GRUS Solution

GRUS Solution A Complete IT Solution Company We provide One Stop IT Solution for you.

Our wide range of services includes:

• IT Products & Servicing
• Digital Security Solution
• Website Development
• SMS & Email Marketing
• Internet Bandwidth
• Resource Outsourcing
• Smart Home Solution
• Fire Fighting Solution

Some Sony creation
28/08/2014

Some Sony creation

আইফোন চুরি : হলুদ জ্যাকেট(Yellow Jacket) নির্মাতা, স্মার্টফোনের ক্ষেত্রে এবং অচেতন বন্দুক একটি অনন্য সমন্বয় , এই পণ্য ন...
28/08/2014

আইফোন চুরি : হলুদ জ্যাকেট(Yellow Jacket) নির্মাতা, স্মার্টফোনের ক্ষেত্রে এবং অচেতন বন্দুক একটি অনন্য সমন্বয় , এই পণ্য নিউ ইয়র্ক সিটি এর সবচেয়ে ঘন অপরাধের উত্তর হতে পারে. "আমাদের ডিভাইস এবং [এটি] রাতারাতি থামাতে হবে বিধিসিদ্ধ ," সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিন সিমন বলেছেন.

হলুদ জ্যাকেট একটি বড় সংযুক্তি উপর তোলে যে একটি চমত্কার প্রাথমিক রাবার আইফোন কেস; এটি একটি ব্যাটারি প্যাক এবং বৈদ্যুতিক prongs এবং ঝুলিতে. ডিভাইস পূর্ণ চার্জ পেতে প্রায় চার ঘন্টা সময় লাগে . এর পর , হলুদ জ্যাকেট একটি আইফোন এর ব্যাটারি জীবন দ্বিগুণ বা 50 গুণ সম্পর্কে একটি wannabe ছিনতাইকারী হত্যা করার জন্য ব্যবহার করা যেতে পারে.

হলুদ জ্যাকেট এর আগের মডেলের কখনও কখনও একটি উভয়সঙ্কট ব্যবহারকারীদের বাম : পার্টি বর্তা , বা খারাপ কিছু যায় নিচে ক্ষেত্রে এটি সংরক্ষণ করতে চার্জ যে শেষ বিট ব্যবহার? আইফোন 5C এবং 5S জন্য আজ মুক্তি নতুন মডেল , যে অনিশ্চয়তা মুছে ফেলুন. "আপনি নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন , যাতে আমাদের নতুন ইয়েলো জ্যাকেট সবসময় রিজার্ভ চার্জ একটি বিট ঝুলিতে ," সিমন বলেছেন.

বাজারে এল স্যামসাংয়ের নতুন ক্যামেরা-স্পেশালাইজড স্মার্টফোন -সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নত...
04/05/2014

বাজারে এল স্যামসাংয়ের নতুন ক্যামেরা-স্পেশালাইজড স্মার্টফোন -

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নতুন একটি স্মার্টফোন আনল স্যামসাং ইলেক্ট্রনিক্স কম্পানি। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ফেসবুক, ট্যুইটারের মতো সাইটে মাঝে মধ্যেই ফটো আপলোড করেন। এবার তাঁদের এই কার্যকলাপ আরও মসৃণভাবে করার সুযোগ করে দিতেই স্যামসাং বিভিন্ন অত্যাধুনিক সুবিধাযুক্ত ক্যামেরা সমন্বিত এই স্মার্টফোন প্রস্তুত করেছে। গ্যালাক্সি কে জুম নামের এই ফোনকে কম্পানি ক্যামেরা-স্পেশ্যালাইজড আখ্যা দিয়েছে। এই ফোনে একটি টাইমারকে কাজে লাগিয়ে গ্রাহকরা ব্যাক ক্যামেরার মাধ্যমে নিজের ফটো বা সেলফি তুলতে পারবেন। বেশিরভাগ স্মার্টফোনেই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে নিজের ছবি তুলতে পারেন ব্যবহারকারীরা। কিন্তু তার রেজোলিউশন খুব একটা বেশি থাকে না।
স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনে থাকছে নতুন রিট্র্যাক্টিং লেন্স। এতে ১০ গুণ বেশি অপটিক্যাল জুমের সুবিধা পাওয়া যাবে। এতে লেন্সের মাধ্যমে দূরের কোনো কিছুর ছবিও জুম করে তুলতে পারবেন। ছবি তোলার সময় হাত বা ক্যামেরা কেঁপে যাওয়ার সমস্যার মোকাবিলায় থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার।
এই ফোনের দাম বা কোথায় পাওয়া যাবে, তা এখনো কম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। এই ফোনের ক্যামেরায় থাকছে ২০.৭ মেগা পিক্সেল বিএসআই সিএমওএস সেন্সর। এতে অপেক্ষাকৃত কম আলোয় ছবি তোলার সুবিধা পাওয়া যাবে।

*Collected

The Myo Armband allows you to control your phone, computer, television, and much more through simple arm movements . The...
04/05/2014

The Myo Armband allows you to control your phone, computer, television, and much more through simple arm movements . The armband responds to gestures and motions to wirelessly transmit information with your favorite digital devices, via Bluetooth.

