM Midnight
Statement Closing Time: Form Entry till 11:30 PM and Confirm till 12:00 AM

গত শনিবার ছিল ডেসটিনি ২০০০ লিমিটেডের যুগপূর্তি অনুষ্ঠান। দিনটিকে স্মরণীয় করে রাখতে সারাদেশে ডেসটিনির ডিস্ট্রিবিউটাররা উ...
07/01/2013

গত শনিবার ছিল ডেসটিনি ২০০০ লিমিটেডের যুগপূর্তি অনুষ্ঠান। দিনটিকে স্মরণীয় করে রাখতে সারাদেশে ডেসটিনির ডিস্ট্রিবিউটাররা উদযাপন করেন বিভিন্ন অুষ্ঠান। আমাদের প্রতিনিধিদের পাঠনো সংবাদ_
সুনামগঞ্জ : সুনামগঞ্জে ডেসটিনি ২০০০ লিমিটেডের একযুগ পূর্তি অনুষ্ঠান পালিত হয়। গত শনিবার বিকেলে শহরের ষোলঘরস্থ ডেসটিনি ২০০০ লিমিটেডের কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডেসটিনি ২০০০ লিমিটেডের ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের কর্মকর্তাগণ। সমর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. সামসুদোহা, মাওলানা শামসুদ্দোহা সদস্য ডিডিএফ সিলেট বিভাগ। এসময় বক্তরা বলেন, ডেসটিনি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। আমরা রাজনীতি বুঝি না করতে চাই না। আইনগতভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ডেসটিনির ডিস্ট্রিবিউটরা সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবে। ৪৫ লাখ ডিস্ট্রিবিউটরের রুটিরুজির সংস্থান ডেসটিনি তাদের বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এ সময় তারা চেয়ারম্যান ও এমডির মুক্তি দাবি করেন। এখন থেকে ডিডিএফ এর মাধ্যমে ডেসটিনির সকল কার্যক্রম পরিচালনার করা হবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিডিএফ এর সুনামগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ডেসটিনি-২০০০ লিমিটেডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের আয়োজনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বেলা ১২টায় কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে ডিস্ট্রিবিউটরগণ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ডিস্ট্রিবিউটর ফোরামের সভাপতি পিএসডি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক হাসিবুল রেজা শামিম, সহ-সিনিয়র সভাপতি সাইদার রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি সার্জেত আলী বাচ্চু, দামুড়হুদা উপজেলা সভাপতি আবুল বাশার, আলমডাঙ্গা উপজেলা সভাপতি কামাল হোসেন ও জেলা মহিলা ডিস্ট্রিবিউটর ফোরামের সভাপতি পারভীন লাইলা মালিক। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্কারি সিদ্দিকুর রহমান। সঞ্চলনার দায়িত্ব পালন করেন আ.ক.ম. মনিরুজ্জামান ও জেলা ডিস্ট্রিবিউটর ফোরামের সাংগঠনিক সম্পাদক হাসান খান।
টেকনাফ : টেকনাফের হ্নীলায় ডিস্ট্রিবিউটর ফোরামের উদ্যোগে ডেসটিনির যুগপূর্তি উৎসব পালিত হয়। এ উপলক্ষে গত শনিবার সকাল ১০টায় হ্নীলা স্টেশনস্থ কেফায়েত উল্লাহ মার্কেটের কনফারেন্স রুমে ফোরাম আহ্বায়ক তকি ওসমানের সভাপতিত্বে ডেসটিনির যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর আবদুল্লাহ আল খালেদ, মাস্টার খাইরুল আমিন, আবুল কালাম, মো. ইসমাইল, মাস্টার মোস্তফা কামাল, মোস্তাক আহমদ সাকী প্রমুখ।
নারায়ণগঞ্জ : ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ নেট অফিস এনআরজি-১-এর উদ্যোগে প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ এনআরজি ১ নেট অফিস ইনচার্জ লায়ন মোহাম্মদ মইনুদ্দিন হাসান। এ সময় উপস্থিত ছিলেন পিএসডি মনিরুল ইসলাম মানিক, লিয়াকত হোসেন, শামীম হুসাইন কামরুজ্জামান সুমন, কবীর উদ্দিন, লোকমান সূত্রধর, জাকির হুসাইন, নারগিস ইসলাম, ফেরদৌসী বেগম, রতন সূত্রধর, রাসেদুল হাসান, ডালিম বাদশা, বাহাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ডেসটিনি_ ২০০০ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের মুক্তির জন্য দোয়া করা হয় এবং কোম্পানি নির্ধারিত ৫ তারিখ থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পটিয়া : ডেসটিনি ডিস্ট্রিবিউটার ফোরাম পটিয়ার উদ্যোগে ডেসটিনি-২০০০ লিঃ-এর বার বছরপূর্তি উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসডি মাসুদ রানা, প্রধান অতিথি ছিলেন ডায়ম- এক্সিকিউটিভ সুবোধ চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন জিয়াউল হক আমিরী, সাইফুল ইসলাম, সাইফুর রহমান, মুজিবুল হক, শাহরিয়ার মো. ওজায়ের। এ অনুষ্ঠানে প্রায় ৫০০ ডিস্ট্রিবিউটার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে যুগপূর্তি উদযাপন করা হয়।

04/01/2013

অনুরোধঃ পেজটা শুধুমাত্র ডেসটিনির সংশ্লিষ্টদের জণ্য। পেজে যদি কেউ বস্তির নিকৃষ্ট ভাষা ব্যবহার করেন তো ব্যবহারকারীদের এখন থেকে গরপরতায় ব্লক করা হবে। যদি কেউ সমালোচণা বাদে সরাসরি গালি ব্যবহার করে.. তাহলে আপনারা ID লিংক গুলো দয়া করে message এ দিবেন।

Address

Scout Bhaban (8th Floor), 70/1, Inner Circular Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Destiny-2000 Ltd. Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Destiny-2000 Ltd. Bangladesh:

Share