Online Solution BD.

Online Solution BD. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Online Solution BD., Internet Marketing Service, Dhaka.

Mother is ❤️❤️❤️
06/07/2024

Mother is ❤️❤️❤️

নামের সাথে মিল রেখে অবাস্তব কিছু ছবি। Dont Mind for the last pic 😁!
25/12/2023

নামের সাথে মিল রেখে অবাস্তব কিছু ছবি। Dont Mind for the last pic 😁!

প্রোডাক্ট সেলের জন্য ফেসবুক বুস্টিং এবং ফটোগ্রাফি সমান ভাবে গুরুত্বপূর্ণ।ভুল হচ্ছে না কোথাও? হাজার হাজার টাকা ইনভেস্ট কর...
05/07/2021

প্রোডাক্ট সেলের জন্য ফেসবুক বুস্টিং এবং ফটোগ্রাফি সমান ভাবে গুরুত্বপূর্ণ।

ভুল হচ্ছে না কোথাও? হাজার হাজার টাকা ইনভেস্ট করছেন? ফেসবুক অ্যাড দিচ্ছেন? বিভিন্ন লোকেশনে অ্যাড দিচ্ছেন, বিভিন্ন টারগেটিং করে অ্যাড দিচ্ছেন, বিভিন্ন অ্যাড অবজেক্টিভে অ্যাড দিচ্ছেন তারপর ও সেল হচ্ছে না!! আসলেই অবাক করা ব্যাপার তাই না?? এবং হতাশাজনক অবশ্যই।

আচ্ছা সমস্যা ফেসবুক অ্যাডে না হয়ে সমস্যা অন্য যায়গায় না তো? আমার মনে হয় সমস্যা অন্য জায়গায়। ফটোগ্রাফিতে।

আমি প্রচুর অ্যাড আমার নিজের টাইমলাইনে দেখি যারা রেগুলার অ্যাড দেয় কিন্তু তাদের ছবির মান অতটা ভালো নয়। এবং সেগুলা দেখে একদম ই উৎসাহ পাই না অর্ডার করতে সেখানে যতই ডিসকাউন্ট অথবা অফার থাকুক না কেন।
ছবির মান ভালো না হলে সেল কেন হবে না এখানে ৩টা দিক দিয়ে ব্যাপার টা বুঝানোর চেস্টা করিঃ-

✅ কাস্টোমারের দৃষ্টি আকর্ষণ
✅ ফেসবুকের দিষ্টি আকর্ষণ
✅ অনলাইনে আমরা শুধু দেখেই প্রোডাক্ট কিনে ছুঁয়ে না।

✅ কাস্টোমারের দৃষ্টি আকর্ষণ

একটা পরীক্ষায় দেখা গেছে যে ৮০% মানুষ একটা জিনিস ছবি দেখে মনে রাখে আর ২০ % মানুষ মনে রাখে কোন কিছু পড়ে, এখান থেকে কিছুটা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আপনার প্রোডাক্ট এর ছবি।
আপনি হাজার হাজার টাকার বুস্ট করছেন, ফেসবুকের ডিউটি কিন্তু আপনার প্রোডাক্ট সেল করিয়ে দেয়া না, সে শুধু আপনার প্রোডাক্ট মানুষকে দেখাবে, এখন মানুষ দেখলো তারপর যদি সেটা কেউ পছন্দ না করে সেটার জন্য দায়ী কিন্তু ফেসবুক না দায়ী আপনার ফটোগ্রাফি।

✅ফেসবুকের দিষ্টি আকর্ষন

ফেসবুক অ্যাডে কন্টেন্টের মানের উপর পয়েন্ট আছে, যেটাকে "Content quality" বলা হয়ে থাকে। সেখানে আপনি যদি লো রেজুলেশন এবং ভালো মানের ছবি আপলোড না করেন তাহলে আপনার পয়েন্ট কমে যাবে এবং আপনার অ্যাড ভালো পারফর্ম করবে না এমন কি অ্যাড রিজেক্ট ও হতে পারে।

