02/04/2026
☞ব্যাবসা এত সহজ না ভাই বেশি উওেজিত ভালো না😳
“৭ দিনে ১ কোটি সেল”, “১০ দিনে ২৫ লাখ ইনকাম”, এইসব দেখেই যদি আপনি উত্তেজিত হন,তাহলে এই পোস্টটা আপনার জন্য।
আপনি ব্যবসা শুরু করতে চান।ভালো কথা।
কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই-
- আপনি ব্যবসা না, “রেজাল্ট” কিনতে চান
- আপনি প্রক্রিয়া না, “শর্টকাট” খুঁজেন
- আপনি শেখা না, “লাভ” আগে চান
স্টেপ–১: লোভের ট্রিগার
ফেসবুকে দেখলেন,
- “১০ দিনে ২৫ লাখ সেল”
- “নতুন পেজে ৭ দিনে ১ কোটি”
- “বিজনেস করতে টাকা লাগে না”
আপনার মাথায় তখন একটাই চিন্তা,
“ও পারলে আমি কেন পারবো না?”
আপনার প্রথম ভুলটা এখানেই করলেন।
স্টেপ–২: যাচাই না করে ঝাঁপ
আপনি একবারও ভাবলেন না,
- এই সেল কি প্রফিট নাকি শুধু রেভিনিউ?
- এড বাজেট কত ছিল?
- কত বছর ধরে সে কাজ করছে?
- তার টিম, সিস্টেম, ব্যাকএন্ড কি আছে?
এসব না করে, আপনি শুধু সংখ্যাটা দেখলেন আর শুরু করতে ব্যস্ত হয়ে গেলেন।
স্টেপ–৩: ফাঁদে পা দেওয়া
তারপর আপনি যা করছেন-
- ৫০,০০০ টাকার “বিজনেস কোর্স”
- লাখ টাকার “হট প্রোডাক্ট”
- “ডান ফর ইউ সার্ভিস”
- সবকিছু কিনে ফেললেন।
কারণ আপনি বিশ্বাস করতে চেয়েছেন, “আমি দ্রুত বড়লোক হবো”।
স্টেপ–৪: বাস্তবতার ধাক্কা
১ মাস পরে, পেজে সেল নাই।প্রোডাক্ট স্টক পড়ে আছে
কুরিয়ার রিটার্ন আসছে,ঘরে চাপ বাড়ছে।
আর আপনি তখন বলেন—
- “অনলাইনে সবাই প্রতারক”
- “আইটি এক্সপার্টরা সব ধোঁকাবাজ”
আসল সমস্যা কোথায়?
- সমস্যা IT Expert না।
- সমস্যা মার্কেট না।
- সমস্যা “অনলাইন” না।
সমস্যা আপনার মাইন্ডসেট।
আপনি,১৫ বছর সময় দেন একটা চাকরির জন্য
কিন্তু ১৫ মাস সময় দিতে চান না একটা ব্যবসার জন্য
আপনি, ১০ হাজার টাকার চাকরির জন্য ধৈর্য ধরেন
কিন্তু ১০ লাখ টাকার ব্যবসা চান ১০ দিনে।
সমাধান কি?
১. “রাতারাতি সফলতা”, এই মিথটা মাথা থেকে ফেলে দিন চিরতরে।
ব্যবসা = সময় + সিস্টেম + স্কিল + টাকা।
২. শেখা ছাড়া টাকা ইনভেস্ট করবেন না
আগে বুঝেন, তারপর খরচ করেন।
৩. যাকে ফলো করছেন, তাকে প্রশ্ন করেন
- তার নিজের ব্যবসা আছে?
- সে নিজে করে নাকি শুধু শেখায়?
- তার কেস স্টাডি রিয়েল?
৪. ছোট শুরু, লং টার্ম প্ল্যান
- ১ লাখ সেল না, প্রথমে ১০টা সেল টার্গেট করেন।
৫. ধৈর্য্য = সবচেয়ে বড় ক্যাপিটাল
যাদের ধৈর্য নাই, তারা মার্কেট থেকে ঝরে পড়বেই।
আপনি যদি এখনো ভাবেন,“কোনো শর্টকাট আছে, কোনো সিক্রেট আছে, কেউ আপনাকে দ্রুত বড়লোক বানাবে”।
তাহলে সত্যি বলতেছি,আপনার ক্ষতি হওয়াটাই স্বাভাবিক।আর এই ক্ষতি যত দ্রুত হবে, ততই ভালো।
কারণ এতে অন্তত মার্কেট পরিষ্কার হবে।
ব্যবসা করতে চাইলে,লোভ কমান, লজিক বাড়ান, ধৈর্য ধরেন।নাহলে “স্ক্যাম” না,আপনার নিজের সিদ্ধান্তই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে।