Joygraphy

Joygraphy Photography is my addiction

নাম না জানা ফুল!!!
22/02/2026

নাম না জানা ফুল!!!

ভাষা আছে, শব্দ আছে—তবু কণ্ঠে অদৃশ্য শিকল!!!আন্তর্জাতিক মাতৃভাষা দিবস....
21/02/2026

ভাষা আছে, শব্দ আছে—তবু কণ্ঠে অদৃশ্য শিকল!!!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস....

কোটি রক্তের বিনিময়ে কেনা আমার সোনার বাংলা..."... শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি...
12/02/2026

কোটি রক্তের বিনিময়ে কেনা আমার সোনার বাংলা..."... শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি""""তাই যেন হয়। আমাদের বাংলা যেন নিরাপদ থাকে আল্লাহ

08/02/2026

কথা বলার জন্য তোমাকে দরকার,
উত্তাল সাগরে বৃষ্টি দেখার জন্য তোমাকে দরকার।
শুধু তোমাকে দরকার!

03/02/2026

আমার নিজের একটা কুকুর আছে—নাম মারলো। মারলো আমার পোষা প্রাণী না, মারলো আমার সঙ্গী। আমি যদি বাইক ছাড়া বাইরে যাই, সে আমাকে খুঁজতে বের হয়। আমি যেখানে থাকি, সে সেখানে পৌঁছানোর চেষ্টা করে। সকাল–বিকাল আমার সাথে দৌড়ায়।

আমি বাসায় না থাকলে আমার কবুতর পাহারা দেয়, তার আমার বাসার সামনে ফুল গাছে কেউ হাত দিতে পারে না, অপরিচিত কেউ এলে সিড়িতেই দাঁড় করিয়ে দেয়।বাসায় ঢোকার অনুমতি দেয় না।

আমি ফিরবো—এই বিশ্বাসে ঘণ্টার পর ঘণ্টা সিড়িতে বসে অপেক্ষা করে।

এই মারলোকে নিয়েই অনেক মানুষ আমাকে উপদেশ দেয়— “কুকুর রাখা ঠিক না”, “গুনাহ হয়”, “ঘরে ফেরেশতা আসে না”।

কিন্তু একটা প্রশ্ন কেউ করে না— যে প্রাণী দিন–রাত নিঃশব্দে পাহারা দেয়, বিশ্বাসঘাতকতা জানে না, স্বার্থ বোঝে না,
ভালোবাসার বিনিময়ে কেবল ভালোবাসাই চায়— সে কিভাবে অপবিত্র হয়?

আমি মানুষের বন্ধুত্বকে ভয় পাই। কারণ মানুষ পাশে থাকলেই মানুষ নিরাপদ থাকে না। মানুষের হাসির আড়ালে থাকে হিংসা, ভালোবাসার আড়ালে থাকে হিসাব, সহানুভূতির আড়ালে থাকে সুযোগ নেওয়ার অপেক্ষা।

তাহলে মানুষ কেন “সৃষ্টির সেরা জীব”?

আমি তো দেখি— মানুষই সৃষ্টির সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে প্রতারক, সবচেয়ে ভয়ংকর জীব। প্রাণীরা হত্যা করে ক্ষুধায়,
মানুষ হত্যা করে লোভে। প্রাণীরা আক্রমণ করে আত্মরক্ষায়, মানুষ আক্রমণ করে ক্ষমতার নেশায়।

মারলো আমাকে ভালোবাসে—কারণ আমি আমি, আর মানুষ ভালোবাসে—যতক্ষণ দরকার।

যদি এই ভালোবাসা গুনাহ হয়, তাহলে আমি সেই গুনাহ নিয়েই বাঁচতে রাজি। কারণ একজন সৎ কুকুরের পাশে আমি
হাজারটা ভণ্ড মানুষের চেয়ে অনেক বেশি নিরাপদ।

মানুষের জীবন মানেই স্বপ্নের বহুবর্ণ রূপ। একেক মানুষের স্বপ্ন একেক দিকে ছুটে চলে—কেউ আলো খোঁজে শহরের কংক্রিটে, কেউ শান্তি...
23/01/2026

মানুষের জীবন মানেই স্বপ্নের বহুবর্ণ রূপ। একেক মানুষের স্বপ্ন একেক দিকে ছুটে চলে—কেউ আলো খোঁজে শহরের কংক্রিটে, কেউ শান্তি খোঁজে প্রকৃতির নিঃশব্দে। তাই কারও স্বপ্নকে অন্যের স্বপ্নের মানদণ্ডে বিচার করা যায় না। সভ্যতার প্রতি কারও আকর্ষণ যেমন স্বাভাবিক, তেমনি সভ্যতা থেকে দূরে সরে যাওয়ার আকাঙ্ক্ষাও মানুষের অস্তিত্বের এক গভীর সত্য।

সভ্য মানুষ সাধারণত মনে করে—উন্নত জীবন মানে সুবিধা, আরাম এবং নিরাপত্তা। ঠান্ডার সময় গরম পানি, নরম বিছানা, পাকা রাস্তা, আধুনিক হাসপাতাল, প্রযুক্তিনির্ভর জীবন, সমৃদ্ধ খাবার—এসবই যেন সুখের চূড়ান্ত সংজ্ঞা। মানুষের হাতে যখন সবকিছু সহজলভ্য হয়, তখন সে নিজেকে উন্নত মনে করে, সভ্য মনে করে, সফল মনে করে।

কিন্তু প্রশ্ন থেকে যায়—এই আরামই কি সত্যিকার শান্তি?