✅ অনলাইনে আমরা শুধু দেখেই প্রোডাক্ট কিনে ছুঁয়ে না।

অনলাইনে যখন কেউ প্রোডাক্ট কেনে তখন সে শুধু দেখেই কেনে, শপিং মল থেকে অনলাইনে সেল করার ব্যাপারটা অনেক পার্থক্য কারন সেখানে কাস্টোমার দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট নিতে পারে।
এখানে একটা ব্যাপার বলা জরুরি মনে করছি যে আপনি যখন কোন দোকানে যান কোন কিছু কিনতে তখন দেখবেন দোকানে কতগুলা লাইট জ্বলে, তার মানে কি? যেখানে দেখে, ছুয়ে, বুঝে একটা প্রোডাক্ট কেনার ব্যাপার থাকার পরও লাইটিং টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেখানে শুধু দেখে কেনার অনলাইনের জায়গাটাতে আমরা লাইটিং এর উপর কোন গুরুত্ব দিচ্ছি কি?

‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️‼️

সমাধান কি হতে পারে ❓

১। প্রোডাক্ট ফটোগ্রাফির মান ভালো করেন, নিজের প্রোডাক্ট নিজে তোলার চেস্টা করুন

২। গুগুলে সার্চ দিয়ে প্রোডাক্ট এর ছবি লাখ লাখ মানুষ আপলোড করে তাই সেগুলা এভোয়েড করার চেস্টা করুন।

৩। স্মার্ট এবং ক্রিয়েটিভ ভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করুন, সে জন্য মডেল প্রয়োজন নাই, আপনি হাঙ্গারে একটা জামা রেখে দেয়ালে ঝুলিয়ে ছবি তুলতে পারেন আরো অনেক আইডিয়া আছে, ইন্সটাগ্রাম ঘুরলে অনেক আইডিয়া পাবেন মডেল ছাড়াই কিভাবে প্রোডাক্ট এর ছবি তোলা যায়।

৪। খুব কম দামে ফটোগ্রাফি বক্স পাওয়া যায় সেটা কিনতে পারেন, ছবির লাইট ভালো পাবেন, মানও ভালো আসবে।

৫। ছবি এডিট করে নেন, নিজের লোগো, ব্র্যান্ড কালার ইত্যাদি দিয়ে একটা ফ্রেম তৈরি করে সেটার মধ্যে ছবি দিয়ে এরপর আপলোড করেন।

৬। প্রোডাক্ট এর ছবিটা ফোকাস করার চেস্টা করবেন, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যেনো প্রোডাক্ট টা মলিন না দেখা যায়।

৭। একটা প্রোডাক্ট এর ছবি বিভিন্ন এঙ্গেল থেকে দেয়ার চেস্টা করুন, প্রোডাক্ট যদি জামা হয় তাহলে ফ্রন্টের সাথে ব্যাক সাইড এবং ডিজাইন থাকলে সেগুলা ক্লোজাপ করে ছবি তুলে দেন।

৮। সব ছবি এক রকম রাখার চেস্টা করবেন, একেক ছবিতে একেক রকম ব্যাকগ্রাউন্ড না, মনে রাখবেন আপনার মেইন ফোকাস হবে আপনার প্রোডাক্ট।

৯। অনেক বেশি করে এডিট করে ছবি ব্যবহার করবেন না। খেয়াল রাখবেন অরিজিনাল প্রোডাক্ট এর চেহারা যেন পাল্টে না যায়, তাহলে কাস্টোমাররা প্রতারিত হবে।

যেহেতু ফটোগ্রাফি করতে এখন আগের মত হাজার হাজার টাকা লাগে না তাই ইচ্ছা করলে ই এটা করা যায়।

বুস্টিংকে যেভাবে সিরিয়াসলি নিচ্ছেন ঠিক সেভাবে প্রোডাক্ট ফটোগ্রাফিও নিন, না হলে ফেসবুক কেন রিচ দেয় না, প্রোডাক্ট কেন সেল হয় না, বুস্টিং এজেন্সি মনে হয় ভালো করে বুস্ট করতে পারছে না ইত্যাদি তে থেকে যাবেন, মেইন সমস্যা না ধরতে পারবেন না।

-- Online Solution Bd.