Specifications on the unit include:

- Eight advanced EMG sensors
- Nine-axis IMU (including a 3-axis accelerometer, a 3-axis gyroscope, and a 3-axis magnetometer)
- Built-in Lithium battery
- Micro-USB charging

The Myo Armband is engineered in a way that recognizes major hand gestures: calculating the speed, direction, and angle of your arm.

The Myo Armband will be available in early 2014.

Video link : https://www.youtube.com/watch?v=oWu9TFJjHaM

[ collected ] (:

অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের পদ্ধতি .. আমাদের দেশে ‘গুগল ম্যাপ’ অ্যাপটি খুব বেশি জনপ্রিয় নয় এবং এই অ্যাপলিকেশনটির ব্যবহা...
02/05/2014

অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের পদ্ধতি ..
আমাদের দেশে ‘গুগল ম্যাপ’ অ্যাপটি খুব বেশি জনপ্রিয় নয় এবং এই অ্যাপলিকেশনটির ব্যবহার বলা চলে খুব কমই হয়ে থাকে। এই গুরুত্বপূর্ন অ্যাপলিকেশনটি আমাদের দেশে জনপ্রিয় না হবার কারন সম্ভবত আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থা। কেননা, এখন পর্যন্ত আমাদের ব্যবহারিত সিমের বিভিন্ন রকম ইন্টারনেট প্যাকেজের মূল্য প্রচন্ড চড়া। হয়ত এ কারনেই গুগল ম্যাপের জনপ্রিয়তা এবং ব্যবহার এখনো এই দেশে কিছুটা কম। তবে, এখন যেহেতু প্রায় সব অফিস-আদালত, স্কুল-কলেজ, ভার্সিটি এবং বড় বড় শপিং কমপ্লেক্সে ফ্রি ওয়াই-ফাই সুবিধা যোগ করা হয়েছে তাই আপনারা কিন্তু চাইলে গুগল ম্যাপে আপনার প্রয়োজনীয় এলাকাটি ডাউনলোড করে পরবর্তীতে আপনি এই সেবাটি অফলাইনেও অর্থাৎ নেট কানেকশন ছাড়াও ব্যবহার করতে পারেন। অনেকেই হয়ত এই পদ্ধতিটি জেনে থাকবেন তবে এখনো যাদের জানা নেই তারা মনযোগ দিয়ে পড়া শুরু করুন।

আপনাকে গুগল ম্যাপের এই হিডেন (লুকায়িত) ফিচারটি ব্যবহার করার জন্য শুধু মাত্র একটি ম্যাজিক ওয়ার্ড শিখতে হবে। এপনি এটিকে একটি ‘বুলি’-ও বলতে পারেন এবং এটি হচ্ছে ‘OK Maps’। আপনি গুগল ম্যাপ অ্যাপলিকেশনে এই বাক্যটি লিখে এন্টার চাপলেই আপনার স্মার্টফোনের স্ক্রিনে ম্যাপের ঠিক যতটুকু অংশ থাকবে সেই অংশটি আপনার ডিভাইসে সংরক্ষিত হয়ে যাবে। এবং, একবার সংরক্ষিত হবার পরে আপনি যেকোন সময় সেই নির্দিষ্ট এরিয়ার ম্যাপটুকু ব্যবহার করতে পারবেন এমনকি কোন রকম ডাটা কানেকশন ছাড়াই।

