Engr. Nazrul Islam

Engr. Nazrul Islam As a Engineer

20/02/2026
যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই জানা থাকলে উত্তম হবে। ...
01/12/2025

যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই জানা থাকলে উত্তম হবে।

1. স্পেসিফিকেশন কি?

উত্তর: কাজটি কিভাবে ও কোন অনুপাতে সম্পন্ন হবে তার বিস্তারিত নির্দেশনাকে Specification বলে।

2. সিডিউল কি?

উত্তর: যে নির্দেশিকায় Specification, BOQ এবং Rateসহ বিস্তারিত লেখা থাকে, তাকে সিডিউল বলা হয়।

3. Project Launch করতে কী কী দরকার?

উত্তর: জায়গা, ড্রইং, ডিজাইন, সিদ্ধান্ত, প্রয়োজনীয় লোকবল এবং উপকরণ।

4. Layout কি?

উত্তর: ড্রইং সিটে থাকা ডিজাইন অনুযায়ী ফিল্ডে মাপ অনুযায়ী স্থাপন বা সেট করা-কে Layout বলে। Layout করার সময় প্রথমে সোজা ওয়াল থেকে শুরু করতে হবে।

5. Grid Line কাকে বলে?

উত্তর: কাজের সুবিধার জন্য ড্রইং-এ নির্দিষ্ট দূরত্বে উত্তরের দিকে–দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমে টানা রেখাকে Grid Line বলে। এটি হল Reference Line, কখনো Center Line নয়।

6. Centre Line কাকে বলে?

উত্তর: কলাম বা ফুটিং-এর মধ্য বরাবর টানা রেখাকে Center Line বলে। এটি member-এর সেন্টারের মধ্য দিয়ে যেতে হবে। Center Line Grid Line হিসেবে ধরা যেতে পারে।

7. একটি কলাম ও ফুটিং-এর অবস্থান কিভাবে নির্ধারণ করা হয়?

উত্তর: কলামের Center Line এবং ফুটিং-এর Center Line অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কারণ ছাড়া এটির ব্যতিক্রম নেই।

8. Layout করার সময় মাটি পরীক্ষা কিভাবে করা যায়?

উত্তর: সুতার সাহায্যে ৩-৪-৫ ফুটের সমকোণী ত্রিভুজ তৈরি করুন। এটি ব্যবহার করে যেকোনো কর্নারে ৯০° চেক করা যায়।

9. Pile Layout কিভাবে করতে হবে?

উত্তর: Building Layout ফাইনাল করার পর Drawing অনুযায়ী Pile Point নির্ধারণ করুন। প্রতিটি পয়েন্টে ৮/১০ মিমি রড একফুট পুঁতে, সামান্য ঢালাই করে Pile Point ঠিক রাখতে হবে।

10. পাইল কত প্রকার?

উত্তর: কার্যপ্রণালীর উপর ভিত্তি করে পাইলকে ভাগ করা যায়:

Function অনুযায়ী

Driving অনুযায়ী

Classification অনুযায়ী

এছাড়া প্রকৃতি অনুযায়ী:

Pre-Cast Pile

Cast-in-Situ Pile

11. 18" ডায়া Pile-এর জন্য কত চিজেল ব্যবহার?

উত্তর: 16" ডায়া চিজেল ব্যবহার করতে হবে।

12. যে পাইপ দিয়ে Pile ঢালাই হয়, তার নাম কি?

উত্তর: ত্রিমি পাইপ।

13. ত্রিমি পাইপের ডায়া কত?

উত্তর: 6" থেকে 7" পর্যন্ত।

14. বোরিং ওয়াশ কত সময় করতে হবে?

উত্তর: কমপক্ষে অর্

28/11/2025

বয়স টা বেড়ে গেছে!
বল শক্তি কমে গেছে। জীবনটা হেরে গেছে সময়ের কাছে।
Engr. Nazrul Islam

28/11/2025
এই কথা গুলো জীবন বদলে দিতে পারে।1. জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো ...
11/11/2025

এই কথা গুলো জীবন বদলে দিতে পারে।

1. জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না, মনে রাখবে, তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে।

2. কখনো অন্য কারো যোগ্য হতে যেয়োনা, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোল, কখনো অন্যের মনের মতো হয়ে উঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে উঠার চেষ্টা করো, দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো।

3. অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজে সময় ব্যয় করো, মনে রাখবে, নিজেকে নিজে যতটা সময় দিবে, ততটা সময় জীবনে তোমাকে অন্য কেউ আর দিবে না।

4. তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙ্গো, নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙ্গো। দেখবে, দিনকে দিন তোমার উন্নতিই হয়েছে, ডিপ্রেশন ঘিরে ধরেনি। কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙ্গবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে, তাই অন্যের জন্য নয় নিজের জন্য নিজেকে ভাঙ্গো এবং গড়ো।

5. নিজেকে মূল্য দাও, দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে, তুমিই যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না, আর হ্যাঁ, যাই করো আর নাই করো, পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না, নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না বরং অবহেলা তুচ্ছতাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না।

6. জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন, এক হলো টাকা আরেক হলো দেখতে সুন্দর হওয়া। পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই। না ঘরে, না বাহিরে। যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই, বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না, যে নারী দেখতে সুন্দর না, সে নারী জন্মের পর থেকেই তার বাবা-মা'র "টেনশন"। শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে একেকটা সম্বন্ধ যখন ভেঙ্গে যায় তখন কোনো দোষ না থাকা সত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে। তুমি মানো কিংবা না মানো তবে ৯৯% ক্ষেত্রে এটাই বাস্তব। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই, এরা যেন নুন ছাড়া তরকারির মত।

Address

Aftabnagar, Badda
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Nazrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share