নিজেই নিজের Page Promote/Boost করুন কোনো Master Card/Visa Card/American Express Card/ Virtual Card/ Paypal এর ঝামেলা ছাড়...
24/03/2021

নিজেই নিজের Page Promote/Boost করুন কোনো Master Card/Visa Card/American Express Card/ Virtual Card/ Paypal এর ঝামেলা ছাড়া‼️

- বুস্টিং এ প্রচুর টাকা খরচ করেও Sale পাচ্ছেন না❓
- Facebook Advertiser দের Boosting করে সন্তোষজনক Result পাচ্ছেন না❓
- নিজেই Boost করতে চাচ্ছেন কিন্তু MasterCard/VisaCard/ EBL AquaCard না থাকাতে করতে পারছেন না❓
- EBL AquaCard এর লিমিট শেষ❓
- Facebook আপনার Card Disable করেছে❓

এসব সমস্যার সমাধান নিয়ে এসেছি আমরা☑️

✅নিজেই নিজের Page Promote/Boost করুন কোনো MasterCard/VisaCard/VirtualCard এর ঝামেলা ছাড়া।
✅আমরা Facebook Prepaid Ad Manager এর Service দিয়ে থাকি।
✅Prepaid Ad Manager এর Balance ও আমরা দিয়ে থাকি।
✅৫ মিনিটের মধ্যে Preapaid Balance Recharge করুন, নিজের Boosting নিজেই করুন।

☎️বিস্তারিত জানতে
📬 Page inbox করুন।

ফেসবুক বুস্ট/প্রমটের জন্য ডলার ছাড়াও যদি কারো আলিবাবা, আলি এক্সপ্রেস সহ অন্যান্য ইকমার্স সাইটের জন্য USD Dollar পেমেন্ট ...
21/03/2021

ফেসবুক বুস্ট/প্রমটের জন্য ডলার ছাড়াও যদি কারো আলিবাবা, আলি এক্সপ্রেস সহ অন্যান্য ইকমার্স সাইটের জন্য USD Dollar পেমেন্ট লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সেক্ষেত্রে পেমেন্টের লিংক দিলেই হবে। আমাদের ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করে দিবো।

বিস্তারিত জানতে ইনবক্স।

https://www.facebook.com/314507935902007/posts/361634361189364/
19/11/2020

https://www.facebook.com/314507935902007/posts/361634361189364/

বুস্ট/প্রমোটের আগে যে বিষয়গুলো জানা অত্যাবশ্যকঃ

প্রশ্ন -১ঃ বুস্ট কি??

বুস্ট হল একটা নির্দিষ্ট পোস্ট/কন্টেন্ট ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া,অর্থাৎ যারা ফেসবুক ব্যবহার করে, তাদের নিউজফিডে বুস্টকৃত পোস্ট টি দেখা যাবে।বাজেট অনুযায়ী একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে পোস্ট টি পৌঁছাবে।বুস্ট এ আপনার পোস্ট টি ব্যবহারকারীদের নিউজফিডে শো করবে।বুস্ট করা হয় মূলত সেল বৃদ্ধির জন্য।

প্রশ্ন-২ঃ প্রমোট কি?

প্রমোট হল আপনার পেজ টা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে।ব্যবহারকারীদের নিউজফিডে আপনার হোম পেজ শো করবে।

প্রশ্ন -৩ঃবুস্ট ও প্রমোটের ব্যসিক পার্থক্য কি?

বুস্ট শুধু মাত্র নির্দিষ্ট পোস্ট/ কন্টেন্ট(ইমেজ, ভিডিও,অ্যানিমেশন, লিখা) ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে।আপনি যদি কোন প্রোডাক্ট সেল করতে চান, তাহলে সে প্রোডাক্ট এর পোস্ট টা বুস্ট করবেন যাতে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী প্রোডাক্ট এর পোস্ট দেখে এবং কিনতে আগ্রহী হয়।বুস্ট মূলত সেল বৃদ্ধির জন্য করা হয়।অপর দিকে প্রমোট হল আপনার হোম পেজ টা ব্যবহারকারীদের নিউজফিডে পৌঁছানো।ব্যবহারকারীর নিউজফিডে আপনার হোম পেজ শো করবে এবং লাইক এর অপশন থাকবে।প্রমোটের মাধ্যমে আপনার পেজ এ লাইক বাড়বে।

প্রশ্ন-৪ঃ বুস্ট করা ভাল হবে নাকি প্রমোট করা ভাল হবে??