আপনি হয়ত ‘স্ক্রিন শট’ নেয়ার কথা ভাবতে পারেন। তবে, স্ক্রিন শটের চাইতে এই পদ্ধতিটি অনেক বেশি ভালো। কেননা, ধরুন আপনার স্মার্ট ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 640x480 পিক্সেল। এখন আপনি যদি একটি স্ক্রিন শর্ট নিয়ে থাকেন ডিভাইসটির তবে এর অর্থ হচ্ছে আপনি আপনার ডিভাইসের স্ক্রিনে থাকা ম্যাপটির একটি ছবি তুলেছেন যার পরিমাপ হচ্ছে 640x480 পিক্সেল! এখন, আপনি যদি সেই ছবিটি জুম করেন তবে আপনার সেই ম্যাপের ছবিটি আপনাকে এক্সট্রা কোন তথ্য প্রদান করতে সক্ষম হবেনা শুধু মাত্র আপনার ছবিটি আপনি বড় আকারে দেখতে পারবেন। কিন্তু, অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ সংরক্ষন করে রাখলে আপনি আপনার সংরক্ষিত অংশটুকু ব্যবহারের সময় জুম করে অনেক বেশি তথ্য পেতে পারেন যা আপনার স্ক্রিন শট আপনাকে দিতে সক্ষম হবেনা। যাই হোক, ম্যাপ সংরক্ষনের এই পদ্ধতিটি আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড - এই দুই অপারেটিং সিস্টেমেই ব্যবহার করতে পারবেন।

কীভাবে করবেন? বিস্তারিত বলছি। প্রথমে আপনি আপনার প্রয়োজনীয় এরিয়াটুকু জুম করুন যা আপনি অফলাইনে থকাকালীন অবস্থায় ব্যবহার করতে চাচ্ছেন। এরপর অ্যাপলিকেশনটির ‘সার্চ বারে’ ‘Ok Maps’ ( কমা ছাড়া) লিখুন এবং সার্চ করুন। আপনি এই বাক্যটি না লিখেও কিন্তু কাজটি করতে পারেন। এজন্য, আপনাকে বলতে হবে, ‘O’ এবং ‘K’। মনে রাখবেন, এই দুটি অক্ষর বলার সময় দুটি অক্ষরের মাঝে কিছুটা বিরতি নিতে হবে কেননা আপনি বিরতিহীন ভাবে অক্ষর দুটি বললে আপনার ডিভাইসটি আপনার কমান্ডটিকে ‘Okay’ রুপে স্পেল করে নিতে পারে যা কাজ করবেনা।

যদি আপনি উপরের ধাপটি সম্পুর্ন করে থাকেন তবে দেখবেন ম্যাপ ডাউনলোড হচ্ছে। সম্পূর্ন প্রসেস সম্পন্ন হতে কত সময় লাগবে তা নির্ভর করে আপনার ম্যাপটির সাইজের উপর এবং আপনার ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর। যাই হোক, অপেক্ষা করুন যতক্ষন না পর্যন্ত আপনি ‘The on-screen map area has been cached’ বার্তাটি না দেখতে পান। বার্তাটি দেখতে পেলেই বুঝতে হবে আপনার নির্ধারিত ম্যাপের এরিয়াটুকু অফলাইনে ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে।

পরবর্তী সময়ে যখন আপনি গুগল ম্যাপ চালু করবেন এবং আপনার স্মার্টফোনটি কোন প্রকারের ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত থাকবেনা তখনও আপনি আপনার সংরক্ষিত ম্যাপের এলাকাটুকু ব্রাউজ করতে পারবেন। এটি সবচাইতে বেশি কাজে লাগে আইপ্যাড বা অ্যান্ড্রয়েড ট্যাবলেট গুলোতে যেগুলো কোন রকম সিম সাপোর্ট করেনা এবং শুধু মাত্র ওয়াই-ফাই সুবিধার মাধ্যমেই ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে থাকে অথবা যখন আপনার ডিভাইসটি এয়ারপ্লেন মোডে থাকে। ধরুন, আপনি বিমানে একটি শহরে ভ্রমন করতে যাচ্ছেন এবং আপনি যে হোটেলটিতে থাকবেন সেই হোটেলের এরিয়াটুকু আপনি আগেই সংরক্ষণ করে রেখেছেন। তাহলে আপনি ভ্রমণের সময়েই সেই হোটেল এক্সপ্লোর করতে পারবেন বা হোটেরলের আশে পাশে কি আছে তা দেখতে পারবেন। ট্র্যাভেলারদের জন্যেও এই সুবিধাটি চমৎকার কাজ করে থাকে বিশেষ করে সে সব স্থানে যেখানে ডাটা রোমিং খুবই এক্সপেনসিভ এবং যেখানে পাবলিক ওয়াই-ফাই জোন খুবই কম।

