27/02/2024
সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing) বা SMM হচ্ছে কোন ব্র্যান্ড, কোম্পানি, বা প্রোডাক্ট এর প্রচার করার উদ্ধেশ্যে, মানুষকে জানানোর লক্ষ্যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা প্রচার করার প্রক্রিয়াকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম SMM বলে।
বর্তমানে মানুষ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকে পড়েছে। এবং বেশীরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় থাকতে বা সময় কাটাতে অভ্যস্ত। আর মনে রাখবেন, যেখানে মানুষের ভীড় বেশী সেখানেই মার্কেটিং করতে হয়। Social Media -তে যদি আপনি মার্কেটিং করেন তবে অবশ্যই আপনার বিজনেস, ব্র্যান্ড, বা ওয়েবসাইট অবশ্যই ভাল ফল দিবে। তাই যেকোন স্টার্টআপ এর ক্ষেত্রে Social Media মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার উপায়ঃ
প্রথমে আপনাকে বাছাই করে নিতে হবে আপনি কিসের সার্ভিস দিচ্ছেন এবং কি রিলেটেড সার্ভিস দিচ্ছেন। এবং আপনার ব্যবসার ক্যাটেগরির উপর ডিপেন্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসম মানুষকে টার্গেট করতে হবে যারা আপনার সার্ভিস নিতে আগ্রহী।
মনে করুন – আপনার একটি নতুন ই-কমার্স ব্যবসা রয়েছে এবং আপনি সেখানে কম্পিউটার এক্সেসরিজ বা বিভিন্ন ইলেক্ট্রনিক গ্যাজেট বিক্রি করেন। আপনার ব্যবসা প্রসার করার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া বাছাই করে নিবেন। এবং সেইসব Social Media গুলোতে আপনার ব্র্যান্ড বা কোম্পানির নামে একটি প্রফেশনাল মানের প্রোফাইল বা পেইজ খুলে নিবেন। সেই একাউন্ট বা পেইজ থেকে আপনার ব্র্যান্ডের মার্কেটিং করতে পারবেন।
Facebook – ফেসবুক
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য বেস্ট প্লাটফর্ম হচ্ছে ফেসবুক মার্কেটিং। পৃথিবীজুড়ে ফেসবুকের মাসিক ব্যবহারকারী প্রায় ২.৮৯ বিলিয়ন। যেখানে ফেসবুকের বাংলাদেশী ব্যবহারকারীর সংখ্যা ৪৮ মিলিয়ন। আর আপনি চাইলে সহজেই আপনার ব্যবসা কে ফেসবুকের মাধ্যমে বড় করে ফেলতে পারেন। এখন পর্যন্ত সবেচেয়ে জনপ্রিয় মার্কেটিং প্লাটফর্ম হচ্ছে ফেসবুক।
ফেসবুকে আপনি দুইভাবে মার্কেটিং করতে পারেন।
১. পেইড মার্কেটিংঃ
পেইড মার্কেটিং হচ্ছে আপনি আপনার ব্যবসা বা ব্র্যান্ডকে ফেসবুক এড এর মাধ্যমে সহজেই আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌছাতে পারবেন। এজন্য আপনাকে আপনার ব্র্যান্ড এর যেকোন প্রডাক্ট এর বিবরণ দিয়ে একটি আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি করতে হবে। ফেসবুক এডস ম্যনেজার (Facebook Ads Manager) দিয়ে সহজেই আপনার বিজনেস ব্র্যান্ডের নামে একটি এড চালু করতে পারেন। এতে সুবিধা হচ্ছে আপনি এই এড এর মাধ্যমে আপনার নির্দিষ্ট লোকেশন ভিত্তিক, নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্স এর কাছে আপনার ব্র্যান্ড পৌঁছাতে পারবেন।
যেমন, কোন বয়সী মানুষেরা আপনার সার্ভিস নিবে, আপনার সার্ভিস কি শুধু ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য এটা সিলেক্ট করে দিতে পারবেন এবং কোন অঞ্চলের মানুষের কাছে আপনার সার্ভিস পৌঁছাতে চান সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। আবার আপনার বিজনেস এর ক্যাটেগরি ভিত্তিক মানুষের আগ্রহ(Interest) এর উপর নির্ভর করে আপনার ব্যবসার প্রচার করতে পারেন।
আজই আমাদের দিয়ে বুস্ট করিয়ে আপনার ব্যবসার সেল দ্বিগুণ করে ফেলুন
[ বিঃদ্রঃ বুস্ট আগে করে দেয়া হবে, এক্টিভ হলে সাথে সাথে পেমেন্ট করে দিতে হবে।]