আমার মতে পেজ এ ৫০০ লাইক হলেই প্রমোট করার আর দরকার নাই, শুধু বুস্ট করবেন।ধরুন আপনার পেজ এ ১০০০০ লাইক আছে, তারপরও আপনি যদি বুস্ট না করেন, তাহলে আপনার পোস্ট টি মানুষের কাছে পৌঁছাবে না।সামান্য অর্গানিক রিচ হতে পারে।১০০০০ লাইক থাকলে হয়ত এর ৪% রিচ হবে।আবার আরেকজনের পেজ এ ২০০ লাইক আছে, সে যদি কন্টিনিউ তার নতুন পোস্ট গুলো বুস্ট করে, তাহলে তার রেগুলার একটা সেল আসবে, তার নতুন প্রোডাক্ট গুলো সে তার নির্দিষ্ট কাস্টমারকে দেখাতে পারছে।সো বুঝতেই পারছেন, কোনটা ভাল হবে।তাছাড়া বুস্ট করলেও আপনার কিছু লাইক আসবে পেজ এ, যেগুলো একদম রিয়েল লাইক।(আমি কোন লাইক বিক্রয় করি না, তাই কাইন্ডলি কেউ এত লাইক কত, এমন প্রশ্ন করবেন না। বিক্রিয় করা লাইক অধিকাংশই ফেক হয়, যেটা কোন কাজে আসে না)অনেকেই বলে প্রমোট করলে পেজ পরিচিতি পায়, এটা ভুল কথা।আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভাল হয়, আপনি এমনিতেই পরিচিতি পাবেন।তাছাড়া আপনি যদি বুস্টের মাধ্যমে রেগুলার আপনার প্রোডাক্ট গুলো কাস্টমারদের দেখান, একজন গ্রাহক যখন আপনার নতুন নতুন প্রোডাক্ট এর ছবি তার নিউজফিডে কয়দিন পরপর দেখবে, একদিন সে নিজ থেকেই পেজ এ ঢুকে দেখবে।

প্রশ্ন-৫ঃ রিচ এর ব্যপার টা কি??

রিচ মানে তো পৌঁছানো, এটা সবাই জানি।আপনি যখন টাকা দিয়ে আপনার পোস্ট বুস্ট দিবেন, তখন আপনার পোস্ট নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে।এটাই হল রিচ।

প্রশ্ন-৬ঃ বেশিদিন বুস্ট করলে বেশি রিচ হবে??

রিচ টা আসলে দিনে সাথে সম্পর্কযুক্ত না, রিচ এর সম্পর্ক টাকা এর সাথে।ধরুন আপনি বুস্টের জন্য ৩ দিনে ৩ ডলার বাজেট করলেন, আরেকজন ১ দিনেই ৩ ডলার বাজেট করল, ২ জনের রিচ কিন্তু প্রায় সমানই হবে।আপনি তিনদিন করতেছেন বলে আপনার বেশি হবে না।আপনি ডেইলি বাজেট যত বাড়াবেন, রিচ তত বাড়বে।

প্রশ্ন-৭ঃ টার্গেট বুস্ট কি??

মনযোগ দিয়ে পড়ুন।ধরুন বাংলাদেশে ২ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ১৩ বছরের বাচ্ছা রয়েছে আবার ৬০ বছরের বৃদ্ধও রয়েছে।রিকশাচালক রয়েছে, আবার কোন কোম্পানির সিইও রয়েছে। এই ২ কোটির মধ্যে আপনার পোস্ট যাবে ধরুন বাজেট অনুযায়ী ১৫০০০ মানুষের কাছে।সবাই কি আপনার প্রোডাক্ট কিনবে/সবাই কি আপনার কাস্টমার??নিশ্চই না, একজন রিকশাচালক অথবা ১৩ বছরের বাচ্ছা নিশ্চই আপনার প্রোডাক্ট কিনবে না।সো আপনার পোস্ট কি রিকশাচালক বা ১৩ বছরের বাচ্ছার কাছে পৌঁছিয়ে কোন লাভ আছে?? নাকি লস?অবশ্যই লস, কারণ প্রত্যেকটা রিচের জন্য আপনার টাকা খরচ হচ্ছে।আপনি নিশ্চই চান যেন আপনার পোস্ট টা এমন মানুষের কাছে পৌঁছায়, যাদের কিনার সামর্থ্য আছে বা যাদের ওই প্রোডাক্ট টা দরকার।