মনে রাখবেন, আপনি আপনার প্রয়োজনীয় ম্যাপটি আগে থেকে সংরক্ষণ করে রাখলেও রিয়েল টাইম নেভিগেশন এবং ডিরেকশনের জন্য আপনার ডাটা কানেকশনের প্রয়োজন হবে। আবার, আপনি যদি আপনার সংরক্ষিত এলাকায় আপনার সঠিক অবস্থান জানতে চান তবে জিপিএস এর এক্সেসের জন্যেও আপনার ডাটা কানেকশনের প্রয়োজন হবে। তবে, যেহেতু আপনার স্মার্টফোনের কম্পাস সবসময়ই চালু থাকে তাই জিপিএস অ্যাক্টিভ না করেও আপনি কিছুটা ডিরেকশন পাবেন আপনার সংরক্ষিত অফলাইন ম্যাপে।

আরও একটি বিষয়, আপনি চাইলেই পুরো একটি দেশের ম্যাপ সংরক্ষণ করতে পারবেন না। এক্ষেত্রে কিছুটা লিমিট বেঁধে দেয়া আছে। সেই বেঁধে দেয়া বা নির্ধারিত লিমিটটি আমি সঠিক জানিনা তবে এই পদ্ধতিতে প্রায় ১০ মাইল এলাকা সংরক্ষণ করে রাখা যায়।
**collected

বহুল প্রতিক্ষীত এবং নানা ধরনের গুজবে ভরপুর অ্যাপলের যে ভবিষ্যত প্রোডাক্ট তা হচ্ছে আইওয়াচ। যদিও নামটি পর্যন্ত অফিসিয়াল নয়...
01/05/2014

বহুল প্রতিক্ষীত এবং নানা ধরনের গুজবে ভরপুর অ্যাপলের যে ভবিষ্যত প্রোডাক্ট তা হচ্ছে আইওয়াচ। যদিও নামটি পর্যন্ত অফিসিয়াল নয়। ধরে নিন অ্যাপলের একটি পরিধানযোগ্য কম্পিউটার। ডিভাইসটি তৈরি হচ্ছে! সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এ খবর।

প্রতিবেদন প্রকাশ করেছে তাইওয়ান ভিত্তিক চায়না টাইমস। অ্যাপলের যে কোন ডিভাইস প্রস্তুতের জন্য যে সাপ্লাই চেইন রয়েছে তার মধ্যে এশিয়ার চায়না একটি বড় অংশ। চায়না টাইমস দাবী করেছে, অ্যাপল পরিধানযোগ্য কম্পিউটার তৈরি শুরু করেছে। এটা নিশ্চিত হওয়া গেছে অ্যাডভান্সড SiP (সিস্টেম ইন এ প্যাকেজ) মডিউল দেখে। এই মডিউলে সাধারণত একটি প্রসেসর, ডির‍্যাম এবং ফ্ল্যাশ মেমরি থাকে।
এ জাতীয় মডিউল ব্যবহার করা হয় মোবাইল ডিভাইস যেমন এমপিথ্রি প্লেয়ার এবং স্মার্টফোনের জন্য। এবং এখন এটা পরিধানযোগ্য কম্পিউটারে ব্যবহার করছে অ্যাপল। যদিও চায়না টাইম এটুকুর বাইরে আর কোন টেকনিক্যাল ডিটেইলস জানায় নি।

এগুলোর বাইরে আরও জানা গেছে, ২০১৪ এর শেষ ভাগে রিলিজ হতে পারে এই ডিভাইস এবং বছরের ২য় প্রান্তিকে ৩ মিলিয়ন ডিভাইসের প্রস্তুতকরণ কাজ শুরু হবে (যা ধারনা করা হচ্ছে ইতোমধ্যে শুরু হয়েছে), এবং তৃতীয় প্রান্তিকে সেটা বৃদ্ধি করে ১৪ থেকে ১৫ মিলিয়ন করা হবে।
**collected

সম্প্রতি দেশের বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের একটি হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক। এইচপি এই আলট্রাবুকটিকে বলে ওয়ার্কস্...
29/04/2014

