23/02/2026
গুগল আপনার ওয়েবসাইট চেনে তো, কিন্তু কাস্টমার কি খুঁজে পায়?
ধরুন, আপনি মিরপুরের সবথেকে বড় শোরুমটা দিলেন, দারুণ সব ড্রেস তুললেন—কিন্তু দোকানের শাটারটাই খুললেন না। কেউ কি জানবে ভেতরে কী আছে? আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে এই 'শাটার' খোলাটাই হলো On-Page SEO।
অধিকাংশ মানুষ মনে করে শুধু কি-ওয়ার্ড দিলেই র্যাঙ্ক হয়। অথচ গুগল এখন মানুষের থেকেও স্মার্ট। আপনার কন্টেন্ট কতটা ভ্যালু দিচ্ছে, ইন্টারনাল লিঙ্কিং কতটা স্মুথ, নাকি কাস্টমার আপনার সাইটে ঢুকে গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে—গুগল সব খেয়াল রাখে।
আপনার ওয়েবসাইটের H1, H2 ট্যাগ থেকে শুরু করে ইমেজের Alt Tag পর্যন্ত প্রতিটা ডিটেইলস যখন পারফেক্ট থাকে, তখন গুগল নিজে থেকেই কাস্টমারকে আপনার দোকানের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আর যখন এই "টেকনিক্যাল পারফেকশন" মিলে যায় "ভ্যালুয়েবল কন্টেন্টের" সাথে, তখনই অর্গানিক সেলের বন্যা বয়ে যায়।
আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, শুধু প্রপার অন-পেজ অপ্টিমাইজেশন করেই অনেক মৃত প্রায় সাইটের ট্রাফিক ৩০০% পর্যন্ত বাড়ানো সম্ভব। কারণ সার্চ ইঞ্জিনকে বোঝাতে হবে— Why YOU?
আপনি কি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট সাজাচ্ছেন গুগলের জন্য, নাকি আপনার কাস্টমারের জন্য?
সত্যি করে বলুন তো - আপনার ওয়েবসাইটের টাইটেল পড়ে কি আপনি নিজে একজন কাস্টমার হিসেবে সেখানে ক্লিক করতেন?