প্রশ্ন-৮ঃ কিভাবে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাব?এখন
আপনার পোস্টটি ২ কোটি মানুষের যে কোন কারও কাছে পৌঁছাতে পারে।এখন আপনি এই ২কোটি সংখ্যাকে যত ন্যারো করবেন, ততই নির্দিষ্ট হবে আপনার টার্গেট কাস্টমার।আপনি একটি পোস্ট বুস্ট করবেন, আপনি শুরুতে একটা এজ লিমিট দেন, আপনার যারা কাস্টমার, তাদের বয়স কত হবে?ধরুন, ১৮-৪৪।বয়সের লিমিট দেওয়ার পর সংখ্যাটা ১ কোটি হয়ে গেল।এবার ধরুন, আপনার যারা কাস্টমার, তারা মেয়ে হবে।এবার জেন্ডার দিন, ফিমেল।তাহলে সংখ্যাটা হয়ে গেল ৫০ লাখ।এবার ধরুন আপনি বেবি আইটেম সেল করেন, সুতরাং আপনি চিন্তি করলেন, যাদের বেবি আছে তাদের কাছে পোস্টটি পৌঁছাতে।এবার আপনি অডিয়েন্স দিলেন, যাদের ১-২ বছর/৫-৬ বছরের বেবি আছে।তাহলে ওই ৫০ লাখের মধ্যে যাদের বেবি আছে, তাদের কাছেই আপনার পোস্ট পৌঁছাবে।অথবা আপনি গিফট আইটেম সেল করেন,সুতরাং আপনি এমনভাবে টার্গেট করতে পারেন যাদের ফ্রেন্ড এর আগামী ১ সপ্তাহে বা আগামী এক মাসে জন্মদিন আছে অথবা যাদের আগামী এক মাসে অ্যানিভার্সারী আছে।তাহলে ওই সংখ্যাটা চলে আসবে ১০ লাখে।এই ১০ লাখ আপনার অডিয়েন্স, ধরেন এদের বেশিরভাগই আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে।আপনাকে আগে আপনার কাস্টমার চিনতে হবে।আপনার কাস্টমার কারা হবে, তাদের বিহ্যাবিওয়ার কেমন হবে, তারা কি খেতে পছন্দ করে, কেমন গান পছন্দ করে, কেমন মুভি পছন্দ করে, তারা কি ছাত্র নাকি জব হোল্ডার, নাকি ব্যবসায়ী, তারা কি সিঙ্গেল নাকি ইন অ্যা রিলেশন নাকি অ্যাঙ্গেজড, নাকি বিবাহিত নাকি ডিভোর্সি।এমন শতাধিক ইন্টারেস্ট দিয়ে আপনার টার্গেট অডিয়েন্স সেট করতে পারবেন।মনে রাখবেন, রিচ বেশি মানেই ভাল বুস্ট না, যারা জীবনেও অনলাইন থেকে কিনবেনা, এমন ১০০০০ জনের কাছে পৌঁছানোর চাইতে যারা কিনবে এমন ১০০ জনের কাছে পৌঁছানো বেটার।কারণটা নিশ্চই বুঝতে পেরেছেন

।প্রশ্ন-৯ঃ বেশি বাজেট হলেই কি বেশি সেল হবে??