সম্প্রতি দেশের বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের একটি হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক। এইচপি এই আলট্রাবুকটিকে বলে ওয়ার্কস্টেশন জেডবুক।
১৪ ইঞ্চি মাপের এই আলট্রাবুকটি বিশ্বের প্রথম ওয়ার্কস্টেশন আলট্রাবুক বলেই দাবি করেছে এইচপি।
দ্রুত প্রসেসিংয়ের সক্ষমতা ও উন্নত গ্রাফিকস এই আলট্রাবুকটির বিশেষ বৈশিষ্ট্য। বেশি কাজের চাপ নিতে পারে বলে এই আলট্রাবুকটিকে বলা হচ্ছে ওয়ার্কস্টেশন। উন্নত গ্রাফিকস ও অ্যানিমেশন তৈরির জন্য এই ওয়ার্কস্টেশনে রয়েছে এএমডি ফায়ার প্রো এম৪১০০ মডেলের গ্রাফিকস কার্ড। এতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন ৪৫০০ ইউ প্রসেসর, ৮ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৩২ গিগাবাইট এসএসডি, ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভ, এইচডি ওয়েবক্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।
পেশাদার গ্রাফিকস ডিজাইনার, অ্যানিমেশন ও গেমারদের জন্য বিশেষ উপযোগী এই আলট্রাবুকটি।
*Collected

অ্যাপলের আইপ্যাড বাজারের অন্যতম জনপ্রিয় ট্যাবলেট। কিন্তু এর মূল্যটা যেমন অনেকের ধরাছোঁয়ার বাইরে তেমনি কমদামে এর বহু বিকল...
28/04/2014

অ্যাপলের আইপ্যাড বাজারের অন্যতম জনপ্রিয় ট্যাবলেট। কিন্তু এর মূল্যটা যেমন অনেকের ধরাছোঁয়ার বাইরে তেমনি কমদামে এর বহু বিকল্পও রয়েছে বাজারে। এসব কিছু সস্তা অথচ উন্নতমানের ট্যাবলেট নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।

আইপ্যাডের বিকল্প ১১টি মানসম্মত কম দামের ট্যাবলেট

১. বার্নেস অ্যান্ড নোবল নুক এইচডি
(মূল্য ১২৯ ডলার বা ১০,০১৬ টাকা)
বার্নেস অ্যান্ড নোবলের দুই ধরনের ট্যাবলেট রয়েছে। যা থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দনীয় ট্যাব। নুক এইচডি সবচেয়ে সস্তা। এতে ৭২০০পি এইচডি ডিসপ্লে ও গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ পছন্দ করে নেওয়ার সুযোগ আছে।

২. বার্নেস অ্যান্ড নোবল নুক এইচডি+
(১৭৯ ডলার বা ১৩,৮৯৯ টাকা)
নুক এইচডি+ মডেলটিতে থাকছে ৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এতে থাকছে ১০৮০পি এইচডি ভিডিও দেখার সুযোগ। ফলে এটার ভিডিও দেখার মান উন্নত হবে। এ ছাড়া আপনি গুগল প্লে স্টোরের মাধ্যমে বহু ধরনের অ্যাপ ও গেমস ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

৩. গুগল নেক্সাস ৭
(১৬জিবির মূল্য ২২৯ ডলার বা ১৭,৭৮২ টাকা, ৩২জিবির মূল্য ২৬৯ ডলার বা ২০,৮৮৮ টাকা)
কম দামের ট্যাবগুলোর মধ্যে সবচেয়ে ভালো অপশন হতে পারে গুগল নেক্সাস ৭। আসুসের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত এ সাত ইঞ্চি মনিটরযুক্ত ট্যাবলেটটিতে রয়েছে উচ্চ রেজুলিউশনের ডিসপ্লে। যদিও এ মডেলটির একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো এর ব্যাটারি। এতে প্রায় ছয় ঘণ্টা চার্জ থাকে।

৪. কিন্ডল ফায়ার এইচডি
(৮জিবি- ১৩৯ ডলার বা ১০,৭৯৩ টাকা, ১৬জিবি- ১৬৯ ডলার বা ১৩,১২২ টাকা)
দুই ধরনের কিন্ডল ফায়ার এইচডি ট্যাবলেট থেকে আপনার পছন্দেরটি বেছে নিতে পারেন। ৭ ইঞ্চি মডেলটিতে রয়েছে ১.৫ গিগাহার্জ প্রসেসর, ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ ও ডুয়াল স্টিরিও স্পিকার। তবে এতে কোনো সামনের ক্যামেরা নেই।
এ ছাড়া ট্যাবলেটটির ৮.৯ ইঞ্চি ভার্সনে রয়েছে প্রায় একই ধরনের ফিচার। আর অতিরিক্ত হিসেবে আছে একটি এইচডি সামনের ক্যামেরা। এর ১৬ জিবি মডেলটির দাম ২৭০ ডলার ও ৩২জিবি মডেলটির দাম ৩০০ ডলার।