আমার কাছে শান্তির অর্থ ভিন্ন। আমার শান্তি লুকিয়ে আছে ভোরের পাখিদের কলরবে, শীতের কুয়াশায় ভেজা মেঠো পথে হাঁটার অনুভূতিতে। বৃষ্টির একটানা শব্দ, ভেজা মাটির গন্ধ—এইসব দৃশ্য ও গন্ধে আমি এক ধরনের আদিম আনন্দ খুঁজে পাই। উনুনে পোড়ানো সাধারণ খাবার, শহরের যন্ত্রের কোলাহলের বদলে জঙ্গলের পশু-পাখির ডাক—এসব আমার কাছে শুধু জীবন নয়, বরং জীবনের প্রকৃত স্বর।

সভ্যতার শহর মানুষকে দিয়েছে গতি, দিয়েছে সুবিধা, কিন্তু অনেক সময় কেড়ে নিয়েছে গভীর অনুভবের ক্ষমতা। শহরের মানুষ হয়তো দ্রুত বাঁচে, কিন্তু গভীরভাবে বাঁচে না। আর জঙ্গল—সে মানুষকে ধীর করে, প্রকৃতির সঙ্গে একাত্ম হতে শেখায়, জীবনের মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। হয়তো জঙ্গলে নেই উন্নত চিকিৎসা, নেই আধুনিক নিরাপত্তা। কিন্তু মৃত্যু তো অনিবার্য—শহরেও, জঙ্গলেও।

তাই প্রশ্নটা জীবন কতটা দীর্ঘ—তা নয়, বরং জীবন কতটা সত্য—তা নিয়েই। সভ্যতার আলো আর জঙ্গলের অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আমি বুঝি— উন্নত জীবন মানে শুধু আরাম নয়, উন্নত জীবন মানে নিজের আত্মার সঙ্গে সৎ থাকা,
নিজের প্রকৃতির সঙ্গে মিলিয়ে বেঁচে থাকা।

এ কারণেই, সভ্যতার কোলাহলের চেয়ে জঙ্গলের নীরবতাই আমার কাছে বেশি মানবিক, বেশি সত্য, বেশি শান্ত।

পণ্য যত সস্তা হয়, ক্রেতা তত বাড়ে—এটাই বাজারের নিয়ম।কিন্তু ইউনিক প্রোডাক্ট সবার জন্য নয়। ইউনিক জিনিসের কদর করে রেয়ার মানু...
15/01/2026

পণ্য যত সস্তা হয়, ক্রেতা তত বাড়ে—এটাই বাজারের নিয়ম।
কিন্তু ইউনিক প্রোডাক্ট সবার জন্য নয়। ইউনিক জিনিসের কদর করে রেয়ার মানুষ।

তাই নিজেকে সস্তা করে উপস্থাপন করবেন না। নিজেকে ইউনিক ভাবুন—কারণ ইউনিক জিনিস ভিড়ে হারায় না, আলাদা হয়ে দাঁড়ায়।

‘কু’ দিয়ে শুরু বলেই যে সব কিছু খারাপ হবে—এমন ভাবার কোনো কারণ নেই। আমাদের সন্দ্বীপে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথের নাম ক...
04/01/2026

‘কু’ দিয়ে শুরু বলেই যে সব কিছু খারাপ হবে—এমন ভাবার কোনো কারণ নেই। আমাদের সন্দ্বীপে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথের নাম কুমিড়া ঘাট। এই ঘাটের ব্রিজের শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি এখন সূর্যাস্ত দেখেন, মনে হবে পৃথিবী আসলেই ভীষণ সুন্দর।

ডুবে যেতে থাকা সূর্যের আলো, আকাশ আর জলের মিতালি এমন এক মায়া তৈরি করে—যা মনকে অজান্তেই থামিয়ে দেয়। সেই মুহূর্তে জীবনকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে, সৌন্দর্য উপভোগ করার জন্য আরও অনেক দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা জেগে ওঠে। কুমিড়া ঘাট শুধু একটি পথ নয়, এটি অনুভূতির, ভালোবাসার আর জীবনের প্রতি আশাবাদের এক নীরব ঠিকানা।
কুমিড়া ব্রীজ

মাঝে মাঝে কথা বলার জন্য একটা নিজের মানুষ চাই!
30/12/2025

মাঝে মাঝে কথা বলার জন্য একটা নিজের মানুষ চাই!

শুভ সকাল
15/12/2025

শুভ সকাল

ভাঙা দরজার ওপারে তুমি,আমি দাঁড়িয়ে অন্ধকারে,ফিরে আসার স্বপ্নগুলোমরে গেছে মাঝপথে।
10/12/2025

ভাঙা দরজার ওপারে তুমি,
আমি দাঁড়িয়ে অন্ধকারে,
ফিরে আসার স্বপ্নগুলো
মরে গেছে মাঝপথে।

ম্যাক্রো ফটোগ্রাফির
10/12/2025

ম্যাক্রো ফটোগ্রাফির

Address

Noorjahan Road, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801715283197

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joygraphy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joygraphy:

Share