নাহ, সেল টা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে।আপনার প্রোডাক্টটি কতটা ইউনিক?বাসার নিচের দোকানে যে জিনিসটা অ্যাভেইলেবল, সে জিনিসটা নিশ্চই ডেলিভারি চার্জ দিয়ে আপনার থেকে কিনবে না।সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ইমেজ কোয়ালিটি।একটা জিনিস ভাবুন, একজন কাস্টমার কিন্তু প্রোডাক্ট ফিজিক্যালি দেখতেছেনা, শুধু আপনার ইমেজটা দেখেই কিনার সিদ্ধান্ত নিবে।আবার আপনার ইমেজটা এমন অ্যাট্রাকটিভ হতে হবে, যেন ব্যবহারকারী দ্রুত নিউজফিড স্ক্রল করার সময় তার চোখ আপনার পোস্ট এ আটকে যায় এবং সে স্ক্রলিং থামিয়ে আপনার ইমেজগুলো দেখতে বাধ্য হয়।সুতরাং সেল বাড়ানোর জন্য আগে ইমেজ কোয়ালিটি টা ঠিক করুন, এটা আমি সবাইকে বলি।ইমেজ ভাল না হলে সেল ভাল নাও হতে পারে।আরেকটা বিষয়, ইমেজের মধ্যে টেক্সট যত কম দিবেন, রিচ তত বেশি হবে।টেক্সট দিয়ে ইমেজকে জগাখিচুড়ি করে ফেলবেন না।আরেকটা বিষয়,ইমেজের মধ্যে কোন ব্র্যান্ড নাম বা কোন বডি পার্ট থাকলে ফেসবুক সে পোস্ট ডিলেট দিয়ে দিবে আইডি সহ পেজ ডিজেবল করে দিতে পারে।সুতরাং এমন কোন ইমেজ দেওয়া পোস্ট বুস্ট দিবেন না।ক্যাপশন অবশই শর্ট দেওয়ার চেষ্টা করবেন, যত ছোট ক্যাপশন, তত ভাল রেসাল্ট পাবেন।

ফেসবুক বুস্টে চলছে নতুন বাটপারি। অবশ্য এটা একদম নতুন নয়। আগে কুপনের ডলার শেষ হবার পর চলত এই বাটপারি। আর এখন চলে কুপনের এ...
08/11/2020

ফেসবুক বুস্টে চলছে নতুন বাটপারি।

অবশ্য এটা একদম নতুন নয়। আগে কুপনের ডলার শেষ হবার পর চলত এই বাটপারি। আর এখন চলে কুপনের এড অ্যাকাউন্ট এর বিলিং থেরাসহোল্ড দিয়ে অথবা নতুন একটা এড অ্যাকাউন্ট খুলেও এই বাটপারি চলতে পারে। তার আগে আমরা একটু জেনে নিই ফেসবুক এড কুপন কি? খুব ছোট আকারে বলি ফেসবুক তাদের নতুন ব্যবহারকারীদের কে প্রমোশনাল উপহার হিসেবে এড কুপন দিয়ে থাকে যেটার মাধ্যমে বিনামূল্যে ফেসবুকে বা ইন্সটাগ্রামে এড দেয়া যায়। এটার অফিসিয়াল নাম এড ক্রেডিট। ৫ এবং ১০ ডলার মুল্যমানের এড কুপন এক সময় বেশি দিত। এই কুপন গুলো রিডিম বা ব্যবহার উপযোগী করার জন্য একটা পেমেন্ট মেথড বা কার্ড লাগাতে হত। এই ক্ষেত্রে ভার্চুয়াল কার্ড লাগিয়ে কুপনগুলো রিডিম করা হত। এই কার্ডগুলো তে মুলত কোন ব্যালেন্স থাকত না, থাকলেও খুব কম থাকত। ১লা অক্টোবর থেকে ফেসবুক কুপন দেয়া বন্ধ করে দিয়েছে। এখন আর কুপন পাওয়া যায় না। তবে বাটপারি তো আর থেমে নেই। আমার কাছে অনেকেই অভিযোগ করেছে ২ ডলার করে বুস্ট মেরে বাটপারি চলছে।

কীভবে বাটপারি হয়?

কুপনের ডলার ব্যবহার করা শেষ হয়ে গেলে ফেসবুক আরও ২ ডলার ব্যবহার করার সুযোগ দেয় বুস্ট করার জন্য। এটাকে বলা হয় বিলিং থেরাসহোল্ড। একটা এডের বিল যখন ২ ডলার বা বিলিং থেরাসহোল্ডে পৌঁছে যায় তখন অটোমেটিকভাবে বিল কেটে নেয়ার কথা কার্ড থেকে। যেহেতু কার্ডে ব্যালেন্স থাকে না তাই সেই পেমেন্ট টা ডিক্লাইন হয়। এতে করে ঐ পেজের বিল ডিউ থেকে যায়। আর বিল ডিউ থেকে গেলে সেটা অন্য কোন অ্যাকাউন্ট থেকে আর পরিশোধ করার ব্যবস্থা নেই। ডিউ পরিশোধ করতে হলে ঐ এড অ্যাকাউন্ট এ নতুন আরেক টা ভ্যালিড কার্ড লাগিয়ে তা পরিশোধ করতে হবে। কিন্তু যারা বাটপারি করে ডিউ ফেলায় তাদের নিকট থেকে কখনই ডিউ পরিশোধ করার সুযোগ পাবেন না।

কীভবে বুঝবেন বাটপারি হচ্ছে?