৫. কিন্ডল ফায়ার এইচডিএক্স
(১৬জিবি ২২৯ ডলার বা ১৭,৭৮১ টাকা, ৩২জিবি ২৬৯ ডলার বা ২০,৮৮৭ টাকা, ৬৪জিবি ৩০৯ ডলার বা ২৩,৯৯৪ টাকা)
অ্যামাজনের অন্যতম সেরা ট্যাবলেট এটি। এতে ২জিবি র‌্যাম, ওয়াইফাই বা সেলুলার কানেকশনের অপশন রয়েছে। এ ছাড়া ১.২ গিগাহার্জ প্রসেসর রয়েছে এতে। আপনি এটি কিনলে অ্যামাজনের ভিডিও লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন। যেখানে রয়েছে হাজার হাজার মুভি ও টিভি শো। এ ছাড়া মেডে নামে একটি ফিচার রয়েছে এতে। যার মাধ্যমে অ্যামাজন কাস্টমার সার্ভিসের প্রতিনিধির সঙ্গে ভিডিও চ্যাট করে আপনার ডিভাইসের কোনো সমস্যার সমাধান করতে পারবেন।

৬. এলজি জি প্যাড ৮.৩
(২২৯ ডলার বা ১৭৭৮২ টাকা)
এলজির আট ইঞ্চি ট্যাবলেটটি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। এ মডেলটি অনেকটা নেক্সাস ৭ এর মতো। তবে স্ক্রিনের সাইজ সামান্য বড় হওয়ায় এর আকর্ষণ কিছুটা বেশি।

৭. এইচপি স্লেট ৭ এক্সট্রিম
(১৯৯ ডলার বা ১৫,৪৫২ টাকা)
আপনার যদি একটি বেসিক অ্যান্ড্রয়েড ট্যাবলেট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এ ট্যাবলেটটি দেখতে পারেন। সাত ইঞ্চি মনিটরের ট্যাবলেটটিতে রয়েছে সামনের দিকে মুখ করা স্পিকার, যা নিশ্চিত করে সহজেই অডিও শোনার সুবিধা। এ ছাড়া এতে রয়েছে থ্রিডি গেইমিংয়ের উপযোগী প্রসেসর।

৮. ভ্যারাইজন এলিপসিস ৭ (২৫০ ডলার)
(২৫০ ডলার বা ১৯,৪১৩ টাকা)
আইপ্যাডের বিক্রেতা এ প্রতিষ্ঠানটি গত বছর নিজস্ব ট্যাবলেট আনে। অ্যান্ড্রয়েডচালিত সাত ইঞ্চি এইচডি স্ক্রিন, এলটিই কানেকশন, ৮গিগাবাইট তথ্য সংরক্ষণ ও একটি সামনের ক্যামেরা রয়েছে এতে।
৯. ডেল ভেনু ৮ প্রো
(২৪৯ ডলার বা ১৯,৩৩৪ টাকা)
এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত একটি সুলভ মূল্যের ট্যাবলেট। এতে ৮.১ ইঞ্চি স্ক্রিন, উজ্জ্বল এইচডি গ্রাফিক্স ও ৩২জিবি তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে। এতে বিনামূল্যে অরিজিনাল মাইক্রোসফট অফিস সফটওয়্যার থাকছে।

১০. ইভিজিএ টেগরা নোট ৭
(১৮৯ ডলার বা ১৪,৬৭৫ টাকা)
অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেমচালিত এ ডিভাইসটিতে রয়েছে ১৬জিবি র‌্যাম। এ ছাড়া এর মাধ্যমে ১০ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব। এর ক্যামেরাটি খুব একটা উন্নত নয়। তবে গেইমারদের জন্য এ ট্যাবলেটটি ভালো। এ ছাড়া এতে রয়েছে অপশনাল স্টাইলাস।

১১. হিসেন্স সেরো ৭ প্রো
(১৩০ ডলার বা ১০,০৯৫ টাকা)
কম মূল্যের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এ ট্যাবলেটটিকে রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। এতে থাকছে অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেম, সামনে ও পেছনের ক্যামেরা ও ক্রিস্টাল ক্লিয়ার এইচডি ডিসপ্লে। এর ব্যাটারির মাধ্যমে একটানা সাত ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।

*Collected

তারযুক্ত চার্জারের দিন ফুরিয়ে আসছে। সম্প্রতি বিজ্ঞানীরা তারবিহীন একটি যন্ত্রের মাধ্যমে মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক পণ্...
28/04/2014

