27/09/2024
আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। হয়তোবা এক্ষেত্রে আপনি কিছু সুযোগ সুবিধা কম পাবেন কিন্তু মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব।
এইযে আপনি এখন যে ব্লগ পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
আপনি চাইলেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না কিন্তু ফ্রিলান্সিং জগতে অনেক কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব।
যেমন- লিখালিখি করা, ওয়েব ডিজাইন করা, ডাটা এন্ট্রি, ট্রান্সলেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কাজ।