যারা বাটপারি করে তারা অনেক কম রেটে বুস্ট সার্ভিস দেয়ার জন্য অফার দেয়। তারা এখন ২ ডলারের বেশি বুস্ট করতে পারে না। ২ ডলার খরচ হলে তারা বলবে অ্যাকাউন্ট এর সমস্যা। এর পর তারা অন্য আরেক টা অ্যাকাউন্ট থেকে আবার ২ ডলারের বুস্ট দিবে। এমনিভাবেই চলে তাদের বুস্ট সার্ভিস। কখনও তারা বুস্ট করতে পারে আবার কখনও পারে না। অনেক সময় ফেসবুক তাদের বুস্ট করা এড আপ্রুভ করে আবার এড রিজেক্ট করে দেয়। তবে তাদের ২ এর ঘরের নামতা চলতেই থাকে। তাদের কে যদি বলা হয় পেমেন্ট প্রুফ দিন তখন তারা সেটা দিতে পারবে না।
বিল ডিউ থাকলে কি পেজের ক্ষতি হয়?
ফেসবুকের পেমেন্ট ডিউ থাকলে পেজের নানা রকম ক্ষতি হতে পারে। যেমন – ফেসবুক পেজকে এড রেস্ট্রিকটেড করে দিতে পারে। এতে করে আপনি ঐ পেজের কোন পোস্ট বুস্ট করতে পারবেন না। পেজের রিচ এবং ভিউ কমে যেতে পারে। পেজের এড আপ্রুভ নাও হতে পারে।

আপনার কাছে আপনার বিজনেস পেজ অতি মুল্যমান। এটাকে কখনই নস্ট হতে দিবেন না। তাই কোন এজেন্ট বা ব্যক্তির নিকট থেকে বুস্ট সার্ভিস নেয়ার সময় তাদের ব্যাপারে ভাল করে খোঁজ খবর নিয়ে বুস্ট করুন। তাদের ব্যবসায়িক সুনাম দেখুন। পেমেন্ট মেথড ভ্যালিড কিনা এসব দেখে নিন। প্রয়োজনবোধে পেমেন্ট প্রুভ এর স্ক্রিনশট চেয়ে নিন। বাটপারের ফাঁদে যেন পা না পড়ে সে ব্যাপারে এখনই সাবধান হোন।

02/11/2020
ফেসবুক এড/বুস্ট এর ক্ষেত্রে ফেসবুক ইতিহাসের সবচেয়ে কড়াকড়ি অবস্থানে আছে এই মূহুর্তে! ফেসবুকের এই কঠোর অবস্থানের ফলে কি কি...
29/10/2020

ফেসবুক এড/বুস্ট এর ক্ষেত্রে ফেসবুক ইতিহাসের সবচেয়ে কড়াকড়ি অবস্থানে আছে এই মূহুর্তে!

ফেসবুকের এই কঠোর অবস্থানের ফলে কি কি ঘটেছে বা ঘটতে যাচ্ছে?

⛔ কপি পেস্ট করা এড এপ্রুভ কম হবে, এপ্রুভ হলেও সেটার রিচ কম হবে।

⛔ দুর্বল বা দায়সারা লিখা কন্টেন্ট যেসব কন্টেন্ট মানুষকে আকর্শণ করতে পারে না সেগুলোর রিচ একদমই কম হবে ফলে এসব এডের খরচ অনেক বেড়ে যাবে।

⛔ ভুল টার্গেটিং করে এড রান করলে ফেসবুক নিজেই সেটার রিচ কমিয়ে দিচ্ছে ফলে এডের খরচ বেড়ে যাচ্ছে ও সেলও আসছে না।

⛔ ফেসবুকের এড পলিসি ও কমিউনিটি স্ট্যান্ডার্ড না মেনে এড রান করার ফলে ধুম ধাম একের পর এক এড একাউন্ট ডিজেবল হচ্ছে।