তারযুক্ত চার্জারের দিন ফুরিয়ে আসছে। সম্প্রতি বিজ্ঞানীরা তারবিহীন একটি যন্ত্রের মাধ্যমে মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক পণ্যে চার্জ দেওয়ার পদ্ধতি আবিস্কার করেছেন।
এই ধরনের চার্জিং যন্ত্র উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিষয়ক গবেষকরা। এর সাহায্যে একটি-দুটি নয়, একসঙ্গে ৪০টি মোবাইল সেট চার্জ দেওয়া সম্ভব হবে। তারবিহীন এই চার্জিং ব্যবস্থার নাম 'ডিপোল কয়েল রিজোনেন্ট সিস্টেম' (ডিসিআরএস)। এ প্রযুক্তি আবিষ্কার করেছেন কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউটঅব সায়েন্স অব টেকনোলজির (কেএআইএসটি) গবেষকরা।
ডিসিআরএস প্রযুক্তি পাঁচ মিটার দূরত্বের মধ্যে মুঠোফোনসহ যেকোনো ইলেকট্রনিক পণ্যে তারের সংযোগ ছাড়াই চার্জ দিতে পারে। এটি এতই শক্তিশালী যে, তা টেলিভিশনের শক্তির উৎস হিসেবেও কাজ করতে পারে।
ডিসিআরএস প্রযুক্তিতে ব্যাগে বা পকেটে থাকা অবস্থায়ও মোবাইল চার্জ হবে। তবে এ ক্ষেত্রে যন্ত্রটির দূরত্ব পাঁচ মিটারের মধ্যে থাকতে হবে। কেএআইএসটির গবেষকরা বলছেন, ক্যাফে, অফিস বা বাসায় ডিসিআরএস প্রযুক্তি ব্যবহার করা যাবে। প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শিগগির এটা বাজারে ছাড়া হবে।
Collected

টুইটারের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২১৪ মিলিয়ন। এই সংখ্যাটি হচ্ছে টুইটারের বর্তমান অ্যাক্টিভ ব্যবহারকারী। অর্থাৎ এক মাস...
27/04/2014

টুইটারের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২১৪ মিলিয়ন। এই সংখ্যাটি হচ্ছে টুইটারের বর্তমান অ্যাক্টিভ ব্যবহারকারী। অর্থাৎ এক মাসে অন্তত একবার লগইন করেন এমন ব্যবহারকারী ২১৪ মিলিয়ন। নতুন জরিপ অনুযায়ী এই ২১৪ মিলিয়ন ব্যবহারকারীর ৪৪ ভাগ কখনও টুইট করেন নি। বলতে গেলে প্রায় অর্ধেক টুইটার ব্যবহারকারী কখনও টুইট বাটনে চাপ দেন নি।

Twopcharts নামের একটি টুইটার ইউজেস মনিটরিং ফার্ম এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী বেশীরভাগ টুইটার ব্যবহারকারী চুপচাপ থেকে শুধু টুইট ফলো করতে পছন্দ করেন। রিপোর্টে আরও জানা যায়, ৩০ ভাগ টুইটার অ্যাকাউন্ট ১থেকে এখন পর্যন্ত ১০ টি টুইট এসেছে। মাত্র ১৩ ভাগ টুইটার ব্যবহারকারী ১০০ বারেরও বেশি টুইট করেছেন।

প্রায় একই ধরনের মনিটরিং কোম্পানি BeeVolve ২০১২ সালে জানিয়েছিল ৮১ ভাগ টুইটার ব্যবহারকারীর ৫০ জনেরও কম ফলোয়ার রয়েছে। যেখানে মাত্র প্রায় ১ ভাগ ব্যবহারকারীর ৫০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে।

অন্যকে ফলো করার দিক থেকে, ৫০ জনেরও কম অ্যাকাউন্ট কে ফলো করে টুইটারের সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী।

*Collected

কেমন হত যদি আপনার পরিধেয় পোষাক নিজে থেকে পরিবর্তিত হতে পারত? এবং সেই পোষাক জীবিত হত? মনে করুন আপনার একটি শার্ট যেটার স্ল...
27/04/2014

কেমন হত যদি আপনার পরিধেয় পোষাক নিজে থেকে পরিবর্তিত হতে পারত? এবং সেই পোষাক জীবিত হত? মনে করুন আপনার একটি শার্ট যেটার স্লিভ আপনি কেটে ফেলার পরে নিজে থেকে পুনরায় সেই স্লিভ জন্মাতো! অথবা মনে করুন একটি সোফা যেটাতে আপনি বসে আছেন, কিন্তু চাচ্ছেন পায়ের নিচে আরও একটু নরম হলে আরাম লাগত, সাথে সাথে জন্মানো শুরু হবে সোফার অতিরিক্ত অংশ, অথবা একটি টেবিল যেটাতে রোদ এবং পানির সংস্পর্শে আনলে বড় হতে থাকবে, একটি গাছের মত!