⛔ যেসব পেজ থেকে বারবার এড রিজেক্ট হচ্ছে বা পলিসি ভায়োলেট হচ্ছে সেসব পেজ এড দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের কাছে অযোগ্য বলে বিবেচিত হচ্ছে ফলে Boost Unavailable দেখাচ্ছে।

⛔ ফেসবুকের এড পলিসি পুরোপুরি মেনে চলার পরও অনেকের এড একাউন্ট ডিজেবল হচ্ছে ও এড রিজেক্ট হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই জেনে রাখা উচিত, ফেসবুক প্রথমত রোবটের মাধ্যমে এড রিভিউ করে সুতরাং কোন রোবটই ১০০% নির্ভুল নয়। তাই এড রিজেকশন বা এড একাউন্ট ডিজেবল হওয়া থেকে রক্ষা পেতে এড পলিসির সাথে যেন দূরর্বতী কোন সম্পর্কও না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

⛔ ফেসবুক কুপন দেয়া অফ করে দিয়েছে সুতরাং এখন কেউ কুপন সেল করলে সে প্রতারণা করছে। নিজের মাস্টারকার্ড থেকে কুপন পেলে সেটা ব্যবহার করা যায় কিন্তু পাইকারী কুপন কিনে এড রান করা মানে ভয়াবহ বিপদ ডেকে আনা।

⛔ কুপন অফ করার পর এখন শুধুমাত্র ২ ডলার কার্ডে লোড করে এড রান করা যায়। এক্ষেত্রে ফেসবুক ২ ডলার পাবে। কিন্তু এরপর ফেসবুক পেমেন্ট নিতে গিয়ে আর ডলার পাবে না, ফলে Payment Declined হবে। এক্ষেত্রে আপনি ৫ ডলারের এড রান করতে পারলেও ফেসবুক ডলার না পেয়ে আপনাকে পেনাল্টি দিবে। এখনকার কুপন ব্যবসায়ীরা সে দিকেই এগুচ্ছে। সুতরাং, ফেসবুককে ফাকি দিয়ে ভালো কিছু হবে এটা চিন্তা করাই বোকামি।

⛔ ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আগে দিতে হতো ১৫/২৫ ডলার স্পেন্ড করার পর, যা এখন দিতে হচ্ছে ২ ডলার স্পেন্ড করার পর।

⛔ একটা কমন প্রশ্ন সবাই করে ৫ ডলারে কতটুকু রিচ পাওয়া যাবে, ফেসবুকের এলগোরিদম অনুযায়ী আপনার পোস্টের ডিজাইন ও কন্টেন্ট যত বেশি সুন্দর হবে, যত বেশি মানুষ এংগেজ হবে (লাইক, কমেন্ট, শেয়ার করবে) ফেসবুক সেটার রিচ তত বাড়িয়ে দিবে। অপরদিকে পোস্ট অডিয়েন্সের কাছে পছন্দ না হলে ফেসবুক এর রিচ কমিয়ে দিবে। সুতরাং, এই প্রশ্নের সোজাসাপ্টা কোন উত্তর নেই, আপনার পোস্টের কোয়ালিটির উপর নির্ভর করে কত রিচ হতে পারে।

⛔ ফেক আইডির বিরুদ্ধে ফেসবুক ভালোভাবেই সোচ্চার হয়েছে, সুতরাং রিয়েল আইডি থেকে পেজ চালানো উচিত ও এড রান করা উচিত।

🟠 এখন তাহলে করনীয় কি❓

✅ করনীয় হচ্ছে, ভালো মানের পোস্ট করুন, রিয়েল ডলার দিয়ে এড রান করুন ও কুপন ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ফেসবুকের এড পলিসি না জেনে না পড়ে এড রান করা মোটেও উচিত না। আনাড়ি নতুন ব্যক্তিদের দিয়ে এড করা হতে বিরত থাকুন। ভালো এক্সপার্ট না হলে কাউকে এড একাউন্টের একসেস দিবেন না। পাশাপাশি আপনি নিজেও ফেসবুক এডের খুটিনাটি বিষয় জেনে নিন। যাদের পেজ ফ্ল্যাগ খেয়েছে না এড একাউন্ট ডিজেবল হয়েছে তারা যথাযথ ভাবে আপিল করুন (Request Review) আশা করা যায় সব ঠিক হয়ে যাবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Solution BD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share