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি'র গবেষকগণ ডেভেলপ করছে এই ধরনের "living materials"। এগুলো তৈরি করা হচ্ছে বায়োলজিক্যাল পার্টিকেল থেকে যা ব্যবহৃত হবে আমাদের দৈনন্দিন জীবনে।

এমআইটি'র অ্যাসোসিয়েট প্রফেসর "টিমোথি লু" বলেছেন "আমরা লিভিং ম্যাটেরিয়াল দিয়ে কিছু তৈরির চেষ্টা করছি, যাতে মানুষ নন-লিভিং ম্যাটেরিয়ালের বদলে দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করতে পারে"। "আমরা বায়োলজির মূল ব্যাপারটিকে সুবিধা হিসেবে ধরে নিয়েছি। মানুষের সাহায্য ছাড়া গাছ জন্মেছিল, শরীরের হাড় তৈরি হয়েছিল, আমরা চেষ্টা করছি এগুলোকে নতুন পদ্ধতিতে তৈরি করার"।
লু বিশ্বাস করেন, এই পদ্ধতি পরিবেশবান্ধব এবং ফ্যাক্টরিতে জিনিসপত্র তৈরিতে রোবোটের জন্য যে শক্তি প্রয়োজন তার পরিমান কমে যাবে। গবেষকগণ সম্প্রতি এই কনসেপ্ট প্রমাণ করতে সমর্থ হয়েছেন, যেটাকে "লিভিং ম্যাটেরিয়াল" তৈরির প্রাথমিক পদক্ষেপ হিসেবে ধরে নেয়া হচ্ছে।

এমনকি গবেষকগণ তৈরি করতে সমর্থ হয়েছেন এমন এক জাতীয় ব্যাকটেরিয়া যারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে এবং ভিন্ন ভিন্ন বস্তুর ফরমেশন পরিবর্তন করতে সক্ষম। এই কাজে মানুষের কোন হস্তক্ষেপের প্রয়োজন নেই।

*Collected

সম্প্রতি নানা রিপোর্ট এবং চেঞ্জ-লগ থেকে প্রকাশ পেয়েছে খুব দ্রুত প্রকাশ পেতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ৪.৪.৩। তবে এ নিয়ে সংস্কর...
27/04/2014

সম্প্রতি নানা রিপোর্ট এবং চেঞ্জ-লগ থেকে প্রকাশ পেয়েছে খুব দ্রুত প্রকাশ পেতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ৪.৪.৩। তবে এ নিয়ে সংস্করণ বিশেষ কোন পরিবর্তন নিয়ে আসছে না অ্যান্ড্রয়েড কিটক্যাটে। এটি মূলত অ্যান্ড্রয়েডের নানাবিধ ঠিক করতে উন্মুক্ত করা হচ্ছে।

তবে এই নতুন সংস্করণ কবে নাগাদ বের হবে সে সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে এটি যে বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে তার প্রমান স্বরূপ অ্যান্ড্রয়েড ৪.৪.৩ চালিত নেক্সাস ৫ এর একটি ছবি পাওয়া গেছে।

নিম্নে এর নানা পরিবর্তন তুলে ধরা হল-
• ডাটা কানেকশন ড্রপআউট ফিক্স
• অপটিমাইজেশন ফিক্স
• সাধারন এবং এইচডিআর মোডে ক্যামেরা ফোকাস ফিক্স
• ডিসপ্লে ওয়েকলক ফিক্স
• ব্লুটুথ ফিক্স
• নানাবিধ রিবুট ফিক্স
• ইউএসবি ডিবাগিং ফিক্স
• অ্যাপ শর্টকাট সিকিউরিটি ফিক্স
• ওয়াইফাই অটো কানেক্ট ফিক্স
• ক্যামেরা ফিক্স
• এমএমএস, ইমেইল, ক্যালেন্ডার, কন্ট্যাক্টস, ডায়ালার, ডিএসপি, আইপিভি৬ এবং ভিপিএন ফিক্স
• মিসড কল এলইডি ফিক্স
• সাবটাইটেল ফিক্স
• ডাটা ইউসেজ গ্রাফ ফিক্স
• ইন্টারনেট টেলিফোনি ফিক্স
• অন্যান্য ফিক্স

*Collected

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when GRUS Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share